ডোমেইন পরিভাষা

একটি ডোমেইন বা ডোমেইনের নাম হলো এমন একটি ওয়েব অ্যাড্রেস বা URL যা ইন্টারনেটে আপনার ওয়েবসাইট ভিজিট করতে লোকেরা ব্যবহার করে। ডোমেইন নামগুলো আপনার ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রদর্শিত হয়, যেমন Chrome, Firefox, Microsoft Edge বা Safari।

ডোমেইন সম্পর্কিত কিছু পরিভাষা বুঝতে সহায়তা করার জন্য, নিচের তালিকায় সাধারণ পরিভাষাগুলোর সংজ্ঞা দেওয়া হলো।

A রেকর্ড

A রেকর্ড হলো এমন একটি DNS সেটিং, যা কোনো নির্দিষ্ট IPv4 ঠিকানার সাথে ডোমেইনের নাম যুক্ত আছে কি না তা চেক করে। এই ক্ষেত্রে, আপনার A রেকর্ডটি Shopify-এর IPv4 ঠিকানাকে নির্দেশ করানো প্রয়োজন।

আপনি যদি তৃতীয়-পক্ষের ডোমেইন ব্যবহার করেন, তবে ডিফল্ট Shopify IPv4 ঠিকানা হলো 23.227.38.65। কোনো বিদ্যমান ডোমেইন কানেক্ট করতে, আপনাকে আপনার A রেকর্ডটিকে Shopify-এর IPv4 ঠিকানায় সেট করতে হবে।

অন্যান্য পরিভাষা: অ্যাড্রেস রেকর্ড, হোস্ট রেকর্ড

AAAA রেকর্ড

AAAA রেকর্ড (quad-A) হলো এমন একটি DNS সেটিং, যা কোনো নির্দিষ্ট IPv6 ঠিকানার সাথে ডোমেইনের নাম যুক্ত আছে কি না তা চেক করে। এই ক্ষেত্রে, আপনার AAAA রেকর্ডটি Shopify-এর IPv6 ঠিকানাকে নির্দেশ করানো প্রয়োজন।

আপনি যদি তৃতীয়-পক্ষের ডোমেইন ব্যবহার করেন, তবে Shopify-এর কন্ডেন্সড IPv6 ঠিকানা হলো 2620:0127:f00f:5::। কোনো বিদ্যমান ডোমেইন কানেক্ট করতে, আপনাকে আপনার AAAA রেকর্ডটিকে Shopify-এর IPv6 ঠিকানায় সেট করতে হবে।

কিছু তৃতীয়-পক্ষের ডোমেইন প্রদানকারী সংকুচিত (condensed) IPv6 ঠিকানা গ্রহণ করে না। আপনার তৃতীয়-পক্ষের ডোমেইন প্রদানকারী যদি Shopify-এর সংকুচিত IPv6 ঠিকানা 2620:0127:f00f:5:: বাতিল করে দেয়, তাহলে আপনাকে সম্প্রসারিত (expanded) ভার্সনটি ব্যবহার করতে হবে। Shopify-এর সম্প্রসারিত IPv6 ঠিকানাটি হলো 2620:0127:f00f:0005:0000:0000:0000:0000।

CAA রেকর্ড

একটি ডোমেইনের জন্য কোন সার্টিফিকেট অথরিটিগুলো সার্টিফিকেট প্রদান করার অনুমতিপ্রাপ্ত, তা নির্দিষ্ট করতে একটি CAA (Certification Authority Authorization) রেকর্ড ব্যবহার করা হয়। একটি সার্টিফিকেট অথরিটি (CA) হলো একটি বিশ্বস্ত সত্তা, যারা ইন্টারনেটে কোনো ডিজিটাল সত্তার পরিচয় যাচাইকারী ইলেক্ট্রনিক ডকুমেন্ট প্রদান করে।

CNAME রেকর্ড

একটি ক্যানোনিক্যাল নেম (CNAME) রেকর্ড হলো এমন একটি DNS সেটিং, যা আপনার সাবডোমেইনগুলোকে অন্য একটি ডোমেইন নামে নির্দেশ করে।

