ডিসকাউন্টের পদ্ধতি
দারুণ সব প্রমোশন তৈরি করতে আপনি ডিসকাউন্ট কোড এবং স্বয়ংক্রিয় ছাড় উভয়ই ব্যবহার করতে পারেন। ডিসকাউন্ট কোড এবং স্বয়ংক্রিয় ছাড়ের সুবিধা ও ঝুঁকিগুলো বুঝতে পারলে, আপনার ব্যবসায়িক লক্ষ্যের জন্য সঠিক ডিসকাউন্টের পদ্ধতি বেছে নিতে তা সাহায্য করতে পারে।
স্বয়ংক্রিয় ছাড় হলো সেই ডিসকাউন্ট যা যোগ্যতার শর্ত পূরণ হলে কার্ট এবং চেকআউটে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয়। এটি সাধারণত সাইট-জুড়ে চলা সেল, নির্দিষ্ট কালেকশনের প্রমোশন বা একসাথে অনেক কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্বয়ংক্রিয় ছাড় আপনার চেকআউটকে সহজ করতে এবং উচ্চতর কনভার্সন রেট ও অর্ডারের মূল্যকে উৎসাহিত করতে সাহায্য করতে পারে, তবে গ্রাহকরা ছাড় পাওয়ার বিষয়ে অবগত নাও থাকতে পারেন এবং অনেক বেশি ছাড় পেয়ে যেতে পারেন।
সবচেয়ে প্রচলিত ডিসকাউন্টের পদ্ধতি হলো ডিসকাউন্ট কোড। ডিসকাউন্ট পেতে গ্রাহকরা চেকআউটে একটি নির্দিষ্ট কোড প্রবেশ করান। এটি সাধারণত নির্দিষ্ট মার্কেটিং কৌশলগুলোর জন্য ব্যবহৃত হয়, যেমন ইমেইল ক্যাম্পেইন বা পার্টনারশিপ। ডিসকাউন্ট কোডের কারণে এনগেজমেন্ট, এক্সক্লুসিভিটি এবং জরুরিতার অনুভূতি বৃদ্ধি পেতে পারে, তবে ভুলে যাওয়া ডিসকাউন্ট কোডগুলোর কারণে কার্ট পরিত্যাগ করা হতে পারে।
এই দুটি পদ্ধতি আপনাকে বিভিন্ন উপায়ে ডিসকাউন্ট প্রদান করতে দেয়:
- আপনি যদি আপনার বিদ্যমান গ্রাহকদের একটি নির্দিষ্ট সাবসেটকে ইমেইল ক্যাম্পেইন পাঠাতে চান, তাহলে তারা যেন চেকআউটে প্রবেশ করাতে পারেন সেজন্য আপনি একটি ডিসকাউন্ট কোড অন্তর্ভুক্ত করতে পারেন।
- নির্দিষ্ট ছুটির দিনে প্রতিটি অর্ডারে আপনি যদি ফ্রি শিপিং প্রমোশন চালাতে চান, তাহলে একটি নির্বিঘ্ন ডিসকাউন্ট অভিজ্ঞতা তৈরি করতে আপনি সমস্ত গ্রাহকের জন্য একটি স্বয়ংক্রিয় ছাড় যোগ করতে পারেন।
ডিসকাউন্টের পদ্ধতিগুলো সমস্ত ডিসকাউন্টের ধরনে প্রযোজ্য। ডিসকাউন্টের ধরন সম্পর্কে আরও জানুন।