Shopify Bill Pay সেটআপ করা

Shopify Bill Pay ইনস্টল করার পর, আপনি আপনার ব্যবসার তথ্য প্রদান করতে, পেমেন্ট পদ্ধতি ও পেমেন্ট পছন্দগুলো সেটআপ করতে এবং একটি QuickBooks অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন।

আপনার ব্যবসার তথ্য প্রদান করা

আপনি যখন প্রথমবার Shopify Bill Pay-তে লগইন করবেন, তখন আপনাকে হয়তো ব্যবসার তথ্য প্রদান করতে বা আপডেট করতে হবে।

আপনার যদি পরবর্তীতে ব্যবসার তথ্য অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, তাহলে নিচের ধাপগুলো সম্পন্ন করতে পারেন:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > সাধারণ-এ যান।

  2. আইনি এবং বিলিংয়ের উদ্দেশ্যে নির্ভুলতা নিশ্চিত করতে আপনার তথ্য আপডেট ও নিশ্চিত করুন।

পরিবর্তনগুলো আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ ও যাচাই করুন

Shopify Bill Pay দিয়ে পেমেন্ট করার জন্য, Plaid-এর সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ও যাচাই করা আবশ্যক।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. Manage Bill Pay-এ ক্লিক করুন।

  3. Your payment methods বিভাগে গিয়ে, Add payment method-এ ক্লিক করুন।

  4. Bank account-এ ক্লিক করুন এবং এরপর Connect instantly-এ ক্লিক করুন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সংযুক্ত করার জন্য Plaid কানেকশন প্রম্পটগুলো অনুসরণ করুন।

একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করুন

আপনার ব্যবসা-সংশ্লিষ্ট বিলগুলো পরিশোধ করতে আপনি আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যোগ করতে পারেন। Shopify Bill Pay কমার্শিয়াল, বিজনেস বা কর্পোরেট ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সমর্থন করে। কেবল Mastercard, Visa, AMEX, Diners Club এবং Discover কার্ড গ্রহণ করা হয়।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. Manage Bill Pay-এ ক্লিক করুন।

  3. Your payment methods-এ গিয়ে, Add payment method-এ ক্লিক করুন।

  4. Credit or debit card-এ ক্লিক করুন।

  5. কার্ডের বিবরণ লিখুন এবং এরপর Add details-এ ক্লিক করুন।

কার্ড যোগ করতে আপনার কোনো সমস্যা হলে, আপনি ট্রাবলশুটিংয়ের ধাপগুলো দেখে নিতে পারেন।

একটি পেমেন্ট পদ্ধতি মুছুন

আপনি যদি আর কোনো পেমেন্ট পদ্ধতি ব্যবহার না করেন, তাহলে সেটি মুছে ফেলতে পারবেন। যদি কোনো পেমেন্ট পদ্ধতি থেকে নির্ধারিত পেমেন্ট কাটা বাকি থাকে, তবে আপনি সেটি মুছতে পারবেন না। প্রথমে পেমেন্ট পদ্ধতিটি ব্যবহার করে কোনো নির্ধারিত পেমেন্ট থাকলে তা বাতিল করুন এবং এরপর পেমেন্ট পদ্ধতিটি মুছে ফেলুন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. Manage Bill Pay-এ ক্লিক করুন।

  3. Your payment methods বিভাগে গিয়ে, ...-এ ক্লিক করুন।

  4. Delete-এ ক্লিক করুন এবং এরপর আবার Delete-এ ক্লিক করুন।

QuickBooks Online-এর সাথে সংহত করুন

আপনি আপনার QuickBooks Online অ্যাকাউন্ট সিঙ্ক করতে পারেন যাতে বিলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। QuickBooks-এর সাথে সিঙ্ক করলে তা অপরিশোধিত বিলগুলোর জন্য আপনার ভেন্ডরের তালিকাও সিঙ্ক করে। Shopify Bill Pay-তে সিঙ্ক হওয়া অপরিশোধিত বিল আছে এমন প্রত্যেকটি ভেন্ডরের জন্য, আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে একটি ভেন্ডর প্রোফাইল তৈরি করা হয়।

আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে ভেন্ডরের তথ্যে কোনো পরিবর্তন করলে, ওই পরিবর্তনগুলো আপনার Quickbooks Online অ্যাকাউন্টে সিঙ্ক হয়ে যায়।

আপনি আপনার Quickbooks Online অ্যাকাউন্ট সংযুক্ত করলে গত ৬০ দিনের বিলগুলো সিঙ্ক হয়ে যায়।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. Import Bills > Sync to QuickBooks Online-এ ক্লিক করুন।

  3. ডায়ালগ বক্সে, আপনার QuickBooks Online অ্যাকাউন্টে লগ ইন করুন এবং সংযোগটি সম্পূর্ণ করুন।

আপনার QuickBooks Online অ্যাকাউন্ট সংযুক্ত হওয়ার পর, প্রতি দুই ঘণ্টা পর পর বিলগুলো সিঙ্ক হয়। আপনি আপনার অ্যাকাউন্টগুলো সিঙ্ক করতে Manage Bill Pay পৃষ্ঠায় গিয়ে Account integrations বিভাগের Sync now-এ ক্লিক করতে পারেন।

Shopify Bill Pay-তে Stocky সংযুক্ত করুন

আপনার স্টোরের ইনভেন্টরি ম্যানেজ করার জন্য আপনি যদি Stocky অ্যাপ ব্যবহার করেন, তাহলে Stocky থেকে আপনার ওপেন পারচেজ অর্ডারগুলোকে আপনার Shopify অ্যাডমিনে বিলে রূপান্তর করতে আপনি Stocky-কে Shopify Bill Pay-এর সাথে কানেক্ট করতে পারেন। এর ফলে আপনার পেয়েবলস প্রসেসে পারচেজ অর্ডার, ইনভয়েস এবং বিল ম্যানেজ করার ক্ষেত্রে আপনার ম্যানুয়াল কাজের পরিমাণ কমে যায়। আপনি যখন আপনার QuickBooks Online অ্যাকাউন্টটিকে Bill Pay-এর সাথে কানেক্ট করেন, তখন Stocky-এর পারচেজ অর্ডারগুলো থেকে তৈরি করা আপনার বিলগুলো অটোমেটিকভাবে QuickBooks-এর সাথে সিঙ্ক হয়ে যায়।

ধাপ:

  1. Stocky অ্যাপ থেকে, প্রেফারেন্স > API অ্যাক্সেস-এ যান।
  2. আপনি যদি আগে কোনো API কি জেনারেট না করে থাকেন, তাহলে নতুন API কি জেনারেট করুন-এ ক্লিক করুন।
  3. বর্তমান কি কপি করুন। এটি হলো আপনার Stocky API অ্যাক্সেস কি।
  4. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।
  5. বিল ইমপোর্ট করুন > Stocky থেকে বিল তৈরি করুন-এ ক্লিক করুন।
  6. আপনার Stocky API অ্যাক্সেস কি-টি API অ্যাক্সেস কি ফিল্ডে পেস্ট করুন এবং এরপর চালিয়ে যান-এ ক্লিক করুন। Shopify Bill Pay-কে Stocky-এর সাথে প্রথমবার কানেক্ট করার সময়ই শুধু আপনাকে আপনার Stocky API অ্যাক্সেস কি পেস্ট করতে হবে।
  7. আপনি যে পারচেজ অর্ডারগুলোকে বিলে রূপান্তর করতে চান, সেগুলো নির্বাচন করুন এবং এরপর বিল তৈরি করুন-এ ক্লিক করুন।

Stocky-এর মাধ্যমে বিল যোগ করা সম্পর্কে আরও জানুন।

Shopify Bill Pay-এর সাথে আপনার Gmail ইনবক্স কানেক্ট করুন

আপনার ব্যবসার ইমেইল ম্যানেজ করার জন্য আপনি যদি একটি Google ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেন, তাহলে আপনার Gmail ইনবক্স থেকে আপনার ডিউ ইনভয়েসগুলো অটোমেটিকভাবে Shopify Bill Pay-তে ইমপোর্ট করার জন্য আপনি এটিকে Shopify Bill Pay-এর সাথে কানেক্ট করতে পারেন। এর ফলে ভেন্ডর এবং সরবরাহকারীদের কাছ থেকে আপনার প্রাপ্ত ইনভয়েসগুলো ম্যানেজ করার ক্ষেত্রে সময় ও ম্যানুয়াল কাজ বাঁচে, কারণ আপনার পেমেন্টগুলোর শিডিউল করার সময় সরবরাহকারীদের পাঠানো ইনভয়েসের তথ্য আপনাকে আর ম্যানুয়ালি Shopify Bill Pay-তে টাইপ বা ডাউনলোড করতে হবে না।

