আপনার গ্রাহকের ডেটা Shopify B2B-এ মাইগ্রেট করা

আপনি বিদ্যমান Shopify ডিরেক্ট-টু-কাস্টমার (D2C) গ্রাহকদের ও তাদের অর্ডারের ইতিহাস কোম্পানিতে মাইগ্রেট করতে পারবেন। আপনার Shopify অ্যাডমিনে কোম্পানি ইমপোর্ট বা তৈরি করার বিষয়ে আরও জানুন।

D2C গ্রাহকদের B2B কোম্পানিতে মাইগ্রেট করতে আপনি নিচের বিকল্পগুলো থেকে বেছে নিতে পারেন:

  • একটি D2C গ্রাহক ও তাদের অর্ডারগুলো থেকে নতুন একটি B2B কোম্পানি সেটআপ করুন। আপনার নির্বাচিত প্রতিটি গ্রাহকের জন্য যখন আপনি কোম্পানি তৈরি করতে চাইবেন, তখন এই বিকল্পটি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি 3 জন গ্রাহক নির্বাচন করেন, তাহলে 3টি কোম্পানি তৈরি করা হবে। গ্রাহক পেজ থেকে আপনি একযোগে এটি করতে পারবেন।
  • একজন D2C গ্রাহক ও তার অর্ডারগুলো একটি বিদ্যমান B2B কোম্পানিতে মাইগ্রেট করুন। যখন আপনি একটি কোম্পানিতে একাধিক গ্রাহক যোগ করতে চাইবেন বা বিদ্যমান কোনো কোম্পানিতে একজন বিদ্যমান গ্রাহককে যোগ করতে চাইবেন, তখন এই বিকল্পটি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যখন আপনার 3 জন গ্রাহক থাকে যাদের একটি মাত্র কোম্পানিতে যোগ করার প্রয়োজন হয়। আপনি গ্রাহকের বিবরণের পেজ থেকে আলাদাভাবে এটি করতে পারবেন।

একটি কোম্পানিতে গ্রাহক ও তাদের অর্ডারের ইতিহাস মাইগ্রেট করার বিবেচ্য বিষয়গুলো

একটি কোম্পানির লোকেশনে গ্রাহক ও তাদের অর্ডারের ইতিহাস মাইগ্রেট করার আগে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করে নিন:

  • আপনার Shopify অ্যাডমিনে অবশ্যই বিদ্যমান D2C গ্রাহক থাকতে হবে।
  • আপনি শুধুমাত্র D2C অর্ডারগুলোকে কোনো কোম্পানিতে মাইগ্রেট করতে পারবেন। B2B অর্ডারগুলো যে কোম্পানির জন্য তৈরি করা হয়েছিল সেই কোম্পানির সাথেই থাকে এবং সেগুলোকে অন্য কোনো কোম্পানিতে মাইগ্রেট করা যায় না।
  • আপনি বাতিল করা বা মুছে ফেলা অর্ডারগুলো মাইগ্রেট করতে পারবেন না।
  • একটি বিদ্যমান কোম্পানিতে মাইগ্রেট করার সময়, আপনাকে অবশ্যই অর্ডারগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির লোকেশনে মাইগ্রেট করতে হবে। একাধিক লোকেশন জুড়ে অর্ডারগুলোকে বিভক্ত করা যায় না।
  • আপনি একটি কোম্পানিতে কেবল কোনো গ্রাহকের সম্পূর্ণ অর্ডারের ইতিহাস যোগ করতে পারবেন, আংশিক অর্ডারের ইতিহাস মাইগ্রেশন করা সমর্থিত নয়। আপনার গ্রাহকের অর্ডারের ইতিহাসে যদি B2B এবং D2C উভয় ধরনের অর্ডারই থাকে, তাহলে কোম্পানিতে শুধুমাত্র D2C অর্ডারগুলো যোগ করা হয়।

