শিপিং লেবেলের জন্য বিলিং
আপনি সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে শিপিং লেবেল কিনতে পারেন এবং আপনার Shopify অ্যাকাউন্টে ফাইলে থাকা ক্রেডিট কার্ডে সব চার্জের বিল করা হয়। ফ্রান্সে EUR বা যুক্তরাজ্যে GBP-এর মতো স্থানীয় মুদ্রায় ট্যাক্স ছাড়া শিপিং লেবেলের খরচ দেখানো হয়। শিপিং লেবেল কেনার পর, আপনার Shopify অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে খরচ এবং ট্যাক্সের বিল করা হয়। বিলিংয়ের জন্য সেট করা মুদ্রাতেই আপনি বিল পে করে থাকেন।
এই পৃষ্ঠায়
শিপিং লেবেলের চার্জ
শিপিং লেবেলের ইনভয়েস থ্রেশহোল্ড বিলিংয়ের ওপর ভিত্তি করে করা হয়। এর মানে হলো আপনার বিলিং সাইকেলের মধ্যে শিপিং লেবেলে নির্দিষ্ট পরিমাণ খরচ করার পরপরই, তাৎক্ষণিকভাবে আপনাকে ইনভয়েস পাঠানো হয় এবং চার্জ করা হয়। পেমেন্ট প্রসেস হওয়ার অপেক্ষায় থাকার সময়, বর্তমান থ্রেশহোল্ডের 110%-এ না পৌঁছানো পর্যন্ত আপনি লেবেল কেনা চালিয়ে যেতে পারবেন। ইনভয়েস প্রসেস হওয়ার পর, আপনার থ্রেশহোল্ড রিসেট হয়ে যায়।
আপনি যদি নিজের বিলিং সাইকেলের মধ্যে এই থ্রেশহোল্ডে না পৌঁছান, তাহলে শিপিং লেবেলের চার্জ আপনার মাসিক Shopify সাবস্ক্রিপশনের বিলে যোগ করা হবে।
বিলিং থ্রেশহোল্ড সম্পর্কে আরও জানুন।
থ্রেশহোল্ড বিলিংয়ের উদাহরণ
যদি আপনার বিলিং থ্রেশহোল্ড $400 USD হয় এবং আপনি মোট $400 USD-এর শিপিং লেবেল কেনেন, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে একটি বিল পাবেন। আপনার মোট পরিমাণ $440 USD ($400 USD-এর 110%) না হওয়া পর্যন্ত আপনি লেবেল কেনা চালিয়ে যেতে পারবেন। $400 USD বিল পে করার পর, আপনার থ্রেশহোল্ড রিসেট হয়ে যায় এবং আপনি সাধারণভাবে লেবেল কেনা আবার শুরু করতে পারবেন।
আপনার শিপিং লেবেলের চার্জ দেখুন
আপনি আপনার Shopify অ্যাডমিনের বিলিং পৃষ্ঠার বিল বিভাগে আপনার শিপিং লেবেলের চার্জ দেখতে পাবেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > বিলিং-এ যান।
বিল বিভাগে, আপনি যে বিলটি পর্যালোচনা করতে চান সেটিতে ক্লিক করুন।
শিপিং লেবেলের চার্জ দেখতে শিপিং বিভাগ পর্যালোচনা করুন।
অর্ডার অনুযায়ী চার্জের বিস্তারিত বিবরণ দেখতে শিপিং ফি-এর সংখ্যায় ক্লিক করুন।
শিপিং লেবেলের রিফান্ড
শিপিং লেবেলের জন্য ইস্যু করা যেকোনো রিফান্ড আপনার অ্যাকাউন্টে শিপিং লেবেলের ক্রেডিট হিসেবে যোগ করা হয়। ভবিষ্যতে শিপিং লেবেল কেনার ক্ষেত্রে ক্রেডিট প্রয়োগ করা হয়।
একটি শিপিং লেবেল বাতিল করতে এবং রিফান্ডের অনুরোধ করতে, শিপিং লেবেল বাতিল করা দেখুন।
চেকআউট রেট এবং লেবেলের খরচের মধ্যে পার্থক্য
আপনার গ্রাহক চেকআউটে যে রেট পে করেন এবং আপনি শিপিং লেবেলের জন্য যে দাম পে করেন, তা আলাদাভাবে গণনা করা হয়। তাই এই দুই পরিমাণ সব সময় মেলে না। গ্রাহকের পে করা রেট থেকে লেবেলের দাম আলাদা হওয়ার সম্ভাব্য কারণগুলো নিচে পর্যালোচনা করুন:
- লেবেল কেনার সময় আপনি যে প্যাকেজ নির্বাচন করেন, সেটি চেকআউট রেট গণনা করার সময় ব্যবহৃত প্যাকেজ থেকে আলাদা। অর্ডারে একটি আইটেম থাকলে চেকআউটের রেটে আপনার স্টোরের ডিফল্ট প্যাকেজ বা পণ্যের ভ্যারিয়েন্ট অনুযায়ী নির্ধারিত প্যাকেজ ব্যবহার করা হয়।
