আপনার B2B ব্যবসার জন্য শিপিংয়ের পদ্ধতি সেট আপ করা
আপনার B2B কাস্টমারদের জন্য ভিন্ন ভিন্ন শিপিং ও ডেলিভারির পদ্ধতি লাগতে পারে, কারণ B2B অর্ডারগুলো সাধারণত বড় হয় ও এগুলো শিপ করার খরচ বেশি হয়। এই আর্টিকেলে Shopify B2B-তে শিপিং ও ডেলিভারির বিভিন্ন বিকল্প ও আপনার স্টোরে এগুলো সেট আপ করার বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে।
এই পেজে আছে
B2B শিপিংয়ের পদ্ধতি সেট আপ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি
আপনার B2B ব্যবসার জন্য কোনো শিপিংয়ের পদ্ধতি সেট আপ করার আগে নিচের বিবেচ্য বিষয়াবলি পর্যালোচনা করে নিন:
- আপনার তৈরি করা যেকোনো B2B মার্কেটের জন্য আপনার শিপিং প্রোফাইল-এ শিপিং জোন কনফিগার করুন। কোনো B2B মার্কেটের শিপিং প্রোফাইলে শিপিং জোন কনফিগার করা না থাকলে, চেকআউটের সময় আপনার B2B কাস্টমারদের শিপিংয়ের বিকল্প দেখানো হয় না।
- আপনার যদি ব্লেন্ডেড স্টোর থাকে, তবে আপনার সেট আপ করা শিপিংয়ের পদ্ধতিগুলো ডিফল্টভাবে B2B ও D2C উভয় গ্রাহকদের জন্যই উপলভ্য থাকে। তবে, আপনি নির্দিষ্ট গ্রাহক বা গ্রাহকের ধরনের জন্য আপনার শিপিংয়ের পদ্ধতির উপলভ্যতা কাস্টমাইজ করতে পারেন।
- B2B চেকআউটের ক্ষেত্রে নিচের শিপিং ও ডেলিভারির পদ্ধতিগুলো উপলভ্য নয়:
B2B অর্ডার পরিচালনা ও ফুলফিলমেন্ট
আপনার অনলাইন স্টোর থেকে B2B অর্ডার প্রসেসিং শুরু করার আগে, আপনাকে অর্ডার ফুলফিলমেন্ট ও শিপিং সেটিংস সেট আপ করতে হবে:
- শিপিংয়ের পদ্ধতি: আপনি যেসব শিপিং ক্যারিয়ার বা পরিষেবা অফার করেন।
- শিপিং রেট: শিপিংয়ের জন্য আপনি যত চার্জ করেন।
- লোকেশন: যেখান থেকে আপনি শিপ করেন।
- শিপিং প্রোফাইল: বিভিন্ন পণ্য এবং লোকেশন গ্রুপের জন্য নির্দিষ্ট শিপিংয়ের নিয়ম।
B2B-তে স্থানীয় ডেলিভারি
B2B কাস্টমাররা চেকআউটে ডেলিভারির পদ্ধতি হিসেবে স্থানীয় ডেলিভারি বেছে নিতে পারেন না। তবে, আপনার স্টোরে স্থানীয় ডেলিভারি সেট আপ করা থাকলে, আপনার Shopify অ্যাডমিন থেকে তৈরি করা ড্রাফট অর্ডারের জন্য স্থানীয় ডেলিভারি বেছে নিতে পারবেন।
আপনি B2B কাস্টমারদের জন্য যে স্থানীয় ডেলিভারির বিকল্পগুলো উপলভ্য করতে চান, সেগুলো উপস্থাপন করতে আপনি শিপিং প্রোফাইল তৈরি করতে পারেন। সেগুলো তৈরি করার পর, ডেলিভারির এই বিকল্পগুলো শুধু B2B কাস্টমারদের জন্য উপলভ্য করতে আপনি এগুলোর উপলভ্যতা কাস্টমাইজ করতে পারেন।
B2B-এর ক্ষেত্রে স্টোরে পিকআপ
আপনি আপনার B2B কাস্টমারদের চেকআউটে ডেলিভারির পদ্ধতি হিসেবে স্টোরে পিকআপ অফার করতে পারেন। আপনি আপনার Shopify অ্যাডমিনে তৈরি করা ড্রাফট অর্ডারের জন্যও স্টোরে পিকআপ বেছে নিতে পারেন।
আপনি ব্লেন্ডেড স্টোর পরিচালনা করলে ও আপনার স্টোরে পিকআপ চালু করলে, B2B এবং D2C উভয় গ্রাহক চেকআউটে ডেলিভারির পদ্ধতি হিসেবে স্টোরে পিকআপ বেছে নিতে পারবেন। আপনি যদি শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকের ধরনকে স্টোরে পিকআপ অফার করতে চান, তবে চেকআউটে নির্দিষ্ট গ্রাহকদের ধরন থেকে স্টোরে পিকআপের আলাদা বিকল্প লুকাতে Checkout Blocks অ্যাপ ব্যবহার করতে পারেন।
পিকআপের বিকল্পগুলো শুধুমাত্র B2B কাস্টমারদের কাছে উপলভ্য করতে আপনি শিপিং প্রোফাইল ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার প্রতিটি লোকেশনের জন্য স্টোরে পিকআপ চালু করলে পিকআপের সেই বিকল্পগুলো চেকআউটের সময় সব গ্রাহকের কাছে উপলভ্য হয়ে যায়।
শিপিংয়ের পদ্ধতি কাস্টমাইজ করা
আপনি নির্দিষ্ট গ্রাহক বা গ্রাহকদের গ্রুপের কাছে বিভিন্ন শিপিং বিকল্প প্রদর্শন করতে পারেন। এটি করতে, প্রথমে আপনার শিপিংয়ের পদ্ধতি সেট আপ করুন, এরপর নিচের তিনটি উপায়ের যেকোনো একটির মাধ্যমে সেগুলোর উপলব্ধতা কাস্টমাইজ করুন:
- Shopify Checkout Blocks অ্যাপ ব্যবহার করুন।
- Shopify App Store থেকে একটি তৃতীয়-পক্ষের অ্যাপ ইনস্টল করুন।
- Delivery Customization Function API ব্যবহার করে একটি কাস্টম অ্যাপ তৈরি করুন। Shopify Functions সব প্ল্যানেই উপলব্ধ রয়েছে।