বিকল্প 1: গ্রাহক ও তাদের ইতিহাস B2B-তে মাইগ্রেট করে একটি নতুন কোম্পানি সেটআপ করা

আপনার বিদ্যমান B2B গ্রাহকদের থেকে একটি লোকেশন সহ B2B কোম্পানি সেটআপ করতে আপনার Shopify অ্যাডমিনের গ্রাহক পেজ থেকে একযোগে সেটআপের ফিচারটি ব্যবহার করতে পারেন। আপনি একই সাথে সর্বাধিক 250 জন B2B গ্রাহক নির্বাচন করতে পারবেন অথবা আরও ছোট ছোট ব্যাচে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

আপনি কতজন গ্রাহক নির্বাচন করেছেন তার ওপর ভিত্তি করে, সেটআপ প্রক্রিয়াটি সম্পন্ন করতে একযোগে গ্রাহক সেটআপের ফিচারটিকে হয়তো ব্যাকগ্রাউন্ডে চলতে হবে। সেটআপ সম্পন্ন হলে আপনি একটি ইমেইল পাবেন, যেখানে প্রযোজ্য ক্ষেত্রে সমাধান করার প্রয়োজনীয় যেকোনো ত্রুটির বিষয়ে উল্লেখ থাকবে।

গ্রাহকের তথ্য ইমপোর্ট করা

একযোগে কোম্পানি সেটআপের সময়, আপনি আপনার গ্রাহকদের জন্য নিচের তথ্য ও সেটিংসগুলো ইমপোর্ট করতে চান কি না তা বেছে নিতে পারবেন:

গ্রাহকের তথ্য এবং কোম্পানির সেটিংস
সেটিংবিবরণ
পূর্ববর্তী অর্ডারএকটি কোম্পানির লোকেশনে কোনো গ্রাহকের পূর্ববর্তী সব অর্ডার যোগ করবেন কি না তা আপনি বেছে নিতে পারেন। আপনি যদি এই বিকল্পটি নির্বাচন করেন, তাহলে গ্রাহকরা লগ ইন করার পর তাদের পূর্ববর্তী B2B অর্ডারগুলো দেখতে পাবেন। আপনার নির্বাচিত গ্রাহকরা যদি ইতিমধ্যেই কোনো B2B সম্পর্ক নির্দেশ করে থাকেন, তাহলে পূর্ববর্তী অর্ডারগুলোকে ইমপোর্ট করার পরামর্শ দেওয়া হয়।
ট্যাক্স অব্যাহতিআপনি কোম্পানির লোকেশনে গ্রাহকের নির্দিষ্ট কিছু ট্যাক্স অব্যাহতি মাইগ্রেট করবেন কি না তা বেছে নিতে পারবেন। আপনি নিউ ইয়র্কের রিসেলার-এর মতো নির্দিষ্ট ট্যাক্স অব্যাহতি মাইগ্রেট করতে পারবেন, কিন্তু ট্যাক্স সংগ্রহ-কে নিষ্ক্রিয় করে সেট করা অব্যাহতিগুলো মাইগ্রেট হয় না এবং আপনাকে সেগুলোকে ম্যানুয়ালি সামঞ্জস্য করতে হবে। কোনো B2B গ্রাহকের জন্য প্রযোজ্য অব্যাহতিগুলো যদি B2B কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তবে আপনাকে ট্যাক্স অব্যাহতিগুলো মাইগ্রেট করতে হবে।
গ্রাহকদের যেকোনো ঠিকানায় শিপিং করতে দিনডিফল্টরূপে, চেকআউটের সময় একটি কোম্পানির শিপিংয়ের ঠিকানা আগে থেকেই পূরণ করা থাকে এবং কোম্পানিগুলো এটি পরিবর্তন করতে পারে না। আপনি যদি এই সেটিংটি বেছে নেন, তাহলে কোম্পানিগুলো চেকআউটের সময় শিপিংয়ের ঠিকানাটি পরিবর্তন করতে পারবে।
পর্যালোচনার জন্য সব অর্ডার ড্রাফট হিসেবে জমা দিনডিফল্টরূপে, অর্ডারগুলো চেকআউটের সময় জমা দেওয়া হয়। আপনি যদি সব অর্ডার ড্রাফট হিসেবে জমা দেওয়া বেছে নেন, তাহলে গ্রাহকের দেওয়া অর্ডারগুলো ড্রাফট অর্ডার হিসেবে জমা দেওয়া হবে।
পেমেন্টের শর্তাবলিআপনি আপনার গ্রাহকদের পেমেন্টের যেসব শর্তাবলি অফার করতে চান তা বেছে নিতে পারবেন। আপনি যদি কোম্পানিগুলোকে চেকআউটের সময় অর্ডারের পেমেন্ট করতে দিতে চান, তাহলে পেমেন্টের কোনো শর্তাবলি নেই বেছে নিন।

