Shopify-পরিচালিত ডোমেইন বা তৃতীয়-পক্ষের ডোমেইনের জন্য ইমেইল হোস্টিং সেটআপ করা

Shopify-এ ইমেইল হোস্টিং প্রদান করা হয় না। আপনাকে তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা ব্যবহার করতে হবে।

আপনার যদি একটি Shopify-পরিচালিত ডোমেইন থাকে এবং আপনার কাস্টম ডোমেইনের ইমেইল ঠিকানা থেকে একটি ইমেইল মেসেজ পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনাকে তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা ব্যবহার করতে হবে। আপনার ফরোয়ার্ডিংয়ের ইমেইল ঠিকানা থেকে ইমেইল পাঠাতে Shopify অ্যাডমিন নিচের তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা সমর্থন করে:

  • Zoho Mail আপনার কাস্টম ডোমেইনের জন্য ইমেইল অ্যাকাউন্ট প্রদান করে।
  • Google Workspace আপনার কাস্টম ডোমেইনে ইমেইলের জন্য Gmail প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়।

ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশনার ওপর ভিত্তি করে আপনার DNS সেটিংস এডিট করার মাধ্যমে আপনি আপনার Shopify-পরিচালিত ডোমেইনের সাথে অন্যান্য তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা ব্যবহার করতে পারেন।

আপনি আপনার তৃতীয়-পক্ষের ডোমেইনে ইমেইল হোস্টিং সংযুক্ত করতে পারেন। তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা এবং আপনার ডোমেইন সেটিংসের ওপর ভিত্তি করে এই প্রক্রিয়া ভিন্ন হতে পারে।

আপনার ডোমেইনে ইমেইল হোস্টিং সংযুক্ত করার পর ডোমেইন প্রোপাগেশনের প্রক্রিয়া সম্পন্ন হতে 48 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে, তাই এই সময়ের মধ্যে আপনার ইমেইল হোস্টিং আশানুরূপ কাজ নাও করতে পারে। 48 ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও যদি আপনার ইমেইল হোস্টিং আশানুরূপ কাজ না করে, তাহলে আপনি আপনার ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করেছেন কি না তা আপনাকে যাচাই করতে হবে।

অনুগ্রহ করে মনে রাখবেন: ডোমেইনের DNS সেটিংসে MX রেকর্ড যোগ করার পর, Shopify-এর ডোমেইনে কনফিগার করা ইমেইল ফরোয়ার্ডিং প্রভাবিত হবে।

আপনার Shopify ডোমেইনের সাথে Zoho Mail বা Google Workspace-এর ইমেইল হোস্টিং সংযুক্ত করুন

ইমেইল হোস্টিং পরিষেবা সংযুক্ত করার প্রক্রিয়া প্রোভাইডারের ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে, তবে সাধারণত নিচের ধাপগুলো এর অন্তর্ভুক্ত থাকে:

  1. আপনার ইমেইল হোস্টিং পরিষেবার মাধ্যমে আপনার ডোমেইন যাচাই করা।
  2. ইউনিক TXT কোড বা মেটা ট্যাগ কপি করা।
  3. আপনার Shopify অ্যাডমিনে TXT কোড বা মেটা ট্যাগ যোগ করা।
  4. আপনার ইমেইল হোস্টিং পরিষেবার অ্যাকাউন্টে আপনার ইমেইল যাচাই, সক্রিয় বা প্রমাণীকরণ করা।

আপনার Shopify-পরিচালিত ডোমেইনের সাথে ইমেইল হোস্টিং সংযুক্ত করার বিষয়ে আরও তথ্যের জন্য, আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবার সহায়তা ডকুমেন্টেশন দেখুন:

শুরু করার আগে

Shopify-এর সাথে আপনার ইমেইল পরিষেবা সেটআপ এবং সংযুক্ত করার আগে, আপনাকে অবশ্যই আপনার ডোমেইন যাচাই করতে হবে এবং Zoho Mail বা Google Workspace-এর মতো আপনার ইমেইল হোস্টিং পরিসেবায় আপনার কাস্টম ইমেইল ঠিকানা তৈরি করতে হবে।

এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে, আপনার কাছে নিচের তথ্যগুলো থাকতে হবে:

  • আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবার অ্যাকাউন্টের লগইনের তথ্য
  • আপনার ইমেইল হোস্টিং পরিষেবার দেওয়া TXT কোড, মেটা ট্যাগ বা Zoho কোড

ধাপ:

  1. আপনার ইমেইল হোস্টিং পরিষেবার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
  2. আপনার ডোমেইন যাচাই করতে আপনার ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশনাগুলো অনুসরণ করুন:
  3. আপনার ইমেইল হোস্টিং পরিষেবার ওপর ভিত্তি করে TXT কোড, মেটা ট্যাগ বা Zoho কোড কপি করুন:
    • Google Workspace-এর জন্য: TXT কোড বা মেটা ট্যাগ কপি করুন।
    • Zoho Mail-এর জন্য: Domains-এ গিয়ে আপনার ডোমেইন নির্বাচন করার মাধ্যমে আপনার Zoho Mail অ্যাডমিন প্যানেল থেকে Zoho কোড কপি করুন। General ট্যাবে গিয়ে, সেটিংস থেকে Unique Code খুঁজে বের করুন (উদাহরণ: zb12345678)।
  4. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > Domains-এ যান।
  5. আপনি যে ডোমেইনের সাথে আপনার ইমেইল পরিষেবা কানেক্ট করতে চান তার নামে ক্লিক করুন।
  6. ইমেইল ফরোয়ার্ডিং সেকশনে, ইমেইল হোস্টিংয়ে স্যুইচ করুন-এ ক্লিক করুন।
  7. আপনার প্রোভাইডার নির্বাচন করুন এবং নিচের যেকোনো একটি করে ডোমেইন যাচাই করার সময় আপনাকে দেওয়া তথ্য লিখুন:
    • আপনি Google Workspace ব্যবহার করলে, TXT কোড বা মেটা ট্যাগ লিখুন।
    • আপনি Zoho Mail ব্যবহার করলে, Zoho কোড লিখুন (উদাহরণ: zb12345678)।
  8. সেভ করুন-এ ক্লিক করুন।
  9. আপনার ইমেইল হোস্টিং পরিষেবার ওয়েবসাইটে ফিরে যান এবং সেটআপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাদের নির্দেশিকা অনুসরণ করুন।

আপনার Shopify ডোমেইনে অন্য একটি ইমেইল হোস্টিং পরিষেবা কানেক্ট করা

আপনার Shopify-পরিচালিত ডোমেইনে Zoho Mail বা Google Workspace ছাড়া অন্য কোনো ইমেইল হোস্টিং পরিষেবা কানেক্ট করতে, আপনাকে আপনার ডোমেইনে কাস্টম DNS রেকর্ড যোগ করতে হবে।

আপনার ডোমেইনে কোন ধরণের DNS রেকর্ড যোগ করতে হবে তার জন্য আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশিকা অনুসরণ করুন। সেটআপ প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টের সহায়তায় যোগাযোগ করুন।

ইমেইল হোস্টিং নিষ্ক্রিয় করুন

আপনার ইমেইল হোস্টিং প্রোভাইডার নিষ্ক্রিয় বা পরিবর্তন করতে হলে, আপনি কোন ইমেইল হোস্টিং পরিষেবা ব্যবহার করছেন তার উপর প্রক্রিয়াটি নির্ভর করে।

Zoho Mail বা Google Workspace (সরাসরি ইন্টিগ্রেশন)

আপনি যদি Shopify-এর সরাসরি ইন্টিগ্রেশনের মাধ্যমে Zoho Mail বা Google Workspace ব্যবহার করেন:

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > Domains-এ যান।

  2. ইমেইল হোস্টিং চালু থাকা ডোমেইনের নামে ক্লিক করুন।

  3. ইমেইল হোস্টিং সেকশনে, ইমেইল হোস্টিং নিষ্ক্রিয় করুন বা ইমেইল হোস্টিং প্রোভাইডার পরিবর্তন করুন-এ ক্লিক করুন।

  4. নিষ্ক্রিয়করণ সম্পূর্ণ করতে প্রম্পটগুলো অনুসরণ করুন।

অন্যান্য ইমেইল হোস্টিং প্রোভাইডারের জন্য

আপনি যদি কাস্টম DNS রেকর্ড যোগ করে কানেক্ট করা ভিন্ন কোনো ইমেইল হোস্টিং প্রোভাইডার ব্যবহার করেন, তবে এই ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > Domains-এ যান।

