আপনার Checkout Blocks অ্যাপের সেটিংস পরিচালনা করা
Checkout Blocks অ্যাপ থেকে, আপনি নিচের সেটিংস পরিচালনা করতে পারবেন:
- অ্যাড্রেস ব্লকার সেটিংস, যা আপনাকে অসমর্থিত অ্যাড্রেস ফর্ম্যাট এবং ধরন ব্লক করার সুবিধা দেয়।
- সাধারণ সেটিংস, যার মধ্যে মেটাফিল্ড ডেফিনিশন এবং অ্যাপ এমবেড অন্তর্ভুক্ত রয়েছে।
- অনুবাদ সেটিংস, যা আপনাকে একাধিক ভাষায় কনটেন্ট কাস্টমাইজ এবং স্থানীয়করণ করার সুবিধা দেয়।
অ্যাড্রেস ব্লকার
এই সেটিংটি আপনাকে নির্দিষ্ট ফিল্ড ভ্যালিডেশনের মাধ্যমে অসমর্থিত ঠিকানার ফর্ম্যাট এবং ধরনগুলি ব্লক করার অনুমতি দেয়। অ্যাড্রেস ব্লকার তৈরি করা সম্পর্কে আরও জানুন।
মেটাফিল্ড ডেফিনিশন
ব্লকের ডিসপ্লে রুল-এর অংশ হিসেবে আপনি পণ্য, কোম্পানি (শুধুমাত্র Plus) এবং গ্রাহকের মেটাফিল্ডের উপর ভিত্তি করে ব্লকগুলিকে ট্রিগার করতে মেটাফিল্ড ডেফিনিশন তৈরি করতে পারবেন।
আপনি checkoutblocks.trigger-এর নেমস্পেস এবং কী ব্যবহার করে প্রত্যেক ধরনের মেটাফিল্ডের জন্য 1টি মেটাফিল্ড ডেফিনিশন তৈরি করতে পারবেন।
মেটাফিল্ড ডেফিনিশন সম্পর্কে আরও জানুন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Checkout Blocks-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
অ্যাপ সেটিংস বিভাগে, সাধারণ সেটিংস-এ ক্লিক করুন।
মেটাফিল্ড ডেফিনিশন বিভাগে, আপনি যে ধরনের মেটাফিল্ড সংজ্ঞায়িত করতে চান সেটির জন্য ডেফিনিশন তৈরি করুন-এ ক্লিক করুন।
মেটাফিল্ড ডেফিনিশন কনফিগার করুন:
- নাম ফিল্ডে, আপনার মেটাফিল্ড ডেফিনিশনের একটি নাম দিন, যেমন "Checkout Blocks Display Rule"।
- নেমস্পেস এবং কী ফিল্ডে, ডিফল্ট টেক্সটটি সরান এবং checkoutblocks.trigger যোগ করুন।
- ঐচ্ছিক: বিবরণ ফিল্ডে, আপনার মেটাফিল্ড ডেফিনিশন সংক্ষেপে সংজ্ঞায়িত করুন।
- ⊕ ধরন নির্বাচন করুন-এ ক্লিক করুন এবং তারপর এক লাইনের টেক্সট বেছে নিন।
- ঐচ্ছিক: ভ্যালিডেশন বিভাগে, মেটাফিল্ড ডেফিনিশনের জন্য যেকোনো ভ্যালিডেশন কনফিগার করুন।
- বিকল্প বিভাগে, নিশ্চিত করুন যে স্টোরফ্রন্টের অ্যাক্সেস-টি রিড-এ সেট করা আছে।
সেভ করুন-এ ক্লিক করুন।
মেটাফিল্ড ডেফিনিশন তৈরি করার পরে, আপনি নির্দিষ্ট পণ্য, গ্রাহক বা কোম্পানিতে মেটাফিল্ডের ভ্যালু প্রয়োগ করতে পারবেন।
কোনো ব্লকের ডিসপ্লে রুলে মেটাফিল্ড ব্যবহার করতে, ডিসপ্লে রুলের বিকল্পের তালিকা থেকে পণ্যের মেটাফিল্ড, গ্রাহকের মেটাফিল্ড, বা কোম্পানির মেটাফিল্ড (শুধুমাত্র Plus) নির্বাচন করুন এবং এরপর আপনি যে মেটাফিল্ড ভ্যালুটি ব্যবহার করতে চান তার উপর ভিত্তি করে রুলটি কনফিগার করুন।
UTM Tracker অ্যাপ এমবেড
UTM এবং রেফারেল কোড URL-এর প্যারামিটারের উপর ভিত্তি করে ব্লকগুলি প্রদর্শন করতে, আপনাকে অবশ্যই UTM Tracker অ্যাপ এমবেড অ্যাক্টিভেট করতে হবে। কোনো গ্রাহক যখন utm_campaign বা ref-এর মতো একটি যোগ্য URL প্যারামিটার ব্যবহার করে আপনার স্টোরে ভিজিট করেন, তখন অ্যাপটি সেটিকে কার্ট অ্যাট্রিবিউট হিসেবে সেভ করে।