একযোগে কোম্পানি সেটআপের সময় যদি আপনি এই সেটিংস ইমপোর্ট না করেন, তবে আপনি পরবর্তীতে আলাদা আলাদা কোম্পানির জন্য সেটিংস ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। B2B কোম্পানির সেটিংস সম্পর্কে আরও জানুন।

একটি D2C গ্রাহক থেকে নতুন কোম্পানি সেটআপ করার সময় যদি আপনি কোনো ভুল করেন, তাহলে আপনি কোম্পানিটি মুছে ফেলতে পারবেন। গ্রাহক ও তার অর্ডারগুলো আবারও D2C-তে ফিরে যায়।

গ্রাহক ও তাদের ইতিহাস B2B-তে মাইগ্রেট করে নতুন একটি কোম্পানি সেটআপ করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. ঐচ্ছিক: এই গ্রাহকদের শনাক্ত করার জন্য আপনার যদি আগে থেকে কোনো ট্যাগ থাকে, তাহলে ফিল্টার যোগ করুন-এ ক্লিক করুন এবং ট্যাগ অনুযায়ী গ্রাহকদের ফিল্টার করুন।

  3. আপনি যেসব গ্রাহককে মাইগ্রেট করতে চান, তাদের নির্বাচন করুন। আপনি চাইলে সব গ্রাহককে একসাথে নির্বাচন করতে পারেন, অথবা গ্রাহকদের কিছু অংশ নির্বাচন করে ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।

  4. … মেনুতে ক্লিক করুন এবং তারপর কোম্পানিতে যোগ করুন-এ ক্লিক করুন।

  5. আপনি যে কোম্পানির সেটিংস ব্যবহার করতে চান এবং যে গ্রাহকের তথ্য যোগ করতে চান, তা বেছে নিন।

  6. কোম্পানি সেটআপ করুন-এ ক্লিক করুন।

বিকল্প 2: কোনো গ্রাহক ও তার অর্ডারের ইতিহাস আগে থেকে থাকা কোনো কোম্পানিতে মাইগ্রেট করুন

আপনার যদি আগে থেকে কোম্পানি সেটআপ করা থাকে, তাহলে আপনি D2C গ্রাহক ও অর্ডারের ইতিহাস আগে থেকে থাকা কোনো কোম্পানি এবং কোম্পানির লোকেশনে মাইগ্রেট করতে চাইতে পারেন। কোম্পানির যদি একাধিক কোম্পানির লোকেশন থাকে, তাহলে আপনি সেগুলোর মধ্যে শুধুমাত্র যেকোনো একটি কোম্পানির লোকেশনে মাইগ্রেট করতে পারবেন।

আগে থেকে থাকা কোনো কোম্পানিতে গ্রাহকদের মাইগ্রেট করার সময় কোনো ভুল হলে, আপনি কোম্পানি থেকে গ্রাহককে সরাতে পারবেন। গ্রাহকের সাথে মাইগ্রেট করা আসল অর্ডারগুলো সরানোর বিকল্প আপনার কাছে রয়েছে। শুধুমাত্র গ্রাহক এবং শুরুতে মাইগ্রেট করা অর্ডারগুলো আবার D2C-তে ফিরে যাবে।

