আপনার চেকআউটে কাস্টম ফিল্ড যোগ করা
গ্রাহকদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে আপনি আপনার চেকআউটে কাস্টম ফিল্ড যোগ করতে পারেন, যেমন- ডেলিভারির নির্দেশিকা বা মেম্বারশিপ নম্বর। কাস্টম ফিল্ডগুলি চেকআউটের মধ্যেই তৈরি থাকে, তাই সেগুলিকে যোগ করার জন্য আপনাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। আপনার অনলাইন স্টোরের চেকআউটে এবং গ্রাহকেরা সরাসরি চেকআউটের সুবিধা দেওয়া এজেন্টিক স্টোরফ্রন্ট (যেমন- Google AI মোড এবং Gemini বা Microsoft Copilot) থেকে কেনার সময় কাস্টম ফিল্ড ব্যবহার করা যায়।
আপনি চেকআউট এবং অ্যাকাউন্টের এডিটরে ব্লক হিসেবে কাস্টম ফিল্ড যোগ করে সেগুলি ম্যানেজ করতে পারবেন। প্রতিটি কাস্টম ফিল্ড একটি অর্ডার মেটাফিল্ডের সাথে লিঙ্ক করা থাকে এবং গ্রাহক যে মান লিখবেন তা তার অর্ডারের সেই মেটাফিল্ডে সেভ হয়।
কাস্টম ফিল্ড কনফিগারেশন
আপনার চেকআউটের যেসব সেকশনে কাস্টম ফিল্ড সাপোর্ট করে (যেমন- যোগাযোগ, ডেলিভারি এবং পেমেন্ট সেকশন), সেগুলোতে আপনি এটি যোগ করতে পারবেন।
আপনি নিচে উল্লেখ করা উপায়ে প্রতিটি কাস্টম ফিল্ড সেট আপ করতে পারবেন:
- বিদ্যমান কোনো অর্ডার মেটাফিল্ডের সংজ্ঞার সাথে কাস্টম ফিল্ড লিঙ্ক করুন অথবা চেকআউট ও অ্যাকাউন্টের এডিটর থেকে নতুন একটি সংজ্ঞা তৈরি করুন।
- চেকআউটের সময় গ্রাহক যে লেবেলটি দেখতে পান তা লিখুন এবং চাইলে একটি শিরোনাম ও বিবরণ যোগ করুন।
- কাস্টম ফিল্ডটিকে আবশ্যক হিসেবে সেট করুন, যাতে চেকআউট সম্পন্ন করার আগে গ্রাহকদের সেটি পূরণ করতে হয়। চেকবক্স, ডেলিভারির নির্দেশিকা এবং গিফট মেসেজ কাস্টম ফিল্ডগুলিকে আবশ্যক করা যায় না।
- গ্রাহকের কার্টে শুধুমাত্র নির্দিষ্ট কালেকশনের পণ্য থাকলে কাস্টম ফিল্ডটি প্রদর্শন করুন।
আপনি যদি বিভিন্ন মার্কেটের জন্য আপনার চেকআউট কাস্টমাইজ করেন, তাহলে নির্দিষ্ট মার্কেটের জন্য কোনো কাস্টম ফিল্ডের সেটিংস পরিবর্তন করতে পারবেন।
গ্রাহক কোনো অর্ডার প্লেস করার পর আপনি আপনার Shopify অ্যাডমিনে অর্ডারের বিবরণের পেজের মেটাফিল্ড সেকশনে তার কাস্টম ফিল্ডের মান দেখতে পাবেন। ডিফল্টরূপে কাস্টম ফিল্ডের মানগুলি থ্যাঙ্ক ইউ (ধন্যবাদ) পেজ ও অর্ডারের স্ট্যাটাস পেজে অর্ডারের বিবরণের সাথেও অন্তর্ভুক্ত থাকে।
চেকআউটে কাস্টম ফিল্ড যোগ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
আপনার চেকআউটে কাস্টম ফিল্ড যোগ করার আগে নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করুন:
- কাস্টম ফিল্ড সম্পূর্ণ অর্ডারের তথ্য সংগ্রহ করে। কার্টে থাকা আলাদা কোনো পণ্য বা নির্দিষ্ট শিপমেন্টের জন্য আপনি কোনো কাস্টম ফিল্ড যোগ করতে পারবেন না।
- চেকআউট অ্যাপের মাধ্যমে যোগ করা কাস্টম ফিল্ড এজেন্টিক স্টোরফ্রন্টের সরাসরি চেকআউটে দেখা নাও যেতে পারে, তাই যেসব গ্রাহক AI চ্যানেলের মাধ্যমে কেনাকাটা করেন তারা হয়তো সেগুলি পূরণ করতে পারবেন না। চেকআউটে বিল্ট-ইন থাকা কাস্টম ফিল্ডগুলির এই সীমাবদ্ধতা নেই। সরাসরি চেকআউটে চেকআউট ব্লক সম্পর্কে আরও জানুন।
- ডেলিভারির নির্দেশিকা কাস্টম ফিল্ডটির মাধ্যমে গ্রাহকেরা তাদের অর্ডার ডেলিভারি করার নির্দেশিকা দিতে পারেন। আপনার চেকআউটের শিপিংয়ের পদ্ধতির পরেই এটি যোগ করতে পারবেন।
- ডেলিভারির নির্দেশিকা এবং গিফট মেসেজ কাস্টম ফিল্ডগুলি আগে থেকেই তৈরি করা স্ট্যান্ডার্ড মেটাফিল্ডের সংজ্ঞা ব্যবহার করে, তাই আপনাকে কোনো মেটাফিল্ড লিঙ্ক করতে হবে না।
- কোনো কাস্টম ফিল্ডকে আবশ্যক হিসেবে সেট করা হলে চেকআউট রূপান্তর কমে যেতে পারে, কারণ ফিল্ডটি পূরণ না করা পর্যন্ত গ্রাহকেরা তাদের ক্রয় সম্পূর্ণ করতে পারবেন না।
কাস্টম ফিল্ডের ধরন
Shopify Plus প্ল্যানে গ্রাহকদের কাছ থেকে অন্যান্য তথ্য সংগ্রহ করতে আপনি নিচের ধরনের কাস্টম ফিল্ডগুলিও যোগ করতে পারেন। এদের প্রত্যেকটিকে একটি অর্ডার মেটাফিল্ড সংজ্ঞার সাথে লিঙ্ক করুন যা মানানসই একটি মেটাফিল্ডের ধরন ব্যবহার করে:
| কাস্টম ফিল্ডের ধরন | বিবরণ | মেটাফিল্ডের ধরন |
|---|---|---|
| টেক্সট ফিল্ড | এক লাইনের টেক্সট, যেমন- মেম্বারশিপ নম্বর। | এক লাইনের টেক্সট |
| টেক্সট এরিয়া | একাধিক লাইনের টেক্সট, যেমন- বিশেষ নির্দেশিকা। | একাধিক লাইনের টেক্সট |
| চয়েস লিস্ট | বিকল্পের এমন একটি তালিকা যেখান থেকে গ্রাহক একটি বিকল্প বেছে নিতে পারেন। | এক লাইনের টেক্সট, যার মেটাফিল্ডের সংজ্ঞার ভ্যালিডেশনে পছন্দের তালিকা সেট করা আছে |
| তারিখ | একটি তারিখ নির্বাচক, যেমন- ডেলিভারির পছন্দের তারিখ। | তারিখ |
| চেকবক্স | একটি চেকবক্স যা গ্রাহকেরা বেছে নিতে পারেন বা ফাঁকা রাখতে পারেন। | সত্য বা মিথ্যা |