Checkout Blocks-এর ব্লকের জন্য সমর্থিত Liquid সিনট্যাক্স

Checkout Blocks, Liquid সিনট্যাক্সের একটি সাবসেটকে সমর্থন করে যা আপনি ভেরিয়েবলের উপর ভিত্তি করে আপনার চেকআউট কাস্টমাইজেশনকে পার্সোনালাইজ করতে উপলভ্য বেশ কয়েক ধরনের ব্লকে ব্যবহার করতে পারবেন।

সমর্থিত Liquid ভেরিয়েবল

নিচের তালিকাতে একটি ডায়নামিক কনটেন্ট ব্লক বা লাইন আইটেম কনটেন্ট ব্লকের মধ্যে ব্যবহার করা যায় এমন সব সমর্থিত Liquid ভেরিয়েবল অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু ভেরিয়েবল শুধু চেকআউটের নির্দিষ্ট পেজে অ্যাক্সেস করা যেতে পারে এবং অন্যান্য ভেরিয়েবলগুলো শুধুমাত্র নির্দিষ্ট ব্লকের ধরনে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

প্রতিটি ভেরিয়েবলের নির্দিষ্ট তথ্যের জন্য Shopify-এর Liquid অবজেক্ট সম্পর্কিত ডকুমেন্টেশন দেখুন।

চেকআউট Liquid ভেরিয়েবল

চেকআউটের জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • checkout.attributes
  • checkout.currency
  • checkout.has_selling_plan
  • checkout.item_count
  • checkout.line_items_subtotal_price
  • checkout.locale
  • checkout.market
  • checkout.metafields
  • checkout.note
  • checkout.requires_shipping
  • checkout.shipping_price
  • checkout.tax_price
  • checkout.total_price

গ্রাহক Liquid ভেরিয়েবল

গ্রাহকদের জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • customer.id
  • customer.b2b
  • customer.full_name
  • customer.first_name
  • customer.last_name
  • customer.email
  • customer.phone

স্থানীয়করণের Liquid ভেরিয়েবল

মার্কেটগুলোর জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • localization.market
    • localization.market.id
    • localization.market.handle

অর্ডার Liquid ভেরিয়েবল

অর্ডারের জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • checkout.order.id
  • checkout.order.legacyResourceId
  • checkout.order.name

শপ Liquid ভেরিয়েবল

স্টোরের তথ্যের জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • shop.name
  • shop.url

লাইন আইটেম Liquid ভেরিয়েবল

লাইন আইটেম ভেরিয়েবলগুলো শুধুমাত্র একটি লাইন আইটেম কনটেন্ট ব্লকের মধ্যে অ্যাক্সেস করা যায়।

লাইন আইটেমগুলোর জন্য নিচের Liquid ভেরিয়েবলগুলো সমর্থিত:

  • line_item.attributes
  • line_item.gift_card
  • line_item.has_selling_plan
  • line_item.line_price
  • line_item.line_level_discount_allocations
  • line_item.line_level_total_discount
  • line_item.options_with_values
  • line_item.price
  • line_item.product
    • line_item.product.is_gift_card
    • line_item.product.product_type
    • line_item.product.requires_selling_plan
    • line_item.product.tags
    • line_item.product.vendor
  • line_item.quantity
  • line_item.requires_shipping
  • line_item.sku
  • line_item.subtitle
  • line_item.title
  • line_item.trigger
  • line_item.type
  • line_item.variant
    • line_item.variant.available_for_sale
    • line_item.variant.barcode
    • line_item.variant.compare_at_price
    • line_item.variant.id
    • line_item.variant.price
      • line_item.variant.price.amount
      • line_item.variant.price.currency_code
    • line_item.variant.requires_shipping
    • line_item.variant.sku
    • line_item.variant.title
    • line_item.variant.unit_price
    • line_item.variant.weight
    • line_item.variant.weight_unit
  • line_item.variant_id
  • line_item.vendor

Liquid ব্যবহার করা স্নিপেটের উদাহরণ

নিচে Checkout Blocks-এর সমর্থিত কিছু নমুনা Liquid স্নিপেট দেওয়া হলো।

চেকআউটটি B2B কি না তা চেক করুন

চেকআউটটি শুধুমাত্র B2B হলে আপনি কনটেন্ট প্রদর্শন করতে পারবেন।

{%- if customer.b2b -%}
B2B
{%- endif -%}

JSON পার্স করুন

আপনি JSON-এর মানগুলো পার্স করতে পারবেন, যেমন লাইন আইটেম অ্যাট্রিবিউট (বৈশিষ্ট্য) বা মেটাফিল্ড থেকে।

{%- assign complex_json = checkout.metafields.checkoutblocks.complex | json -%}

মুদ্রা ফর্ম্যাট করুন

Checkout Blocks মাল্টি-কারেন্সি চেকআউটকে সম্পূর্ণরূপে সমর্থন করে। সক্রিয় কারেন্সি ফর্ম্যাট ব্যবহার করে অর্থ পার্স এবং ফর্ম্যাট করতে শুধু মানি (money) ফিল্টারটি পাস করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে মুদ্রাকে কনভার্ট করে না।

{{ checkout.total_price | money }}

কার্ট নোট

আপনি কার্ট নোটের মান প্রদর্শন করতে পারবেন, যেমন কার্টে যা এন্টার করা হয়েছিল।

{{ checkout.note }}

কার্ট অ্যাট্রিবিউট

কোনো একটি নির্দিষ্ট কার্ট অ্যাট্রিবিউটের মান প্রদর্শন করতে, যেমন ডেলিভারির তারিখ, আপনি এই স্নিপেটটি ব্যবহার করতে পারেন। আপনার নিজেরটির সাথে মেলাতে Delivery date কী (key)-টি পরিবর্তন করতে ভুলবেন না।