- আপনার চেকআউট রেট এবং লেবেলগুলো আলাদা সোর্স থেকে আসে। কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ আপনার চেকআউট রেট গণনা করলে এবং আপনি Shopify-তে লেবেল কিনলে, এই দুটির দাম সম্পর্কিত থাকে না, কারণ লেবেলের দামে Shopify-সমর্থিত ক্যারিয়ারগুলোর ডিসকাউন্ট রেট ব্যবহার করা হয়। আপনার গ্রাহক একটি ক্যারিয়ারের জন্য রেট নির্বাচন করলে এবং আপনি অন্য ক্যারিয়ার থেকে লেবেল কিনলেও এটি প্রযোজ্য হয়। দামের সর্বাধিক মিল পেতে, চেকআউটে Shopify রেট ব্যবহার করুন এবং আপনার লেবেলগুলো Shopify-তে কিনুন অথবা দুটোর জন্যই কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করুন।
- চেকআউটে আপনার গ্রাহক একটি ম্যানুয়াল রেট নির্বাচন করেছেন। লেবেল কেনার সময় ক্যারিয়ারগুলো আপনার ম্যানুয়াল রেট অফার করে না, তাই লেবেলের দাম হলো ক্যারিয়ারের নিজস্ব রেট। আপনি চেকআউটে শুধু ক্যারিয়ারের গণনা করা রেট চাইলে, সংশ্লিষ্ট শিপিং প্রোফাইল বা শিপিং জোন থেকে ম্যানুয়াল রেট সরিয়ে দিন।
- ক্যারিয়ার যে মুদ্রায় কাজ করে আপনার স্টোর তার চেয়ে আলাদা কোনো মুদ্রায় বিক্রি করে। উদাহরণস্বরূপ, কানাডার কোনো স্টোর USD মুদ্রায় বিক্রি করলে চেকআউটের সময় গ্রাহককে USD দেখানো হয়, কিন্তু Canada Post লেবেলে দাম CAD-তে দেখানো হয়। আপনার বিলে যে মুদ্রায় Shopify আপনাকে বিল করে সেটি ব্যবহার করা হয়।
- আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে UPS-এর মাধ্যমে শিপিং করছেন। লেবেল কেনার সময় এবং শিপিং রেট ক্যালকুলেটরে UPS ডিমান্ড সারচার্জ ও অতিরিক্ত হ্যান্ডলিং সারচার্জ প্রয়োগ করে, তবে এই সারচার্জগুলো আপনার চেকআউট রেটে অন্তর্ভুক্ত থাকে না। পার্থক্যের হিসাব মেলাতে আপনি UPS রেটে হ্যান্ডলিং ফি যোগ করতে পারেন। বর্তমান পরিমাণের জন্য, UPS ডিমান্ড সারচার্জ দেখুন।
আপনি লেবেল কেনার পর যদি কোনো ক্যারিয়ার আপনাকে চার্জ করে বা ক্রেডিট প্রদান করে, তবে সেটি রেটের পার্থক্য নয় বরং দামের সমন্বয়। দামের সমন্বয় দেখুন।
শিপিং লেবেলের জন্য পেমেন্ট প্রমাণীকরণ
নির্দিষ্ট কিছু অঞ্চলে শিপিং লেবেল কেনা সম্পূর্ণ করতে আপনার ব্যাঙ্কের সাহায্যে নিজের পরিচয় যাচাই করার প্রয়োজন হতে পারে। এই যাচাইকরণের ক্ষেত্রে 3D সিকিউর (3DS) ব্যবহার করা হয়। 3DS হলো এমন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর, যা আপনাকে কার্ড প্রদানকারীর ডোমেইনে রিডাইরেক্ট করে অনলাইন পেমেন্টের জন্য প্রমাণীকরণের একটি ধাপ যোগ করে। এরপর আপনার কেনা সম্পন্ন করতে আবার Shopify অ্যাডমিনে রিডাইরেক্ট করে। সাধারণত, প্রথমবার কেনার সময় আপনাকে 3DS-এর মাধ্যমে যাচাই করতে বলা হয়।
ধাপ:
- যাচাইকরণের জন্য আপনার কার্ড প্রদানকারীর ডোমেইনে রিডাইরেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- প্রমাণীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
- প্রমাণীকরণের পরে, আপনাকে আবার লেবেল কেনার প্রক্রিয়ায় রিডাইরেক্ট করা হয়। কেনা সম্পূর্ণ করতে আবার শিপিং লেবেল কিনুন-এ ক্লিক করুন।
দামের সমন্বয়
যখন আপনি কোনো শিপিং লেবেল কেনেন এবং শিপিং ক্যারিয়ার বুঝতে পারে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, যার ফলে শিপিং লেবেলের দাম ভুল এসেছে, তখন শিপিং লেবেলের দামের সমন্বয় করা হয়। অর্ডার শিপ করার পরে, শিপিং ক্যারিয়ার লেবেলের সঠিক দাম যাচাই করে। অর্ডার শিপ করার জন্য আপনি যদি ভুল পরিমাণ পে করেন, তবে আপনার ক্যারিয়ার আপনাকে পার্থক্যের সমপরিমাণ অর্থ ক্রেডিট বা ডেবিট করে। সমন্বয় থাকার পরও আপনার প্যাকেজ ডেলিভারি করা হতে পারে।
