কোম্পানি ব্যবহার করে B2B কাস্টমার তৈরি ও পরিচালনা করা

Shopify B2B ব্যবহার করতে আপনাকে অবশ্যই আপনার B2B কাস্টমারদের কোম্পানি হিসেবে সেট আপ করতে হবে। কোম্পানিগুলো আপনার কাস্টমারের অভিজ্ঞতায় প্রয়োগ করা সমস্ত কাস্টমাইজেশন নিয়ন্ত্রণ করে, যেমন- মূল্য নির্ধারণ, পণ্য, স্টোরের কনটেন্ট, পেমেন্ট এবং ডেলিভারির বিকল্প:

  • কোম্পানি হলো এক বা একাধিক কোম্পানির লোকেশনের মূল সংস্থা। একাধিক লোকেশন রয়েছে এমন ব্যবসার ক্ষেত্রে, আপনি একটি কোম্পানির প্রোফাইলে সেগুলোর সব তথ্য রাখতে পারেন এবং প্রতিটি কোম্পানির লোকেশনের জন্য সমস্ত সেটিংস ও বিবরণ কাস্টমাইজ করতে পারেন।
  • কোম্পানির লোকেশন হলো সেই ব্যবসা যার কাছে আপনি B2B লেনদেনে বিক্রি করছেন। প্রতিটি লোকেশনের নিজস্ব ট্যাক্স ID, ট্যাক্স অব্যাহতি, শিপিংয়ের ঠিকানা, বিলিং ঠিকানা, মূল্য নির্ধারণ, পেমেন্টের শর্তাবলি এবং যোগাযোগের বিবরণ থাকতে পারে। আপনি যখন একটি কোম্পানি তৈরি করেন, তখন সেই কোম্পানির জন্য একটি কোম্পানির লোকেশন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।

যদি কোনো B2B কাস্টমারের একাধিক কোম্পানির লোকেশনে অ্যাক্সেস থাকে, তাহলে আপনার অনলাইন স্টোরে লগ ইন করার সময় তাদের বেছে নিতে বলা হয় যে তারা কোন কোম্পানির লোকেশনের জন্য কেনাকাটা করতে চান। আপনি সেই কোম্পানির লোকেশনে যে মূল্য, পেমেন্টের শর্তাবলি এবং চেকআউট অ্যাসাইন করেছেন, আপনার কাস্টমারদের কাছে সেগুলোই দেখানো হয়।

কোম্পানি এবং কোম্পানির লোকেশন তৈরি করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো

কোম্পানি বা কোম্পানির লোকেশন তৈরি করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • আপনার আনলিমিটেড সংখ্যক কোম্পানি থাকতে পারে।
  • একটি কোম্পানিতে সর্বোচ্চ 10,000টি কোম্পানির লোকেশন থাকতে পারে।
  • একটি কোম্পানিতে সর্বোচ্চ 10,000 জন কাস্টমার থাকতে পারে।
  • একটি কোম্পানির লোকেশনে সর্বোচ্চ 25টি ক্যাটালগ থাকতে পারে।
  • একটি কোম্পানির লোকেশনে সর্বোচ্চ 50 জন কাস্টমার থাকতে পারে।
  • কোম্পানি এবং কোম্পানির লোকেশন বাল্কে ইম্পোর্ট করতে আপনি Matrixify নামের একটি তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করতে পারেন। Matrixify ব্যবহার করে বাল্কে কোম্পানি ইম্পোর্ট করার সম্পর্কে আরও জানুন।
  • যেসব প্ল্যান B2B সক্ষমতাগুলোকে সাপোর্ট করে, সেগুলো B2B অর্ডারের জন্য স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স গণনা করে এবং কোম্পানি বা লোকেশনের লেভেলে ট্যাক্স অব্যাহতি সেট করতে দেয়। এছাড়াও আপনার B2B কাস্টমারদের জন্য আঞ্চলিক মূল্য নির্ধারণ ও মাল্টি-কারেন্সি বিক্রি পরিচালনা করতে আপনি ক্যাটালগ ও Shopify Markets ব্যবহার করতে পারবেন।