অন্যান্য পরিভাষা: CNAME রিসোর্স রেকর্ড, উপনাম (alias)

DKIM রেকর্ড

একটি ডিজিটাল সিগনেচার দিয়ে ইমেইলগুলো সাইন করতে Shopify DKIM (Domain Keys Identified Mail) ইমেইল অথেনটিকেশন টেকনিক ব্যবহার করে। এর ফলে কোনো ইমেইল মেসেজ সেই ডোমেইনের মালিকের দ্বারা প্রেরিত ও অনুমোদিত কিনা তা প্রাপক চেক করতে পারেন। আপনি যদি একটি তৃতীয়-পক্ষের ডোমেইন ব্যবহার করেন, তবে আপনার ডোমেইনকে অথেনটিকেট করতে CNAME রেকর্ড যোগ করলে তা স্বয়ংক্রিয়ভাবে DKIM কনফিগার করে এবং নোটিফিকেশন ইমেইলগুলো স্প্যাম হিসেবে ফ্ল্যাগ হওয়া আটকাতে সাহায্য করতে পারে। আপনার প্রেরকের ইমেইলটি store+123@shopifyemail.com-এ আবার লেখা হওয়া পুরোপুরি ঠেকাতে, আপনার একটি বৈধ DMARC রেকর্ডও প্রয়োজন হবে।

আপনি যদি Shopify-এর মাধ্যমে আপনার ডোমেইন কিনে থাকেন, তাহলে DKIM, SPF এবং DMARC সবই স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা হয়। আপনার DNS সেটিংসে CNAME রেকর্ড হিসেবে DKIM ও SPF দেখা যায় এবং একটি TXT রেকর্ড হিসেবে DMARC দেখা যায়। এই রেকর্ডগুলো মুছে ফেলবেন না, কারণ এগুলো সরিয়ে দিলে আপনার প্রেরকের ইমেইলটি store+123@shopifyemail.com-এ আবার লেখা (rewritten) হবে।

DMARC রেকর্ড

ডোমেইন-ভিত্তিক মেসেজ অথেনটিকেশন, রিপোর্টিং এবং কনফর্মেন্স (Domain-based Message Authentication, Reporting, and Conformance) বা (DMARC) হলো এমন একটি ইমেইল অথেনটিকেশন রেকর্ড, যা ইমেইল প্রদানকারীদের এটি নির্ধারণ করতে সাহায্য করে যে, তাদের প্রাপ্ত কোনো মেসেজ সেই নির্দিষ্ট ডোমেইন থেকে আসার জন্য অনুমোদিত কিনা। ইমেইলটিকে এটি প্রমাণ করতে অথেনটিকেশন চেকের মধ্য দিয়ে যেতে হবে যে, এটি আপনার DMARC-এর প্রয়োজনীয়তাগুলো পূরণ করে। যদি ইমেইলটি DMARC-এর প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হয়, তাহলে ইমেইল প্রদানকারী DMARC-এর নির্দেশাবলী অনুসরণ করে:

  • p=none: কোনো পদক্ষেপ নেওয়া হয় না, ধরে নেওয়া হয় যেন কোনো DMARC রেকর্ড নেই।
  • p=quarantine: ইমেইলটিকে প্রাপকের স্প্যাম ফোল্ডারে রাখুন।
  • p=reject: ইমেইলটি একেবারেই গ্রহণ করবেন না এবং ইমেইলটি ব্লক করুন।

আপনার প্রেরকের ইমেইল store+123@shopifyemail.com-এ আবার লেখা হওয়া রোধ করার জন্য, DKIM ও SPF অথেনটিকেশনের CNAME রেকর্ডের পাশাপাশি একটি DMARC রেকর্ডও প্রয়োজন। আপনার ব্র্যান্ডেড ইমেইল ঠিকানাটি সঠিকভাবে দেখানোর জন্য, আপনাকে আপনার DNS সেটিংসে উভয় রেকর্ডই যোগ করতে হবে। কীভাবে একটি DMARC রেকর্ড যোগ করতে হয় তা জানুন।