প্রাইস অ্যাডজাস্টমেন্ট হলো ইন্ডাস্ট্রির একটি সাধারণ অনুশীলন এবং বেশিরভাগ শিপিং ক্যারিয়ার এই নিয়ম মেনে চলে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট এড়াতে, শিপিং লেবেল কেনার সময় আপনি সঠিক তথ্য দিচ্ছেন কিনা তা যাচাই করে নিন।
শিপিং ক্যারিয়ারের প্রসেসিংয়ের সময়ের কারণে, আপনার শিপিং লেবেল কেনা এবং প্রাইস অ্যাডজাস্টমেন্টের জন্য চার্জ বা ক্রেডিট পাওয়ার মধ্যে কিছুটা দেরি হতে পারে।
প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণ
আপনার ক্যারিয়ার যদি নির্ধারণ করে যে শিপমেন্টের জন্য প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, তবে সেই অ্যাডজাস্টমেন্ট অর্ডারের টাইমলাইন-এ দেখা যায়। আপনি আপনার Shopify অ্যাকাউন্টে একটি চার্জ বা ক্রেডিট পাবেন, যা পরবর্তী বিলে দেখানো হবে।
প্রাইস অ্যাডজাস্টমেন্টের সম্ভাব্য কারণগুলোর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:
- লেবেলে উল্লেখ করা প্যাকেজের ওজনের সাথে শিপমেন্টের প্রকৃত ওজনের মিল নেই।
- লেবেলে উল্লেখ করা প্যাকেজের মাপের সাথে শিপমেন্টের প্রকৃত মাপের মিল নেই।
- ক্যারিয়ার প্যাকেজের ডাইমেনশনাল ওজন অনুযায়ী বিল করেছে, কারণ এই ওজন প্রকৃত ওজনের চেয়ে বেশি। প্যাকেজের আকার থেকে ডাইমেনশনাল ওজন হিসাব করা হয়।
- আপনার কেনা পরিষেবার ক্ষেত্রে প্যাকেজটি আকার, ওজন বা আয়তনের সীমা ছাড়িয়েছে। যেমন, Large Letter-এর পুরুত্ব 2.5 cm-এর বেশি হলে Royal Mail ফি নেয়। সর্বোচ্চ সীমা অতিক্রমের জন্য সমন্বয় দেখুন।
- ওজন-ভিত্তিক রেটের বক্সের সাথে ফ্ল্যাট রেটের লেবেল ব্যবহার করা হয়েছে, অথবা ফ্ল্যাট রেটের বক্সের সাথে ওজন-ভিত্তিক রেটের লেবেল ব্যবহার করা হয়েছে।
- নির্দিষ্ট করা মেইল ক্লাসটি ভুল। উদাহরণস্বরূপ, প্যাকেজিংয়ের ওজন সেই মেইল ক্লাসের জন্য অনুমোদিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি।
- শিপমেন্টটি পুরোপুরি কার্ডবোর্ড বক্সে মোড়ানো নয়। উদাহরণস্বরূপ, শিপমেন্টটি মেটাল, কাঠ, শক্ত প্লাস্টিক, নরম প্লাস্টিক বা expanded polystyrene foam-এর মতো কোনো অনিয়মিত উপাদানে মোড়ানো রয়েছে।
- একটি অসমর্থিত প্যাকেজের ধরন ব্যবহার করে শিপমেন্টটি পাঠানো হয়েছে, যেমন টিউব-আকৃতির প্যাকেজ।
- আপনার প্যাকেজের কনটেন্ট মেইল ক্লাসের বিধিনিষেধের সাথে মানানসই নয়।
- আপনার শিপমেন্ট প্রস্তুত করতে বা নন-কাস্টমস কাগজপত্রের জন্য ক্যারিয়ার ফি চার্জ করেছে।
- শিপমেন্টের কাস্টমস ছাড়পত্র পাওয়ার জন্য ক্যারিয়ার ফি ধার্য করেছে। এই ফি শুল্ক বা আমদানি ট্যাক্সের জন্য নয়। সেগুলো সম্পর্কে জানতে DDP শিপিং লেবেল কেনার খরচ দেখুন।
- ঠিকানা সংশোধনের জন্য ক্যারিয়ার একটি ফি চার্জ করেছে।
- ভারী বা লম্বা প্যাকেজের জন্য ক্যারিয়ার অতিরিক্ত হ্যান্ডলিং ফি ধার্য করেছে।
- পরিবহনের সময় বিশেষ যত্ন প্রয়োজন এমন সামগ্রীর জন্য ক্যারিয়ার বিশেষ হ্যান্ডলিং ফি নিয়েছে। যেমন, জীবিত প্রাণী, পচনশীল আইটেম, দাহের পর অবশিষ্ট দেহাবশেষ বা ভঙ্গুর আইটেম।
- দূরবর্তী এলাকা বা নিয়মিত ডেলিভারি এলাকার বাইরের স্থানের মতো যেসব এলাকায় পরিষেবা দেওয়ার খরচ বেশি, সেখানে পিকআপ বা ডেলিভারির জন্য ক্যারিয়ার অতিরিক্ত ফি নিয়েছে।
- ক্যারিয়ার যে আইটেম পাঠানো নিষিদ্ধ করেছে, তা শিপিং করার জন্য ফি ধার্য করেছে।
- ক্যারিয়ার শনিবারের একটি প্রসেসিং ফি চার্জ করেছে। উদাহরণস্বরূপ, শনিবারে ড্রপ-অফ বা পিকআপ করা কোনো প্যাকেজের জন্য UPS $16 USD ফি চার্জ করতে পারে।
