ক্যাটাগরির মেটাফিল্ড ব্যবহার করে রঙের সোয়াচ যোগ করা

ক্যাটাগরির মেটাফিল্ড Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের শ্রেণিবিন্যাস-এ নির্দিষ্ট পণ্যের ক্যাটাগরি ম্যাপ করে। ক্যাটাগরির মেটাফিল্ড, যেগুলোকে শ্রেণিবিন্যাসে পণ্যের অ্যাট্রিবিউট বলা হয়, সেগুলো আপনার পণ্যে সঠিক তথ্য যোগ করতে সাহায্য করে, যাতে আপনার সাইট, মার্কেটপ্লেস এবং সার্চ ইঞ্জিনে ভিজিটররা এগুলো আরও সহজে খুঁজে পেতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি পণ্যের ক্যাটাগরি Apparel & Accessories > Clothing > Clothing Tops > Shirts যোগ করেন, তাহলে আপনি clothing size, neckline, sleeve length type এবং আরও অনেক কিছুর জন্য ক্যাটাগরি মেটাফিল্ড যোগ করতে পারবেন। এআই-এর পূর্বাভাসের ভিত্তিতে কিছু ক্যাটাগরি মেটাফিল্ড ডিফল্টভাবে যোগ করা থাকে। অন্যান্য ক্যাটাগরি মেটাফিল্ডের পরামর্শও দেওয়া হতে পারে এবং আপনি চাইলে সেগুলো আপনার স্টোরে যোগ করতে পারেন। ক্যাটাগরি মেটাফিল্ডে ডিফল্ট এন্ট্রি থাকে যা আপনি যেমন আছে তেমনভাবেই ব্যবহার করতে পারেন বা আরও কাস্টমাইজ করে নিতে পারেন।

আপনি ক্যাটাগরির মেটাফিল্ডগুলো আপনার পণ্যের ভ্যারিয়েন্টের বিকল্পে এবং এন্ট্রিগুলো আপনার বিকল্পের মানে কানেক্ট করতে পারেন। এর মানে হলো আপনি black রঙ এডিট করে graphite করতে পারবেন এবং যেখানেই এই রঙ ব্যবহার করা হোক না কেন, সেখানে আপনার ভ্যারিয়েন্টের মান আপডেট হয়ে যাবে। আপনি যখন রঙের এন্ট্রিগুলোকে ভ্যারিয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করবেন, তখন আপনার স্টোরফ্রন্টের পণ্যের পেজগুলোতে রঙের বিকল্পের জন্য ভ্যারিয়েন্টের বিকল্পগুলোকে সোয়াচ হিসেবে প্রদর্শন করতে পারবেন।

আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি আপনার পণ্যে ক্যাটাগরির মেটাফিল্ড যোগ করতে পারবেন।

সমস্ত ধাপ সম্পন্ন করতে, আপনার এমন একটি থিম প্রয়োজন যা সোয়াচসহ ভ্যারিয়েন্টের বিকল্প সাপোর্ট করে। আপনি যদি ভিনটেজ থিম ব্যবহার করেন অথবা এমন কোনো ফিচর যোগ করতে চান যা আপনার থিম সাপোর্ট করে না, তাহলে আপনি সাহায্য পেতে আপনার থিমের কোড এডিট করতে পারেন অথবা একজন Shopify পার্টনার নিয়োগ করতে পারেন।

এটি একটি 5টি ধাপের টিউটোরিয়াল যা Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের শ্রেণিবিন্যাস সম্পর্কে ধারণা দেয়, ক্যাটাগরির মেটাফিল্ড যোগ করা, ক্যাটাগরির মেটাফিল্ডের সাথে ভ্যারিয়েন্টের বিকল্পগুলো কানেক্ট করা, আপনার অনলাইন স্টোরে রঙের সোয়াচ কাস্টমাইজ করা এবং Search and Discovery অ্যাপ-এর সাহায্যে আপনার স্টোর সার্চে ফিল্টার হিসেবে রঙের সোয়াচ যোগ করার বিষয়গুলো তুলে ধরে।

