স্বয়ংক্রিয় ছাড়

যোগ্যতার শর্ত পূরণ হলে কার্টে এবং চেকআউটে স্বয়ংক্রিয়ভাবে যেসব ডিসকাউন্ট প্রয়োগ করা হয় সেগুলোই হলো স্বয়ংক্রিয় ছাড়। এগুলো সাধারণত নিচের উপায়গুলোতে ব্যবহৃত হয়:

  • পুরো সাইট জুড়ে সেলের জন্য
  • নির্দিষ্ট কালেকশনের প্রচারণার জন্য
  • পাইকারি বা বড় পরিমাণের ক্রয়ের জন্য

স্বয়ংক্রিয় ছাড় আপনার চেকআউট সহজ করতে এবং কনভার্সন রেট ও অর্ডারের মূল্য বাড়াতে সাহায্য করতে পারে।

আপনি নির্দিষ্ট পরিমাণ ছাড়, ফ্রি শিপিং, X কিনলে Y পান বা অ্যাপ-ভিত্তিক স্বয়ংক্রিয় ছাড় তৈরি করতে পারেন। আপনার সর্বোচ্চ 25টি সক্রিয় স্বয়ংক্রিয় ছাড় থাকতে পারে। এই মোটের মধ্যে অ্যাপ-ভিত্তিক ডিসকাউন্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

স্বয়ংক্রিয় ছাড় সঠিকভাবে প্রয়োগ হওয়ার জন্য আপনার গ্রাহকদের তাদের কার্টে সব যোগ্য আইটেম যোগ করতে হবে। এর মধ্যে ডিসকাউন্টের যোগ্য হওয়ার জন্য গ্রাহকদের যেসব আইটেম কিনতে হবে সেগুলো এবং সেইসাথে প্রচারণার অংশ হিসেবে তারা যেসব আইটেম পাবেন সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আপনার গ্রাহকদের স্বয়ংক্রিয় ছাড়ের জন্যও যোগ্য হতে হবে।

স্বয়ংক্রিয় ছাড় ও দাম বদলানোর অ্যাপ

বান্ডেল অ্যাপের মতো কোনো অ্যাপ ব্যবহার করলে, যা functions দিয়ে কার্টের আইটেমের দাম বদলায়, সেই অ্যাপ দাম বদলানোর পরে স্বয়ংক্রিয় ছাড় গণনা করা হয়। অর্থাৎ, স্বয়ংক্রিয় ছাড় পরিবর্তিত দামের ভিত্তিতে গণনা করা হয়, পণ্যের আগের দামের ভিত্তিতে নয়।