- প্রেরকের কাছে ফেরত পাঠানোর জন্য ক্যারিয়ার ফি চার্জ করেছে।
প্রাইস অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো অ্যাডজাস্টমেন্ট ভুলভাবে প্রয়োগ করা হয়েছে বলে মনে করলে, প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে অভিযোগ করা দেখুন।
সর্বোচ্চ সীমার ওপর অ্যাডজাস্টমেন্ট
ক্যারিয়ারগুলো প্যাকেজের আকার ও ওজনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। কোনো শিপমেন্ট এই সীমা ছাড়িয়েছে বলে ক্যারিয়ার শনাক্ত করলে বড় অঙ্কের ফি ধার্য করতে পারে। প্যাকেজটি কোন সীমা অতিক্রম করেছে, তা অর্ডারের টাইমলাইনে উল্লেখ থাকতে পারে।
যেমন, কোনো প্যাকেজের ওজন 68 kg-এর বেশি হলে, দৈর্ঘ্য 274 cm-এর বেশি হলে বা দৈর্ঘ্য ও পরিধি মিলিয়ে মাপ 419 cm-এর বেশি হলে UPS সর্বোচ্চ সীমা অতিক্রমের ফি ধার্য করে। UPS Ground Saver-এর সীমাগুলো আরও কম। UPS-এর সব সীমা জানতে UPS-এর প্যাকেজের শর্তাবলি দেখুন। ব্যস্ত সময়ে UPS এই ফি-র ওপর অতিরিক্ত চার্জও নিতে পারে। UPS-এর প্রকাশিত ফি জানতে UPS-এর দৈনিক রেট দেখুন।
অ্যাডজাস্টমেন্ট এড়ানো
আপনার শিপিং ও প্রোডাক্ট সেটিংস সঠিক আছে কিনা তা নিশ্চিত করার মাধ্যমে শিপিং লেবেলের জন্য অতিরিক্ত বা কম মূল্য পরিশোধ করা এড়াতে পারেন।
আপনার শিপিং লেবেলগুলো আরও নির্ভুল করতে:
- আপনি যে আইটেমটি শিপ করছেন তার ওজন মাপুন এবং প্রোডাক্টের বিবরণ পৃষ্ঠায় সেই ওজন যোগ করুন।
- একটি সমর্থিত প্যাকেজের ধরন ব্যবহার করুন।
- আপনার প্যাকেজিংয়ের মাপ নিন ও ওজন করুন।
- আপনার ফুলফিলমেন্ট লোকেশন ও শিপিং গন্তব্য জোনগুলো সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন।
- আপনার ক্যারিয়ার যদি ডাইমেনশনাল ওজন ব্যবহার করে, তবে আপনার ডিফল্ট প্যাকেজের মাপ কনফিগার করুন।
- আপনার শিপমেন্ট সঠিকভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে ক্যারিয়ারের মেইল ক্লাসগুলো পর্যালোচনা করুন।
- বক্সের ভেতরে উল্লেখ থাকা মাপের পরিবর্তে, আপনার প্যাকেজের বাইরের দিকের মাপ নিন।
- পরিমাপগুলোকে রাউন্ড আপ করে নিকটবর্তী পূর্ণ ইঞ্চিতে রূপান্তর করুন, কারণ সাধারণত স্ক্যান করার সময় ক্যারিয়ারগুলো রাউন্ড আপ করে থাকে।
- ট্রানজিটের সময় বক্সের ফ্ল্যাপগুলো যাতে খুলে না যায়, সেজন্য প্যাকেজগুলো ভালোভাবে সিল করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
- স্থানচ্যুতির কারণে প্যাকেজ যাতে ফুলে না যায়, সেজন্য প্যাকেজের ভেতরের প্রোডাক্টগুলো ভালোভাবে সুরক্ষিত করুন।
প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে অভিযোগ করা
যদি আপনার মনে হয় যে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট ভুলভাবে প্রয়োগ করা হয়েছে, তবে Shopify সহায়তায় যোগাযোগ করার আগে অর্ডারের টাইমলাইনে থাকা অ্যাডজাস্টমেন্টের বিবরণ পর্যালোচনা করুন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।
প্রাইস অ্যাডজাস্টমেন্ট থাকা অর্ডারটিতে ক্লিক করুন।
টাইমলাইন বিভাগে, ক্যারিয়ারের দেওয়া অ্যাডজাস্টমেন্টের কারণটি পর্যালোচনা করুন।
প্রকৃত প্যাকেজের বিবরণ, যেমন ওজন ও মাপের সাথে অ্যাডজাস্টমেন্টের কারণটি মিলিয়ে দেখুন।
যদি আপনার মনে হয় যে অ্যাডজাস্টমেন্টটি ভুল, তবে নিচের প্রমাণগুলো সংগ্রহ করুন:
- মেজারিং টেপের পাশে রাখা সিল করা প্যাকেজের ছবি, যেখানে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেখা যাচ্ছে।
- অভিযোগটি ওজন সংক্রান্ত হলে, পরিমাপক স্কেলের ওপর রাখা প্যাকেজের ছবি।
- শিপমেন্টের ট্র্যাকিং নম্বর।
ছবিগুলি অবশ্যই প্রকৃত প্যাকেজের হতে হবে, সেটি আসল হোক বা পুনরায় তৈরি করা কোনো প্যাকেজ। এআই দিয়ে তৈরি ছবি এবং অন্যান্য সিমুলেটেড ছবি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
অর্ডার নম্বর, অ্যাডজাস্টমেন্টের কারণ এবং আপনার প্রমাণসহ Shopify সহায়তা-র সাথে যোগাযোগ করুন।
শিপিং লেবেলের ওপর ট্যাক্স
শিপিং লেবেলের ক্ষেত্রে একেক দেশের ট্যাক্সের নিয়ম একেক রকম হয়ে থাকে। আপনি যে দেশ থেকে প্রোডাক্ট শিপ করছেন, সে দেশের ট্যাক্সের নিয়মগুলো পর্যালোচনা করুন।
আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নে শিপ করেন, তবে নির্দিষ্ট কিছু অর্ডারের জন্য চেকআউটের সময় ভ্যাট সংগ্রহ করতে নিবন্ধন করতে পারেন, যাতে ইউরোপিয়ান ইউনিয়নের গ্রাহকদের ডেলিভারির সময় ট্যাক্স দিতে না হয়।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ শিপিং লেবেলগুলো ট্যাক্সযোগ্য হলেও, আন্তর্জাতিক শিপিং লেবেলগুলো ট্যাক্সযোগ্য নয়। তবে, নিচের শর্তগুলো পূরণ করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না:
- আপনার একটি Australian Business Number আছে। Australian Business Number (ABN) নিবন্ধনের ব্যাপারে আরও জানুন।
- আপনি Australian Goods and Services Tax (GST)-এর জন্য নিবন্ধন করেছেন।
- আপনি আপনার Shopify অ্যাকাউন্টে Australian Business Number যোগ করেছেন।
কানাডা
লেবেলের গন্তব্যে প্রযোজ্য রেটের ওপর ভিত্তি করে শিপিং লেবেলে ট্যাক্স আরোপ করা হয়। আপনার Shopify অ্যাডমিনে কেনার সময় শিপিং লেবেলের খরচের সাথে ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে না। যখন আপনাকে বিল করা হয়, তখন শিপিং লেবেল কেনার সাথে ইনভয়েসে ট্যাক্স যোগ করা হয়।
আপনি যখন Shopify-এর মাধ্যমে Canada Post শিপিং লেবেল কেনেন, তখন আপনার অবস্থান ও আপনার গ্রাহকের ঠিকানার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স গণনা করা হয়। এই ট্যাক্সগুলো আপনার স্টোরের শিপিং রেটে ট্যাক্স চার্জ করুন সেটিং থেকে আলাদা—ওই সেটিং নির্বিশেষে শিপিং লেবেলের ট্যাক্স প্রয়োগ করা হয়। Canada Post লেবেলে নিচের ট্যাক্স নিয়মগুলো প্রযোজ্য হয়:
- GST (Goods and Services Tax) বা HST (হারমোনাইজড সেলস ট্যাক্স): গন্তব্যের প্রদেশে প্রযোজ্য রেটের ওপর ভিত্তি করে প্রয়োগ করা হয়।
- QST (Quebec Sales Tax): শুধুমাত্র তখনই প্রয়োগ করা হয় যখন শিপমেন্টটি কুইবেকে শুরু হয় এবং কুইবেকের কোনো ঠিকানায় পাঠানো হয়।
- PST (Provincial Sales Tax): ব্রিটিশ কলাম্বিয়ায় পাঠানো শিপমেন্টের জন্য শিপিং খরচ ও ট্যাক্সযোগ্য প্রোডাক্ট উভয়ের ওপর PST প্রয়োগ করা হয়।
Canada Post লেবেলগুলো CAD-তে কেনা হলেও আপনার Shopify ইনভয়েসে USD-তে বিল করা হয়। প্রতিদিন দুপুরবেলা বাজার দর অনুযায়ী এক্সচেঞ্জ রেট নির্ধারণ করা হয়। আপনাকে CAD-তে বিল করা হলে কনভার্শনের জন্য 1.5% কারেন্সি এক্সচেঞ্জ ফি প্রযোজ্য হবে। স্থানীয় মুদ্রায় বিলিং সম্পর্কে আরও জানুন।
ফ্রান্স
ফ্রান্সে কেনা শিপিং লেবেলে কোনো ট্যাক্স ধার্য করা হয় না।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে কেনা শিপিং লেবেলে কোনো ট্যাক্স ধার্য করা হয় না।
যুক্তরাষ্ট্র
নিচের স্টেট, জেলা এবং অঞ্চলে কেনা শিপিং লেবেলের ওপর ট্যাক্স ধার্য করা হয়:
- অ্যারিজোনা
- ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া
- হাওয়াই
- নিউ মেক্সিকো
- পুয়ের্তো রিকো
- ওয়েস্ট ভার্জিনিয়া
লেবেলের গন্তব্যের প্রযোজ্য রেটের ওপর ভিত্তি করে শিপিং লেবেলে ট্যাক্স ধার্য করা হয়। আপনার Shopify অ্যাডমিনে কেনার সময় শিপিং লেবেলের খরচের সাথে ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে না। যখন আপনাকে বিল করা হয় তখন শিপিং লেবেল কেনার পাশাপাশি ইনভয়েসে ট্যাক্স যোগ করা হয়।
যদি আপনি মনে করেন যে আপনি ট্যাক্স অব্যাহতির যোগ্য, তাহলে কীভাবে বিলিং ট্যাক্স অব্যাহতির জন্য আবেদন করবেন তা জেনে নিন। আপনার অব্যাহতির শংসাপত্র প্রদান করতে আপনি Shopify সহায়তার সাথেও যোগাযোগ করতে পারেন।
ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের জন্য চেকআউটে ভ্যাট সংগ্রহ করা
1 জুলাই 2021 থেকে, গ্রাহকের অর্ডারের ডেলিভারি পাওয়ার সময় ট্যাক্স পরিশোধ করার পরিবর্তে আপনি ইউরোপীয় ইউনিয়নের (EU) গ্রাহকদের থেকে চেকআউটের সময়ই ভ্যাট সংগ্রহ করতে পারবেন।
আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকেন এবং আপনার Shopify স্টোর চেকআউটে ভ্যাট সংগ্রহ করুক তা চান, তাহলে আপনার একটি Import One-Stop Shop (IOSS) স্কিম প্রয়োজন, যা Non-Union One-Stop Shop (OSS) নামেও পরিচিত। পাশাপাশি আপনার Shopify অ্যাডমিনে IOSS নম্বরটি যোগ করতে হবে।
শুরু করার আগে
IOSS-এর মাধ্যমে ভ্যাট সংগ্রহ করার জন্য নিম্নলিখিত বিষয় ও প্রয়োজনীয়তাগুলো পর্যালোচনা করুন:
- ইউরোপীয় ইউনিয়নের বাইরের যেসব ব্যবসা ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের কাছে পণ্য শিপ করে, তাদের চেকআউটে ভ্যাট সংগ্রহ করার বাধ্যবাধকতা নেই।
- আপনি কখন ভ্যাট সংগ্রহ করতে পারবেন তা বুঝতে IOSS ইউরোপীয় ইউনিয়ন ট্যাক্স রেফারেন্স পর্যালোচনা করুন।
- আপনাকে একটি EU সদস্য দেশের মাধ্যমে IOSS-এর জন্য আবেদন করতে হবে। IOSS নম্বর পাওয়ার পর, আপনার Shopify অ্যাডমিনে ট্যাক্স নিবন্ধনের সাথে এটি যোগ করতে হবে।
- আপনার Shopify অ্যাডমিনে IOSS নম্বর যোগ করার আগে, আপনাকে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি শিপিং প্রোফাইল সেট আপ করতে হবে।
আপনার Shopify অ্যাডমিনে IOSS নম্বর যোগ করুন
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > ট্যাক্স ও শুল্ক-এ যান।
ট্যাক্স অঞ্চল বিভাগে, ইউরোপীয় ইউনিয়ন-এর পাশে ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
EU-তে শিপিং বিভাগে, EU-তে বিক্রয়ের ওপর ভ্যাট-এর পাশে ভ্যাট সংগ্রহ করুন-এ ক্লিক করুন।
নিবন্ধনের দেশ থেকে, আপনি যে দেশে IOSS-এর জন্য নিবন্ধন করেছেন সেটি নির্বাচন করুন।
IOSS ভ্যাট নম্বর-এ আপনার IOSS নম্বর লিখুন।
ভ্যাট সংগ্রহ করুন-এ ক্লিক করুন।
শিপিং লেবেলের বিলিং ট্রাবলশুটিং
শিপিং লেবেলের বিলিংয়ের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে নিচের তথ্যগুলো ব্যবহার করুন।
শিপিং লেবেল কিনতে না পারার সমস্যা ট্রাবলশুট করুন
আপনি শিপিং লেবেল কিনতে না পারলে, ধরে নিতে হবে যে আপনার বিলিং থ্রেশহোল্ড অতিক্রম করেছে এবং কোনো বকেয়া বিল রয়েছে।
ধাপ:
- আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > বিলিং-এ যান।
- বিল বিভাগে কোনো অপরিশোধিত বিল আছে কিনা তা দেখে নিন।
- কোনো বিল বাকি থাকলে, বকেয়া ব্যালেন্স পরিশোধ করতে এখনই পে করুন-এ ক্লিক করুন।