কোম্পানি তৈরি করুন

আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে একটি কোম্পানি তৈরি করতে পারেন। কোম্পানি তৈরি করার সময়, আপনাকে অবশ্যই কোম্পানির নাম লিখতে হবে। কোম্পানির অতিরিক্ত তথ্যগুলো ঐচ্ছিক এবং এগুলো আপনি পরেও যোগ করতে পারবেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. কোম্পানি যোগ করুন-এ ক্লিক করুন।

  3. একটি কোম্পানির নাম লিখুন। কাস্টমাররা লগ ইন করার সময় তাদের কাছে এই নামটি দেখানো হয়।

  4. কোম্পানির ID লিখুন। আপনি যদি Shopify-তে থাকা B2B ডেটা ERP-এর মতো অন্যান্য সিস্টেমে সিঙ্ক করে থাকেন, তাহলে একটি বিদ্যমান এক্সটার্নাল ID যোগ করতে পারেন বা আপনার নিজস্ব অনন্য ID তৈরি করতে পারেন।

  5. প্রধান যোগাযোগকারী ব্যক্তিকে বেছে নিন। আপনি বিদ্যমান কোনো গ্রাহক প্রোফাইল বেছে নিতে পারেন, অথবা একটি নতুন গ্রাহক প্রোফাইল তৈরি করতে পারেন। প্রধান যোগাযোগকারী ব্যক্তি হিসেবে যোগ করতে গ্রাহক প্রোফাইলে অবশ্যই ইমেইল ঠিকানা থাকতে হবে। ডিফল্টরূপে, প্রধান যোগাযোগকারী ব্যক্তিকে শুধুমাত্র অর্ডার করার অনুমতি দেওয়া থাকে।

  6. শিপিংয়ের ঠিকানা ও বিলিং ঠিকানা লিখুন।

  7. লোকেশন ID যোগ করুন। আপনি যদি Shopify-তে থাকা B2B ডেটা অন্যান্য সিস্টেমে সিঙ্ক করে থাকেন, তাহলে একটি বিদ্যমান এক্সটার্নাল ID যোগ করতে পারেন বা আপনার নিজস্ব অনন্য ID তৈরি করতে পারেন।

  8. ক্যাটালগ সেকশনে, কোম্পানিতে প্রয়োগ করার জন্য ক্যাটালগগুলো বেছে নিন। আপনার তৈরি করা প্রথম কোম্পানির লোকেশনে এই ক্যাটালগটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়ে যায়।

  9. পেমেন্টের শর্তাবলি সেকশন থেকে কোম্পানির জন্য পেমেন্টের শর্তাবলি নির্বাচন করুন।

  10. চেকআউট সেকশনে আপনার চেকআউট সেটিংস কনফিগার করুন:

  11. ঐচ্ছিক: ট্যাক্স সেকশনে ট্যাক্সের তথ্য যোগ করুন:

    1. ট্যাক্স ID ফিল্ডে কোম্পানির ট্যাক্স ID লিখুন।
    2. ঐচ্ছিক: যেসব ব্যবসা Shopify Tax ব্যবহার করে এবং যাদের যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নে কোম্পানি ও শিপিংয়ের ঠিকানাসহ লোকেশন আছে, সেইসব কোম্পানি ও লোকেশনের জন্য ট্যাক্স ID ফিল্ড পরিবর্তন হয়ে ভ্যাট নম্বর হয়ে যায়। ভ্যাট নম্বর দেওয়ার পর Shopify Tax সেটি যাচাই করে।
    3. এই ট্যাক্স সেটিংস ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স সংগ্রহ করা হবে কি না, তা নির্বাচন করুন:
      • ট্যাক্স সংগ্রহ করতে, ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন।
      • ট্যাক্স সংগ্রহ না করতে, ট্যাক্স সংগ্রহ করবেন না নির্বাচন করুন।
      • প্রযোজ্য অব্যাহতিগুলো ছাড়া ট্যাক্স সংগ্রহ করতে, অব্যাহতি প্রযোজ্য না হলে ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন এবং তারপর অব্যাহতিগুলো নির্বাচন করুন ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স অব্যাহতিগুলো নির্বাচন করুন।
    4. সেভ করুন-এ ক্লিক করুন।
  12. ঐচ্ছিক: মেটাফিল্ড সেকশনে, আপনার যোগ করা যেকোনো মেটাফিল্ডের জন্য তথ্য যোগ করুন।