ধাপ 1: পণ্যের ক্যাটাগরি যোগ করুন

পণ্যের ক্যাটাগরি Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের শ্রেণিবিন্যাসে আগে থেকে সংজ্ঞায়িত ক্যাটাগরিগুলো থেকে নির্বাচন করা হয়।

নিচের উদ্দেশ্যগুলোর জন্য Shopify-এর স্ট্যান্ডার্ড পণ্যের শ্রেণিবিন্যাস ব্যবহার করা হয়:

  • প্রতিটি পণ্যের ক্যাটাগরিতে ম্যাপ করা পণ্যের অ্যাট্রিবিউট আনলক করে, যেগুলোকে ক্যাটাগরির মেটাফিল্ড বলা হয়।
  • Shopify-এর মধ্যে আপনার পণ্যগুলো আরও ভালোভাবে ম্যানেজ করতে সাহায্য করে, উদাহরণস্বরূপ, কোনো কালেকশনের শর্ত হিসেবে বা আপনার পণ্যের তালিকা ফিল্টার করতে।
  • Facebook বা Google-এর মতো অন্যান্য চ্যানেলে পণ্য বিক্রি করা সহজ করে, যেগুলোর ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ডাইজড পণ্যের ধরন প্রয়োজন হয়।
  • আপনি যখন Shopify Tax ব্যবহার করেন তখন পণ্যের ওপর কোন হারে ট্যাক্স ধার্য করা হবে তা নির্ধারণ করে। আপনার পণ্যের ওপর বিশেষ হার বা অব্যাহতি প্রযোজ্য হতে পারে। কোনো পণ্যকে সঠিকভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হলে চেকআউটে সবচেয়ে নির্ভুল ট্যাক্স রেট সংগ্রহ করা হয়। প্রয়োজনের চেয়ে বেশি বা কম সেলস ট্যাক্স সংগ্রহ করলে আপনার ব্যবসার জন্য আর্থিক বা আইনি দায়বদ্ধতা তৈরি হতে পারে।

পণ্যের ক্যাটাগরির একটি উদাহরণ হলো Apparel & Accessories > Clothing > Clothing Tops > Shirts। এই টিউটোরিয়ালের সব জায়গায় এই ক্যাটাগরিটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে, আপনি color পণ্যের অ্যাট্রিবিউট দিয়ে যেকোনো ক্যাটাগরির মেটাফিল্ডের জন্য রঙের সোয়াচ যোগ করতে পারবেন।

Apparel & Accessories > Clothing > Clothing Tops > Shirts-এর জন্য অন্যান্য ক্যাটাগরির মেটাফিল্ডের মধ্যে রয়েছে size, neckline, sleeve length type, top length type, age group, fabric, target gender এবং clothing features। ক্যাটাগরির মেটাফিল্ডে ডিফল্ট এন্ট্রি রয়েছে, যেগুলো আপনি সেভাবেই ব্যবহার করতে পারেন বা সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডিং বজায় রাখার জন্য সেগুলোকে আরও কাস্টমাইজ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি black রঙটি আপনার ব্র্যান্ডিংয়ের সাথে মানানসই না হয়, তাহলে আপনি নাম পরিবর্তন করে এটি graphite করতে পারেন।

কোনো পণ্যের জন্য আপনি যে তথ্য এবং মিডিয়া প্রদান করবেন তার ওপর ভিত্তি করে একটি ক্যাটাগরি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে পারে। আপনি এটি পরিবর্তন করে অন্য ক্যাটাগরি নির্বাচন করতে পারেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. একটি পণ্যে ক্লিক করুন।