- পেমেন্ট প্রক্রিয়া হওয়ার পর আবার শিপিং লেবেল কেনার চেষ্টা করুন।
বিলে অপ্রত্যাশিত শিপিং চার্জের সমস্যা ট্রাবলশুট করুন
আপনার বিলে অপ্রত্যাশিত শিপিং চার্জ দেখতে পেলে, সম্ভাব্য নিচের কারণগুলো পর্যালোচনা করুন:
- দামের সমন্বয়: আপনার প্যাকেজ স্ক্যান করার পর কোনো ক্যারিয়ার লেবেলের দাম সমন্বয় করে থাকতে পারে। সমন্বয় সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তির জন্য অর্ডারের টাইমলাইনটি পর্যালোচনা করুন।
- থ্রেশহোল্ড বিলিং: আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো লেবেল কিনে থাকলে, আপনার নিয়মিত বিলিংয়ের তারিখের আগেই থ্রেশহোল্ড বিল শুরু হয়ে যেতে পারে।
- কারেন্সি কনভার্শন: আপনার স্টোরটি কানাডায় হলে এবং আপনি Canada Post লেবেল কিনলে, চার্জগুলো CAD থেকে USD-তে রূপান্তরিত হয়, যার ফলে প্রত্যাশিত পরিমাণের চেয়ে আলাদা অংক আসতে পারে।
- ট্যাক্স: শিপিং লেবেলের ট্যাক্স কেনার সময় নয়, বরং বিলিংয়ের সময় যোগ করা হয়। তাই বিলের পরিমাণটি কেনার সময় দেখানো লেবেলের দামের চেয়ে বেশি হতে পারে।
আপনার Shopify অ্যাডমিনে শিপিং ফি দেখে একটি চার্জের উৎস চিহ্নিত করতে পারেন।
ধাপ:
- আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > বিলিং-এ যান।
- অপ্রত্যাশিত চার্জযুক্ত বিলে ক্লিক করুন।
- অর্ডার অনুযায়ী খরচের বিবরণ দেখতে শিপিং বিভাগে গিয়ে ফির সংখ্যার ওপর ক্লিক করুন।
- সরাসরি অর্ডারে যেতে অর্ডার নম্বরে ক্লিক করুন এবং অর্ডারের টাইমলাইনে থাকা লেবেলের বিবরণ পর্যালোচনা করুন।
স্টোরের লোকেশনের সাথে না মেলা ট্যাক্স চার্জ ট্রাবলশুট করুন
যদি আপনার স্টোরের ঠিকানার পরিবর্তে অন্য কোনো লোকেশনের ট্যাক্স চার্জ দেখানো হয়, তবে তার কারণ হলো শিপিং লেবেলের ট্যাক্স স্টোরের ঠিকানার বদলে গন্তব্যের ঠিকানার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি קুইবেকে Canada Post-এর লেবেল শিপ করেন, তবে আপনার স্টোর কুইবেকে না থাকলেও QST প্রযোজ্য হতে পারে।
আপনার অঞ্চলে কীভাবে ট্যাক্স গণনা করা হয় সে সম্পর্কে তথ্যের জন্য শিপিং লেবেলের ট্যাক্স বিভাগটি পর্যালোচনা করুন।
চেকআউটের শিপিং রেটের চেয়ে ভিন্ন লেবেল খরচের সমস্যা ট্রাবলশুট করুন
আপনার শিপিং লেবেলের খরচ যদি চেকআউটে গ্রাহকের দেওয়া অর্থের থেকে আলাদা হয়, তবে নিম্নলিখিত কারণগুলোর জন্য এটি ঘটতে পারে:
- আলাদা রেট সোর্স: আপনি যদি চেকআউটে Shopify-সমর্থিত শিপিং রেট দেখান, তবে কোনো তৃতীয়-পক্ষের অ্যাপের মাধ্যমে লেবেল কেনেন, তাহলে রেটগুলো মিলবে না। Shopify-সমর্থিত শিপিংয়ে ছাড়ের রেট দেওয়া হয়, যা তৃতীয়-পক্ষের প্রোভাইডারদের থেকে আলাদা।
- মার্কআপ সেটিংস: আপনার শিপিং রেটে কোনো মার্কআপ যোগ করা থাকলে, গ্রাহকরা সাধারণ ক্যারিয়ার রেটের চেয়ে বেশি অর্থ প্রদান করে থাকেন।
- দামের সমন্বয়: স্ক্যান করার পর ক্যারিয়ার লেবেলের দাম সমন্বয় করলে, চূড়ান্ত খরচ আসল কেনার দাম থেকে আলাদা হয়ে যায়।
ধারাবাহিক মূল্য নির্ধারণ নিশ্চিত করতে, রেট দেখানো এবং লেবেল কেনা উভয়ের জন্যই হয় Shopify-সমর্থিত শিপিং ব্যবহার করুন, বা আপনার তৃতীয়-পক্ষের লেবেল প্রোভাইডারের রেট দেখানোর জন্য আপনার চেকআউট কনফিগার করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
শিপিং লেবেলের বিলিং সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো নিচে পর্যালোচনা করুন।
আমাকে কখন শিপিং লেবেলের জন্য বিল করা হবে?