  13. সেভ করুন-এ ক্লিক করুন।

বিদ্যমান একটি কোম্পানিতে লোকেশন যোগ করুন

আপনি বিদ্যমান একটি কোম্পানিতে একটি লোকেশন যোগ করতে পারেন। আপনি কোম্পানির লোকেশন তৈরি করার সময় অবশ্যই কোম্পানির লোকেশনের নাম লিখতে হবে। কোম্পানির লোকেশনের অতিরিক্ত তথ্য ঐচ্ছিক এবং আপনি চাইলে তা পরে যোগ করতে পারেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. নতুন লোকেশন যোগ করতে কোম্পানিটি নির্বাচন করুন।

  3. লোকেশন সেকশনে, নতুন লোকেশন তৈরি করুন-এ ক্লিক করুন।

  4. নিচের যেকোনো একটি নির্বাচন করুন:

    • বিদ্যমান কোনো লোকেশন থেকে বিলিং ঠিকানা, লোকেশনের পরিচিতি, ক্যাটালগ এবং পেমেন্টের শর্তাবলি কপি করতে বিদ্যমান লোকেশন কপি করুন নির্বাচন করুন।
    • ম্যানুয়ালি লোকেশনের তথ্য লিখতে, কোম্পানির নতুন লোকেশন নির্বাচন করুন।
  5. শিপিংয়ের ঠিকানা ও বিলিং ঠিকানা লিখুন।

  6. একটি লোকেশনের নাম এবং একটি লোকেশন ID যোগ করুন।

  7. প্রধান যোগাযোগকারী ব্যক্তিকে নির্বাচন করুন। আপনি বিদ্যমান কোনো গ্রাহক প্রোফাইল নির্বাচন করতে পারেন অথবা একটি নতুন গ্রাহক প্রোফাইল তৈরি করতে পারেন। প্রধান যোগাযোগকারী ব্যক্তি হিসেবে ব্যবহার করতে হলে গ্রাহক প্রোফাইলে অবশ্যই একটি ইমেইল ঠিকানা থাকতে হবে।

  8. নিচের তালিকা থেকে প্রধান যোগাযোগকারী ব্যক্তির জন্য অনুমতি নির্বাচন করুন:

    • শুধু অর্ডার করা: গ্রাহক কোম্পানির লোকেশনের জন্য কেনাকাটা করতে এবং নিজেদের করা অর্ডারগুলোর তালিকা পর্যালোচনা করতে পারবেন।
    • লোকেশন অ্যাডমিন: গ্রাহক কোম্পানির লোকেশনের জন্য কেনাকাটা করতে এবং সেই লোকেশনের জন্য অন্যান্য সকল গ্রাহকের করা অর্ডারগুলোর তালিকা পর্যালোচনা করতে পারবেন। গ্রাহক লোকেশনের শিপিং ও বিলিং ঠিকানা আপডেট করতে পারবেন।
  9. ক্যাটালগ সেকশন থেকে, কোম্পানির লোকেশনে প্রয়োগ করার জন্য ক্যাটালগগুলো নির্বাচন করুন।

  10. পেমেন্টের শর্তাবলি সেকশন থেকে কোম্পানির লোকেশনের জন্য পেমেন্টের শর্তাবলি নির্বাচন করুন।

  11. চেকআউট সেকশনে আপনার চেকআউট সেটিংস কনফিগার করুন:

  12. ঐচ্ছিক: ট্যাক্স সেকশনে ট্যাক্সের তথ্য যোগ করুন:

