গ্রাহক অ্যাকাউন্ট
গ্রাহক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গ্রাহকরা তাদের অর্ডারগুলো দেখতে এবং পরিচালনা করতে, প্রোফাইলের তথ্য এডিট করতে এবং সেলফ-সার্ভ রিটার্ন বা পুনরায় অর্ডার করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে সাইন ইন করতে পারবেন।

গ্রাহকরা সব ফিচারে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে একবার সাইন ইন করবেন, অর্থাৎ তাদের প্রতিটি কাজের জন্য কোনো অতিরিক্ত যাচাইকরণ ধাপের প্রয়োজন হবে না। সাইন ইন সেশনগুলো 365 দিন পর্যন্ত স্থায়ী হয়, তাই গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট চেক করতে বা কেনাকাটা চালিয়ে যেতে ফিরে এলে আর পুনরায় সাইন ইন করতে হবে না।
গ্রাহক সাইন ইন করলে, একটি দ্রুত ও নিরবচ্ছিন্ন চেকআউট অভিজ্ঞতার জন্য চেকআউটের সময় তাদের অ্যাকাউন্টে স্টোর করা বিবরণগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়।
সাইন ইন করার অভিজ্ঞতা
আপনি গ্রাহক অ্যাকাউন্টের জন্য সাইন ইনের লিংকগুলো চালু করলে, আপনার গ্রাহকরা পাসওয়ার্ডবিহীন অথেনটিকেশন ব্যবহার করে সাইন ইন করতে পারবেন। তারা নিজেদের ইমেইল ঠিকানা এন্টার করার পর 6-ডিজিটের একটি এককালীন যাচাইকরণ কোড পাবেন। সাইন ইন করার জন্য কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই।
পাসওয়ার্ডবিহীন সাইন ইনের পাশাপাশি, আপনি আপনার গ্রাহকদের নিচের অথেনটিকেশন পদ্ধতিগুলো অফার করতে পারেন:
- Shop-এর মাধ্যমে সাইন ইন করুন: আপনার Shop Pay চালু থাকলে, গ্রাহকরা তাদের Shop ক্রেডেনশিয়াল ও সেভ করা পাসকি দিয়ে সাইন ইন করতে পারবেন।
- সোশ্যাল সাইন ইন: আপনার গ্রাহকরা তাদের Google এবং Facebook অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করতে পারবেন।
বিকল্পভাবে, আপনি Shopify Plus প্ল্যানে থাকলে, আপনি আপনার নিজস্ব আইডেন্টিটি প্রোভাইডার কানেক্ট করতে পারবেন, যা গ্রাহক অ্যাকাউন্টের ডিফল্ট সাইন ইন করার অভিজ্ঞতাকে প্রতিস্থাপন করে।
গ্রাহক অ্যাকাউন্ট তৈরি করা
আপনার Shopify অ্যাডমিনে আপনার কোনো গ্রাহকের গ্রাহক প্রোফাইল থাকলে, বুঝতে হবে যে তার একটি অ্যাকাউন্ট আগে থেকেই আছে। তারা তাদের অর্ডার ও অ্যাকাউন্টের তথ্য দেখার জন্য গ্রাহক প্রোফাইলের সাথে যুক্ত ইমেইল ঠিকানা দিয়ে সাইন ইন করতে পারবেন।
আপনার গ্রাহকের Shop অ্যাকাউন্ট থাকলে, তাকে দ্রুততর সাইন ইন ও চেকআউট অভিজ্ঞতার জন্য Shop-এর সাহায্যে সাইন ইন করার প্রম্পট দেখানো হয়। Shop-এ সাইন ইন করা গ্রাহকরা সেভ করা কেনাকাটার তথ্যগুলো আগে থেকেই পূরণ করা অবস্থায় চেকআউটে পৌঁছান, যা তাদের ডিফল্টভাবে Shop Pay-এর মাধ্যমে এক ট্যাপে চেকআউট করার সুযোগ দেয়।
কেউ যদি এমন কোনো ইমেইল ঠিকানা দিয়ে সাইন ইন করেন যা আগে থেকে থাকা কোনো গ্রাহক প্রোফাইলের সাথে যুক্ত নয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন গ্রাহক প্রোফাইল তৈরি হয়।
গ্রাহক অ্যাকাউন্টের বিবরণ এডিট করা
গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে নিজেদের নাম, ইমেইল ঠিকানা এবং শিপিংয়ের ঠিকানাগুলো আপডেট করতে পারবেন। গ্রাহক তার অ্যাকাউন্টের পৃষ্ঠায় নিজের নামের আদ্যক্ষরে ক্লিক করে প্রোফাইল-এ ক্লিক করতে পারেন, যেখানে তিনি নিচের যেকোনো আপডেট করতে পারবেন:
- নাম বা ইমেইল ঠিকানা এডিট করার জন্য গ্রাহক প্রোফাইল সেকশনে থাকা পেন্সিল আইকনে ক্লিক করে এডিটগুলো করেন এবং এরপর সেভ করুন-এ ক্লিক করেন। গ্রাহক তার ইমেইল ঠিকানা এডিট করলে, সেভ করুন-এ ক্লিক করার পর তাকে ইমেইল ঠিকানাটি যাচাই করার জন্য প্রম্পট দেখানো হবে।
- শিপিংয়ের বিবরণ এডিট করতে গ্রাহক ঠিকানা সেকশনে থাকা তার ডিফল্ট ঠিকানার পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করেন।
যদি কোনো গ্রাহক তাদের ইমেইল ঠিকানা পরিবর্তন করেন, তাহলে তাদের আগের ইমেইল মার্কেটিং-এ সম্মতি সংক্রান্ত পছন্দগুলো একই থাকে। গ্রাহকরা তাদের ইমেইল ঠিকানা পরিবর্তন করে একাধিক গ্রাহক প্রোফাইল একসঙ্গে মার্জ করতে পারবেন না। যদি কোনো গ্রাহক দুই বা তার বেশি গ্রাহক অ্যাকাউন্ট মার্জ করার অনুরোধ করেন, তাহলে আপনি আপনার Shopify অ্যাডমিনে তাদের গ্রাহক প্রোফাইলগুলো মার্জ করতে পারবেন।