আপনি যখন আপনার Gmail অ্যাকাউন্ট কানেক্ট করেন, তখন ফাইল অ্যাটাচমেন্টসহ ভেন্ডরদের পাঠানো ইনভয়েসের জন্য Shopify Bill Pay নিয়মিত আপনার Gmail ইনবক্স স্ক্যান করে। Shopify Bill Pay আপনার ইনবক্সের অন্যান্য আইটেমগুলো ইমপোর্ট করে না বা সেগুলোর অ্যাক্সেস এর কাছে থাকে না।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. বিল ইমপোর্ট করুন > Gmail থেকে ইমপোর্ট করুন-এ ক্লিক করুন।

  3. আপনি যে Google অ্যাকাউন্টটি Bill Pay-এর সাথে কানেক্ট করতে চান সেটি নির্বাচন করুন এবং সাইন ইন করুন।

  4. অনুমতি দিন-এ ক্লিক করুন।

আপনার কানেক্ট করা ইনবক্সে কতগুলো ইনভয়েস আছে তার ওপর ভিত্তি করে লোড হতে 20-30 সেকেন্ড সময় লাগতে পারে। আপনার Gmail অ্যাকাউন্ট থেকে যোগ করা বিলগুলো আপনার Bill Pay ইনবক্সে Gmail উৎস হিসেবে তালিকাভুক্ত হয়ে প্রদর্শিত হয়।

ইমেইল নোটিফিকেশন ম্যানেজ করা

Shopify Bill Pay-এর সকল ইমেইল নোটিফিকেশন আপনার Shopify অ্যাকাউন্ট সেটিংসে থাকা অ্যাকাউন্টের মালিকের ইমেইল অ্যাড্রেসে যায়।

নিচের ইভেন্টগুলোর জন্য আপনি নোটিফিকেশন পাওয়ার বিকল্পটি বেছে নিতে পারেন:

  • পেমেন্ট শিডিউল করা হয়েছে - কোনো পেমেন্ট শিডিউল করা হলে আপনি একটি ইমেইল পাবেন।
  • শিডিউল করা পেমেন্টের স্ট্যাটাস আপডেট করা হয়েছে - কোনো শিডিউল করা পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন করা হলে আপনি একটি ইমেইল পাবেন।
  • বিল ডিউ আছে - কোনো বিলের মেয়াদ শেষ হওয়ার পাঁচ ক্যালেন্ডার দিন ও এক ক্যালেন্ডার দিন আগে আপনি একটি করে ইমেইল পাবেন।
  • পেমেন্ট ফির রসিদ - কোনো পেমেন্ট প্রসেস করার জন্য চার্জ করা যেকোনো ফির রসিদসহ আপনি একটি ইমেইল পাবেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, ফাইন্যান্স > Bill Pay-এ যান।

  2. Manage Bill Pay-এ ক্লিক করুন।

  3. ইমেইল নোটিফিকেশন সেকশনে, আপনি যেসব ইমেইল নোটিফিকেশন পেতে চান, সেগুলো নির্বাচন করুন।

ভেন্ডর যোগ করা

আপনি যদি এমন কোনো ভেন্ডরের বিল পরিশোধ করেন যার আপনার Shopify Bill Pay অ্যাকাউন্টে এখনও কোনো ভেন্ডর প্রোফাইল নেই, তাহলে সেই ভেন্ডরের জন্য একটি নতুন ভেন্ডর প্রোফাইল তৈরি হবে। তবে, বিল পরিশোধ করার আগে আপনি ভেন্ডর প্রোফাইলও তৈরি করতে পারবেন।