আপনার ডোমেইনে অবশ্যই ঠিক একটি DMARC রেকর্ড থাকতে হবে। একাধিক DMARC রেকর্ড থাকলে, আপনার ডোমেইনের ক্ষেত্রে হওয়া DMARC চেকগুলো ব্যর্থ হবে।

DNS

ডোমেইন নেম সিস্টেম (DNS) হলো ডোমেইন নামের একটি ডেটাবেস। প্রতিটি ডোমেইনের নিজস্ব DNS এন্ট্রি রয়েছে। ডোমেইন নেম সিস্টেম বিভিন্ন ডোমেইন নামকে সংঘবদ্ধ করে এবং সেগুলোকে শব্দ থেকে নম্বরে রূপান্তর করে, যাতে কোনো ওয়েবসাইটের IP ঠিকানা মুখস্থ না করেই আপনি সেটি ভিজিট করতে পারেন। উদাহরণস্বরূপ, shopify.com-এর IP ঠিকানা হলো 23.227.38.65। সাধারণত, এই প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে খুব দ্রুত কাজ করে। আপনি যখন আপনার Shopify স্টোরের সাথে একটি তৃতীয়-পক্ষের ডোমেইন সংযুক্ত করেন, তখন আপনার DNS সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

আপনি আপনার myshopify.com ডোমেইন নামের জন্য আপনার DNS সেটিংস পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের পরিষেবার সাথে সংযোগ করতে বা সাবডোমেইন সেট আপ করতে আপনার ডোমেইনে রেকর্ড যোগ করতে চান, তবে আপনাকে একটি কাস্টম ডোমেইন যোগ করতে হবে।

অন্যান্য পরিভাষা: DNS রেকর্ড, DNS সেটিংস, রিসোর্স রেকর্ড, DNS ফাইল জোন

ডোমেইন অনুমোদন কোড

একটি ডোমেইন অনুমোদন কোড হলো এমন একটি কোড, যা প্রমাণ করে যে আপনি একটি ডোমেইনের মালিক এবং আপনি এটিকে একটি নতুন ডোমেইন প্রদানকারীর কাছে ট্রান্সফার করার বিষয়টি অনুমোদন করেন। আপনি আপনার বর্তমান ডোমেইন প্রদানকারীর কাছ থেকে কোডটি পান এবং এরপর ট্রান্সফার সম্পন্ন করতে সেটি আপনার নতুন ডোমেইন প্রদানকারীকে দিয়ে থাকেন। বেশিরভাগ ডোমেইন এক্সটেনশনই একটি অনুমোদন কোড ব্যবহার করে, তবে কিছু কান্ট্রি-কোড এক্সটেনশন ভিন্ন একটি পদ্ধতি ব্যবহার করে, যেমন .uk ডোমেইনগুলো ইন্টারনেট প্রোভাইডার সিকিউরিটি (IPS) ট্যাগ ব্যবহার করে।

অন্যান্য পরিভাষা: অথ (auth) কোড, ট্রান্সফার অনুমোদন কোড, এক্সটেনসিবল প্রোভিশনিং প্রোটোকল (EPP) কোড

ডোমেইন নাম

একটি ডোমেইন নাম হলো সেই ঠিকানা, যা ব্যবহার করে লোকজন ইন্টারনেটে আপনার ওয়েবসাইট ভিজিট করে। ডোমেইন নামগুলো আপনার ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রদর্শিত হয় এবং এগুলো নির্দিষ্ট IP ঠিকানার সাথে লিঙ্ক করা থাকে।