আপনি Checkout Blocks অ্যাপ বা অনলাইন স্টোরের থিম এডিটর থেকে UTM Tracker অ্যাপ এমবেড অ্যাক্টিভেট, সংশোধন বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আপনি বৈশিষ্ট্যটি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করার পরে, Checkout Blocks সেটিংসে স্ট্যাটাস কীভাবে প্রদর্শিত হয় তা রিফ্রেশ করতে অ্যাপ এমবেড বিভাগের স্ট্যাটাস চেক করুন-এ ক্লিক করুন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Checkout Blocks-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
অ্যাপ সেটিংস বিভাগে, সাধারণ সেটিংস-এ ক্লিক করুন।
অ্যাপ এমবেড বিভাগে, থিম এডিটর লঞ্চ করতে নিম্নলিখিত ধাপগুলির যেকোনো একটি অনুসরণ করুন:
- বৈশিষ্ট্যটি বর্তমানে অ্যাক্টিভ থাকলে, নিষ্ক্রিয় করুন-এ ক্লিক করুন।
- বৈশিষ্ট্যটি বর্তমানে ইনঅ্যাক্টিভ থাকলে, সক্রিয় করুন-এ ক্লিক করুন।
থিম এডিটরের অ্যাপ এমবেড বিভাগে, UTM Tracker Checkout Blocks এমবেডটি খুলুন এবং নিম্নলিখিত ধাপগুলির যেকোনো একটি অনুসরণ করুন:
- বৈশিষ্ট্যটি অ্যাক্টিভেট করতে, UTM Tracker সেটিং অ্যাক্টিভেট করুন।
- কোন URL প্যারামিটারগুলি কার্ট অ্যাট্রিবিউট হিসেবে সেভ করা হবে তা পরিবর্তন করতে, আপনার পছন্দ অনুযায়ী তালিকভুক্ত প্যারামিটারগুলি নির্বাচন বা বাতিল করুন।
- বৈশিষ্ট্যটি ডিঅ্যাক্টিভেট করতে, UTM Tracker সেটিংটি ডিঅ্যাক্টিভেট করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
Checkout Blocks-এ অনুবাদ
Checkout Blocks, Shopify-এর মাল্টি-ল্যাঙ্গুয়েজ সক্ষমতা সাপোর্ট করে। ব্লকগুলি তৈরি করার সময়, আপনার স্টোরে সাপোর্ট করে এমন যেকোনো ভাষায় আপনি গ্রাহকের দেখার জন্য টেক্সট প্রদর্শন করতে পারবেন। আপনার স্টোর অনুবাদ ও স্থানীয়করণ করা এবং Shopify-এর Translate & Adapt অ্যাপ সম্পর্কে আরও জানুন।
অ্যাপের অনুবাদ সেটিংসের অধীনে আপনি নিজে থেকে গ্রাহকের দেখার মতো সমস্ত টেক্সট ম্যানুয়ালি রিভিউ এবং অনুবাদ করতে পারবেন। টেক্সটটি ভিন্ন ধরনের প্রতিটি ব্লকের মধ্যে ভাগ করা থাকে, তাই অনুবাদগুলি একই ধরনের সমস্ত ব্লকে একসাথে প্রযোজ্য হয়।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Checkout Blocks-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
অ্যাপ সেটিংস বিভাগে, অনুবাদ-এ ক্লিক করুন।
আপনি ম্যানুয়ালি যে ধরনের ব্লকটি রিভিউ বা অনুবাদ করতে চান তা নির্বাচন করুন।
আপনি যে ভাষাটি কাস্টমাইজ করতে চান তা নির্বাচন করতে ভাষা নির্বাচক ব্যবহার করুন।
অনুবাদ কলামে, অনুবাদটি কাস্টমাইজ করুন।
ঐচ্ছিক: Translate & Adapt অ্যাপে ভাষা এডিটর খুলতে স্থানীয়করণ করুন-এ ক্লিক করুন এবং নির্দিষ্ট স্থানীয়করণ যোগ করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।