    1. ট্যাক্স ID ফিল্ডে কোম্পানির ট্যাক্স ID লিখুন।
    2. ঐচ্ছিক: যেসব ব্যবসা Shopify Tax ব্যবহার করে এবং যাদের যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নে কোম্পানি ও শিপিংয়ের ঠিকানাসহ লোকেশন আছে, সেইসব কোম্পানি ও লোকেশনের জন্য ট্যাক্স ID ফিল্ড পরিবর্তন হয়ে ভ্যাট নম্বর হয়ে যায়। ভ্যাট নম্বর দেওয়ার পর Shopify Tax সেটি যাচাই করে।
    3. এই ট্যাক্স সেটিংস ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স সংগ্রহ করা হবে কি না, তা নির্বাচন করুন:
      • ট্যাক্স সংগ্রহ করতে, ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন।
      • ট্যাক্স সংগ্রহ না করতে, ট্যাক্স সংগ্রহ করবেন না নির্বাচন করুন।
      • প্রযোজ্য অব্যাহতিগুলো ছাড়া ট্যাক্স সংগ্রহ করতে, অব্যাহতি প্রযোজ্য না হলে ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন এবং তারপর অব্যাহতিগুলো নির্বাচন করুন ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স অব্যাহতিগুলো নির্বাচন করুন।
    4. সেভ করুন-এ ক্লিক করুন।
  13. ঐচ্ছিক: মেটাফিল্ড সেকশনে, আপনার যোগ করা যেকোনো মেটাফিল্ডের জন্য তথ্য যোগ করুন।

  14. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনু থেকে, arrow down আইকনে ট্যাপ করুন এবং এরপর কোম্পানি-এ ট্যাপ করুন।

  3. কোনো কোম্পানিতে ট্যাপ করুন।

  4. লোকেশন সেকশনে, লোকেশন যোগ করুন-এ ট্যাপ করুন।

  5. নিচের যেকোনো একটি নির্বাচন করুন:

    • বিদ্যমান কোনো লোকেশন থেকে বিলিং ঠিকানা, লোকেশনের পরিচিতি, ক্যাটালগ এবং পেমেন্টের শর্তাবলি কপি করতে বিদ্যমান লোকেশন কপি করুন নির্বাচন করুন।
    • ম্যানুয়ালি লোকেশনের তথ্য লিখতে, কোম্পানির নতুন লোকেশন নির্বাচন করুন।
  6. শিপিংয়ের ঠিকানা ও বিলিং ঠিকানা লিখুন।

  7. একটি লোকেশনের নাম এবং একটি লোকেশন ID যোগ করুন।

  8. প্রধান যোগাযোগকারী ব্যক্তিকে নির্বাচন করুন। আপনি বিদ্যমান কোনো গ্রাহক প্রোফাইল নির্বাচন করতে পারেন অথবা একটি নতুন গ্রাহক প্রোফাইল তৈরি করতে পারেন। প্রধান যোগাযোগকারী ব্যক্তি হিসেবে ব্যবহার করতে হলে গ্রাহক প্রোফাইলে অবশ্যই একটি ইমেইল ঠিকানা থাকতে হবে।

  9. প্রধান যোগাযোগকারী ব্যক্তিকে আপনি কোন অনুমতিগুলো দিতে চান, তা নির্বাচন করুন:

    • শুধু অর্ডার করা: গ্রাহক কোম্পানির লোকেশনের জন্য কেনাকাটা করতে এবং নিজেদের করা অর্ডারগুলোর তালিকা পর্যালোচনা করতে পারবেন।
    • লোকেশন অ্যাডমিন: গ্রাহক কোম্পানির লোকেশনের জন্য কেনাকাটা করতে এবং সেই লোকেশনের জন্য অন্যান্য সকল গ্রাহকের করা অর্ডারগুলোর তালিকা পর্যালোচনা করতে পারবেন।
  10. ক্যাটালগ সেকশন থেকে, কোম্পানিতে প্রয়োগ করার জন্য ক্যাটালগগুলো নির্বাচন করুন।

  11. পেমেন্টের শর্তাবলি সেকশন থেকে কোম্পানির লোকেশনের জন্য পেমেন্টের শর্তাবলি নির্বাচন করুন।

  12. চেকআউট সেকশনে আপনার চেকআউট সেটিংস কনফিগার করুন:

  13. ঐচ্ছিক: ট্যাক্স সেকশনে ট্যাক্সের তথ্য যোগ করুন:

