Shopify-এ তৃতীয়-পক্ষের ডোমেইন কানেক্ট করা

GoDaddy, IONOS, বা Wix-এর মতো কোনো তৃতীয়-পক্ষের ডোমেইন প্রদানকারীর কাছ থেকে কেনা ডোমেইন কানেক্ট করতে, আপনাকে আপনার ডোমেইন প্রদানকারী অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং এরপর DNS রেকর্ডগুলো আপডেট করতে হবে। নিচের তালিকায় আপনার ডোমেইন হোস্ট সার্চ করে অথবা এখানে ক্লিক করে আপনি প্রয়োজনীয় DNS রেকর্ডগুলো পেতে পারবেন।

আপনি DNS রেকর্ডগুলো আপডেট করার পর, আপনার পরিবর্তনগুলো কার্যকর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি সাধারণত দুই ঘণ্টার মধ্যে হয়ে যায়, তবে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে।

আপনার তৃতীয়-পক্ষের ডোমেইনটি যদি ইতোমধ্যে অন্য কোনো Shopify স্টোরের সাথে কানেক্ট করা থাকে এবং আপনি সেটিকে এই স্টোরে সরিয়ে নিতে চান, তবে আপনি তখনও কানেক্ট ফ্লো ব্যবহার করতে পারবেন। নতুন স্টোরের সাথে ডোমেইনটি কানেক্ট হওয়ার আগে একটি TXT রেকর্ড বা স্বয়ংক্রিয় যাচাইকরণের মাধ্যমে আপনাকে ডোমেইনের মালিকানা যাচাই করতে বলা হবে।

এই বিভাগে