কোনো গ্রাহক ও তার অর্ডারের ইতিহাস আগে থেকে থাকা কোনো কোম্পানিতে মাইগ্রেট করুন

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক > কোম্পানি-এ যান।
  2. আপনি যে কোম্পানিতে গ্রাহক যোগ করতে চান, সেটিতে ক্লিক করুন।
  3. গ্রাহক বিভাগে গিয়ে ⋮-এ ক্লিক করুন।
  4. গ্রাহক যোগ করুন-এ ক্লিক করুন।
  5. সার্চ বারে ক্লিক করুন এবং তারপর একজন গ্রাহক নির্বাচন করুন।
  6. আপনি যে কোম্পানির লোকেশনে গ্রাহক যোগ করতে চান সেটি নির্বাচন করুন এবং তারপর সেই কোম্পানির লোকেশনের পাশে থাকা কোম্পানির অনুমতি নির্বাচন করুন।
  7. কোনো কোম্পানির লোকেশনে আপনার গ্রাহকের অর্ডারের ইতিহাস যোগ করতে এই লোকেশনে গ্রাহকের অর্ডার যোগ করুন বিকল্পটি নির্বাচন করুন।
  8. ঐচ্ছিক: গ্রাহককে এটি জানাতে যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে, গ্রাহককে জানান যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে বিকল্পটি নির্বাচন করুন।
  9. সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনু থেকে arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর কোম্পানি বিকল্পে ট্যাপ করুন।

  3. একটি কোম্পানিতে ট্যাপ করুন।

  4. গ্রাহক বিভাগে গিয়ে … > গ্রাহক যোগ করুন-এ ট্যাপ করুন।

  5. সার্চ বারে ট্যাপ করুন এবং তারপর একজন গ্রাহক নির্বাচন করুন।

  6. আপনি যে কোম্পানির লোকেশনগুলোতে গ্রাহক যোগ করতে চান সেগুলোতে ট্যাপ করুন এবং তারপর প্রতিটি কোম্পানির লোকেশনের পাশে থাকা কোম্পানির অনুমতি নির্বাচন করুন।

  7. কোনো কোম্পানির লোকেশনে আপনার গ্রাহকের অর্ডারের ইতিহাস যোগ করতে এই লোকেশনে গ্রাহকের অর্ডার যোগ করুন বিকল্পটি নির্বাচন করুন।

  8. ঐচ্ছিক: গ্রাহককে এটি জানাতে যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে, গ্রাহককে জানান যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে বিকল্পটি নির্বাচন করুন।

  9. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

কোনো গ্রাহক প্রোফাইল থেকে একজন গ্রাহক ও তার অর্ডারের ইতিহাস কোম্পানিতে মাইগ্রেট করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।
  2. আপনি যে গ্রাহককে কোম্পানিতে যোগ করতে চান, তার ওপর ক্লিক করুন।
  3. গ্রাহক বিভাগে গিয়ে ⋮-এ ক্লিক করুন এবং তারপর কোম্পানিতে যোগ করুন-এ ক্লিক করুন।
  4. সার্চ বারে ক্লিক করুন এবং তারপর একটি কোম্পানি নির্বাচন করুন।
  5. আপনি যে কোম্পানির লোকেশনগুলোতে গ্রাহক যোগ করতে চান সেগুলো নির্বাচন করুন এবং তারপর প্রতিটি কোম্পানির লোকেশনের পাশে থাকা কোম্পানির অনুমতি নির্বাচন করুন।
  6. ঐচ্ছিক: কোনো কোম্পানির লোকেশনে আপনার গ্রাহকের অর্ডারের ইতিহাস যোগ করতে এই লোকেশনে গ্রাহকের অর্ডার যোগ করুন বিকল্পটি নির্বাচন করুন।
  7. ঐচ্ছিক: গ্রাহককে এটি জানাতে যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে, গ্রাহককে জানান যে তারা B2B অর্ডার করা শুরু করতে পারে বিকল্পটি নির্বাচন করুন।
  8. সেভ করুন-এ ক্লিক করুন।