  3. ক্যাটাগরি বিভাগে, Apparel & Accessories > Clothing > Clothing Tops > Shirts অথবা রঙের ক্যাটাগরির মেটাফিল্ডসহ অন্য কোনো ক্যাটাগরি নির্বাচন করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. কোনো পণ্য এডিট করতে সেটিতে ট্যাপ করুন অথবা কোনো পণ্য সার্চ করুন।
  3. ক্যাটাগরি বিভাগে, ক্যাটাগরি নির্বাচন করুন-এ ট্যাপ করুন।
  4. Apparel & Accessories > Clothing > Clothing Tops > Shirts অথবা রঙের পণ্যের অ্যাট্রিবিউটসহ অন্য কোনো ক্যাটাগরি নির্বাচন করুন।
  5. সেভ বা ✓-এ ট্যাপ করুন।

ধাপ 2: আপনার ক্যাটাগরি মেটাফিল্ডের জন্য এন্ট্রি যোগ এবং এডিট করুন

একটি পণ্যের বিভাগ যোগ করার পর, আপনার পণ্যের ভ্যারিয়েন্টের বিকল্পের মানগুলির জন্য প্রয়োজনীয় সমস্ত এন্ট্রি আপনি যোগ করতে পারবেন। আপনি কোনও এন্ট্রি সম্পাদনা করলে, সেই এন্ট্রি ব্যবহৃত হওয়া সব জায়গায় পরিবর্তনটি প্রয়োগ করা হয়।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. আপনি যেসব ক্যাটাগরি মেটাফিল্ড এডিট বা যোগ করতে চান, সেসব সহ পণ্যটিতে ক্লিক করুন।

  3. ডিফল্ট এন্ট্রিগুলো থেকে কোনো এন্ট্রি যোগ করতে, নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করুন:

    1. ক্যাটাগরি মেটাফিল্ড বিভাগে, ক্যাটাগরি মেটাফিল্ডে ক্লিক করুন এবং তারপরে আপনি যে এন্ট্রিটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
    2. প্রয়োজন অনুযায়ী ফিল্ডগুলো এডিট করুন।
    3. সেভ করুন-এ ক্লিক করুন।
  4. একটি কাস্টম এন্ট্রি যোগ করতে, নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করুন:

    1. ক্যাটাগরি মেটাফিল্ড বিভাগে, ক্যাটাগরি মেটাফিল্ডে ক্লিক করুন এবং তারপরে নতুন এন্ট্রি যোগ করুন-এ ক্লিক করুন
    2. এন্ট্রির জন্য ফিল্ডগুলো পূরণ করুন।
    3. সেভ করুন-এ ক্লিক করুন।
  5. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।

  2. আপনি যেসব ক্যাটাগরি মেটাফিল্ড এডিট বা যোগ করতে চান, সেসব সহ পণ্যটিতে ট্যাপ করুন।

  3. ডিফল্ট এন্ট্রিগুলো থেকে কোনো এন্ট্রি যোগ করতে, নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করুন:

    1. মেটাফিল্ড বিভাগে, সবগুলো দেখুন-এ ট্যাপ করুন।
    2. ক্যাটাগরি মেটাফিল্ডে ট্যাপ করুন। অতিরিক্ত মানগুলো নির্বাচন করুন।
    3. সেভ বা ✓-এ ট্যাপ করুন।
  4. একটি কাস্টম এন্ট্রি যোগ করতে, নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করুন:

    1. মেটাফিল্ড বিভাগে, সবগুলো দেখুন-এ ট্যাপ করুন।
    2. ক্যাটাগরি মেটাফিল্ডে ট্যাপ করুন।
    3. +-এ ট্যাপ করুন।
    4. এন্ট্রির জন্য ফিল্ডগুলো পূরণ করুন।
    5. সেভ বা ✓-এ ট্যাপ করুন।

ধাপ 3: ভ্যারিয়েন্টের বিকল্পগুলোতে আপনার ক্যাটাগরি মেটাফিল্ড কানেক্ট করুন

এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে, আপনি রঙের জন্য ক্যাটাগরি মেটাফিল্ড কানেক্ট করবেন। প্রয়োজন অনুযায়ী আপনি অন্য যেকোনো ক্যাটাগরি মেটাফিল্ড কানেক্ট করতে পারেন।