অন্যান্য পরিভাষা: ডোমেইন

ডোমেইন প্রদানকারী

একজন ডোমেইন প্রদানকারী হলো এমন একটি কোম্পানি, যারা আপনার জন্য আপনার ডোমেইন নাম নিবন্ধন করে। সাধারণত, আপনি সাবস্ক্রিপশনের ভিত্তিতে একটি ডোমেইন কিনে থাকেন এবং আপনার ডোমেইন নামটি ব্যবহার করা চালিয়ে যেতে আপনার ডোমেইন প্রদানকারীকে নিয়মিতভাবে একটি ফি প্রদান করেন। আপনি যখন Shopify-এর মাধ্যমে একটি ডোমেইন কেনেন, তখন Shopify হলো আপনার ডোমেইন প্রদানকারী। এছাড়াও আপনার ডোমেইন নিবন্ধন ম্যানেজ করতে Shopify-এর এমন কিছু ডোমেইন ম্যানেজমেন্ট পার্টনার রয়েছে, যাদের সাথে এটি কাজ করে, যেমন OpenSRS।

অন্যান্য পরিভাষা: ডোমেইন রিসেলার, ডোমেইন রেজিস্ট্রার, ডোমেইন রেজিস্ট্রি, ডোমেইন হোস্ট

ইমেইল হোস্টিং

ইমেইল হোস্টিং হলো এমন একটি পরিষেবা, যা আপনাকে একটি কাস্টম ইমেইল ঠিকানা সেট আপ করতে এবং এরপর ইমেইল মেসেজ পাঠাতে ও গ্রহণ করতে সেটি ব্যবহার করতে দেয়। Shopify-এ ইমেইল হোস্টিং প্রদান করা হয় না, তবে আপনি আপনার কাস্টম ডোমেইনের সাথে একটি তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা সংযুক্ত করতে পারবেন।

ইমেইল ফরোয়ার্ডিং

ইমেইল ফরোয়ার্ডিং হলো এমন একটি পরিষেবা, যা আপনাকে একটি ইমেইল ঠিকানায় পাঠানো কোনো ইমেইল মেসেজকে অন্য একটি ইমেইল ঠিকানায় পাঠাতে বা ডিরেক্ট করতে দেয়। আপনার যদি Shopify-পরিচালিত কোনো ডোমেইন থাকে, তবে আপনি এমন অসংখ্য কাস্টম ডোমেইন ইমেইল ঠিকানা সেট আপ করতে পারবেন, যা কোনো তৃতীয়-পক্ষের হোস্ট করা ইমেইল অ্যাকাউন্টে ফরোয়ার্ড করা যায়। উদাহরণস্বরূপ, আপনার যদি example.com ডোমেইন নামটি থাকে, তবে আপনি আপনার গ্রাহকদের যোগাযোগ করার জন্য info@example.com কাস্টম ডোমেইন ইমেইল ঠিকানা তৈরি করতে পারবেন এবং ফরোয়ার্ডিং ইমেইল ঠিকানাটি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে সেট করতে পারবেন। গ্রাহকরা যখন info@example.com-এ কোনো ইমেইল মেসেজ পাঠান, তখন সেই ইমেইল মেসেজটি আপনার বর্তমান ব্যক্তিগত অ্যাকাউন্টে ফরোয়ার্ড করা হয়।

HTTP স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি (HSTS)

HTTP স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি (HSTS) হলো এমন একটি ওয়েব নিরাপত্তা ব্যবস্থা, যা নিশ্চিত করে যে ব্রাউজারগুলো শুধুমাত্র একটি সুরক্ষিত HTTPS সংযোগের মাধ্যমে আপনার অনলাইন স্টোরের সাথে কানেক্ট করে। একটি সুরক্ষিত সংযোগ ব্যবহার করলে তা কিছু নির্দিষ্ট ধরনের নেটওয়ার্ক অ্যাটাক প্রতিরোধ করে এবং আপনার ও আপনার গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। যতদিন আপনার ডোমেইনটি আপনার Shopify স্টোরের সাথে কানেক্ট করা থাকে, ততদিন আপনার ডোমেইনে HSTS সবসময় সক্রিয় থাকে।