{% assign delivery_date = '' %}
{% for attribute in checkout.attributes %}
  {% if attribute.key == 'Delivery date' %}
    {% assign delivery_date = attribute.value %}
  {% endif %}
{% endfor %}

Delivery Date: {{ delivery_date }}

চেকআউটের সম্পূর্ণ Liquid কনটেন্ট প্রদর্শন করুন

চেকআউট অবজেক্টে কী কী মান রয়েছে তা যদি আপনার পর্যালোচনা করার প্রয়োজন হয়, তবে আপনি সিরিয়ালাইজ করতে JSON ফিল্টার ব্যবহার করতে পারেন। এটি শুধুমাত্র ডিবাগিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত।

{{ checkout | json }}

চেকআউটের মেটাফিল্ড

চেকআউটের মেটাফিল্ড রেফারেন্স করার মাধ্যমে আপনি থ্যাঙ্ক ইউ এবং অর্ডারের স্ট্যাটাস পেজে চেকআউটে সেভ করা কাস্টম ফিল্ডগুলো প্রদর্শন করতে পারবেন। মেটাফিল্ড অ্যাক্সেস করা সম্পর্কে আরও জানুন।

ব্লকে সংজ্ঞায়িত করা আপনার নেমস্পেস দিয়ে your-namespace এবং কাস্টম ফিল্ড কী (key) দিয়ে your-custom-field-key প্রতিস্থাপন করুন:

{{ checkout.metafields.your-namespace.your-custom-field-key.value }}

একটি তারিখ ফর্ম্যাট করুন

এই উদাহরণে, আমরা ভবিষ্যতের 4 দিনের একটি তারিখ (432000 সেকেন্ড) তৈরি করেছি এবং তারপর সেটিকে ফর্ম্যাট করেছি।

আপনি "02/24/2025" হিসেবে ফর্ম্যাট করা তারিখটি ফেরত দিতে পারেন:

{% assign future_date = "now" | date: "%s" | plus: 432000 %}
{{ future_date | date: "%m/%d/%Y" }}

বিকল্প হিসেবে, আপনি "Feb 24, 2025" হিসেবে তারিখটিকে ফর্ম্যাট করতে পারেন:

{% assign future_date = "now" | date: "%s" | plus: 432000 %}
{{ future_date | date: "%b %d, %Y" }}

Liquid-এ তারিখ ফর্ম্যাট করা সম্পর্কে আরও জানুন।

লাইন আইটেম কনটেন্ট কাস্টমাইজেশন

নিচে কিছু নমূনা Liquid স্নিপেট দেওয়া হলো যা আপনি লাইন আইটেম কনটেন্ট ব্লকে ব্যবহার করতে পারেন।

শর্তসাপেক্ষে তুলনামূলক দাম দেখান

আপনি এই স্নিপেটটি ব্যবহার করে শর্তসাপেক্ষে একটি লাইন আইটেমের তুলনামূলক দাম দেখাতে পারেন।

{%- if line_item.variant.compare_at_price.amount -%}
On sale. Originally {{ line_item.variant.compare_at_price.amount | times: line_item.quantity | money }}
{%- endif -%}

পণ্যের ট্যাগের ওপর ভিত্তি করে কনটেন্ট প্রদর্শন করুন

আপনি শর্তসাপেক্ষে পণ্যের ট্যাগের ওপর ভিত্তি করে লাইন আইটেম কনটেন্ট প্রদর্শন করতে পারবেন, যা কেস সেনসিটিভ।

{%- if line_item.product.tags contains 'final-sale' -%}
Final sale
{%- endif -%}

লাইন আইটেম অ্যাট্রিবিউট (বৈশিষ্ট্য)

আপনি লাইন আইটেম অ্যাট্রিবিউটের ওপর ইটারেট করতে পারেন, যা লাইন আইটেমের বৈশিষ্ট্য হিসেবেও পরিচিত, এবং ডেলিভারির আনুমানিক সময়, প্রি-অর্ডার ও আরও অনেক কিছুর মতো তথ্য প্রদর্শন করতে পারেন।

{%- assign first_line_attribute = line_item.attributes | first  -%}
{%- assign first_attribute_value =  first_line_attribute.value | json_parse  -%}
{%- assign message =  first_attribute_value.message -%}
{%- if message -%}
  {{ message }}
{%- endif -%}

“মেটাফিল্ড ট্রিগার”-এর মান প্রদর্শন করুন

নিচের কোডে ট্রিগারের মান অন্তর্ভুক্ত থাকবে।

{{ line_item.trigger }}

একটি লাইন আইটেমের জন্য পুনরাবৃত্তিকালীন মোট পরিমাণ দেখান

আপনার যদি এককালীন ডিসকাউন্টের আগে সাবস্ক্রিপশন লাইন আইটেমের জন্য পুনরাবৃত্তিকালীন মোট পরিমাণ দেখানোর প্রয়োজন হয়, তবে আপনি line_level_total_discount মানটি ব্যবহার করতে পারেন।

{%- if line_item.line_level_total_discount > 0 and line_item.has_selling_plan -%}
Recurring total: {{ line_item.line_price | plus: line_item.line_level_total_discount | money }}
{%- endif -%}