আপনি যখন কোনো ভ্যারিয়েন্ট যোগ করেন, তখন ক্যাটাগরি মেটাফিল্ডগুলোর একটি তালিকা দেখা যায় যার সাথে আপনি কানেক্ট করতে পারেন অথবা আপনি একটি কাস্টম বিকল্প তৈরি করতে পারেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. ভ্যারিয়েন্ট বিভাগে, + সাইজ বা রঙের মতো বিকল্প যোগ করুন-এ ক্লিক করুন।

  4. যদি কানেক্ট করার মতো কোনো ক্যাটাগরি মেটাফিল্ড উপলভ্য থাকে, তাহলে সেটি নির্বাচন করুন। আপনার যোগ করা ক্যাটাগরি মেটাফিল্ডের যেকোনো এন্ট্রি দিয়ে বিকল্পের মানগুলো অটোমেটিকভাবে পূরণ হয়ে যায়। আপনি বিকল্পের আরও মান নির্বাচন করতে পারেন অথবা নতুন মান তৈরি করতে পারেন।

  5. ঐচ্ছিক: আপনি যদি বিকল্পের কাস্টম মান যোগ করতে চান, তাহলে এডিট করুন-এ ক্লিক করুন এবং তারপর নতুন এন্ট্রি যোগ করুন-এ ক্লিক করুন। এন্ট্রির ফিল্ডগুলো পূরণ করুন এবং তারপর সেভ করুন-এ ক্লিক করুন।

  6. পণ্যটি সেভ করতে সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. যেকোনো পণ্যে ট্যাপ করুন।
  3. আপনার যদি ভ্যারিয়েন্টের কোনো বিকল্প না থাকে, তাহলে ভ্যারিয়েন্ট বিভাগে, + সাইজ বা রঙের মতো বিকল্প যোগ করুন-এ ট্যাপ করুন। আপনার যদি ভ্যারিয়েন্টের বিকল্প থাকে, তাহলে বিকল্পগুলো বিভাগে, এডিট করুন-এ ট্যাপ করুন এবং তারপরে বিকল্প যোগ করুন-এ ট্যাপ করুন।
  4. যদি কানেক্ট করার মতো কোনো ক্যাটাগরি মেটাফিল্ড উপলভ্য থাকে, তাহলে এটি নির্বাচন করতে ট্যাপ করুন। আপনার যোগ করা ক্যাটাগরি মেটাফিল্ডের যেকোনো এন্ট্রি দিয়ে বিকল্পের মানগুলো অটোমেটিকভাবে পূরণ হয়ে যায়। আপনি মান যোগ করুন-এ ট্যাপ করে এবং তারপর আপনার যোগ করতে চাওয়া মানগুলোতে ট্যাপ করার মাধ্যমে বিকল্পের আরও মান নির্বাচন করতে পারেন বা নতুন মান তৈরি করতে পারেন।
  5. ঐচ্ছিক: আপনি যদি বিকল্পের কাস্টম মান যোগ করতে চান, তাহলে মান যোগ করুন ফিল্ডে বিকল্পটি টাইপ করুন। + {option name} যোগ করুন-এ ট্যাপ করুন, এন্ট্রির ফিল্ডগুলো পূরণ করুন এবং তারপর সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
  6. সেভ বা ✓-এ ট্যাপ করুন।