কোনো ডোমেইনে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি HSTS পলিসি সেট করা যেতে পারে। Shopify-এর ডিফল্ট সময়সীমা হলো 90 দিন। আপনি যদি কোনো ডোমেইন সরিয়ে ফেলেন অথবা পুরোপুরি Shopify ছেড়ে যান, তবে অতিরিক্ত 90 দিনের জন্য এই পলিসিটি আপনার ডোমেইনে কার্যকর থাকে।

ICANN

ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) হলো এমন একটি সংস্থা, যারা ডোমেইন নেম সিস্টেম এবং অন্যান্য ইন্টারনেট প্রোটোকল পরিচালনা করে এবং ম্যানেজ করে।

IANA

ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথরিটি (IANA) হলো ICANN-এর অপারেশনাল অ্যাফিলিয়েট।

আন্তর্জাতিক ডোমেইন

একটি আন্তর্জাতিক ডোমেইন হলো নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের জন্য ব্যবহৃত URL। আন্তর্জাতিক ডোমেইন ব্যবহার করে নির্দিষ্ট দেশ বা অঞ্চলের ভাষা ও মুদ্রায় অনলাইন স্টোর দেখাতে পারেন। Basic বা তার চেয়ে উচ্চতর প্ল্যানে আন্তর্জাতিক ডোমেইন ব্যবহারের সুবিধা রয়েছে।

অন্যান্য পরিভাষা: আঞ্চলিক ডোমেইন, আঞ্চলিক সাবডোমেইন

আন্তর্জাতিক টার্গেটিং

আন্তর্জাতিক টার্গেটিং-এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের স্থানীয় গ্রাহকদের কাছে আপনার স্টোরের সঠিক ভার্সনটি প্রদর্শন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে বিক্রি করেন, তাহলে আপনি আপনার স্টোরের টার্গেট দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সেট করতে পারেন। আপনি Google Search Console-এ আপনার স্টোরের প্রতিটি ডোমেইন বা সাবডোমেইনের জন্য একটি টার্গেট দেশ বা অঞ্চল সেট করতে পারেন।

অন্যান্য পরিভাষা: জিও-টার্গেটিং

IP ঠিকানা

IP ঠিকানা হলো সংখ্যার একটি অনন্য স্ট্রিং, যা ইন্টারনেটে কোনো কম্পিউটার বা ডিভাইসের অবস্থান নির্দিষ্ট করে এবং এটিকে অন্যান্য কম্পিউটার বা ডিভাইস থেকে আলাদা করে। ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ করতে একটি কম্পিউটারের জন্য একটি IP ঠিকানা প্রয়োজন।

আপনি যদি তৃতীয়-পক্ষের ডোমেইন ব্যবহার করেন, তবে Shopify-এর IP ঠিকানা হলো 23.227.38.65। কোনো বিদ্যমান ডোমেইন কানেক্ট করতে, আপনাকে Shopify-এর IP ঠিকানায় আপনার A রেকর্ড সেট করতে হবে।

আপনি যদি Shopify-এর মাধ্যমে কোনো ডোমেইন কেনেন বা Shopify-তে আপনার ডোমেইন ট্রান্সফার করেন, তাহলে আপনার ডোমেইনে নিচের যেকোনো IP ঠিকানা থাকতে পারে:

  • 23.227.38.32
  • 23.227.38.36
  • 23.227.38.65 থেকে 23.227.38.74 পর্যন্ত

আপনার Shopify ডোমেইন যেকোনো সময় এই IP ঠিকানাগুলোর মধ্যে সুইচ করতে পারে। DNS সেটিংস পৃষ্ঠার A রেকর্ড (A RECORD) বিভাগের যেখানে পয়েন্ট করে (Points to) মানটি দেখে আপনি আপনার বর্তমান Shopify IP ঠিকানাটি খুঁজে পেতে পারেন।

