গ্রাহক সেগমেন্ট ম্যানেজ করা

আপনার গ্রাহক সেগমেন্ট তৈরি করার পর, কোনো গ্রাহক সেগমেন্ট এডিট করতে, নাম পরিবর্তন করতে বা মুছে ফেলতে এডিটর ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট কোনো গ্রাহক সেগমেন্টে মার্কেটিং মেসেজ পাঠাতে Shopify Messaging-ও ব্যবহার করতে পারবেন।

গ্রাহক সেগমেন্ট আপ-টু-ডেট রাখা

যেসব নতুন গ্রাহক সেগমেন্টের মানদণ্ড পূরণ করেন, তারা অটোমেটিকভাবে সেই গ্রাহক সেগমেন্টে অন্তর্ভুক্ত হন। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কোনো গ্রাহক সেগমেন্ট তৈরি করেন যেখানে আপনার মার্কেটিং ইমেইলে সাবস্ক্রাইব করা সব গ্রাহক অন্তর্ভুক্ত থাকেন, তাহলে আপনার মার্কেটিং ইমেইলে সাবস্ক্রাইব করা যেকোনো নতুন গ্রাহক অটোমেটিকভাবে সেই গ্রাহক সেগমেন্টে অন্তর্ভুক্ত হবেন।

যদি কোনো নির্দিষ্ট গ্রাহক একাধিক গ্রাহক সেগমেন্টের মানদণ্ড পূরণ করেন, তাহলে ওই গ্রাহক যোগ্য সকল গ্রাহক সেগমেন্টে অন্তর্ভুক্ত হবেন।

যখন কোনো বিদ্যমান গ্রাহক গ্রাহক সেগমেন্টের মানদণ্ড আর পূরণ করেন না, তখন তাকে ওই গ্রাহক সেগমেন্ট থেকে অটোমেটিকভাবে সরিয়ে দেওয়া হয়।

গ্রাহক সেগমেন্ট ম্যানেজ করুন

সেগমেন্টের ইনডেক্স পৃষ্ঠায় গিয়ে আপনার গ্রাহক সেগমেন্ট ম্যানেজ করুন।

গ্রাহকের আকার থেকে, সব গ্রাহকের তুলনায় এই সেগমেন্টে গ্রাহকের শতাংশ দেখানো হয়, যাতে আপনি এই সেগমেন্টের আকার বুঝতে পারেন। নতুন কোনো গ্রাহক সেগমেন্টের মানদণ্ড পূরণ করলেই তাকে অটোমেটিকভাবে সেগমেন্টে যোগ করা হবে। আপনি সেগমেন্টের বিবরণ পৃষ্ঠায় গিয়ে সেগমেন্টটি দেখলে বা কোনো অ্যাপ (যেমন- Shopify Messaging) সেগমেন্টটি ব্যবহার করলে সেগমেন্টের ইনডেক্সের সংখ্যা আপডেট হয়। সেগমেন্টের ইনডেক্সে সংখ্যাটি সবশেষ কখন আপডেট করা হয়েছিল তা দেখতে, ওই সংখ্যার ওপর হোভার করুন।

কে সেগমেন্ট তৈরি করেছে তা অথর (author) কলামে দেখা যায়। Shopify, মার্চেন্ট বা অ্যাপের মাধ্যমে সেগমেন্ট তৈরি করা যেতে পারে।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. নিচের যেকোনো একটি করুন:

    • সেগমেন্টের বিবরণ পৃষ্ঠা অ্যাক্সেস করতে তালিকার সেগমেন্টটিতে ক্লিক করুন।
    • নাম অনুযায়ী সেগমেন্ট খুঁজতে সার্চে ক্লিক করুন। আপনি নাম অনুযায়ী সেগমেন্ট খুঁজতে পারেন এবং সেগমেন্টের সর্বশেষ কার্যকলাপ অনুযায়ী সেগমেন্ট সাজাতে পারেন।
    • সেগমেন্টের সাজানোর ধরন পরিবর্তন করতে সর্বশেষ কার্যকলাপের কলামের হেডারে ক্লিক করুন। এই সেগমেন্ট কখন তৈরি করা হয়েছিল বা সবশেষ কখন এডিট করা হয়েছিল, তা সর্বশেষ কার্যকলাপে দেখা যায়।

গ্রাহক সেগমেন্ট এডিট করুন

আপনি আপনার Shopify অ্যাডমিনে বিদ্যমান গ্রাহক সেগমেন্ট এডিট ও তাতে পরিবর্তনগুলো প্রয়োগ করতে পারবেন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, বিদ্যমান একটি গ্রাহক সেগমেন্টে ক্লিক করুন।