ক্যাটাগরি মেটাফিল্ডে আপনার ভ্যারিয়েন্টের বিকল্পগুলো মাইগ্রেট করুন

আপনি যদি ইতিমধ্যে ভ্যারিয়েন্টের বিকল্পগুলো সহ একটি পণ্য তৈরি করে থাকেন, তাহলে আপনি ক্যাটাগরি মেটাফিল্ডগুলোতে আপনার মানগুলো মাইগ্রেট করতে পারেন এবং দ্রুত একাধিক নতুন ভ্যারিয়েন্ট কম্বিনেশন তৈরি করতে পারেন। আপনার ভ্যারিয়েন্টের বিকল্পগুলো তৈরি করতে আপনি যদি ক্যাটাগরি মেটাফিল্ড ব্যবহার করেন, তাহলে আপনি একটি নির্দিষ্ট লোকেশনে ভ্যারিয়েন্ট বিকল্পের নামগুলো আপডেট করতে পারেন এবং সেই ক্যাটাগরি মেটাফিল্ডের মান যেখানেই কানেক্ট করা থাকে সেখানেই এটি আপডেট হয়ে যায়।

ডায়নামিক সোর্স আইকনে (⛁) ক্লিক করার মাধ্যমে ক্যাটাগরি মেটাফিল্ডটিকে কোনো বিদ্যমান বিকল্পের সাথে কানেক্ট করুন;

ডেস্কটপ

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, পণ্য-এ যান।

  2. আপনি ক্যাটাগরি মেটাফিল্ডে যে ভ্যারিয়েন্ট বিকল্পগুলো মাইগ্রেট করতে চান, সেগুলোর পণ্যটিতে ক্লিক করুন।

  3. ঐচ্ছিক: যদি আপনার পণ্যের কোনো ক্যাটাগরি না থাকে, তবে নিম্নলিখিত ধাপগুলোর মধ্যে একটি সম্পন্ন করুন:

    • আপনার পণ্যের ক্যাটাগরি লিখুন এবং তারপর পণ্যের ক্যাটাগরি তালিকা থেকে সবচেয়ে সঠিক ফলাফলটি নির্বাচন করুন।
    • আপনার পণ্যের ক্যাটাগরি খুঁজতে ক্যাটাগরি ও সাবক্যাটাগরির প্রতিটি স্তরে ক্লিক করুন।
    • পরামর্শ দেওয়া ক্যাটাগরিটি গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে-এ ক্লিক করুন।
  4. ক্যাটাগরি মেটাফিল্ডে আপনার ভ্যারিয়েন্টের বিকল্প কানেক্ট করতে, নিম্নলিখিত কাজগুলোর মধ্যে একটি সম্পন্ন করুন:

    • বিদ্যমান একটি বিকল্পে ক্লিক করুন, ডায়নামিক সোর্স আইকনে ক্লিক করুন এবং তারপরে আপনি যে ক্যাটাগরি মেটাফিল্ডটি কানেক্ট করতে চান সেটিতে ক্লিক করুন।
    • আরেকটি বিকল্প যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি মেটাফিল্ডটি কানেক্ট করতে চান সেটিতে ক্লিক করুন।
  5. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, পণ্য আইকনে ট্যাপ করুন ।
  2. আপনি ক্যাটাগরি মেটাফিল্ডে যে ভ্যারিয়েন্ট বিকল্পগুলো মাইগ্রেট করতে চান, সেগুলোর পণ্যটিতে ট্যাপ করুন।
  3. ঐচ্ছিক: যদি আপনার পণ্যের কোনো ক্যাটাগরিনা থাকে, তবে নিম্নলিখিত ধাপগুলোর মধ্যে একটি সম্পন্ন করুন:
    • ক্যাটাগরি নির্বাচন করুন-এ ট্যাপ করুন, আপনার পণ্যের ক্যাটাগরি লিখুন এবং তারপর ক্যাটাগরি তালিকা থেকে সবচেয়ে সঠিক ফলাফলটি নির্বাচন করুন।
    • ক্যাটাগরি নির্বাচন করুন-এ ট্যাপ করুন, সবচেয়ে সঠিক পণ্যের ক্যাটাগরিটি খুঁজে পেতে ক্যাটাগরি ও সাবক্যাটাগরিগুলোর প্রতিটি স্তরে ট্যাপ করুন এবং তারপরে ক্যাটাগরিটি নির্বাচন করতে সেটিতে ট্যাপ করুন।
  4. বিকল্পগুলো বিভাগে, এডিট করুন-এ ট্যাপ করুন।
  5. ক্যাটাগরি মেটাফিল্ডে আপনার ভ্যারিয়েন্টের বিকল্প কানেক্ট করতে, নিম্নলিখিত কাজগুলোর মধ্যে একটি সম্পন্ন করুন:
    • যেকোনো বিদ্যমান বিকল্পে ট্যাপ করুন, কোনো কানেক্ট করা সোর্স নেই-এ ট্যাপ করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি মেটাফিল্ডটি কানেক্ট করতে চান সেটিতে ট্যাপ করুন।
    • বিকল্প যোগ করুন-এ ট্যাপ করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি মেটাফিল্ডটি কানেক্ট করতে চান সেটিতে ট্যাপ করুন।
  6. একটি ডায়ালগে এই মেসেজটি দেখানো হবে যে, বিদ্যমান মানগুলো মুছে ফেলা হবে। চালিয়ে যান-এ ট্যাপ করুন।
  7. সেভ বা ✓-এ ট্যাপ করুন।

