আপনার অর্ডার স্থগিত হিসেবে মার্ক করা

অর্ডার পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে, আপনি অর্ডারটিকে স্থগিত হিসেবে মার্ক করতে পারেন এবং আপনার অর্ডারের ফুলফিলমেন্ট স্থগিত রাখতে পারেন। আপনি বিভিন্ন কারণে কোনো অর্ডারের ফুলফিলমেন্ট স্থগিত রাখতে পারেন, যেমন অর্ডারটিতে প্রতারণার বেশি ঝুঁকি আছে বলে ফ্ল্যাগ করা হলে, ইনভেন্টরি না থাকলে বা অর্ডারের খরচ অথবা পরিমাণ নির্দিষ্ট মান ছাড়িয়ে গেলে।

আপনি ম্যানুয়ালি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে এবং রিলিজ করতে পারেন, বা এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে আপনি Shopify Flow ব্যবহার করতে পারেন।

কিছু তৃতীয়-পক্ষের অ্যাপ বা পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে আপনার অর্ডারে সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে পারে। আপনার ফুলফিলমেন্টে একই সাথে একাধিক হোল্ড থাকতে পারে। উদাহরণস্বরূপ, অপর্যাপ্ত ইনভেন্টরির কারণে আপনি ম্যানুয়ালি একটি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে পারেন এবং একটি তৃতীয়-পক্ষের অ্যাপ একই ফুলফিলমেন্টের জন্য সিস্টেম হোল্ড যোগ করতে পারে।

অর্ডারটি স্থগিত হিসেবে মার্ক করুন

আপনি ফুলফিলমেন্ট স্থগিত করলে, আপনার অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস স্থগিত হিসেবে পরিবর্তিত হয় এবং হোল্ডের বিবরণ দেখানো হয়। আপনার ইনভেন্টরি সংরক্ষিত থাকতে পারে, তবে হোল্ড রিলিজ না হওয়া পর্যন্ত ফুলফিলমেন্ট অবরুদ্ধ থাকে। স্থগিত থাকা অর্ডারগুলি আপনার Shopify অ্যাডমিনে অপূর্ণ অর্ডারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। হোল্ড রিলিজ হয়ে গেলে, অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস আগের অর্ডারের স্ট্যাটাসে পরিবর্তিত হয়, যেমন অপূর্ণ বা চলমান।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।

  2. যে অর্ডারটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. অপূর্ণ বা চলমান বিভাগের যেটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান, তাতে ড্রপ-ডাউন মেনু আইকনে ক্লিক করুন এবং তারপর স্থগিত হিসেবে মার্ক করুন-এ ক্লিক করুন।

  4. যে আইটেমগুলো আপনি স্থগিত রাখতে চান তা নির্বাচন করুন।

  5. স্থগিত রাখার কারণ ড্রপ-ডাউন মেনু থেকে ফুলফিলমেন্ট হোল্ডের কারণ নির্বাচন করুন।

  6. স্থগিত হিসেবে মার্ক করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে অর্ডার আইকনে ট্যাপ করুন ।
  2. যে অর্ডারটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান সেটিতে ট্যাপ করুন।
  3. অপূর্ণ বা চলমান বিভাগের যেটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান, তাতে ড্রপ-ডাউন মেনু আইকনে ট্যাপ করুন এবং তারপর স্থগিত হিসেবে মার্ক করুন-এ ট্যাপ করুন।
  4. স্থগিত রাখার কারণ নির্বাচন করুন ড্রপ-ডাউন মেনু থেকে ফুলফিলমেন্ট হোল্ডের কারণ নির্বাচন করুন।
  5. স্থগিত হিসেবে মার্ক করুন-এ ট্যাপ করুন।

একটি অতিরিক্ত ফুলফিলমেন্ট হোল্ড যোগ করুন

আপনি একটি ফুলফিলমেন্টে একাধিক ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে পারবেন। আপনি একটি ফুলফিলমেন্টে সর্বাধিক 10টি ম্যানুয়াল হোল্ড যোগ করতে পারবেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।

  2. যে অর্ডারটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. স্থগিত বিভাগের যেটিতে আপনি অতিরিক্ত ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান, তাতে হোল্ড যোগ করুন-এ ক্লিক করুন।

  4. স্থগিত রাখার কারণ ড্রপ-ডাউন মেনু থেকে ফুলফিলমেন্ট হোল্ডের কারণ নির্বাচন করুন।

  5. স্থগিত হিসেবে মার্ক করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে অর্ডার আইকনে ট্যাপ করুন ।
  2. যে অর্ডারটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান সেটিতে ট্যাপ করুন।
  3. স্থগিত বিভাগের যেটিতে আপনি অতিরিক্ত ফুলফিলমেন্ট হোল্ড যোগ করতে চান, তাতে হোল্ড যোগ করুন-এ ট্যাপ করুন।
  4. স্থগিত রাখার কারণ নির্বাচন করুন ড্রপ-ডাউন মেনু থেকে ফুলফিলমেন্ট হোল্ডের কারণ নির্বাচন করুন।
  5. স্থগিত হিসেবে মার্ক করুন-এ ট্যাপ করুন।

ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করুন

অর্ডার পূরণের ক্ষেত্রে বাধা দেওয়া সমস্যাগুলো সমাধান হয়ে গেলে, আপনি ম্যানুয়াল ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করতে পারেন। ফুলফিলমেন্ট রিলিজ হওয়ার পর এবং আর কোনো আইটেম স্থগিত না থাকলে, অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস অপূর্ণ হিসেবে পরিবর্তিত হয়।

আপনার ফুলফিলমেন্টে যদি একটি হোল্ড থাকে, তাহলে আপনি হোল্ড রিলিজ করুন-এ ক্লিক করলে হোল্ডটি রিলিজ হয়। আপনার ফুলফিলমেন্টে একাধিক হোল্ড থাকলে, আপনি কোন কোন ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করবেন তা নির্বাচন করতে পারবেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।

  2. আপনি যে অর্ডারটির জন্য ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. স্থগিত বিভাগের যেটিতে আপনি ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করতে চান, তাতে হোল্ড রিলিজ করুন-এ ক্লিক করুন।

  4. আপনার ফুলফিলমেন্টে একাধিক হোল্ড থাকলে, আপনি যে ফুলফিলমেন্ট হোল্ডগুলো রিলিজ করতে চান তা নির্বাচন করুন এবং এরপর রিলিজ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে অর্ডার আইকনে ট্যাপ করুন ।
  2. যে অর্ডারের জন্য ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করতে চান, সেটিতে ট্যাপ করুন।
  3. যেখানে আপনি ফুলফিলমেন্ট হোল্ড রিলিজ করতে চান, সেই স্থগিত বিভাগে গিয়ে হোল্ড রিলিজ করুন-এ ট্যাপ করুন।
  4. আপনার ফুলফিলমেন্টে একাধিক হোল্ড থাকলে, আপনি যে ফুলফিলমেন্ট হোল্ডগুলো রিলিজ করতে চান তা নির্বাচন করুন এবং এরপর রিলিজ করুন-এ ট্যাপ করুন।

সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড

কোনও অ্যাপ বা পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে কোনও ফুলফিলমেন্ট স্থগিত করলে সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড ঘটে।

আপনি সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড ওভাররাইড করতে পারেন, তবে এটি এমন অ্যাপ বা পরিষেবার সাথে আপনার চুক্তির লঙ্ঘন হতে পারে যারা সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড প্রয়োগ করে। সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড ওভাররাইড করার আগে আপনার চুক্তি পর্যালোচনা করতে হবে বা যে অ্যাপ বা পরিষেবাটি হোল্ড প্রয়োগ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে।

বিভিন্ন ধরনের সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ড সম্পর্কে আরও জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন:

সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ডের ধরন
সিস্টেম ফুলফিলমেন্ট হোল্ডের ধরনবিবরণ
মার্কেটপ্লেস অনুমোদন অপেক্ষমাণজালিয়াতি বিশ্লেষণ এবং পেমেন্ট অনুমোদন সম্পন্ন করার জন্য Facebook বা Google-এর মতো সেলস চ্যানেল আপনার অর্ডার স্থগিত রাখতে পারে। এই ফুলফিলমেন্ট হোল্ড 5 মিনিট থেকে 24 ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
Managed Markets-এর অনুমোদন অপেক্ষমাণজালিয়াতি বিশ্লেষণ করার জন্য Managed Markets আপনার অর্ডার স্থগিত রাখতে পারে এবং এটি গ্রাহকের ইমেইল বা ফোন নম্বরের মতো অর্ডার সংক্রান্ত তথ্য যাচাই করে। এর পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে সঠিক শুল্ক ও ইমপোর্ট ট্যাক্স সংগ্রহ করা হয়েছে কি না, তা নিশ্চিত করে। এই ফুলফিলমেন্ট হোল্ড 5 মিনিট থেকে 24 ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
রিটার্ন আইটেমের অপেক্ষায় আছেরিটার্নের অংশ হিসেবে তৈরি হওয়া যেকোনো বিনিময় আইটেমের উপর ফুলফিলমেন্ট হোল্ড প্রয়োগ করা হয়। ফেরত আসা আইটেম পাওয়ার ও তা যাচাই করার পর এবং বিনিময় করা আইটেমগুলি পূরণ করার জন্য প্রস্তুত হলে, আপনি ম্যানুয়ালি এই হোল্ড রিলিজ করতে পারেন।
অপেক্ষমাণ আপসেল অফারআপনি যদি কেনার পর আপসেল অফারের জন্য কোনো অ্যাপ ব্যবহার করেন, তবে চেকআউট করার সময় গ্রাহককে একটি অফার দেখানো হয় এবং অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস অপূর্ণ থেকে স্থগিত-এ পরিবর্তিত হয়। অর্ডারের স্ট্যাটাস এক ঘণ্টার জন্য স্থগিত থাকে। গ্রাহক অফারটি গ্রহণ বা প্রত্যাখ্যান করলে, স্ট্যাটাস আবার অপূর্ণ-এ পরিবর্তিত হয়।
অজানা ডেলিভারির তারিখএমন অর্ডারে ফুলফিলমেন্ট হোল্ড রাখা হয় যার একটি সেলিং প্ল্যান আছে, যেটির অনির্ধারিত তারিখে ভবিষ্যতের ফুলফিলমেন্ট প্রয়োজন। সাধারণত প্রি-অর্ডারের ক্ষেত্রে এই হোল্ড প্রয়োগ করা হয়।

