B2B ডিসকাউন্ট সেট আপ করা
আপনি একাধিক উপায়ে আপনার B2B কাস্টমারদের কম মূল্যের অফার দিতে পারেন। আপনি সব পণ্যে একটি সামগ্রিক শতাংশের সমন্বয় যোগ করতে পারেন অথবা ক্যাটালগ ব্যবহার করে নির্দিষ্ট পণ্যের জন্য নির্ধারিত মূল্য সেট করতে পারেন। আপনি যদি ক্যাটালগের মূল্যের পরিবর্তে বা তার সাথে নির্দিষ্ট ডিসকাউন্ট দিতে চান, তবে আপনি আপনার গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয় ছাড় বা ডিসকাউন্ট কোড তৈরি করতে পারেন।
ক্যাটালগ ব্যবহার করে আপনার করা যেকোনো মূল্য সমন্বয়ের সাথে অতিরিক্ত ডিসকাউন্ট হিসেবে স্বয়ংক্রিয় ছাড় এবং ডিসকাউন্ট কোড প্রযোজ্য হয়। একটি ব্লেন্ডেড স্টোরে, সকল গ্রাহক, নির্দিষ্ট গ্রাহক বা গ্রাহক সেগমেন্ট-এর জন্য যোগ্য হিসেবে আপনার সেট করা যেকোনো ডিসকাউন্ট ডিফল্টভাবে B2B এবং D2C উভয় কাস্টমারদের জন্যই প্রযোজ্য হয়। কোনো ডিসকাউন্টকে শুধুমাত্র নির্দিষ্ট B2B কাস্টমারদের জন্য উপলভ্য করতে, একটি B2B মার্কেট তৈরি করুন এবং তারপরে ডিসকাউন্টের যোগ্যতার সেটিংসে মার্কেটটি বরাদ্দ করুন।
ক্যাটালগ ব্যবহার করে পণ্যের দাম সমন্বয় করা
ক্যাটালগ মূল্য নির্ধারণ সমন্বয় করার দুটি উপায় অফার করে: সামগ্রিক সমন্বয় এবং নির্ধারিত মূল্য। একটি মূল্য সমন্বয় করা হলে, এটি আপনার ক্যাটালগ বরাদ্দ করা যেকোনও কোম্পানিতে প্রযোজ্য হয়।
কোনো ক্যাটালগে অন্তর্ভুক্ত সব পণ্যে শতাংশ-ভিত্তিক বৃদ্ধি বা হ্রাস প্রয়োগ করার জন্য আপনি সামগ্রিক সমন্বয় ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি চান যে আপনার ওয়েস্ট কোস্ট (West Coast) ক্যাটালগ থেকে কেনাকাটা করা কোম্পানিগুলি ডিফল্ট পণ্যের দাম থেকে 20% কম পেমেন্ট করুক, তবে আপনি 20% ডিসকাউন্ট প্রয়োগ করার জন্য একটি সামগ্রিক সমন্বয় ব্যবহার করতে পারেন।
আপনি একটি ক্যাটালগে অন্তর্ভুক্ত নির্দিষ্ট পণ্যের জন্য নির্ধারিত মূল্য যোগ করতে পারেন। কোনো নির্ধারিত মূল্য বরাদ্দ করার পরে, ক্যাটালগে সামগ্রিক সমন্বয়গুলো আর প্রযোজ্য হবে না।
B2B-এর জন্য ডিসকাউন্ট সেট আপ করা
B2B-এর জন্য ডিফল্টভাবে ডিসকাউন্ট উপলভ্য রয়েছে। যদি আপনার স্টোরে B2B-এর ডিসকাউন্টগুলো উপলভ্য না থাকে, তবে সেগুলি চালু করার জন্য স্টোর বা অর্গানাজেশনের মালিক Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। একটি ব্লেন্ডেড স্টোরে আপনার থাকা যেকোনো বিদ্যমান ডিসকাউন্ট ডিফল্টভাবে B2B এবং D2C উভয় কাস্টমারদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। একটি ডিসকাউন্ট কোড বা স্বয়ংক্রিয় ছাড় শুধুমাত্র নির্দিষ্ট B2B কাস্টমারদের জন্য উপলভ্য করতে, আপনি ডিসকাউন্টের যোগ্যতার সেটিংসে একটি B2B মার্কেট বরাদ্দ করতে পারেন। ডিসকাউন্টের যোগ্যতা পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।