গ্রাহক অ্যাকাউন্টের সাথে Google কানেক্ট করুন
গ্রাহক অ্যাকাউন্টের সাথে Google কানেক্ট করতে, আপনাকে ক্রমানুসারে নিচের কাজগুলো করতে হবে। সেটআপ করার সময় আপনাকে Google Cloud Console এবং Shopify অ্যাডমিন-এর মধ্যে ব্রাউজার ট্যাব পাল্টাতে হবে। গ্রাহক অ্যাকাউন্টের সাথে Google কানেক্ট করতে, আপনার একটি Google Cloud ডেভেলপার অ্যাকাউন্ট সেট আপ করা থাকতে হবে। Google Cloud সম্পর্কে আরও জানতে, Google-এর সহায়তা ডকুমেন্টেশন দেখুন।
এই পৃষ্ঠায়
- ধাপ 1: আপনার Shopify অ্যাডমিনে Sign in with Google পৃষ্ঠাটি খুলুন
- ধাপ 2: আপনার Google Cloud Console-এ একটি অ্যাপ তৈরি করুন
- ধাপ 3: আপনার Google Cloud Console-এ আপনার অ্যাপের OAuth ক্লায়েন্ট কনফিগার করুন
- ধাপ 4: আপনার Shopify অ্যাডমিনে ক্রেডেনশিয়াল কনফিগার করুন
- ধাপ 5: আপনার Google Cloud Console-এ আপনার অ্যাপ প্রকাশ করুন
ধাপ 1: আপনার Shopify অ্যাডমিনে Sign in with Google পেজটি খুলুন
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > গ্রাহক অ্যাকাউন্ট-এ যান।
অথেনটিকেশন সেকশন থেকে ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
Sign in with Google পেজটি খুলতে Google-এর পাশে কানেক্ট করুন-এ ক্লিক করুন।
এই পেজে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার Google অ্যাপের OAuth ক্লায়েন্ট কনফিগার করার সময় কপি করে পেস্ট করতে হবে, তাই এই পেজটি ব্রাউজারের আলাদা একটি ট্যাবে খোলা রাখুন।
ধাপ 2: আপনার Google Cloud Console-এ একটি অ্যাপ তৈরি করুন
- অন্য একটি ব্রাউজার ট্যাবে, আপনার Google Cloud Console-এ সাইন ইন করুন।
- বিদ্যমান কোনো প্রজেক্ট নির্বাচন করুন বা নতুন একটি প্রজেক্ট তৈরি করুন। আপনাকে প্রজেক্টের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করা হবে।
-এ ক্লিক করুন এবং তারপর APIs & Services > Credentials-এ ক্লিক করুন।
- Configure consent screen > Get started-এ ক্লিক করুন।
- আপনার প্রজেক্টের OAuth কনফিগারেশনের বিবরণ সম্পূর্ণ করুন:
- আপনার অ্যাপের এমন একটি নাম দিন যা কোনো গ্রাহক চিনতে পারবেন, যেমন আপনার অনলাইন স্টোরের নাম। টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনার ইমেইল প্রদান করুন এবং এরপর Next-এ ক্লিক করুন।
- Audience সেকশনে, External নির্বাচন করুন এবং তারপর Next-এ ক্লিক করুন।
- প্রজেক্ট সম্পর্কে Google-এর কোনো বিজ্ঞপ্তির জন্য যোগাযোগের একটি ইমেইল প্রদান করুন এবং তারপর Next-এ ক্লিক করুন।
- Google-এর API Services User Data Policy-তে সম্মত হন এবং তারপর Continue-এ ক্লিক করুন।
- Create-এ ক্লিক করুন।
- আপনার অ্যাপের নীতি সম্পর্কিত তথ্য কনফিগার করুন, যা কনসেন্ট স্ক্রিনে গ্রাহকদের দেখানো হয়:
- ব্র্যান্ডিং-এ ক্লিক করুন।
- App domain সেকশনে, আপনার হোম পেজ, সর্বজনীন গোপনীয়তা নীতি এবং পরিষেবার শর্তাবলির একটি করে লিংক যোগ করুন। স্টোরের নীতি তৈরি করার বিষয়ে আরও জানুন।
ধাপ 3: আপনার Google Cloud Console-এ আপনার অ্যাপের OAuth ক্লায়েন্ট কনফিগার করুন
এই ধাপে আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজের সেটআপের নির্দেশাবলি সেকশন থেকে বিবরণ কপি করে আপনার Google Cloud Console ট্যাবের উপযুক্ত ফিল্ডে পেস্ট করতে হবে।
- Google Cloud Console-এ আপনার প্রজেক্টের অ্যাপ থেকে Overview-এ ক্লিক করুন।
- Metrics সেকশন থেকে, Create OAuth client-এ ক্লিক করুন।
- OAuth ক্লায়েন্টের বিবরণ কনফিগার করুন:
- Application type ড্রপ-ডাউন মেনু থেকে Web application নির্বাচন করুন।
- Name ফিল্ডে একটি নাম লিখুন।
- আপনার অ্যাপের জন্য Authorized Javascript origins কনফিগার করুন:
- Authorized Javascript origins সেকশনে, + Add URI-এ ক্লিক করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজ থেকে Authorized Javascript origins-এর মানটি কপি করুন।
- আপনার Google Cloud Console-এ, URIs 1 ফিল্ডে মানটি পেস্ট করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Authorized Javascript সেকশনে একাধিক URI থাকলে, অতিরিক্ত URI ফিল্ডগুলোর জন্য এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
- আপনার অ্যাপের জন্য Authorized redirect URIs কনফিগার করুন:
- আপনার Google Cloud Console-এ, Authorized redirect URIs সেকশনে + Add URI-এ ক্লিক করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজ থেকে Authorized redirect URI-এর মানটি কপি করুন।
- আপনার Google Cloud Console-এ, URIs 1 ফিল্ডে মানটি পেস্ট করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Authorized redirect URI সেকশনে একাধিক URI থাকলে, অতিরিক্ত URI ফিল্ডগুলোর জন্য এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
- আপনার Google Cloud Console-এ Create-এ ক্লিক করুন।
প্রদর্শিত OAuth client created ডায়ালগটি ধাপ 4: আপনার Shopify অ্যাডমিনে ক্রেডেনশিয়াল কনফিগার করুন-এর জন্য খোলা রাখুন, কারণ আপনাকে Google Cloud Console থেকে তথ্য কপি করে আপনার Shopify অ্যাডমিনে পেস্ট করতে হবে।
ধাপ 4: আপনার Shopify অ্যাডমিনে ক্রেডেনশিয়াল কনফিগার করুন
- আপনার Google Cloud Console-এর OAuth client created ডায়ালগ থেকে Client ID কপি করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজের ক্রেডেনশিয়াল সেকশনে Client ID পেস্ট করুন।
- আপনার Google Cloud Console-এর OAuth client created ডায়ালগ থেকে ক্লায়েন্ট সিক্রেট কপি করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজের ক্রেডেনশিয়াল সেকশনে ক্লায়েন্ট সিক্রেট পেস্ট করুন।
- আপনার Shopify অ্যাডমিনের Sign in with Google পেজ থেকে সেভ করুন-এ ক্লিক করুন।
ধাপ 5: আপনার Google Cloud Console-এ আপনার অ্যাপ প্রকাশ করুন
- Google Cloud Console-এ আপনার প্রজেক্টের অ্যাপ থেকে Audience-এ ক্লিক করুন।
- Publish app-এ ক্লিক করুন।