Sidekick এর সাথে স্কিলের ব্যবহার

Shopify-এর AI-চালিত কমার্স সহকারী Sidekick-এ স্কিল হলো নিয়মিত করা কাজের জন্য বারবার ব্যবহার করা যায় এমন নির্দেশনা। নির্দেশনাগুলো স্কিল হিসেবে সেভ করতে পারবেন। এতে একই অনুরোধ আবার লিখতে বা কীভাবে লিখেছিলেন তা মনে রাখতে হবে না। কোনো স্কিল নির্বাচন করতে হয় না। Sidekick কোনো স্কিলকে আপনার অনুরোধের সঙ্গে প্রাসঙ্গিক মনে করলে সেটি কথোপকথনে লোড করে।

যে কথোপকথনে মেমরি বন্ধ করেছেন, সেখানে স্কিল ব্যবহার করা যায় না। স্কিল তৈরি, ব্যবহার, দেখা বা পরিবর্তন করতে মেমরি চালু রেখে নতুন কথোপকথন শুরু করুন।

আপনি নিচে দেওয়া উদাহরণগুলোসহ বারবার হওয়া কাজের জন্য স্কিল তৈরি করতে পারেন:

  • সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কপি তৈরি করা
  • নতুন পণ্যের বিবরণ লেখা
  • ইনসাইটসহ বিক্রয়ের স্ন্যাপশট তৈরি করা
  • নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয়ের রেভিনিউয়ের পূর্বাভাস দেওয়া

একটি নতুন স্কিল যোগ করুন

সর্বোচ্চ 50টি স্কিল তৈরি করতে পারবেন। এর মধ্যে Sidekick-এর আগের সংস্করণগুলোতে সেভ করা স্কিলও ধরা হয়।

স্কিল তৈরি করার সময় Sidekick প্রয়োজনীয় বিবরণ জানতে চায়, যেমন স্কিলটি কী করবে এবং ফলাফল কোন ফরম্যাটে হবে। এরপর Sidekick স্কিলটি লিখে সেভ করে।

ধাপ:

  1. Shopify অ্যাডমিন থেকে Sidekick-এ যান অথবা যে পেজে কাজ করছেন সেটির Sidekick ফিল্ডে ক্লিক করুন।

  2. কী ধরনের স্কিল তৈরি করতে চান তা লিখুন, যেমন সাপ্তাহিক বিক্রয়ের সারাংশ লেখার একটি স্কিল তৈরি করুন।

  3. কাজটি নিয়ে Sidekick-এর প্রশ্নগুলোর উত্তর দিন। পর্যাপ্ত বিবরণ পেলে Sidekick স্কিলটি সেভ করে।

একটি সেভ করা স্কিল ব্যবহার করুন

অনুরোধ পাঠালে Sidekick দেখে আপনার কোনো স্কিল সেটির সঙ্গে প্রাসঙ্গিক কি না। প্রাসঙ্গিক কোনো স্কিল থাকলে Sidekick সেটি কথোপকথনে লোড করে এবং সেই স্কিলের নির্দেশনা মেনে অনুরোধ অনুযায়ী কাজ সম্পন্ন করে।

Sidekick-এর আগের সংস্করণগুলোতে সেভ করা স্কিল এখনো কাজ করে। Sidekick এগুলোও এখন তৈরি করা স্কিলের মতোই ব্যবহার করে। Sidekick সেগুলোকে বর্তমান সংস্করণে নিয়ে এসেছে, আর সেই সময়ে কিছু স্কিলের নাম বদলে গেছে। স্কিলগুলোর নাম জানতে Sidekick-কে সেগুলোর তালিকা দিতে বলুন।

সেভ করা স্কিল দেখুন

Sidekick-এ স্কিলের তালিকা দেখার কোনো মেনু নেই। স্কিলগুলো দেখতে Sidekick-কে সেগুলোর তালিকা দিতে বলুন।

ধাপ:

  1. Shopify অ্যাডমিন থেকে Sidekick-এ যান অথবা যে পেজে কাজ করছেন সেটির Sidekick ফিল্ডে ক্লিক করুন।

  2. একটি অনুরোধ লিখুন, যেমন আমার স্কিলগুলোর তালিকা দেখান।

একটি সেভ করা স্কিল এডিট বা মুছে ফেলুন

যেকোনো স্কিল পরিবর্তন করতে বা মুছে দিতে Sidekick-কে বলতে পারবেন। কোনো স্কিল পরিবর্তন করার সময় Sidekick প্রয়োজনীয় বিবরণ জানতে চায়, তারপর স্কিলটি আপডেট করে।

ধাপ:

  1. Shopify অ্যাডমিন থেকে Sidekick-এ যান অথবা যে পেজে কাজ করছেন সেটির Sidekick ফিল্ডে ক্লিক করুন।

  2. নিচের যেকোনো একটি কাজ করুন:

    • কোনো স্কিল এডিট করতে কী বদলাতে চান তা লিখুন, যেমন আমার সাপ্তাহিক বিক্রয়ের সারাংশ তৈরির স্কিলে রিটার্ন যোগ করুন।
    • কোনো স্কিল মুছতে Sidekick-কে সেটি মুছে দিতে বলুন, যেমন আমার সাপ্তাহিক বিক্রয়ের সারাংশ তৈরির স্কিলটি মুছে দিন।