  4. এডিটরে, উপযুক্ত পরিবর্তনগুলো করুন।

  5. আপনার সেগমেন্ট পরীক্ষা করতে, প্রয়োগ করুন-এ ক্লিক করুন। যে গ্রাহকরা শর্ত পূরণ করেন তাদের তালিকা এডিটরের নিচে দেখানো হয়। শর্ত পূরণ করা গ্রাহকদের সংখ্যা এডিটরের উপরে দেখানো হয়।

  6. আপনার গ্রাহক সেগমেন্টটি প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা তা যাচাই করতে গ্রাহকদের তালিকা পর্যালোচনা করুন এবং তারপর প্রয়োজনীয় কোনো পরিবর্তন করুন।

  7. সেগমেন্ট সেভ করুন-এ ক্লিক করুন।

  8. পরিবর্তনগুলো সেভ করুন-এ ক্লিক করুন এবং তারপর সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. আপনি যে সেগমেন্ট এডিট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. ক্যোয়ারিতে ট্যাপ করুন এবং উপযুক্ত পরিবর্তনগুলো করুন।

  5. আপনার গ্রাহক সেগমেন্টটি প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা তা যাচাই করতে গ্রাহকদের তালিকা পর্যালোচনা করুন এবং তারপর প্রয়োজনীয় কোনো পরিবর্তন করুন।

  6. সেগমেন্ট সেভ করুন-এ ট্যাপ করুন।

  7. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

একটি গ্রাহক সেগমেন্টের নাম পরিবর্তন করুন

একটি গ্রাহক সেগমেন্টের নাম পরিবর্তন করার আগে, নিশ্চিত করুন যে অন্য কোনো গ্রাহক সেগমেন্ট এডিট করা হচ্ছে না। সেগমেন্ট ইনডেক্সে, গ্রাহক সেগমেন্টগুলো এডিট করার সময় সেগুলোর পাশে ড্রাফট দেখানো হয়।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, আপনি যে গ্রাহক সেগমেন্টটির নাম পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।

  4. আরও অ্যাকশন-এ ক্লিক করুন।

  5. নাম পরিবর্তন করুন-এ ক্লিক করুন।

  6. গ্রাহক সেগমেন্টের জন্য একটি নতুন নাম লিখুন।

  7. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. আপনি যে সেগমেন্টের নাম পরিবর্তন করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. Horizontal menu > নাম পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।

  5. গ্রাহক সেগমেন্টের জন্য একটি নতুন নাম লিখুন।

  6. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

গ্রাহক সেগমেন্টে একটি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন পাঠানো

নির্বাচিত সেগমেন্টের গ্রাহকদের কাছে ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন পাঠাতে Shopify Messaging অ্যাপ ব্যবহার করা হয়। আপনার যদি Shopify Messaging অ্যাপ ইনস্টল করা না থাকে, তাহলে আপনি যখন প্রথমবার ইমেইল ক্যাম্পেইন পাঠানোর চেষ্টা করবেন তখন আপনাকে এটি ইনস্টল করার অনুরোধ করা হবে।

আপনি যদি আপনার ইমেইল ক্যাম্পেইনে কোন গ্রাহকদের অন্তর্ভুক্ত করেছেন তার একটি রেকর্ড তৈরি করতে চান, তাহলে আপনি একটি গ্রাহক CSV ফাইল এক্সপোর্ট করতে পারেন যাতে শুধুমাত্র আপনার নির্বাচিত সেগমেন্টের গ্রাহকদের প্রোফাইল থাকে।

শুরু করার আগে

আপনি যদি এর আগে Shopify Messaging অ্যাপ ব্যবহার না করে থাকেন, তাহলে অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার স্টোর প্রয়োজনীয়তাগুলো পূরণ করে কিনা তা যাচাই করুন।

একটি গ্রাহক সেগমেন্টে একটি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন পাঠান

আপনি একটি গ্রাহক সেগমেন্টের ভিতর থেকে একটি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা শুরু করতে পারেন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. আপনি যে সেগমেন্টে ইমেইল করতে চান সেটিতে ক্লিক করুন।

  4. সেগমেন্ট ব্যবহার করুন-এ ক্লিক করুন।

  5. ইমেইল-এ ক্লিক করুন।

  6. একটি ইমেইল ক্যাম্পেইন তৈরি করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. আপনি যে সেগমেন্টে ইমেইল করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. +-এ ট্যাপ করুন।

