Checkout Blocks ব্যবহার করে সাধারণ চেকআউট কাস্টমাইজেশন

Checkout Blocks ব্যবহার করে আপনি বিভিন্ন উপায়ে আপনার চেকআউট কাস্টমাইজ করতে পারেন। Checkout Blocks ব্যবহার করে কিছু সাধারণ চেকআউট কাস্টমাইজেশন সম্পর্কিত সংক্ষিপ্ত গাইড এই পৃষ্ঠায় রয়েছে।

নির্দিষ্ট কার্ট ভ্যালুর জন্য শিপিং ডিসকাউন্টের স্তর তৈরি করুন

আপনি যদি শিপিং ডিসকাউন্টের স্তর তৈরি করতে চান, যেমন "$50 এর বেশি অর্ডারের জন্য শিপিংয়ে 50% ছাড়" এবং "$100 এর বেশি অর্ডারের জন্য ফ্রি শিপিং", তবে Cart subtotal নিয়মের ওপর ভিত্তি করে আপনি একাধিক স্বয়ংক্রিয় শিপিং ডিসকাউন্ট তৈরি করতে পারেন। একাধিক ডিসকাউন্টের মানদণ্ড পূরণ করা চেকআউটগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড়যুক্ত শিপিং ডিসকাউন্টটি প্রয়োগ করা হয়।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Checkout Blocks-এ যান।

  2. ডিসকাউন্ট > Add discount > Amount off shipping-এ ক্লিক করুন।

  3. Amount off shipping বিভাগে, Automatic discount নির্বাচন করুন এবং এরপর আপনার ডিসকাউন্টের মেসেজ যোগ করুন (যেমন: 50% off shipping on orders $50+)।

  4. Discount configuration বিভাগে, আপনার কাস্টম ডিসকাউন্টের রুলসেট তৈরি করুন:

    1. Discount value ড্রপ-ডাউন মেনুতে, Percentage নির্বাচন করুন এবং এরপর 50% যোগ করুন।
    2. ​ Discount rules বিভাগে, আপনার রুলসেট কনফিগার করুন:
      1. ⊕ Add rule-এ ক্লিক করুন।
      2. আপনার নিয়মটি Cart subtotal > Is greater than or equal to > 50.00 হিসেবে কনফিগার করুন।
  5. ঐচ্ছিক: আপনি নিচের বিকল্পগুলো কনফিগার করতে পারেন:

    • Delivery options, আপনি কোন ডেলিভারি বিকল্পগুলোতে ডিসকাউন্ট প্রয়োগ করতে চান, তা নির্দিষ্ট করতে। নির্দিষ্ট বিকল্প নির্বাচন করার সময়, আপনি শিরোনাম, মূল্য বা ডেলিভারির ধরন অনুযায়ী বিকল্পগুলোতে প্রয়োগ করা বেছে নিতে পারেন।
    • Combinations, পণ্য বা অর্ডারের ডিসকাউন্টের সাথে ডিসকাউন্ট কোড একত্রিত করার জন্য গ্রাহকদের অনুমতি দিতে।
    • Active dates, ডিসকাউন্ট কখন শুরু হবে এবং এর মেয়াদ শেষ হবে কি না, তা নির্দিষ্ট করতে।
  6. Summary বিভাগে, আপনার ডিসকাউন্টের বিবরণ পর্যালোচনা করে নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে সেট আপ করা হয়েছে।

  7. Save-এ ক্লিক করুন।

  8. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Checkout Blocks-এ ফিরে যান।

  9. ডিসকাউন্ট > Add discount > Amount off shipping-এ ক্লিক করুন।

  10. Amount off shipping বিভাগে, Automatic discount নির্বাচন করুন এবং এরপর আপনার ডিসকাউন্টের মেসেজ যোগ করুন (যেমন: Free shipping for orders $100+)।

