কপিরাইট, ট্রেডমার্ক এবং ট্রেড ড্রেসের মধ্যে পার্থক্য কী?
মেধাস্বত্ব (IP) বলতে বোঝায় সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে তৈরি কোনো কিছু, যেমন- বই, লেখা, কোড, ছবি, ভিডিও, লোগো এবং স্লোগান। কপিরাইট, ট্রেডমার্ক এবং ট্রেড ড্রেস, এগুলো সবই IP-এর প্রকারভেদ।
এই পৃষ্ঠায়
কপিরাইট কী?
কপিরাইট হলো মৌলিক বাস্তব কাজের সুরক্ষাকবচ, যেমন- কোনো অনলাইন স্টোরের ছবি বা লেখার বিবরণ। সাধারণত কাজটি তৈরি হওয়ার সময় থেকেই কপিরাইট সুরক্ষা প্রযোজ্য হয়, তবে কপিরাইট আইন অঞ্চলভেদে ভিন্ন হতে পারে।
Shopify-এর কপিরাইট নীতি, কীভাবে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জানাতে হয় এবং কীভাবে কপিরাইট নোটিশের প্রতিক্রিয়া জানাতে হয়, সেই সম্পর্কে আরও জানুন।
ট্রেডমার্ক ও ট্রেড ড্রেস কী?
ট্রেডমার্ক হলো এমন প্রতীক বা শব্দ, যা কোনো ব্যবসা বা পণ্যকে অন্য কোনো ব্যবসা বা পণ্য থেকে শনাক্ত ও আলাদা করে। ট্রেড ড্রেসের মধ্যে একটি পণ্যের ইমেজ বা বাহ্যিক রূপ অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে সাইজ, আকৃতি, রঙ এবং টেক্সচারের মতো বৈশিষ্ট্যগুলো থাকে যা পণ্যটিকে অন্যদের থেকে আলাদা করে। ট্রেডমার্ক এবং ট্রেড ড্রেসের মালিকদের সাধারণত অন্যদের অনুরূপ চিহ্ন বা ট্রেড ড্রেস এমনভাবে ব্যবহার করা থেকে বিরত রাখার অধিকার রয়েছে, যাতে পণ্যের উৎস সম্পর্কে ক্রেতারা বিভ্রান্ত না হন।
Shopify-এর ট্রেডমার্ক ও ট্রেড ড্রেস নীতি, কীভাবে ট্রেডমার্ক বা ট্রেড ড্রেস লঙ্ঘনের অভিযোগ জানাতে হয় এবং কীভাবে ট্রেডমার্ক বা ট্রেড ড্রেস নোটিশের প্রতিক্রিয়া জানাতে হয়, সেই সম্পর্কে আরও জানুন।