অ্যালকোহল পণ্য

আপনি যখন Shopify-এর মাধ্যমে অ্যালকোহল বিক্রি করেন, তখন আপনাকে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার স্টোরটি যে অঞ্চলে অবস্থিত এবং আপনি যে অঞ্চলে বিক্রি করছেন, তার ওপর ভিত্তি করে প্রযোজ্য আইন ও নিয়মকানুন নির্ভর করে। আপনার ব্যবসার জন্য প্রযোজ্য হতে পারে এমন অ্যালকোহল-সম্পর্কিত আইন ও নিয়মকানুন সম্পর্কে জানতে এই পৃষ্ঠার তথ্যগুলো ব্যবহার করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) অ্যালকোহল বিক্রির আইন ও প্রবিধান

আপনার ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত হলে বা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে অ্যালকোহল পণ্য বিক্রি করলে, আপনাকে অবশ্যই সেই সমস্ত এক্তিয়ারভুক্ত এলাকার ফেডারেল, স্টেট এবং স্থানীয় আইন মেনে চলতে হবে যেখানে আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় বা বিক্রি করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে অ্যালকোহলকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং স্টেট অনুযায়ী এর প্রবিধানে ভিন্নতা দেখা যায়। আপনি অ্যালকোহল পণ্য বিক্রি বা শিপ করলে, আপনার ব্যবসার স্টেট এবং গ্রাহকদের স্টেটের আইন পর্যালোচনা করে দেখা উচিত। অ্যালকোহল বিক্রির ক্ষেত্রে নিচে উল্লিখিত সাধারণ প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করুন:

  • আপনার পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি এবং ডেলিভারি করার জন্য ব্যক্তিগতভাবে সমস্ত প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করে তা বজায় রাখুন।
  • রেকর্ড রাখার প্রয়োজনীয়তাসহ প্রযোজ্য সমস্ত লাইসেন্সের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে মেনে চলুন।
  • বয়স যাচাইয়ের কার্যকর পদ্ধতি বজায় রাখুন যাতে 21 বছরের কম বয়সী কেউ অ্যালকোহল পণ্য কিনতে বা গ্রহণ করতে না পারে।
  • আপনার ব্যবসা ও আপনার গ্রাহকের এক্তিয়ারভুক্ত এলাকার প্রযোজ্য আইন সম্পূর্ণভাবে মেনে অ্যালকোহল পণ্য শিপ এবং ডেলিভারি করুন। আপনি কোনো ভিন্ন স্টেটে শিপ করলে আপনাকে অবশ্যই সেই স্টেটের আইন মেনে চলতে হবে।

বিশেষভাবে ক্যালিফোর্নিয়াতে অ্যালকোহল বিক্রি করার জন্য, আপনি একটি Prop 65 Alcohol Warning-এর পণ্যের ডিসক্লোজার দেখাতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালকোহল বিক্রি সংক্রান্ত রিসোর্স

আপনি নিম্নলিখিত রিসোর্সগুলো সহ মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালকোহল পণ্য বিক্রি করার বিষয়ে অনলাইনে নির্দিষ্ট তথ্য পেতে পারেন:

কানাডায় অ্যালকোহল বিক্রির আইন ও প্রবিধান

আপনার ব্যবসা কানাডায় অবস্থিত হলে বা আপনি কানাডার গ্রাহকদের কাছে অ্যালকোহল পণ্য বিক্রি করলে, আপনাকে অবশ্যই সেই সমস্ত এক্তিয়ারভুক্ত এলাকার প্রযোজ্য ফেডারেল ও প্রাদেশিক আইন মেনে চলতে হবে যেখানে আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, বিক্রি বা ডেলিভারি করা হয়। কোনো কোনো প্রদেশে সুনির্দিষ্ট লেবেলিংয়ের প্রয়োজনীয়তা থাকতে পারে, যা সেই প্রদেশে আপনার অ্যালকোহল পণ্য বিক্রি করার জন্য মেনে চলতে হবে।

আপনি কানাডায় অ্যালকোহল পণ্য বিক্রি করলে, আপনার নিম্নলিখিত রিসোর্সগুলো পর্যালোচনা করে দেখা উচিত:

ফেডারেল পর্যায়ে আপনাকে অবশ্যই প্যাকেজিং ও লেবেলিংয়ের প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। এই প্রয়োজনীয়তার মধ্যে একটি পণ্যকে নির্দিষ্ট ধরনের মদ হিসেবে লেবেল করার জন্য গঠনগত মান এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কিত IP (মেধাস্বত্ব) সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ, "শ্যাম্পেন" কথাটি শুধুমাত্র ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলের স্পার্কলিং ওয়াইনের জন্যই ব্যবহার করা হয়।

অ্যালকোহলের ক্ষেত্রে প্রতিটি প্রাদেশিক এক্তিয়ারভুক্ত এলাকার নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে, যার মধ্যে সাধারণভাবে উল্লেখিত নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলো অন্তর্ভুক্ত, তবে সেগুলো কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়:

  • মদ্যপানের আইনি বয়সের প্রয়োজনীয়তা
  • অ্যালকোহল ডিস্ট্রিবিউশনের অধিকারের জন্য লাইসেন্সিংয়ের প্রয়োজনীয়তা
  • মদের প্রচার ও মার্কেটিং করার নীতি
  • নিবন্ধন ও মার্কেটিং সংক্রান্ত নীতি

আপনি কানাডায় অ্যালকোহল পণ্য বিক্রি বা শিপ করলে, সাধারণভাবে উল্লেখিত নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করুন:

  • অ্যালবার্টা, ম্যানিটোবা এবং কুইবেকে মদ্যপানের আইনি বয়স 18 বছর।
  • ব্রিটিশ কলাম্বিয়া, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, নর্থওয়েস্ট টেরিটরিজ, নোভা স্কটিয়া, নুনাভুট, অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সাসকাচোয়ান এবং ইউকনে মদ্যপানের আইনি বয়স 19 বছর।
  • উৎপাদন বা আমদানির সময় অ্যালকোহল পণ্যের ওপর আবগারি শুল্ক আরোপ করা হয়, যা প্রস্তুতকারক বা আমদানিকারককে প্রদান করতে হয়।

কানাডায় অ্যালকোহল বিক্রি সংক্রান্ত রিসোর্স

আপনি নিম্নলিখিত রিসোর্সগুলো সহ কানাডায় অ্যালকোহল পণ্য বিক্রি করার বিষয়ে অনলাইনে অতিরিক্ত নির্দিষ্ট তথ্য পেতে পারেন:

ইউরোপীয় ইউনিয়নে (EU) অ্যালকোহল বিক্রির আইন ও প্রবিধান

আপনার ব্যবসা ইউরোপীয় ইউনিয়নে অবস্থিত হলে বা আপনি ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের কাছে অ্যালকোহল পণ্য বিক্রি করলে, আপনাকে অবশ্যই সেই সমস্ত এক্তিয়ারভুক্ত এলাকার প্রযোজ্য আইন মেনে চলতে হবে যেখানে আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় বা বিক্রি করা হয়। ইউরোপীয় ইউনিয়নে অ্যালকোহল পণ্য বিক্রি করার আগে আপনার নিম্নলিখিত আইন ও প্রবিধানগুলো পর্যালোচনা করে দেখা উচিত:

অ্যালকোহলের ক্ষেত্রে EU-এর প্রতিটি এক্তিয়ারভুক্ত এলাকার নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে, যার মধ্যে মার্চেন্টদের জন্য সাধারণভাবে উল্লেখিত নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলো অন্তর্ভুক্ত, তবে সেগুলো কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়:

  • আপনার পণ্যের লেবেলে উপাদানগুলোর তালিকা ও পুষ্টি সম্পর্কিত ঘোষণার মতো প্রয়োজনীয় সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করুন।
  • অ্যালকোহল ও অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর আরোপিত সমস্ত প্রাসঙ্গিক আবগারি শুল্ক মেনে চলুন।
  • বয়স যাচাইয়ের কার্যকর পদ্ধতি ব্যবহার করুন যাতে প্রাসঙ্গিক এক্তিয়ারভুক্ত এলাকার আইনি বয়সের নিচে থাকা কেউ অ্যালকোহল পণ্য কিনতে বা গ্রহণ করতে না পারে।
  • আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপন দেওয়া, মার্কেটিং এবং বিক্রি করার পদ্ধতি আপনার ও আপনার গ্রাহকের এক্তিয়ারভুক্ত এলাকার প্রযোজ্য সমস্ত আইনি প্রয়োজনীয়তা মেনে চলছে কিনা তা নিশ্চিত করুন।

ইউরোপীয় ইউনিয়নে অ্যালকোহল বিক্রি সংক্রান্ত রিসোর্স

আপনি নিম্নলিখিত রিসোর্সগুলো সহ ইউরোপীয় ইউনিয়নে অ্যালকোহল পণ্য বিক্রি করার বিষয়ে অনলাইনে নির্দিষ্ট তথ্য পেতে পারেন:

যুক্তরাজ্যে (UK) অ্যালকোহল বিক্রির আইন ও প্রবিধান

আপনার ব্যবসা যদি যুক্তরাজ্যে অবস্থিত হয়, অথবা আপনি যদি যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে অ্যালকোহল জাতীয় পণ্য বিক্রি করেন, তাহলে যে বিচারব্যবস্থায় আপনার অ্যালকোহল জাতীয় পণ্যগুলো বিজ্ঞাপন দেওয়া হয় বা বিক্রি করা হয় সেখানে প্রযোজ্য সমস্ত ফেডারেল, কাউন্টি এবং স্থানীয় আইনগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে।

ইংল্যান্ড এবং ওয়েলসে ইন-স্টোর এবং অনলাইনে অ্যালকোহল বিক্রি বা সরবরাহকারী ব্যবসা, অর্গানাইজেশন এবং ব্যক্তিদের Licensing Act 2003 দ্বারা নির্ধারিত নিয়ম এবং প্রবিধানগুলো অনুসরণ করতে হবে।

আপনি যদি যুক্তরাজ্যে অ্যালকোহল পণ্য বিক্রি, বিতরণ বা শিপ করেন, তাহলে সাধারণত উল্লেখ করা এই প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা করুন:

  • অ্যালকোহল বিক্রি করার জন্য প্রয়োজনীয় সমস্ত লাইসেন্স সংগ্রহ করুন এবং বজায় রাখুন।
  • প্রযোজ্য সমস্ত লাইসেন্সের প্রয়োজনীয়তা পুরোপুরি মেনে চলুন।
  • বয়স যাচাইকরণের জন্য এমন কার্যকর পদ্ধতি ব্যবহার করুন যাতে 18 বছরের কম বয়সী কেউ অ্যালকোহল পণ্য কিনতে বা পেতে না পারে। আপনার ব্যবসাকে কোনো ব্যক্তির বয়স প্রমাণ করতে সহায়তা করার জন্য, আপনি PAS 1296: 2018-এর মাধ্যমে নির্ধারিত স্ট্যান্ডার্ডগুলো অনুসরণ করতে পারেন।
  • আপনার ব্যবসা এবং গ্রাহকদের বিচারব্যবস্থায় প্রযোজ্য আইনগুলো সম্পূর্ণভাবে মেনে অ্যালকোহল পণ্য শিপ এবং ডেলিভারি করুন।
  • প্রয়োজন হলে, নিশ্চিত করুন যে ইম্পোর্ট করা যেকোনো অ্যালকোহলের মধ্যে একটি duty stamp অন্তর্ভুক্ত করা থাকে।

যুক্তরাজ্যে অ্যালকোহল বিক্রি সংক্রান্ত রিসোর্স

নিচের রিসোর্সগুলো সহ, যুক্তরাজ্যে অ্যালকোহল পণ্য বিক্রি করার বিষয়ে আপনি অনলাইনে অতিরিক্ত তথ্য জানতে পারবেন:

অস্ট্রেলিয়ায় অ্যালকোহল বিক্রির আইন এবং প্রবিধান

আপনার ব্যবসা যদি অস্ট্রেলিয়ায় অবস্থিত হয়, অথবা আপনি যদি অস্ট্রেলিয়ার গ্রাহকদের কাছে অ্যালকোহল পণ্য বিক্রি করেন, তাহলে যে বিচারব্যবস্থায় আপনার অ্যালকোহল পণ্যগুলো বিজ্ঞাপন দেওয়া বা বিক্রি করা হয় সেখানে প্রযোজ্য সমস্ত স্টেট বা অঞ্চলের আইনগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে।

আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন স্ট্যান্ডার্ড নির্দেশিকা এবং ABAC Responsible Alcohol Marketing Code পর্যালোচনা করা উচিত।

অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট বা অঞ্চলে অ্যালকোহল সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা আছে। সাধারণত উল্লেখ করা এই প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করুন:

  • বয়স যাচাইকরণের জন্য এমন কার্যকর পদ্ধতি ব্যবহার করুন যাতে 18 বছরের কম বয়সী কেউ অ্যালকোহল পণ্য কিনতে বা পেতে না পারে।
  • প্যাকেজিং এবং লেবেল দেওয়ার প্রয়োজনীয়তা অনুসরণ করুন।
  • আপনার ব্যবসা এবং গ্রাহকদের বিচারব্যবস্থায় প্রযোজ্য আইনগুলো সম্পূর্ণভাবে মেনে অ্যালকোহল পণ্য শিপ এবং ডেলিভারি করুন।
  • নিশ্চিত করুন যে আপনি যেভাবে আপনার অ্যালকোহল পণ্যের বিজ্ঞাপন দেন, মার্কেটিং করেন এবং বিক্রি করেন তা আপনার ও গ্রাহকের বিচারব্যবস্থার সমস্ত আইনি প্রয়োজনীয়তা মেনে চলে।

অস্ট্রেলিয়ার অ্যালকোহল আইন সম্পর্কে আরও জানুন।

নিউজিল্যান্ডে অ্যালকোহল বিক্রির আইন এবং প্রবিধান

আপনার ব্যবসা যদি নিউজিল্যান্ডে অবস্থিত হয়, অথবা আপনি যদি নিউজিল্যান্ডের গ্রাহকদের কাছে অ্যালকোহল পণ্য বিক্রি করেন, তাহলে যে বিচারব্যবস্থায় আপনার অ্যালকোহল পণ্যগুলো বিজ্ঞাপন দেওয়া হয় বা বিক্রি করা হয় সেখানে প্রযোজ্য সমস্ত ফেডারেল এবং স্থানীয় আইনগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে।

আপনি যদি নিউজিল্যান্ডে অ্যালকোহল পণ্য বিক্রি করেন, তাহলে আপনার অন্যান্য প্রযোজ্য আইনগুলোর পাশাপাশি Sale and Supply of Alcohol Act, 2012 পর্যালোচনা করা উচিত।

আপনি যদি নিউজিল্যান্ডে অ্যালকোহল পণ্য বিক্রি, বিতরণ বা শিপ করেন, তাহলে সাধারণত উল্লেখ করা এই প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা করুন:

  • বয়স যাচাইকরণের জন্য এমন কার্যকর পদ্ধতি ব্যবহার করুন যাতে 18 বছরের কম বয়সী কেউ অ্যালকোহল পণ্য কিনতে বা পেতে না পারে।
  • নিশ্চিত করুন যে আপনার প্রচার এবং মার্কেটিংয়ের বিষয়বস্তু অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং কম বয়সে মদ্যপানকে উৎসাহিত করা সীমিত করে।
  • আপনার ব্যবসা এবং গ্রাহকদের বিচারব্যবস্থায় প্রযোজ্য আইনগুলো সম্পূর্ণভাবে মেনে অ্যালকোহল পণ্য শিপ এবং ডেলিভারি করুন।

নিউজিল্যান্ডে অ্যালকোহল বিক্রি সংক্রান্ত রিসোর্স

নিচের রিসোর্সগুলো সহ, নিউজিল্যান্ডে অ্যালকোহল পণ্য বিক্রি করার বিষয়ে আপনি অনলাইনে নির্দিষ্ট তথ্য জানতে পারবেন: