Shopify Bill Pay-এর মাধ্যমে বিল যোগ করা হচ্ছে
Shopify Bill Pay অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, উভয় ধরনের বিল পেমেন্টর সুবিধা দেওয়ার মাধ্যমে আর্থিক লেনদেনে সহায়তা করে। এই নিবন্ধে, কীভাবে ম্যানুয়ালি, ইমেইল বা QuickBooks Online ও Gmail-এর মতো অ্যাপ্লিকেশনগুলির সাথে সিঙ্ক করার মাধ্যমে বিল যোগ করতে হয়, তা আপনি জানতে পারবেন।
ভেন্ডরের সাথে আপনি যখন প্রথমবার পেমেন্ট সেট আপ করবেন, তখন আপনি ভেন্ডরের বিবরণ এবং আপনার পছন্দের পেমেন্টের পদ্ধতি যোগ করবেন। পরের বার আপনি যখন ওই ভেন্ডরের কোনো বিল পেমেন্ট করবেন, তখন প্রক্রিয়াটি দ্রুত করতে তাদের তথ্য এবং আপনার পেমেন্টের পছন্দগুলি সেভ করা থাকে।
এই পেজে
বিলের প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়গুলি বোঝা
নির্দিষ্ট নির্দেশিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে, উভয় ক্ষেত্রেই Shopify Bill Pay পেমেন্ট সমর্থন করে:
- মুদ্রা: বিলের সব পেমেন্ট অবশ্যই USD-তে করতে হবে।
- অভ্যন্তরীণ পেমেন্ট: এর মধ্যে পুয়ের্তো রিকোর ভেতরের লেনদেনগুলিও অন্তর্ভুক্ত (পুয়ের্তো রিকোতে, থেকে বা এর ভেতরে করা বিলগুলি)।
- নিষেধাজ্ঞা: টেক্সাস বা ভার্মন্ট-ভিত্তিক ব্যবসাগুলি আন্তর্জাতিক বিলের পেমেন্ট করতে পারে না। এছাড়াও, নির্দিষ্ট কিছু দেশে পেমেন্ট করা নিষিদ্ধ। আন্তর্জাতিক পেমেন্টের জন্য খোলা দেশগুলির সম্পূর্ণ তালিকা পর্যালোচনা করুন।
- ক্রেডিট কার্ড: American Express আপনার ভেন্ডরের শিল্পের ওপর ভিত্তি করে পেমেন্ট সীমিত করতে পারে। American Express-এর মাধ্যমে কোন শিল্পগুলিকে অনুমতি দেওয়া হয় তা পর্যালোচনা করুন।
দ্রুত পেমেন্টের জন্য কিছু পরামর্শ
আপনার বিল দ্রুত পেমেন্ট করতে সাহায্য করার জন্য, নিচের পরামর্শগুলি পর্যালোচনা করুন:
- পেমেন্ট শুরু করার আগে নিশ্চিত করুন যে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট এবং যাচাই করা হয়েছে। বিল পেমেন্টের প্রক্রিয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা সম্ভব হলেও এতে বিলম্ব হতে পারে।
- বড় পেমেন্টের ক্ষেত্রে, দ্রুত যাচাইকরণের জন্য বিল পেমেন্ট প্রক্রিয়ার সময় আপনাকে একটি বিলের ছবি প্রদান করতে হতে পারে।
Shopify Bill Pay-তে বিল যোগ করা হচ্ছে
আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে বিল যোগ করার একাধিক উপায় আছে:
- Shopify অ্যাডমিনের মাধ্যমে ম্যানুয়ালি
- Bill Pay ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে
- একটি QuickBooks Online অ্যাকাউন্ট সিঙ্ক করে
- আপনার Gmail অ্যাকাউন্ট থেকে বিল ইম্পোর্ট করে
- Stocky অ্যাপ থেকে বিল যোগ করে
আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে ম্যানুয়ালি একটি বিল যোগ করুন
আপনি আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে ম্যানুয়ালি একটি বিল যোগ করতে পারেন এবং পরে পেমেন্ট করতে পারেন। আপনি যদি একটি ধাপেই ম্যানুয়ালি বিলটি যোগ করতে এবং পেমেন্ট করতে চান, তাহলে হয় একটি অভ্যন্তরীণ বিল পেমেন্ট করুন অথবা একটি আন্তর্জাতিক বিল পেমেন্ট করুন-এ যান।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে ফাইন্যান্স > Bill Pay-তে যান।
বিল যোগ করুন-এ ক্লিক করুন।
পেমেন্টের বিবরণ যোগ করুন:
- বিলের ফাইল আপলোড করতে ফাইল যোগ করুন-এ ক্লিক করুন। ফাইলটি অবশ্যই একটি PDF অথবা JPG হতে হবে।
- বিলের বিবরণ ম্যানুয়ালি লিখতে, ম্যানুয়ালি বিবরণ যোগ করুন-এ ক্লিক করুন।
সেভ করুন এবং পরে পেমেন্ট করুন-এ ক্লিক করুন।
আপনার Shopify Bill Pay ইমেইল ব্যবহার করে বিল যোগ করা হচ্ছে
আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টের সাথে একটি অদ্বিতীয় ইমেইল অ্যাড্রেস থাকে, যেখানে আপনি বা আপনার ভেন্ডররা বিল পাঠাতে পারেন। আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে কোনো বিল না থাকলে, আপনার অদ্বিতীয় Shopify Bill Pay ইমেইলটি Shopify Bill Pay-এর হোম পেজে দেখা যায়। আপনার বিল থাকলে, ইমেইল অ্যাড্রেসটি হোম পেজের বিল সংক্রান্ত জায়গার ওপরে দেখা যায়।
আপনি বা আপনার ভেন্ডর যখন এই ঠিকানায় কোনো বিল পাঠান এবং সেটির সাথে একটি বিল সংযুক্ত করেন, তখন বিলটির সম্পূর্ণ বা কিছু তথ্য আপনার Shopify অ্যাডমিনে থাকা আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে দেখা যায়। সংযুক্ত বিলটি অবশ্যই একটি PNG, JPG, PDF বা GIF ফাইল হতে হবে এবং এটির সাইজ সর্বাধিক 10 MB হতে পারে।
ইমেইলের মাধ্যমে বিল যোগ করাটা, পেমেন্ট করতে হবে এমন বিলগুলির ক্ষেত্রে আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে তথ্য পূরণ করার একটি দ্রুত উপায় হতে পারে। নিচের কয়েকটি পদ্ধতি ব্যবহার করার কথা বিবেচনা করুন:
- আপনার ভেন্ডরদের আপনার Shopify Bill Pay ইমেইল অ্যাড্রেস জানানো, যাতে তারা সরাসরি সেখানে বিল পাঠাতে পারেন
- সংযুক্ত বিল সহ ইমেইলগুলি আপনার Shopify Bill Pay ইমেইল অ্যাড্রেসে ফরোয়ার্ড করা
- আপনার বিলের একটি স্ক্রিনশট বা ছবি নেওয়া এবং সেটিকে এমন একটি ইমেইলে সংযুক্ত করা, যা আপনি আপনার Shopify Bill Pay ইমেইল অ্যাড্রেসে পাঠান
QuickBooks Online থেকে বিল সিঙ্ক করা হচ্ছে
আপনি আপনার QuickBooks Online অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারেন, যাতে আপনার QuickBooks অ্যাকাউন্টের বিলগুলি আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে অটোমেটিকভাবে যোগ হয়। QuickBooks-এর সাথে সিঙ্ক করলে আপনার ভেন্ডর তালিকাও সিঙ্ক হয়ে যায় এবং যেসব ভেন্ডরদের বিল পেমেন্ট করা হয়নি, তাদের প্রত্যেকের জন্য আপনার Shopify Bill Pay-তে একটি ভেন্ডর প্রোফাইল তৈরি হয়।
আপনি আপনার অ্যাকাউন্ট কানেক্ট করার কয়েক মিনিটের মধ্যে, গত 60 দিনের বিলগুলি সিঙ্ক হয়ে যায়। পরে, যেকোনো নতুন বিল আনার জন্য প্রতি 2 ঘণ্টা পর পর সিঙ্ক করা হয়।
Gmail-এর মাধ্যমে বিল ইম্পোর্ট করুন
আপনি আপনার Gmail অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন, যাতে আপনার Google-এর মেইল ইনবক্সের বিলগুলি অটোমেটিকভাবে আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে যোগ হয়।
একবার কানেক্ট করা হয়ে গেলে, ফাইল অ্যাটাচমেন্ট সহ ভেন্ডরদের পাঠানো ইনভয়েসের জন্য Shopify Bill Pay নিয়মিত আপনার Gmail ইনবক্স স্ক্যান করে। আপনার ইনবক্সে থাকা অন্য কোনো আইটেম Shopify Bill Pay ইম্পোর্ট করে না বা তাতে অ্যাক্সেসও পায় না।
Stocky-এর মাধ্যমে বিল যোগ করুন
আপনি যদি আপনার স্টোরের ইনভেন্টরি ম্যানেজ করতে Stocky অ্যাপ ব্যবহার করেন, তাহলে Stocky-এর অপেন পারচেজ অর্ডারগুলোকে Shopify Bill Pay-তে বিলে পরিণত করতে আপনি Shopify Bill Pay-এর সাথে Stocky-কে কানেক্ট করতে পারবেন।
Stocky-এর মাধ্যমে বিল যোগ করার আগে, আপনার Stocky API অ্যাক্সেস কী ব্যবহার করে Shopify Bill Pay-এর সাথে Stocky-কে কানেক্ট করেছেন কিনা তা নিশ্চিত করুন।
আপনি Stocky পারচেজ অর্ডারগুলো থেকে বিল তৈরি করলে, নিম্নলিখিত তথ্যগুলো তৈরি হওয়া বিলগুলোতে সিঙ্ক হয়ে যায়:
- মোট $ পরিমাণ
- ভেন্ডরের নাম
- ডিউ ডেট
- PO নম্বর
Stocky-এর মাধ্যমে যোগ করা বিলগুলো আপনার Bill Pay ইনবক্সে Unpaid হিসেবে এবং Stocky-কে উৎস হিসেবে তালিকাভুক্ত করে দেখানো হয়।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে ফাইন্যান্স > Bill Pay-তে যান।
Create bills from Stocky-এ ক্লিক করুন।
আপনি যে পারচেজ অর্ডারগুলোকে বিলে পরিণত করতে চান তা নির্বাচন করুন এবং তারপর Create bills-এ ক্লিক করুন।