একাধিক ফুলফিলমেন্ট থাকা অর্ডারের জন্য ফুলফিলমেন্টের স্ট্যাটাস নির্ধারণ করা

একটি অর্ডারে একাধিক ফুলফিলমেন্ট থাকতে পারে। প্রতিটি ফুলফিলমেন্টের নিজস্ব ফুলফিলমেন্ট ID থাকে। উদাহরণস্বরূপ, একই অর্ডারের আইটেমগুলো বিভিন্ন লোকেশনে স্টোর এবং সেখান থেকে শিপ করা হতে পারে। কোনো অর্ডারে অপূর্ণ ফুলফিলমেন্ট থাকলে, অর্ডারের স্ট্যাটাস স্থগিত-এর পরিবর্তে অপূর্ণ হিসেবে দেখায়।

একাধিক ফুলফিলমেন্ট থাকা অর্ডারের ক্ষেত্রে এর ফুলফিলমেন্টের স্ট্যাটাস কীভাবে নির্ধারিত হয়, তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

অর্ডারের স্ট্যাটাস কোনো অর্ডারে থাকা ফুলফিলমেন্টের স্ট্যাটাসের উপর নির্ভর করে
ফুলফিলমেন্টের পরিস্থিতিঅর্ডার ফুলফিলমেন্টের স্ট্যাটাস
  • ফুলফিলমেন্ট 1: স্থগিত
  • ফুলফিলমেন্ট 2: অপূর্ণ
  • অপূর্ণ
  • ফুলফিলমেন্ট 1: স্থগিত
  • ফুলফিলমেন্ট 2: সম্পন্ন
  • স্থগিত
  • ফুলফিলমেন্ট 1: স্থগিত
  • ফুলফিলমেন্ট 2: সম্পন্ন
  • ফুলফিলমেন্ট 3: অপূর্ণ
  • আংশিক সম্পন্ন
  • ফুলফিলমেন্ট 1: স্থগিত
  • ফুলফিলমেন্ট 2: স্থগিত
  • স্থগিত

    Shopify Flow ব্যবহার করে স্বয়ংক্রিয় ফুলফিলমেন্ট হোল্ড তৈরি করা

    ফুলফিল করার আগে অর্ডার পর্যালোচনা করার জন্য যে সময় ব্যয় হয় তা কমাতে, আপনি স্বয়ংক্রিয় ফুলফিলমেন্ট হোল্ডের জন্য Shopify Flow ব্যবহার করতে পারেন। বিভিন্ন প্ল্যানে Shopify Flow উপলভ্য আছে।

    আপনি একটি ফাঁকা ওয়ার্কফ্লো তৈরি করতে পারেন অথবা নির্দিষ্ট ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করে এমন পেইড অর্ডারের জন্য ফুলফিলমেন্টের অনুরোধ জমা দিন টেমপ্লেট ব্যবহার করতে পারেন, যাতে ফুলফিলমেন্ট অর্ডার হোল্ড করুন অ্যাকশনটি অন্তর্ভুক্ত আছে। কোনো অর্ডার ফুলফিল করার জন্য প্রস্তুত হলে এই ওয়ার্কফ্লো শুরু হয়। ওয়ার্কফ্লো অ্যাক্টিভেট করার আগে, Start when কার্ডের পাশে থাকা Check if মানদণ্ডে আপনার ফুলফিলমেন্ট পরিষেবা প্রোভাইডারকে যোগ করার জন্য টেমপ্লেটটি এডিট করুন।

    Shopify Flow ব্যবহার করে টেমপ্লেট ইনস্টল ও এডিট করা সম্পর্কে আরও জানুন।