অন্যান্য পরিভাষা: ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস

IPS ট্যাগ

ইন্টারনেট প্রোভাইডার সিকিউরিটি (IPS) ট্যাগ হলো এমন একটি কোড, যা .uk ডোমেইন পরিচালনা করে এমন ডোমেইন প্রদানকারীকে শনাক্ত করে, যেমন .co.uk ডোমেইন। ডোমেইন অনুমোদন কোড ব্যবহার করার পরিবর্তে, একটি .uk ডোমেইন তখন একটি নতুন ডোমেইন প্রদানকারীর কাছে চলে যায়, যখন এর বর্তমান প্রদানকারী ডোমেইনের IPS ট্যাগ পরিবর্তন করে নতুন প্রদানকারীর ট্যাগে নিয়ে যায়।

MX রেকর্ড

MX রেকর্ড হলো একটি DNS সেটিং, যা কোনো ডোমেইনের নামকে একটি মেইল সার্ভারে পয়েন্ট করে এবং আপনার কাস্টম ডোমেইনের মাধ্যমে ইমেইল প্রসেস করতে ব্যবহৃত হয়। আপনার প্রধান ইমেইল সার্ভার ডাউন থাকলে ইমেইল মেসেজ আপনার কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে চাইলে, আপনি একাধিক MX রেকর্ড সেট আপ করতে পারেন এবং একটি ব্যাকআপ ইমেইল ঠিকানা যোগ করতে পারেন।

অন্যান্য পরিভাষা: মেইল এক্সচেঞ্জ রেকর্ড, মেইল এক্সচেঞ্জার রেকর্ড, মেইল সার্ভার রেকর্ড

প্রধান ডোমেইন

Shopify-তে, আপনার প্রধান ডোমেইন হলো সেই ডোমেইন নাম যা গ্রাহকেরা আপনার অনলাইন স্টোর ব্রাউজ করার সময় অ্যাড্রেস বারে প্রদর্শিত হয়। আপনি আপনার রুট ডোমেইন বা কোনো সাবডোমেইনকে আপনার প্রধান ডোমেইন হিসেবে ব্যবহার করতে পারেন, তবে আপনার অনলাইন স্টোরের জন্য কেবল একটি প্রধান ডোমেইন থাকতে পারবে।

আপনি যখন Shopify-এর জন্য সাইন আপ করেন, তখন আপনাকে আগে থেকে তৈরি করা একটি myshopify.com ডোমেইন দেওয়া হয়। তবে, আপনার অনলাইন স্টোরে ভিজিট করার জন্য গ্রাহকেরা যে প্রধান ডোমেইন ব্যবহার করেন তা আপনি পরিবর্তন করতে পারেন। আপনি যদি আপনার স্টোরফ্রন্টের জন্য ব্যবহার করা যায় এমন একটি বিনামূল্যের ব্র্যান্ডেড ডোমেইন রাখতে চান, তাহলে আপনি একটি নতুন .myshopify.com ডোমেইন নাম বেছে নিতে পারেন। আপনি আপনার myshopify.com ডোমেইনটি শুধুমাত্র দুইবার পরিবর্তন করতে পারবেন। আপনি সাইন আপ করার সময় যদি কোনো স্টোরের নাম প্রদান করে থাকেন, তবে এটিকে myshopify.com ডোমেইনের প্রথম পরিবর্তন হিসেবে ধরা হয় এবং আপনি এটি আরও একবার পরিবর্তন করতে পারবেন। আপনি Shopify-এর মাধ্যমে বা কোনো তৃতীয়-পক্ষের ডোমেইন রেজিস্ট্রার থেকে একটি কাস্টম ডোমেইন কিনতে এবং সেটিকে Shopify-এর সাথে কানেক্ট করতে পারেন। আপনি Shopify-তে কোনো কাস্টম ডোমেইন যোগ করার পরে, আপনার কাস্টম ডোমেইনকে প্রধান ডোমেইন হিসেবে সেট করতে পারেন।

রুট ডোমেইন

রুট ডোমেইন হলো সেই ডোমেইন নাম, যা আপনি আপনার ডোমেইন প্রদানকারীর কাছ থেকে কেনেন। একটি রুট ডোমেইনের একটি টপ-লেভেল ডোমেইন (TLD) এক্সটেনশন থাকে, যেমন .com, .org বা .net, তবে এতে www. এর মতো কোনো প্রিফিক্স থাকে না। রুট ডোমেইনের একটি উদাহরণ হলো shopify.com।