    1. ট্যাক্স ID ফিল্ডে কোম্পানির ট্যাক্স ID লিখুন এবং এরপর সম্পন্ন হয়েছে-এ ট্যাপ করুন।
    2. এই ট্যাক্স সেটিংস ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স সংগ্রহ করা হবে কি না, তা নির্বাচন করুন:
      • ট্যাক্স সংগ্রহ করতে, ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন।
      • ট্যাক্স সংগ্রহ না করতে, ট্যাক্স সংগ্রহ করবেন না নির্বাচন করুন।
      • প্রযোজ্য অব্যাহতিগুলো ছাড়া ট্যাক্স সংগ্রহ করতে, অব্যাহতি প্রযোজ্য না হলে ট্যাক্স সংগ্রহ করুন নির্বাচন করুন এবং তারপর অব্যাহতিগুলো নির্বাচন করুন ড্রপ-ডাউন মেনু থেকে ট্যাক্স অব্যাহতিগুলো নির্বাচন করুন।
    3. সেভ করুন অথবা ✓-এ ট্যাপ করুন।
  14. ঐচ্ছিক: মেটাফিল্ড সেকশনে, আপনার যোগ করা যেকোনো মেটাফিল্ডের জন্য তথ্য যোগ করুন।

  15. সেভ করুন অথবা ✓-এ ট্যাপ করুন।

কোম্পানির বিবরণ এডিট করুন

একটি কোম্পানি তৈরি হওয়ার পর আপনি কোম্পানির তথ্য যোগ বা আপডেট করতে পারবেন। কোম্পানির পেজ থেকে করা পরিবর্তনগুলো সব কোম্পানির লোকেশনে একসাথে প্রয়োগ করা হয়, কিন্তু কিছু তথ্য, যেমন ট্যাক্স ID এবং অব্যাহতিগুলো লোকেশন-ভিত্তিক হয়ে থাকে এবং এগুলোকে লোকেশন পেজ থেকে আপডেট করতে হয়।

আপনার যদি বাল্ক আকারে কোম্পানির তথ্য, যেমন কোম্পানির নাম আপডেট করতে হয়, তাহলে Matrixify নামের তৃতীয়-পক্ষের অ্যাপটি ব্যবহার করার কথা বিবেচনা করতে পারেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. যে কোম্পানিটি আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. একটি কোম্পানিতে নিচের যেকোনো আপডেট করুন:

    • কোম্পানির নাম এবং কোম্পানির ID এডিট করুন:
      1. কোম্পানির বিবরণ সেকশনে Vertical menu-এ ক্লিক করুন এবং তারপর কোম্পানির বিবরণ এডিট করুন-এ ক্লিক করুন।
      2. কোম্পানির নাম এবং কোম্পানির ID ফিল্ডগুলোতে কোম্পানির বিবরণ আপডেট করুন।
    • কোনো কোম্পানিতে ক্যাটালগ যোগ করুন বা তা থেকে সরান:
      1. ক্যাটালগ সেকশনে, Vertical menu-এ ক্লিক করুন।
      2. ক্যাটালগ যোগ করুন বা ক্যাটালগ সরান-এ ক্লিক করুন।
      3. আপনি যে ক্যাটালগটি যোগ বা সরাতে চান সেটি নির্বাচন করুন বা খুঁজুন।
    • এডিট করুন পেমেন্টের শর্তাবলি কোনো কোম্পানির জন্য:
      1. পেমেন্টের শর্তাবলি বিভাগে, Edit আইকনে ক্লিক করুন।
      2. ড্রপ-ডাউন মেনু থেকে একটি পেমেন্টের শর্ত নির্বাচন করুন।
      3. ঐচ্ছিক: আপনার পেমেন্টের শর্তাবলির জন্য একটি ডিপোজিট সেট আপ করতে, চেকআউটে তৈরি করা অর্ডারের ক্ষেত্রে ডিপোজিট প্রয়োজন বেছে নিন এবং এরপর শতাংশ হিসেবে ডিপোজিটের শর্তের পরিমাণ লিখুন, যেমন- 20%।
    • কোনো কোম্পানির জন্য চেকআউটের সেটিংস এডিট করুন:
      1. B2B কাস্টমারদের ফাইলে থাকা তাদের শিপিংয়ের ঠিকানার বাইরে চেকআউট করার সময় একটি নতুন এককালীন ঠিকানায় শিপ করার অনুমতি দিতে, কাস্টমারদের যেকোনো এককালীন ঠিকানায় শিপ করার অনুমতি দিন বেছে নিন।
      2. B2B কাস্টমারদের করা অর্ডারগুলো অনুমোদনের আগে পর্যালোচনা করতে, অর্ডার সাবমিশন সেকশনে, পর্যালোচনার জন্য সমস্ত অর্ডার ড্রাফট হিসেবে জমা দিন নির্বাচন করুন। B2B কাস্টমারদের করা অর্ডারগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করতে, স্বয়ংক্রিয়ভাবে অর্ডার জমা দিন নির্বাচন করুন।
    • কোম্পানি সম্পর্কে একটি নোট যোগ বা এডিট করুন:
      1. নোট বিভাগে, Edit আইকনে ক্লিক করুন।
      2. একটি নোট যোগ বা এডিট করুন।
  4. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনু থেকে, arrow down আইকনে ট্যাপ করুন এবং এরপর কোম্পানি-এ ট্যাপ করুন।

