Shopify-এর ক্যাপিটাল ফ্লেক্স অ্যাকাউন্ট

ধারাবাহিক বৃদ্ধির প্রয়োজন রয়েছে এমন মার্চেন্টদেরকে Shopify-এর ক্যাপিটাল ফ্লেক্স অ্যাকাউন্ট ফান্ডিংয়ে অবিচ্ছিন্ন অ্যাক্সেস প্রদান করে। আপফ্রন্ট ফি সহ এককালীন লোনের বিপরীতে, Shopify-এর ক্যাপিটাল ফ্লেক্স অ্যাকাউন্টগুলো ফান্ডের ক্ষেত্রে নমনীয় অ্যাক্সেস অফার করে, যেখানে মাসিক ফি শুধুমাত্র আপনার বকেয়া ব্যালেন্স-এর ওপর প্রযোজ্য হয়। আপনার প্রয়োজন হলে ধার করতে পারেন, আপনার ব্যবসার গতির ওপর ভিত্তি করে পরিশোধের হার অ্যাডজাস্ট করতে পারেন এবং একটি পরিবর্তনশীল ধারের সক্ষমতা পান, যা আপনার স্টোরের পারফরম্যান্স-এর মতো বিষয়গুলোর ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে আপডেট করা হয়।

আপনি যদি Shopify-এর ক্যাপিটাল ফ্লেক্স অ্যাকাউন্ট ফান্ডিং বেছে নেন, তাহলে আপনি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর সুবিধা নিতে পারেন:

  • কোনো পুনর্নবীকরণ থ্রেশহোল্ড নেই
  • আপনার লিমিট পর্যন্ত যেকোনো সময় ফান্ড উত্তোলন করুন। আপনি পেমেন্ট করার সময় আরও ফান্ড উপলভ্য হয়ে যায়।
  • আপনার ব্যবসার চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, পরিবর্তনযোগ্য পরিশোধের হার
  • ম্যানুয়াল পেমেন্ট-এর মাধ্যমে তাত্ক্ষণিকভাবে ফি হ্রাস
  • আপনার Shopify অ্যাডমিন-এ আপনার ফান্ডিংয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ

এই বিভাগে