  11. Discount configuration বিভাগে, আপনার কাস্টম ডিসকাউন্টের রুলসেট তৈরি করুন:

    1. Discount value ড্রপ-ডাউন মেনুতে, Free shipping নির্বাচন করুন।
    2. ​ Discount rules বিভাগে, আপনার রুলসেট কনফিগার করুন:
      1. ⊕ Add rule-এ ক্লিক করুন।
      2. আপনার নিয়মটি Cart subtotal > Is greater than or equal to > 100.00 হিসেবে কনফিগার করুন।
  12. ঐচ্ছিক: আপনি নিচের বিকল্পগুলো কনফিগার করতে পারেন:

    • Delivery options, আপনি কোন ডেলিভারি বিকল্পগুলোতে ডিসকাউন্ট প্রয়োগ করতে চান, তা নির্দিষ্ট করতে। নির্দিষ্ট বিকল্প নির্বাচন করার সময়, আপনি শিরোনাম, মূল্য বা ডেলিভারির ধরন অনুযায়ী বিকল্পগুলোতে প্রয়োগ করা বেছে নিতে পারেন।
    • Combinations, পণ্য বা অর্ডারের ডিসকাউন্টের সাথে ডিসকাউন্ট কোড একত্রিত করার জন্য গ্রাহকদের অনুমতি দিতে।
    • Active dates, ডিসকাউন্ট কখন শুরু হবে এবং এর মেয়াদ শেষ হবে কি না, তা নির্দিষ্ট করতে।
  13. Summary বিভাগে, আপনার ডিসকাউন্টের বিবরণ পর্যালোচনা করে নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে সেট আপ করা হয়েছে।

  14. Save-এ ক্লিক করুন।

দ্রুত চেকআউট পদ্ধতির নিচে 'OR'-এর কপি পরিবর্তন করুন

দ্রুত চেকআউটের পেমেন্ট বিকল্পের নিচে ---- OR ---- বিভাজনকারী লাইনের নিচে একটি শিপিং ও পেমেন্ট আইকনের ব্লক প্রদর্শন করতে আপনি সেটি সরাতে পারেন এবং এরপর আপনার পছন্দমতো যেকোনো কাস্টম টেক্সট হিসেবে "OR" টেক্সট পরিবর্তন করতে পারেন, যেমন "গৃহীত পেমেন্টের ধরন" বা "সমর্থিত শিপিং প্রদানকারী"।

চেকআউটে দ্রুত পেমেন্টের বাটন ও অতিরিক্ত পেমেন্ট আইকনের ছবি। 'OR' বিভাজনকারী লাইনটিকে হাইলাইট করা হয়েছে।

পদক্ষেপ:

  1. চেকআউট ও অ্যাকাউন্টের এডিটরে একটি শিপিং ও পেমেন্ট আইকনের ব্লক তৈরি এবং কনফিগার করুন।
  2. Wallets বিভাগের নিচে প্রদর্শন করতে Shipping & Payments icons ব্লকটি ড্র্যাগ এবং ড্রপ করুন।
  3. আপনার Shopify অ্যাডমিনে, অনলাইন স্টোর-এ যান।
  4. লাইভ থিমে, অনুভূমিক মেনু > Edit default theme content-এ ক্লিক করুন।
  5. সার্চ বারটি ব্যবহার করে alternative শব্দটি খুঁজুন।
  6. Checkout alternative payment method banner-এ, আপনার কাস্টম টেক্সট অন্তর্ভুক্ত করতে Or ফিল্ডটি পরিবর্তন করুন।
  7. Save-এ ক্লিক করুন।

নির্দিষ্ট শিপিংয়ের পদ্ধতির নিচে একটি মেসেজ প্রদর্শন করুন

চেকআউটের সময় নির্দিষ্ট শিপিংয়ের পদ্ধতির নিচে একটি মেসেজ দেখাতে আপনি dynamic content block ব্যবহার করতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি Standard, Express এবং International Express শিপিং রেট অফার করেন, তাহলে প্রদর্শিত শিপিংয়ের মূল্যে শুল্ক ও অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত নেই তা স্পষ্ট করতে আপনি “International” শিপিং বিকল্পের নিচে একটি সংক্ষিপ্ত মেসেজ দেখাতে চাইতে পারেন।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Checkout Blocks-এ যান।