  5. ইমেইল-এ ট্যাপ করুন।

  6. একটি ইমেইল ক্যাম্পেইন তৈরি করুন।

একটি গ্রাহক সেগমেন্টের জন্য একটি ডিসকাউন্ট কোড তৈরি করুন

আপনি একটি গ্রাহক সেগমেন্টের জন্য একটি ডিসকাউন্ট কোড তৈরি করতে পারেন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, একটি গ্রাহক সেগমেন্টে ক্লিক করুন।

  4. সেগমেন্ট ব্যবহার করুন-এ ক্লিক করুন।

  5. ডিসকাউন্ট-এ ক্লিক করুন।

  6. আপনার ডিসকাউন্ট ধরন নির্বাচন করুন এবং তারপর এটি তৈরি করুন:

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. আপনি যে সেগমেন্টের জন্য ডিসকাউন্ট কোড তৈরি করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. Horizontal menu > সেগমেন্ট ব্যবহার করুন-এ ট্যাপ করুন।

  5. ডিসকাউন্ট-এ ট্যাপ করুন।

  6. আপনার ডিসকাউন্ট ধরন নির্বাচন করুন এবং তারপর এটি তৈরি করুন:

একটি CSV ফাইলে একটি গ্রাহক সেগমেন্ট এক্সপোর্ট করুন

আপনি একটি গ্রাহক CSV ফাইলে একটি গ্রাহক সেগমেন্ট এক্সপোর্ট করতে পারেন। শুরু করার আগে, গ্রাহক CSV ফাইলগুলোর জন্য বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, একটি গ্রাহক সেগমেন্টে ক্লিক করুন।

  4. আরও অ্যাকশন-এ ক্লিক করুন।

  5. এক্সপোর্ট করার বিকল্পগুলো প্রসারিত করতে এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।

  6. নিচের যেকোনো একটি করুন:

    • আপনার গ্রাহক CSV ফাইল দেখতে এবং এডিট করতে কোনো স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে, Excel, Numbers এবং অন্যান্য স্প্রেডশিট প্রোগ্রামের জন্য CSV নির্বাচন করুন।
    • আপনার গ্রাহক CSV ফাইল দেখতে এবং এডিট করতে একটি প্লেইন-টেক্সট এডিটর ব্যবহার করতে, প্লেইন CSV ফাইল নির্বাচন করুন।
  7. গ্রাহকদের এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. আপনি যে সেগমেন্ট এক্সপোর্ট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. Horizontal menu > এক্সপোর্ট করুন-এ ট্যাপ করুন।

  5. গ্রাহক সেগমেন্টের জন্য একটি নতুন নাম লিখুন।

  6. নিচের যেকোনো একটি করুন:

    • আপনার গ্রাহক CSV ফাইল দেখতে এবং এডিট করতে কোনো স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে, Excel, Numbers এবং অন্যান্য স্প্রেডশিট প্রোগ্রামের জন্য CSV নির্বাচন করুন।
    • আপনার গ্রাহক CSV ফাইল দেখতে এবং এডিট করতে একটি প্লেইন-টেক্সট এডিটর ব্যবহার করতে, প্লেইন CSV ফাইল নির্বাচন করুন।
  7. গ্রাহকদের এক্সপোর্ট করুন-এ ট্যাপ করুন।

একটি গ্রাহক সেগমেন্ট মুছুন

আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে যেকোনো সময় একটি গ্রাহক সেগমেন্ট মুছতে পারেন।

পদক্ষেপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. সেগমেন্ট-এ ক্লিক করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, আপনি যে গ্রাহক সেগমেন্টটি মুছতে চান সেটি নির্বাচন করুন।

  4. আরও অ্যাকশন-এ ক্লিক করুন।

  5. মুছুন-এ ক্লিক করুন।

  6. আপনি সেই গ্রাহক সেগমেন্টটি মুছতে চান তা নিশ্চিত করতে, সেগমেন্ট মুছুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. গ্রাহক মেনুতে, arrow down আইকনে ট্যাপ করুন এবং তারপর সেগমেন্ট-এ ট্যাপ করুন।

  3. সেগমেন্ট ইনডেক্স থেকে, আপনি যে গ্রাহক সেগমেন্টটি মুছতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. ⋮ > সেগমেন্ট মুছুন-এ ট্যাপ করুন।

  5. আপনি সেই গ্রাহক সেগমেন্টটি মুছতে চান তা নিশ্চিত করতে, সেগমেন্ট মুছুন-এ ট্যাপ করুন।