  2. ইমেইল হোস্টিং চালু থাকা ডোমেইনের নামে ক্লিক করুন।

  3. পরিচালনা করুন-এ ক্লিক করুন।

  4. DNS রেকর্ড সেকশন থেকে, আপনার ইমেইল হোস্টিং প্রোভাইডারের জন্য যোগ করা DNS রেকর্ডগুলো সরিয়ে দিন (সাধারণত MX রেকর্ড, TXT রেকর্ড এবং CNAME রেকর্ড)।

  5. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার তৃতীয়-পক্ষের ডোমেইনের সাথে ইমেইল হোস্টিং কানেক্ট করুন

আপনি আপনার তৃতীয়-পক্ষের ডোমেইনের সাথে ইমেইল হোস্টিং সেটআপ এবং কানেক্ট করতে পারবেন। আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশিকা ব্যবহার করে আপনাকে তৃতীয়-পক্ষের ডোমেইনে ইমেইল হোস্টিং পরিষেবা যোগ করতে হবে।

তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবা এবং তৃতীয়-পক্ষের ডোমেইন সেটিংসের উপর ভিত্তি করে নির্দিষ্ট ধাপগুলো ভিন্ন হতে পারে। এই গাইডটি তৃতীয়-পক্ষের ডোমেইনে ইমেইল হোস্টিংয়ের সাধারণ ধাপগুলোর উপর ফোকাস করে। আপনি সহায়তার জন্য আপনার তৃতীয়-পক্ষের ইমেইল হোস্টিং পরিষেবায় যোগাযোগ করতে পারেন বা তাদের সাপোর্ট ডকুমেন্টেশন পর্যালোচনা করতে পারেন।

ধাপ:

  1. আপনার ইমেইল হোস্টিং পরিষেবায় কাস্টম ইমেইল অ্যাড্রেস তৈরি করুন, যেমন Zoho Mail বা Google Workspace।
  2. ইমেইল হোস্টিং পরিষেবার মাধ্যমে আপনার ডোমেইন যাচাই করুন। এর জন্য সাধারণত আপনার ডোমেইন প্রদানকারীর DNS সেটিংসে একটি TXT কোড বা মেটা ট্যাগ যোগ করতে হয়।
  3. আপনার ইমেইল হোস্টিং পরিষেবা অ্যাকাউন্টে আপনার ইমেইল যাচাই, চালু বা প্রমাণীকরণ করুন।
  4. তৃতীয়-পক্ষের ডোমেইন Shopify-এ সংযুক্ত করুন। ডোমেইনের পেজে shopify_verification দিয়ে নাম শুরু হয় এমন কোনো TXT রেকর্ড থাকলে, Shopify-এর মাধ্যমে ডোমেইনের মালিকানা যাচাই করতে হবে। যেমন, ডোমেইনটি অন্য একটি Shopify স্টোরে আগে থেকেই সংযুক্ত থাকলে মালিকানা যাচাই করতে হবে। ডোমেইন প্রদানকারী স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করার সুবিধা দিলে, রেকর্ডটি ম্যানুয়াল সেটআপ-এর অধীনে থাকবে।
  5. আপনার গ্রাহকদের কাছে ইমেইল মেসেজ ডেলিভারি নিশ্চিত করতে Shopify SPF এবং DKIM রেকর্ডের সাথে কানেক্ট করতে আপনার তৃতীয়-পক্ষের ডোমেইনে CNAME রেকর্ড যোগ করুন।

ইমেইল হোস্টিং সেটআপ ট্রাবলশুটিং

ইমেইল হোস্টিং সেটআপে কোনো সমস্যা হলে সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে নিচের ট্রাবলশুটিং ধাপগুলো ব্যবহার করুন।

ধাপ 1: সাধারণ ট্রাবলশুটিং

নির্দিষ্ট সমস্যার সমাধান করার আগে নিচের সাধারণ ট্রাবলশুটিং ধাপগুলো চেষ্টা করে দেখুন:

  • আপনার ডোমেইনটি Shopify-এর সাথে সঠিকভাবে কানেক্ট করা আছে কিনা তা যাচাই করুন।
  • আপনার ইমেইল হোস্টিং পরিষেবার প্রাথমিক সেটআপ ধাপগুলো সম্পূর্ণ করেছেন কিনা তা যাচাই করুন।
  • DNS প্রোপাগেশন সম্পূর্ণ হওয়ার জন্য আপনি অন্তত 48 ঘণ্টা অপেক্ষা করেছেন কিনা তা যাচাই করুন।
  • আপনার ইমেইল হোস্টিং পরিষেবা অ্যাকাউন্টটি চালু এবং সঠিকভাবে কনফিগার করা আছে কিনা তা যাচাই করুন।
  • ইমেইল হোস্টিং পরিষেবা থেকে TXT কোড, মেটা ট্যাগ বা Zoho কোড সঠিকভাবে কপি করা হয়েছে কিনা তা যাচাই করুন।
  • আপনার Shopify অ্যাডমিন সেটিংসে সঠিক তথ্য লিখেছেন কিনা তা চেক করুন।
  • আপনার ইমেইল হোস্টিং পরিষেবা অ্যাকাউন্টে ডোমেইন যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে কিনা তা যাচাই করুন।

ধাপ 2: ইমেইল হোস্টিংয়ের সমস্যাটি নির্বাচন করুন

আপনি যদি কোনো নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হন, তবে উপযুক্ত ট্রাবলশুটিং সেকশনটি নির্বাচন করুন:

Zoho Mail যাচাইকরণ সমস্যার ট্রাবলশুটিং

আপনার Zoho Mail ডোমেইন যাচাইকরণ ব্যর্থ হলে, আপনার Zoho কোড কনফিগারেশন বা ডোমেইন মালিকানা যাচাইকরণে সমস্যা থাকতে পারে।

ধাপ:

  1. আপনি TXT রেকর্ডের বদলে আপনার Zoho Mail অ্যাডমিন প্যানেল থেকে সঠিক Zoho কোড (উদাহরণ: zb12345678) ব্যবহার করছেন কিনা তা যাচাই করুন।
  2. Zoho Mail অ্যাডমিন প্যানেল থেকে আপনার Zoho কোড খুঁজে পেতে ডোমেইন-এ যান এবং আপনার ডোমেইন নির্বাচন করুন। সাধারণ ট্যাবের সেটিংসে ইউনিক কোড (উদাহরণ: zb12345678) খুঁজুন।
  3. DNS প্রোপাগেশন সম্পূর্ণ হওয়ার জন্য 48 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করুন।
  4. আপনার Zoho অ্যাডমিন প্যানেলে ডোমেইনের মালিকানা যাচাই করুন।
  5. Zoho Mail-এ ডোমেইন স্ট্যাটাস যাচাই করা হয়েছে হিসেবে দেখায় কিনা তা যাচাই করুন।
MX রেকর্ড কনফিগারেশন সমস্যার ট্রাবলশুটিং

আপনার ইমেইলটি সঠিকভাবে রাউট না হলে, আপনার MX রেকর্ড কনফিগারেশনে সমস্যা থাকতে পারে।

ধাপ:

  1. MX রেকর্ডগুলো সঠিক মেইল সার্ভার অ্যাড্রেসকে নির্দেশ করছে কিনা তা যাচাই করুন।
  2. ইমেইল হোস্টিং পরিষেবার নির্দেশিকা অনুযায়ী প্রায়োরিটি ভ্যালুগুলো সঠিকভাবে সেট করা আছে কিনা তা যাচাই করুন।
  3. ইমেইল রাউটিংয়ে বাধা দিতে পারে এমন যেকোনো সাংঘর্ষিক DNS রেকর্ড সরিয়ে দিন।
  4. DNS প্রোপাগেশন সম্পূর্ণ হওয়ার জন্য 48 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করুন।

ধাপ 3: ইমেইল হোস্টিং সম্পর্কে সহায়তায় যোগাযোগ করুন

ট্রাবলশুটিং ধাপগুলো সম্পূর্ণ করার পরও যদি আপনার ইমেইল হোস্টিং সঠিকভাবে কাজ না করে, তবে আপনার ইমেইল হোস্টিং পরিষেবা প্রদানকারীর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। আপনার Shopify ডোমেইন কনফিগারেশন নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে, Shopify সহায়তায় যোগাযোগ করুন।