Shopify Magic

Shopify Magic হলো বিনামূল্যের AI-চালিত কিছু ফিচারের একটি স্যুট, যা আপনার ব্যবসা শুরু, পরিচালনা এবং বৃদ্ধি করা আরও সহজ করতে Shopify-এর প্রোডাক্ট ও ওয়ার্কফ্লোগুলির সাথে একত্রিত করা হয়েছে। স্টোর তৈরি, মার্কেটিং, গ্রাহক সহায়তা এবং ব্যাক অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন কাজে পার্সোনালাইজ করা এবং প্রাসঙ্গিক সহায়তা দিতে Shopify Magic, Shopify-এর ক্ষমতার সাথে AI প্রযুক্তির আধুনিকতম অগ্রগতির মেলবন্ধন ঘটায়।

উপলভ্যতা

  • আপনার সাবস্ক্রিপশন প্ল্যান যা-ই হোক না কেন, Shopify Magic-এর টুল ও অভিজ্ঞতা বিনামূল্যে পাওয়া যায়। তবে, নির্দিষ্ট ফিচারের অ্যাক্সেস ও উপলভ্যতা আলাদা হতে পারে।
  • Shopify Magic ডেস্কটপ ও মোবাইল, উভয় ডিভাইসেই কাজ করে, যদিও Shopify Magic দ্বারা চালিত কিছু ফিচার মোবাইল ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা নেই।
  • সাধারণত উপলব্ধ সমস্ত ফিচার সব প্ল্যান এবং সব ভাষায় পাওয়া যায়। কিছু ফিচারের ক্ষেত্রে Shopify Magic-এর জন্য ভাষা সমর্থন আলাদা হতে পারে, যেমন যেগুলো আর্লি অ্যাক্সেস পর্যায়ে রয়েছে।

টেক্সট জেনারেশন

আপনার লেখার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আপনি Shopify Magic-এর স্বয়ংক্রিয় টেক্সট জেনারেশন ব্যবহার করতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে, Shopify Magic আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আপনার অনলাইন স্টোরের পণ্যের বিবরণ, ইমেইলের সাবজেক্ট লাইন এবং শিরোনামের মতো কনটেন্টের জন্য সাজেশন তৈরি করে।

স্বয়ংক্রিয় টেক্সট জেনারেশন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) ওপর নির্ভর করে, যা হলো মানুষের ভাষা প্রক্রিয়া করতে এবং বুঝতে ডিজাইন করা কিছু কম্পিউটার প্রোগ্রাম। বই, নিবন্ধ এবং ওয়েব পেজের মতো প্রচুর পরিমাণে টেক্সট ডেটা বিশ্লেষণ করে এবং শব্দ ও শব্দগুচ্ছের মধ্যে প্যাটার্ন ও সম্পর্ক শিখতে স্ট্যাটিস্টিকাল অ্যালগরিদম ব্যবহার করার মাধ্যমে LLM-গুলো কাজ করে। LLM-গুলো বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন- প্রশ্নের উত্তর দেওয়া, ভাষা অনুবাদ করা, টেক্সটের সারাংশ তৈরি করা এবং অরিজিনাল কনটেন্ট তৈরি করা। AI-চালিত টুলের ক্ষেত্রে সেরা অনুশীলনগুলো ব্যবহার করা সম্পর্কে জানুন।

আপনি আপনার স্টোরের নিচের অংশগুলোতে টেক্সটের সাজেশন জেনারেট করতে পারেন:

সাজেশনগুলোর ওপর প্রতিক্রিয়া দিন

যেকোনো অনুপযুক্ত বা ক্ষতিকারক কনটেন্ট ফ্ল্যাগ করার জন্য আপনি জেনারেট করা সাজেশনগুলো সম্পর্কে Shopify-কে প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনার প্রতিক্রিয়া Shopify Magic দ্বারা জেনারেট করা সাজেশনগুলোর মান উন্নত করতে সাহায্য করে।

ধাপ:

  1. আপনি যখন স্বয়ংক্রিয় টেক্সট জেনারেট করছেন, তখন সাজেস্ট করা কনটেন্টের ওপর হোভার করুন এবং তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:
    • ইতিবাচক প্রতিক্রিয়া দিতে, থাম্বস আপ বাটনে ক্লিক করুন।
    • নেতিবাচক প্রতিক্রিয়া দিতে, থাম্বস ডাউন বাটনে ক্লিক করুন।
  2. আগে থেকে নির্ধারিত প্রতিক্রিয়ার ধরনগুলো থেকে নির্বাচন করুন এবং তারপর আপনি যে অতিরিক্ত বিবরণগুলো যোগ করতে চান তা দিন।
  3. পাঠান-এ ক্লিক করুন।

Sidekick

Sidekick হলো একটি AI-চালিত কমার্স অ্যাসিস্ট্যান্ট যাকে Shopify-এর সমস্ত ফিচার জানার জন্য প্রশিক্ষিত করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে পার্সোনালাইজ করা এবং প্রাসঙ্গিক সহায়তা জেনারেট করার জন্য কনটেক্সট, ডেটা এবং নলেজ অ্যাক্সেস করতে পারে। Sidekick-এর সাহায্যে, সৃজনশীল প্রক্রিয়া শুরু করতে, সময়সাপেক্ষ কাজগুলো সামলাতে এবং আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে সহায়তা পেতে প্রতিদিনের ভাষা ব্যবহার করতে পারেন।