  3. আপনি যে কোম্পানিটি আপডেট করতে চান, তাতে ট্যাপ করুন।

  4. একটি কোম্পানিতে নিচের যেকোনো আপডেট করুন:

    • কোম্পানির নাম এবং কোম্পানির ID এডিট করুন:
      1. কোম্পানির বিবরণ বিভাগে, Edit আইকনে ট্যাপ করুন।
      2. কোম্পানির নাম এবং কোম্পানির ID ফিল্ডগুলোতে কোম্পানির বিবরণ আপডেট করুন।
    • কোনো কোম্পানিতে ক্যাটালগ যোগ করুন বা তা থেকে সরান:
      1. ক্যাটালগ বিভাগে, Horizontal menu-এ ট্যাপ করুন।
      2. ক্যাটালগ যোগ করুন বা ক্যাটালগ সরান-এ ট্যাপ করুন।
      3. আপনি যে ক্যাটালগটি যোগ বা সরাতে চান সেটি নির্বাচন করুন বা খুঁজুন।
    • এডিট করুন পেমেন্টের শর্তাবলি কোনো কোম্পানির জন্য:
      1. পেমেন্টের শর্তাবলি বিভাগে, Edit আইকনে ট্যাপ করুন।
      2. ড্রপ-ডাউন মেনু থেকে একটি পেমেন্টের শর্ত নির্বাচন করুন।
      3. ঐচ্ছিক: আপনার পেমেন্টের শর্তাবলির জন্য একটি ডিপোজিট সেট আপ করতে, চেকআউটে তৈরি করা অর্ডারের ক্ষেত্রে ডিপোজিট প্রয়োজন বেছে নিন এবং এরপর শতাংশ হিসেবে ডিপোজিটের শর্তের পরিমাণ লিখুন, যেমন- 20%।
    • কোনো কোম্পানির জন্য চেকআউটের সেটিংস এডিট করুন:
      1. ঐচ্ছিক: নমনীয় শিপিংয়ের ঠিকানা আপডেট করতে, শিপ করার ঠিকানা বিভাগে গিয়ে কাস্টমারদের যেকোনো এককালীন ঠিকানায় শিপ করার অনুমতি দিন বেছে নিন বা তা বাতিল করুন।
      2. অর্ডার সাবমিশনের নিয়ম আপডেট করতে, অর্ডার সাবমিশন বিভাগে স্বয়ংক্রিয়ভাবে অর্ডার জমা দিন অথবা রিভিউয়ের জন্য সমস্ত অর্ডার ড্রাফট হিসেবে জমা দিন বেছে নিন।
    • কোম্পানি সম্পর্কে একটি নোট যোগ বা এডিট করুন:
      1. নোট বিভাগে, Edit আইকনে ট্যাপ করুন।
      2. একটি নোট যোগ বা এডিট করুন।
  5. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন। ।