  2. Blocks-এ ক্লিক করুন এবং এরপর Create block-এ ক্লিক করুন।

  3. Dynamic content-এ ক্লিক করুন।

  4. Block name বিভাগে, ব্লকটির জন্য একটি নাম টাইপ করুন। এটি আপনার গ্রাহকদের দেখানো হয় না।

  5. Block ID বিভাগে, ID হিসেবে Dynamic সেট করুন অথবা একটি নির্দিষ্ট ID নম্বর প্রয়োগ করুন। block IDs সম্পর্কে আরও জানুন।

  6. Display rules বিভাগে, শুধুমাত্র নির্দিষ্ট শিপিংয়ের পদ্ধতি অন্তর্ভুক্ত থাকলে দেখানোর জন্য আপনার ব্লকের display rules কনফিগার করুন। এই উদাহরণে, নিয়মটিকে International Express-এর নিচে দেখানোর জন্য কনফিগার করা হয়েছে:

    1. ⊕ Add display rule-এ ক্লিক করুন।
    2. Select a rule ডায়ালগে, Shipping method title নির্বাচন করুন।
    3. নিয়মটিকে Contains > International হিসেবে কনফিগার করুন।
  7. Content বিভাগে, আপনার ব্লকের কনটেন্ট যোগ ও কাস্টমাইজ করুন:

    1. Content items section-এ ⊕ Add content item-এ ক্লিক করুন এবং এরপর Text নির্বাচন করুন।
    2. কনটেন্ট আইটেম ডায়ালগে আপনার সংক্ষিপ্ত মেসেজ যোগ করুন, যেমন- Additional customs and duties may apply., এবং তারপর Done-এ ক্লিক করুন।
  8. ঐচ্ছিক: Publishing বিভাগে, আপনি যেসব মার্কেট ও চেকআউট পেজে ব্লকটি দেখাতে চান সেগুলো নির্বাচন করতে পেন্সিল আইকনে ক্লিক করুন।

  9. Save-এ ক্লিক করুন এবং এরপর ব্লকের স্ট্যাটাস Active হিসেবে সেট করুন।

  10. চেকআউট এবং অ্যাকাউন্ট এডিটরে, চেকআউটের Shipping rate বিভাগে ডায়নামিক ব্লকটি যোগ করুন।

  11. Save-এ ক্লিক করুন।

অর্ডারের প্যাকিং স্লিপে একটি কাস্টম ফিল্ড অন্তর্ভুক্ত করুন

Checkout Blocks আপনার স্টোরকে একটি কাস্টম ফিল্ড ব্লক ব্যবহার করে গ্রাহকের ডেটা সংগ্রহ করার এবং সেই ডেটা একটি অর্ডার মেটাফিল্ডে সেভ করার সুবিধা দেয়।

পদক্ষেপ:

  1. Checkout Blocks-এ, একটি কাস্টম ফিল্ড ব্লক তৈরি ও কনফিগার করুন। নিশ্চিত করুন যে ব্লকটিকে একটি Order metafield হিসেবে সেভ করার জন্য কনফিগার করা হয়েছে।
  2. আপনার Shopify অ্যাডমিনে, Settings > Shipping and delivery-এ যান।
  3. Documents বিভাগে, Packing slip template-এ ক্লিক করুন।
  4. টেমপ্লেটের যে লোকেশনে আপনি কাস্টম ফিল্ড ভ্যালুটি দেখাতে চান সেখানে key-এর বদলে আপনার কাস্টম ফিল্ডের কী (key) ব্যবহার করে নিচের কোডের লাইনটি যোগ করুন:
{{ order.metafields.checkoutblocks.key }}
  1. ঐচ্ছিক: আপনি যদি শর্তসাপেক্ষে কাস্টম ফিল্ড ভ্যালু দেখাতে চান, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় শর্তের ওপর ভিত্তি করে একটি Liquid if/else স্টেটমেন্ট দিয়ে কনটেন্টটি ঘিরে দিতে পারেন।
  2. Save-এ ক্লিক করুন।

আপনি প্যাকিং স্লিপ টেমপ্লেটে একাধিক কাস্টম ফিল্ড কী (key) ভ্যালু ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, এই কোডটি একটি অর্ডারের পারচেজ অর্ডারের নম্বর (কী হিসেবে po ব্যবহার করা মেটাফিল্ড) শুধুমাত্র তখনই দেখাবে যখন গ্রাহক অর্ডারের শর্তাবলীতে সম্মত হবেন (কী হিসেবে agree_to_terms ব্যবহার করা মেটাফিল্ড):

{% if order.metafields.checkoutblocks.agree_to_terms %}
    PO #{{ order.metafields.checkoutblocks.po }}
{% endif %}

কোনো অর্ডারের কাস্টম ফিল্ড গ্রাহকের প্রোফাইলে যোগ করুন

Shopify Flow অ্যাপ কাজে লাগিয়ে আপনি কাস্টম ফিল্ড ব্লক-এর মাধ্যমে ক্যাপচার করা অর্ডারের ডেটা সিঙ্ক করতে পারেন।

কোনো গ্রাহক প্রোফাইলে birth_date মেটাফিল্ড ভ্যালু যোগ করতে আপনি একটি .flow ফাইলের উদাহরণ ডাউনলোড করতে পারেন। আপনি যেসব কাস্টম ফিল্ড কী (key) যোগ করতে চান সেগুলোর সাথে মেলাতে এই টেমপ্লেটের ভ্যালুগুলো কাস্টমাইজ করুন।

পদক্ষেপ:

  1. Checkout Blocks-এ, একটি কাস্টম ফিল্ড ব্লক তৈরি ও কনফিগার করুন। নিশ্চিত করুন যে ব্লকটিকে একটি Order metafield হিসেবে সেভ করার জন্য কনফিগার করা হয়েছে।
  2. ​ Shopify Flow-এ, একটি অর্ডার দেওয়া হলে রান করার জন্য একটি কাস্টম ওয়ার্কফ্লো সেট আপ করুন:
    1. Create workflow > Select a trigger-এ ক্লিক করুন।
    2. Shopify > Order created নির্বাচন করুন।
    3. ট্রিগারের ওপর, Then ⊕ > Condition-এ ক্লিক করুন।
    4. Add a variable-এ ক্লিক করুন এবং তারপর Order > metafields > key নির্বাচন করুন।
    5. Key ফিল্ডে, আপনি গ্রাহক প্রোফাইলে যে কাস্টম ফিল্ডটি যোগ করতে চান তার কী (key) যোগ করুন, যেমন- birth_date।
    6. শর্তের ওপর, Then ⊕ > Action-এ ক্লিক করুন।
    7. Shopify > Update customer metafield-এ ক্লিক করুন।
  3. ​ Update customer metafield বিভাগে, নিচের তথ্যগুলো ইনপুট দিন:
    1. Metafield namespace: আপনি যে মেটাফিল্ডটি যোগ করতে চান, যেমন- personal_info।
    2. Key: মেটাফিল্ডের কী (key), যেমন- dob।
    3. Type: আপনি যে ধরনের ভ্যালু অন্তর্ভুক্ত করতে চান, যেমন- Date।
    4. Value:
{% assign dob_key = "birth_date" %}
{% for metafields_item in order.metafields %}
{% if metafields_item.key == dob_key %}
    {{metafields_item.value}}
{% endif %}
{% endfor %}

আপনার ফ্লো সম্পূর্ণ হয়ে গেলে, এটি সক্রিয় করতে Turn on workflow-এ ক্লিক করুন।