Sidekick সম্পর্কে আরও জানুন।

মিডিয়া জেনারেশন

Shopify Magic-কে Shopify অ্যাডমিনের মিডিয়া এডিটর-এর সাথে একীভূত করা হয়েছে, যাতে কোনো অতিরিক্ত সফটওয়্যার বা ডিজাইনের দক্ষতা ছাড়াই পেশাদার ছবির সমন্বয় বা অ্যাসেট তৈরিতে আপনি AI-এর সাহায্য নিতে পারেন।

Shopify Magic-এর মাধ্যমে আপনি পণ্যের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরাতে পারবেন, নতুন লোগো তৈরি করতে পারবেন বা আসন্ন সেলের জন্য নতুন হিরো ব্যানার দিয়ে আপনার অনলাইন স্টোর উন্নত করতে পারবেন। অ্যাডমিন জুড়ে Sidekick, ফাইল এডিটর এবং ফাইল পিকারে মিডিয়া জেনারেশন উপলভ্য রয়েছে।

Shopify Magic মিডিয়া জেনারেশন সম্পর্কে আরও জানুন।

থিম জেনারেশন

Shopify Magic আপনার Shopify অ্যাডমিনের থিম পৃষ্ঠার সাথে একীভূত হয়, যাতে আপনি আপনার ব্যবসার জন্য বিনামূল্যে একটি কাস্টমাইজড থিম তৈরি করতে AI-এর সাহায্য নিতে পারেন।

Shopify Magic থিম জেনারেশন সম্পর্কে আরও জানুন

থিম ব্লক জেনারেশন

Shopify Magic থিম এডিটরের সাথে একীভূত হয়, যার ফলে কোডিং জ্ঞান না থাকলেও কাস্টম থিম ব্লকের জন্য কোড তৈরি করতে আপনি AI ব্যবহার করতে পারেন। আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী আপনি নতুন ব্লক তৈরি করতে পারেন এবং আপনার অনলাইন স্টোরের জন্য নিজের ভিশন অর্জন করতে পারেন। টেক্সট প্রম্পট ব্যবহার করে আপনার কল্পনাকৃত ব্লকটির বর্ণনা দিন এবং আপনার থিম বিভাগে যোগ করার জন্য প্রয়োজনীয় Liquid কোডটি Shopify Magic জেনারেট করে দেবে।

Shopify Magic থিম ব্লক জেনারেশন সম্পর্কে আরও জানুন।

অ্যাপ পর্যালোচনার সারাংশ

অন্যান্য মার্চেন্টের দেওয়া অ্যাপ পর্যালোচনাগুলো আপনার ব্যবসার জন্য কোন অ্যাপগুলো সঠিক তা মূল্যায়ন করতে সাহায্য করে। অ্যাপ পর্যালোচনার সারাংশ Shopify Magic দ্বারা চালিত এবং Shopify App Store-এ বাছাইকৃত কিছু অ্যাপের জন্য উপলভ্য, যা আপনাকে আরও দ্রুত অ্যাপ বেছে নিতে সাহায্য করে।

গ্রাহক প্রতি ব্যয়ের পরিমাণের প্রজেকশন

কোহর্ট স্তরে গ্রাহক প্রতি সম্ভাব্য ভবিষ্যৎ ব্যয়ের পূর্বাভাস দেখতে আপনি আপনার গ্রাহক কোহর্ট বিশ্লেষণ রিপোর্টে থাকা প্রজেকশন দেখান টগলটি চালু করতে পারেন।

এই প্রজেকশনগুলো আপনার স্টোরের আগের 24 মাসের ডেটার উপর ভিত্তি করে তৈরি এবং এগুলো ভবিষ্যতের বিক্রয়ের পরিমাণের নিশ্চয়তা দেয় না। এই ডেটা অন্য কোনো স্টোরের তথ্য বা আপনার ইন্ডাস্ট্রির গড়ের ওপর ভিত্তি করে তৈরি নয় এবং আপনার ডেটা অন্য কোনো স্টোরের সাথে শেয়ার করা হয় না।

গ্রাহক সেগমেন্ট

আপনি যখন একটি গ্রাহক সেগমেন্ট তৈরি করবেন, তখন পর্যালোচনার জন্য Shopify Magic স্বয়ংক্রিয়ভাবে সহজ ভাষায় আপনার গ্রাহক সেগমেন্টের একটি বিবরণ তৈরি করে দেবে।

Shopify Magic-এর ডেটা হ্যান্ডলিং ও গোপনীয়তা

Shopify Magic-এর AI মডেলগুলো Shopify-এর মালিকানাধীন ডেটা এবং বিশ্বের শীর্ষস্থানীয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs)-এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। একক মডেল বা প্রোভাইডারের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমরা সবচেয়ে কার্যকর সমাধানগুলো আসা মাত্রই সেগুলোর সাথে খাপ খাওয়ানো এবং তা গ্রহণ করার ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখি।

অন্যান্য মার্চেন্টের জন্য Shopify Magic-কে শক্তিশালী করতে Shopify কোনো মার্চেন্টের স্টোর-লেভেল ডেটা ব্যবহার করে না। কিছু ক্ষেত্রে, কোনো মার্চেন্টকে সেরা ফলাফল দেওয়ার জন্য Shopify Magic সেই মার্চেন্টের নিজস্ব স্টোর-লেভেল ডেটা ব্যবহার করে; তবে, সেসব ক্ষেত্রে ওই ডেটা অন্য কোনো মার্চেন্টের সাথে শেয়ার করা হয় না।

Shopify Magic তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোম্পানির বিশ্বস্ত Shopify-এর মজবুত নিরাপত্তা আর্কিটেকচার এবং গোপনীয়তা নীতির ওপর ভিত্তি করে।

গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।

এই বিভাগে