মেটাফিল্ডের মাধ্যমে ভ্যারিয়েন্ট যোগ করুন

আপনি মেটাঅবজেক্ট রেফারেন্স (তালিকা) ধরনের ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ডের সাথে ভ্যারিয়েন্টের বিকল্প কানেক্ট করে ভ্যারিয়েন্ট যোগ করতে পারবেন। সমস্ত সামঞ্জস্যপূর্ণ মেটাফিল্ডের পাশে এই আইকনটি থাকে: ⛁।

ভ্যারিয়েন্টের বিকল্পগুলো মেটাফিল্ডের সাথে কানেক্ট করা থাকলে, এটি আপনার স্টোরজুড়ে ডেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলে এবং কনটেন্ট সম্পাদনা করা অনেক সহজ হয়। যেমন, আপনাকে যদি কালার মেটাঅবজেক্টের এন্ট্রি black-এর নাম পরিবর্তন করে graphite করতে হয়, তাহলে আপনি আপনার পণ্যের বিবরণের পেজ থেকে বা আপনার অ্যাডমিনের Content > Metaobjects পেজ থেকে এন্ট্রিটি সম্পাদনা করতে পারবেন। কানেক্ট করা থাকা প্রতিটি পণ্যে কালার আপডেট হয়ে যাবে।

পণ্য বা ক্যাটাগরির মেটাফিল্ডের সাথে ভ্যারিয়েন্ট কানেক্ট করুন

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যটি সম্পাদনা করতে চান সেটিতে ক্লিক করুন

  3. ভ্যারিয়েন্ট বিভাগে, + সাইজ বা কালারের মতো বিকল্প যোগ করুন-এ ক্লিক করুন

  4. কানেক্ট করার জন্য যদি কোনো সামঞ্জস্যপূর্ণ ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ড উপলভ্য থাকে, তাহলে সেটি নির্বাচন করুন। বিকল্পের মানগুলো স্বয়ংক্রিয়ভাবে এমন যেকোনো এন্ট্রি দিয়ে পূরণ হয়ে যায়, যা আপনি মেটাফিল্ডে যোগ করেছেন। আপনি আরও বিকল্পের মান নির্বাচন করতে পারবেন বা নতুন মান তৈরি করতে পারবেন

    • বিকল্পভাবে, কোনো সামঞ্জস্যপূর্ণ মেটাফিল্ডে ক্লিক করুন এবং বিকল্পের সাথে কানেক্ট করতে ডেটাসোর্স আইকন ⛁-এ ক্লিক করুন
  5. ঐচ্ছিক: আপনি যদি কাস্টম বিকল্পের মান যোগ করতে চান, তাহলে সম্পাদনা করুন-এ ক্লিক করুন এবং তারপর নতুন এন্ট্রি যোগ করুন-এ ক্লিক করুন। এন্ট্রি ফিল্ডগুলো পূরণ করুন এবং এরপর সেভ করুন-এ ক্লিক করুন

  6. পণ্যটি সেভ করতে সেভ করুন-এ ক্লিক করুন

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. কোনো পণ্যে ট্যাপ করুন।
  3. ভ্যারিয়েন্ট বিভাগে, + সাইজ বা কালারের মতো বিকল্প যোগ করুন-এ ট্যাপ করুন।
  4. কানেক্ট করার জন্য যদি কোনো ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ড উপলভ্য থাকে, তাহলে নির্বাচন করতে সেটিতে ট্যাপ করুন। বিকল্পের মানগুলো স্বয়ংক্রিয়ভাবে এমন যেকোনো এন্ট্রি দিয়ে পূরণ হয়ে যায়, যা আপনি ক্যাটাগরির মেটাফিল্ডে যোগ করেছেন। মান যোগ করুন-এ ট্যাপ করে এবং তারপর আপনি যে মানগুলো যোগ করতে চান সেগুলোতে ট্যাপ করে আরও বিকল্পের মান নির্বাচন করতে পারবেন বা নতুন মান তৈরি করতে পারবেন।
  5. ঐচ্ছিক: আপনি যদি কাস্টম বিকল্পের মান যোগ করতে চান, তাহলে মান যোগ করুন ফিল্ডে বিকল্পটি টাইপ করুন। + {option name} যোগ করুন-এ ট্যাপ করুন, এন্ট্রি ফিল্ডগুলো পূরণ করুন এবং এরপর সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
  6. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

ক্যাটাগরির মেটাফিল্ড থেকে ভ্যারিয়েন্ট ডিসকানেক্ট করুন

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যটি সম্পাদনা করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. ভ্যারিয়েন্ট বিভাগে, আপনি আপনার ক্যাটাগরির মেটাফিল্ড থেকে যে বিকল্পটি ডিসকানেক্ট করতে চান, সেটির পাশে থাকা সম্পাদনা করুন-এ ক্লিক করুন।

  4. ক্যাটাগরির মেটাফিল্ডের নামে ক্লিক করুন এবং তারপর ডিসকানেক্ট করুন-এ ক্লিক করুন। বিকল্পটি মেটাফিল্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং কাস্টম বিকল্পে পরিণত হবে।

  5. পণ্যটি সেভ করতে সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. আপনি যে পণ্যটি সম্পাদনা করতে চান সেটিতে ট্যাপ করুন।
  3. বিকল্প বিভাগে, সম্পাদনা করুন-এ ট্যাপ করুন এবং তারপর আপনি আপনার ক্যাটাগরির মেটাফিল্ড থেকে যে বিকল্পটি ডিসকানেক্ট করতে চান সেটিতে ট্যাপ করুন।
  4. মেটাফিল্ডের সাথে কানেক্ট করা আছে-তে ট্যাপ করুন এবং এরপর ডিসকানেক্ট করুন-এ ট্যাপ করুন।
  5. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

বিদ্যমান ভ্যারিয়েন্টের বিকল্পগুলোকে ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ডে মাইগ্রেট করুন

আপনি যদি আগে থেকেই ভ্যারিয়েন্টের বিকল্পসহ একটি পণ্য তৈরি করে থাকেন, তাহলে আপনার মানগুলোকে ক্যাটাগরি বা মেটাফিল্ডে মাইগ্রেট করতে পারবেন এবং দ্রুত একাধিক নতুন ভ্যারিয়েন্টের সংমিশ্রণ তৈরি করতে পারবেন। আপনি যদি ভ্যারিয়েন্টের বিকল্পগুলো তৈরি করতে ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ড ব্যবহার করেন, তাহলে একক লোকেশনে ভ্যারিয়েন্টের বিকল্পের নামগুলো সম্পাদনা করতে পারবেন এবং ক্যাটাগরির মেটাফিল্ডটি যেখানেই কানেক্ট করা থাকুক না কেন, নামগুলো সেখানে আপডেট হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি বর্তমানে তিনটি সাইজ (Small, Medium ও Large) এবং দুটি কালার (Red ও Blue) অফার করেন এবং তৃতীয় একটি কালার Yellow যোগ করতে চান, তাহলে এই পদ্ধতি একবারে Yellow ভ্যারিয়েন্টের 3টি সম্ভাব্য সাইজ তৈরি করে দেবে।

ডায়নামিক সোর্স আইকনে ক্লিক করে ক্যাটাগরি বা পণ্যের মেটাফিল্ডকে একটি বিদ্যমান বিকল্পের সাথে কানেক্ট করুন।