  6. সেভ করুন অথবা ✓-এ ট্যাপ করুন।

কোম্পানির লোকেশনের বিবরণ এডিট করুন

আপনি একটি কোম্পানির লোকেশন তৈরি করার পর, কোম্পানির লোকেশনের তথ্য যোগ বা আপডেট করতে পারবেন। কোম্পানির পৃষ্ঠা থেকে করা পরিবর্তনগুলি একযোগে সমস্ত কোম্পানির লোকেশনে প্রয়োগ করা হয়, কিন্তু কিছু তথ্য, যেমন ট্যাক্স ID এবং অব্যাহতি, লোকেশন-ভিত্তিক হয় এবং এগুলো কোম্পানির লোকেশনের পৃষ্ঠা থেকে আপডেট করা আবশ্যক।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. আপনি যে লোকেশনটি আপডেট করতে চান, সেটির সাথে থাকা কোম্পানিতে ক্লিক করুন।

  3. লোকেশন বিভাগে, আপনি যে লোকেশনটি আপডেট করতে চান তাতে ক্লিক করুন।

  4. কোম্পানির লোকেশনের বিবরণ বিভাগে, Vertical menu-এ ক্লিক করুন, এবং এরপর কোম্পানির লোকেশনে নিচের যেকোনো একটি আপডেট করুন:

    • কোম্পানির লোকেশনের নাম ও কোম্পানির ID এডিট করতে লোকেশন সংক্রান্ত বিবরণ এডিট করুন-এ ক্লিক করুন।
    • কোম্পানির লোকেশনে শিপিংয়ের ঠিকানা এডিট করতে শিপিংয়ের ঠিকানা এডিট করুন-এ ক্লিক করুন।
    • কোম্পানির লোকেশনে বিলিং ঠিকানা এডিট করতে বিলিং ঠিকানা এডিট করুন-এ ক্লিক করুন।
    • কোম্পানির লোকেশনের ট্যাক্স ID এডিট করতে, ট্যাক্স ID এডিট করুন-এ ক্লিক করুন। যেসব ব্যবসা Shopify Tax ব্যবহার করে, এবং যাদের কোম্পানি ও লোকেশনের শিপিংয়ের ঠিকানা যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নে অবস্থিত, সেগুলোর ক্ষেত্রে ট্যাক্স ID ফিল্ড পরিবর্তন হয়ে ভ্যাট নম্বর হয়ে যায়। ভ্যাট নম্বর এন্টার করার পর, Shopify Tax তা যাচাই করে।
    • কোম্পানির লোকেশনে ট্যাক্স সংগ্রহের সেটিংস এবং ট্যাক্স অব্যাহতি এডিট করতে ট্যাক্স সেটিংস ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
  5. সেভ করুন-এ ক্লিক করুন।

  6. কাস্টমাইজেশন বিভাগে, কোম্পানির লোকেশনে নিচের যেকোনো একটি আপডেট করুন:

    • কোনো কোম্পানিতে ক্যাটালগ কোনো কোম্পানির লোকেশন থেকে:
      1. ক্যাটালগ সেকশনে, Vertical menu-এ ক্লিক করুন।
      2. ক্যাটালগ যোগ করুন বা ক্যাটালগ সরান-এ ক্লিক করুন।
      3. আপনি যে ক্যাটালগটি যোগ বা সরাতে চান সেটি নির্বাচন করুন বা খুঁজুন।
    • এডিট করুন পেমেন্টের শর্তাবলি কোনো কোম্পানির লোকেশনের জন্য:
      1. পেমেন্টের শর্তাবলি বিভাগে, Edit আইকনে ক্লিক করুন।
      2. ড্রপ-ডাউন মেনু থেকে একটি পেমেন্টের শর্ত নির্বাচন করুন।
      3. ঐচ্ছিক: আপনার পেমেন্টের শর্তাবলির জন্য একটি ডিপোজিট সেট আপ করতে, চেকআউটে তৈরি করা অর্ডারের ক্ষেত্রে ডিপোজিট প্রয়োজন বেছে নিন এবং এরপর শতাংশ হিসেবে ডিপোজিটের শর্তের পরিমাণ লিখুন, যেমন- 20%।
    • কোনো কোম্পানির জন্য চেকআউটের সেটিংস এডিট করুন:
      1. B2B কাস্টমারদের ফাইলে থাকা তাদের শিপিংয়ের ঠিকানার বাইরে চেকআউট করার সময় একটি নতুন এককালীন ঠিকানায় শিপ করার অনুমতি দিতে, কাস্টমারদের যেকোনো এককালীন ঠিকানায় শিপ করার অনুমতি দিন বেছে নিন।
      2. B2B কাস্টমারদের করা অর্ডারগুলো অনুমোদনের আগে পর্যালোচনা করতে, অর্ডার সাবমিশন সেকশনে, পর্যালোচনার জন্য সমস্ত অর্ডার ড্রাফট হিসেবে জমা দিন নির্বাচন করুন। B2B কাস্টমারদের করা অর্ডারগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করতে, স্বয়ংক্রিয়ভাবে অর্ডার জমা দিন নির্বাচন করুন।
    • কোম্পানির লোকেশন সম্পর্কে একটি নোট যোগ বা এডিট করুন:
      1. নোট বিভাগে, Edit আইকনে ক্লিক করুন।
      2. একটি নোট যোগ বা এডিট করুন।
  7. সেভ করুন-এ ক্লিক করুন।

কোম্পানি মুছুন

আপনি যখন একটি কোম্পানি মুছে ফেলেন, তখন সেই কোম্পানির জন্য সমস্ত লোকেশন মুছে যায়। সমস্ত কাস্টমার কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়, তবে আপনি তাদের মুছে না ফেলা পর্যন্ত তারা আপনার কাস্টমার তালিকায় থেকে যাবে। ওই কোম্পানির জন্য কোনো অর্ডার থাকলে, কোম্পানিটি মুছে ফেলা যাবে না।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. আপনি যে কোম্পানিটি মুছতে চান, তাতে ক্লিক করুন।

  3. কোম্পানি মুছুন-এ ক্লিক করুন।

  4. মোছার তথ্য রিভিউ করুন, এবং এরপর কোম্পানি মুছুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনু থেকে, arrow down আইকনে ট্যাপ করুন এবং এরপর কোম্পানি-এ ট্যাপ করুন।

  3. আপনি যে কোম্পানিটি মুছতে চান, তাতে ট্যাপ করুন।

  4. কোম্পানি মুছুন-এ ট্যাপ করুন।

  5. মোছার তথ্য রিভিউ করুন, এবং এরপর কোম্পানি মুছুন-এ ট্যাপ করুন।

কোম্পানি থেকে কোম্পানির লোকেশন মুছুন

ওই কোম্পানির জন্য কোনো ড্রাফট অর্ডার বা অর্ডার থাকলে, কোম্পানির লোকেশনগুলি মুছে ফেলা যাবে না।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-তে যান।

  2. আপনি যে কোম্পানি থেকে কোম্পানির লোকেশন মুছতে চান, তাতে ক্লিক করুন।

  3. লোকেশন বিভাগে, আপনি যে কোম্পানির লোকেশনটি মুছতে চান তাতে ক্লিক করুন।

  4. লোকেশন মুছুন-এ ক্লিক করুন এবং তারপর লোকেশন মুছুন-এ ক্লিক করুন।

মেটাফিল্ড ব্যবহার করে কোম্পানি এবং কোম্পানির লোকেশনে কাস্টম তথ্য সঞ্চয় করা

আপনার B2B কাস্টমার সম্পর্কিত কাস্টম তথ্য সঞ্চয় করতে, আপনি কোনো কোম্পানি বা কোম্পানির লোকেশনে মেটাফিল্ড যোগ করতে পারবেন।

Shopify অ্যাডমিনে সাধারণত ক্যাপচার করা হয় না এমন নির্দিষ্ট তথ্য সেভ করার সুযোগ দিয়ে, আপনার Shopify স্টোরের কার্যকারিতা এবং সাজসজ্জা কাস্টমাইজ করতে মেটাফিল্ড সাহায্য করে। মেটাফিল্ড সম্পর্কে আরও জানুন।