অন্যান্য পরিভাষা: বেস ডোমেইন, টপ-লেভেল ডোমেইন এবং সেকেন্ড-লেভেল ডোমেইন, অ্যাপেক্স ডোমেইন

SPF রেকর্ড

ইমেইল প্রমাণীকরণের অংশ হিসেবে Shopify SPF (সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক) ব্যবহার করে। আপনি যখন আপনার ডোমেইনকে প্রমাণীকরণ করতে CNAME রেকর্ড যোগ করেন, তখন SPF অটোমেটিকভাবে কনফিগার হয়ে যায়। এই উদ্দেশ্যে আপনাকে আলাদা কোনো SPF TXT রেকর্ড যোগ করতে হবে না। আপনার প্রেরকের ইমেইলকে store+123@shopifyemail.com হিসেবে পুনরায় লেখা থেকে সম্পূর্ণরূপে আটকাতে, আপনাকে CNAME রেকর্ডের পাশাপাশি আপনার DNS সেটিংসে একটি সঠিক DMARC রেকর্ড যোগ করতে হবে।

আপনি যদি Shopify-এর মাধ্যমে আপনার ডোমেইন কিনে থাকেন, তবে আপনার DNS সেটিংসে CNAME রেকর্ড হিসেবে SPF অটোমেটিকভাবে কনফিগার হয়ে যায়। এই রেকর্ডগুলো মুছবেন না। আপনি যদি আপনার Shopify-পরিচালিত ডোমেইনে ইমেইল ফরোয়ার্ডিং ব্যবহার করেন, তবে ফরোয়ার্ড করা ইমেইলগুলো সঠিকভাবে ডেলিভার করা নিশ্চিত করতে আপনাকে একটি আলাদা SPF রেকর্ডও যোগ করতে হবে।

SSL সার্টিফিকেট

TLS সার্টিফিকেট দেখুন।

সাবডিরেক্টরি

সাবডিরেক্টরি হলো আপনার প্রধান ওয়েবসাইটের একটি বিভাগ। ডোমেইন নামের শেষে একটি / দ্বারা সাবডিরেক্টরিকে নির্দেশ করা হয়। উদাহরণস্বরূপ, shopify.com/pricing URL-টিতে, /pricing হলো সাবডিরেক্টরি। একটি সাবডিরেক্টরি কোনো সাবডোমেইন থেকে আলাদা, কারণ এটি প্রধানত আপনার ওয়েবসাইটকে গুছিয়ে রাখার কাজে ব্যবহৃত হয়, যেখানে একটি সাবডোমেইন আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। আপনার অনলাইন স্টোরে সাবডিরেক্টরির কয়েকটি উদাহরণ হলো /collections, /products এবং /pages।

আপনি সাবডিরেক্টরির নামগুলো সম্পাদনা করতে পারবেন না। আপনি যে ডোমেইনই ব্যবহার করুন না কেন, সাবডিরেক্টরির নামগুলো একই থাকে।

সাবডোমেইন

একটি সাবডোমেইন হলো রুট ডোমেইনের একটি অংশ, যা এর শুরুতে যোগ করা হয়। যেমন, help.shopify.com URL-এ shopify.com হলো রুট ডোমেইন এবং help. হলো সাবডোমেইন। সাবডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট গুছিয়ে রাখতে পারেন, যাতে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পান। আপনি Basic বা তার চেয়ে উচ্চতর প্ল্যানে থাকলে এবং একাধিক দেশ বা অঞ্চলের গ্রাহকদের কাছে বিক্রি করতে চাইলে আন্তর্জাতিক ডোমেইন ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে টার্গেট মার্কেট রয়েছে এমন প্রতিটি দেশ বা অঞ্চলের জন্য একটি আঞ্চলিক সাবডোমেইন সেট আপ করতে পারেন।