ধাপ 4: আপনার অনলাইন স্টোরের জন্য রঙের সোয়াচ কাস্টমাইজ করা

এরপর আপনি আপনার অনলাইন স্টোরের জন্য রঙের সোয়াচগুলো কাস্টমাইজ করবেন।

নির্বাচনযোগ্য সোয়াচের বিকল্প সহ অনলাইন স্টোরের নমুনা

সোয়াচের জন্য Dawn সেটিংসের নমুনা

আপনার থিমের সোয়াচগুলো কাস্টমাইজ করুন

আপনার যদি একটি ভ্যারিয়েন্ট পিকার ব্লক থাকে, তবে আপনার সোয়াচগুলো ডিফল্টরূপে দেখা যাওয়ার কথা। আপনি ব্লকের সেটিংসে এগুলো কীভাবে দেখা যাবে তা কাস্টমাইজ করতে পারেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. আপনি যে পণ্যটিতে রঙের বিকল্প যোগ করেছেন সেটিতে নেভিগেট করুন।

  4. ঐচ্ছিক: সোয়াচ কাস্টমাইজ করতে, ভ্যারিয়েন্ট পিকার ব্লকে ক্লিক করুন। আপনি বৃত্তাকার, বর্গাকার বা কোনোটিই নয়-এর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার মাধ্যমে সোয়াচগুলোর ডিসপ্লে পরিবর্তন করতে পারেন।

  5. থিম সেভ করতে সেভ করুন-এ ক্লিক করুন।

আপনি এখন আপনার অনলাইন স্টোরের পণ্যের পেজে নেভিগেট করতে পারবেন এবং আপনার ভ্যারিয়েন্টের বিকল্পের মানগুলির জন্য রঙের সোয়াচগুলি প্রদর্শিত হবে।

এছাড়া আপনি Search and Discovery অ্যাপের মাধ্যমে আপনার স্টোরের ফিল্টারে রঙের সোয়াচ যোগ করতে পারেন। Search and Discovery অ্যাপ সম্পর্কে আরও জানুন।

যদি আপনার স্টোরে Search and Discovery অ্যাপ ইনস্টল করা না থাকে, তাহলে এই ধাপগুলো সম্পন্ন করার আগে আপনাকে অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল করা সম্পর্কে আরও জানুন।

ধাপ:

  1. Shopify Search & Discovery অ্যাপে, Filters-এ যান এবং তারপর Add filter-এ ক্লিক করুন।
  2. + Select source-এ ক্লিক করুন এবং তারপর Category metafield ধরনের সাথে Color বেছে নিন।
  3. ঐচ্ছিক: ফিল্টারের নাম পরিবর্তন করুন।
  4. ঐচ্ছিক: ফিল্টারের আচরণ পরিবর্তন করুন।
  5. ঐচ্ছিক: Manage values-এ ক্লিক করে ভিজ্যুয়াল ডিসপ্লে পরিবর্তন করুন এবং তারপর আপনি Include swatch নির্বাচন করতে পারেন, যা ডিফল্ট রঙ প্রদর্শন করে, এবং Use images when available নির্বাচন করতে পারেন, যা রঙের জন্য আপনার যোগ করা যেকোনো ছবি প্রদর্শন করে। আপনার সার্চে শুধুমাত্র টেক্সট দেখতে আপনি উভয় বিকল্প নির্বাচন না করা অবস্থায় রেখে দিতে পারেন।
  6. ঐচ্ছিক: একক মান হিসেবে একসাথে গ্রুপ করতে ফিল্টারের মান নির্বাচন করুন।
  7. ঐচ্ছিক: ফিল্টারের মান সাজান।
  8. সেভ করুন-এ ক্লিক করুন।

সোয়াচসহ রঙের বিকল্প

আপডেট করা Shopify পণ্যের শ্রেণিবিন্যাসে একটি স্ট্যান্ডার্ড রঙের অ্যাট্রিবিউট অন্তর্ভুক্ত থাকে যা আপনাকে আপনার স্টোরফ্রন্টে রঙের সোয়াচ যোগ করতে দেয়। এই স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতে, একটি পণ্যের ক্যাটাগরি বেছে নিন যাতে একটি রঙের ক্যাটাগরির মেটাফিল্ড অন্তর্ভুক্ত রয়েছে। নিম্নলিখিত ক্যাটাগরির মেটাফিল্ডগুলি রঙের সোয়াচ সমর্থন করে:

  • ব্যাকিংয়ের রঙ
  • ব্যাকরেস্টের আপহোলস্টারির রঙ
  • ব্যান্ডের রঙ
  • কম্বলের রঙ
  • বডির রঙ
  • বাট ক্যাপের রঙ
  • রঙ
  • ক্যানোপির রঙ
  • কেসের রঙ
  • কোরের রঙ
  • কভারের রঙ
  • ডায়ালের রঙ
  • দরজার রঙ
  • ডোর ম্যাটের ভিত্তির রঙ
  • আইওয়্যার ফ্রেমের রঙ
  • আইওয়্যার লেন্সের রঙ
  • ফিঙ্গারবোর্ডের রঙ
  • ফুলের রঙ
  • ফ্লাশ প্লেটের রঙ
  • জুতার রঙ
  • ফাউন্ডেশনের রঙ
  • ফ্রেমের রঙ
  • আসবাবপত্র/ফিক্সচারের রঙ
  • হ্যান্ডেলের রঙ
  • হাউজিংয়ের রঙ
  • কালির রঙ
  • বাদ্যযন্ত্রের রঙ
  • বাদ্যযন্ত্রের স্ট্রিংয়ের রঙ
  • জাম্পিং সারফেসের রঙ
  • লেজারের রঙ
  • পায়ের রঙ
  • লেন্সের রঙ
  • আলোর রঙ
  • নেকের রঙ
  • কলমের রঙ
  • পোলের রঙ
  • রাইজারের রঙ
  • রডের রঙ
  • স্যাডেলের ভিত্তির রঙ
  • স্যাডেল সিটের রঙ
  • সিটের রঙ
  • সিট আপহোলস্টারির রঙ
  • শ্যাফ্টের রঙ
  • শীটের রঙ
  • শেল্ফের রঙ
  • শেল/ফ্রেমের রঙ
  • স্ল্যাটের রঙ
  • স্পুলের রঙ
  • স্ট্রিংয়ের রঙ
  • সাকশন কাপের রঙ
  • টেবিলের ওপরের অংশের রঙ
  • ট্যাংকের রঙ
  • টেম্পলের রঙ
  • ওপরের অংশের রঙ
  • আপহোলস্টারির রঙ