টাইম টু লিভ

আপনার ডোমেইনের টাইম টু লিভ (TTL) মানটি নির্ধারণ করে যে, আপনার DNS রেকর্ডগুলো কত ঘনঘন আপডেট হবে। সমস্ত ডোমেইন DNS রেকর্ডের একটি TTL মান থাকে। উদাহরণস্বরূপ, কোনো রেকর্ডের TTL যদি 86400 সেকেন্ড হয়, তবে এটি কার্যকর হতে 24 ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। কোনো রেকর্ডের TTL পরিবর্তন করলে পরবর্তী কোনো পরিবর্তন হতে কত সময় লাগবে তার উপর প্রভাব পড়ে।

টপ-লেভেল এবং সেকেন্ড-লেভেল ডোমেইন

টপ-লেভেল ডোমেইন (TLD) এবং সেকেন্ড-লেভেল ডোমেইন হলো রুট ডোমেইনের এমন কিছু উপাদান, যা ডোমেইনের কাঠামোতে অনুক্রম বা হায়ারার্কি প্রদান করে। উদাহরণস্বরূপ, shopify.com রুট ডোমেইনটিতে, টপ-লেভেল ডোমেইন হলো .com এবং সেকেন্ড-লেভেল ডোমেইন হলো shopify।

TLS সার্টিফিকেট

একটি TLS (ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি) সার্টিফিকেট হলো একটি সুরক্ষা প্রোটোকল যা একটি সার্ভার এবং ব্রাউজারের মধ্যে একটি নিরাপদ সংযোগ তৈরি করে। এটি আপনার নিজের কানেকশন এবং আপনার গ্রাহকদের কানেকশনসহ Shopify-এর সমস্ত কানেকশন সুরক্ষিত রাখে। আপনার Shopify অ্যাডমিনে, আপনি আপনার অনলাইন স্টোরের কনটেন্ট এনক্রিপ্ট করতে এবং HTTP-এর পরিবর্তে HTTPS ব্যবহার করে তা নিরাপদে প্রকাশ করতে আপনার Shopify স্টোরের সুরক্ষিত সংযোগগুলি সক্রিয় করতে পারেন। যখন আপনার TLS সার্টিফিকেট সক্রিয় থাকে, তখন অ্যাড্রেস বারে আপনার অনলাইন স্টোরের URL-এর পাশে একটি প্যাডলক আইকন প্রদর্শিত হয়।

অন্যান্য পরিভাষা: ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, সিকিউর সকেটস লেয়ার, SSL

TXT রেকর্ড

একটি TXT রেকর্ড হলো একটি DNS সেটিং। TXT রেকর্ডে টেক্সটের তথ্য থাকে যা আপনার ডোমেইনের বাইরের পরিষেবাগুলির মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি তৃতীয়-পক্ষের পরিষেবা দ্বারা প্রদত্ত একটি TXT রেকর্ড যোগ করতে পারেন যাতে তাদের কাছে যাচাই করা যায় যে ডোমেইনটির মালিক আপনিই।

অন্যান্য পরিভাষা: টেক্সট রেকর্ড

WHOIS প্রাইভেসি

ডোমেইন নামের মালিক সম্পর্কে তথ্য খুঁজে বের করতে আপনি WHOIS পরিষেবা ব্যবহার করতে পারেন।

WHOIS প্রাইভেসি হলো এমন একটি পরিষেবা যা একটি WHOIS লুকআপ থেকে আপনার ডোমেইনের তথ্য গোপন করে এবং আপনার যোগাযোগের তথ্যের পরিবর্তে contactprivacy.com-এর যোগাযোগের বিবরণ দেখায়। WHOIS প্রাইভেসি আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য লোকচক্ষুর আড়ালে রাখতে সাহায্য করে। আপনি অতিরিক্ত ফি-এর বিনিময়ে আপনার ডোমেইন প্রদানকারীর কাছ থেকে WHOIS প্রাইভেসি কিনতে পারেন। Shopify-এর মাধ্যমে ডোমেইন কিনলে এর সাথে WHOIS প্রাইভেসি অন্তর্ভুক্ত থাকে।