আপনি আপনার বিলিং থ্রেশহোল্ডে পৌঁছালে সাথে সাথেই শিপিং লেবেল বিল করা হয়। যদি আপনি একটি বিলিং সাইকেলে আপনার থ্রেশহোল্ডে না পৌঁছান, তাহলে আপনার মাসিক Shopify সাবস্ক্রিপশন বিলে শিপিং লেবেলের চার্জগুলি অন্তর্ভুক্ত করা হয়।
শিপিং লেবেল এবং দামের সমন্বয়ের জন্য কেন আলাদা চার্জ দেখা যায়?
প্রাথমিক লেবেল ক্রয় এবং পরবর্তী যেকোনো দামের সমন্বয় সম্পূর্ণ আলাদা চার্জ। আপনার প্যাকেজ স্ক্যান করার পরে ক্যারিয়ার দামের সমন্বয়গুলি প্রয়োগ করে, যা লেবেলটি ক্রয় করার কয়েক দিন বা কয়েক সপ্তাহ পরেও হতে পারে।
আমি কি কোনো শিপিং লেবেলের জন্য রিফান্ড পেতে পারি?
কোনো শিপিং লেবেল ব্যবহার করার আগে আপনি যদি সেটি বাতিল করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে রিফান্ডটি ক্রেডিট হিসেবে ইস্যু করা হয়। এই ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে ভবিষ্যৎ শিপিং লেবেল ক্রয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শিপিং লেবেল বাতিল করা সম্পর্কে আরও জানুন।
শিপিং লেবেলের উপর কেন আমার থেকে ট্যাক্স চার্জ করা হচ্ছে?
স্থানীয় ট্যাক্স আইনের মাধ্যমে শিপিং লেবেল ট্যাক্স নির্ধারিত হয় এবং এটি আপনার শিপমেন্টের গন্তব্যের উপর ভিত্তি করে ধার্য করা হয়। কিছু অঞ্চলে, শিপিং পরিষেবাগুলি ট্যাক্সযোগ্য। বিলিংয়ের সময় আপনার ইনভয়েসে এই ট্যাক্সগুলি যোগ করা হয়। আপনি যদি মনে করেন যে আপনি ট্যাক্স অব্যাহতি পাওয়ার যোগ্য, তাহলে বিলিংয়ের ক্ষেত্রে ট্যাক্স অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করার পদ্ধতিটি জেনে নিন।
কীভাবে আমি দামের সমন্বয় এড়াতে পারি?
দামের সমন্বয় কমানোর জন্য, লেবেলগুলি ক্রয় করার আগে সিল করা প্যাকেজগুলির ওজন মাপুন এবং ডাইমেনশন সঠিকভাবে পরিমাপ করুন। আপনার প্যাকেজিংয়ের বাইরের ডাইমেনশনগুলি ব্যবহার করুন, নিকটবর্তী পূর্ণ ইঞ্চিতে পরিমাপগুলি রাউন্ড আপ করুন এবং ট্রানজিটের সময় যাতে কোনো পরিবর্তন না হয় তা নিশ্চিত করার জন্য ভালোভাবে প্যাকেজগুলি সিল করুন। আরও টিপস পাওয়ার জন্য সমন্বয় এড়ানো বিভাগটি দেখুন।
উদ্ধৃত দাম থেকে আমার শিপিং চার্জ কেন আলাদা?
লেবেল ক্রয় করার সময় যে দামটি দেখা গিয়েছিল, নিম্নোক্ত কারণগুলির জন্য আপনার বিলে থাকা চূড়ান্ত শিপিং চার্জটি তা থেকে আলাদা হতে পারে:
- দামের সমন্বয়: ক্যারিয়ার আপনার প্যাকেজটি স্ক্যান করেছে এবং এটি নির্দিষ্ট করা আকার বা ওজনের চেয়ে আলাদা বলে চিহ্নিত করেছে।
- ট্যাক্স: শিপিং লেবেল ট্যাক্স ক্রয়ের সময় নয়, বরং বিলিংয়ের সময় যোগ করা হয়।
- মুদ্রা রূপান্তর: Canada Post লেবেলগুলির জন্য, আপনার ইনভয়েসে CAD দামটিকে USD-এ রূপান্তরিত করা হয়।
আরও বিবরণের জন্য লেবেলের খরচের চেয়ে চেকআউটের শিপিং রেট আলাদা হয় বিভাগটি পর্যালোচনা করুন।
আমার ডিসপুট প্রত্যাখ্যান করা হলে কী হবে?
ক্যারিয়ার যদি আপনার মূল্য সমন্বয়ের বিতর্ক প্রত্যাখ্যান করে, তবে আপনার অ্যাকাউন্টে মূল সমন্বয় চার্জ থেকে যাবে। বিতর্কের ক্ষেত্রে প্যাকেজের ডাইমেনশন বা ওজনের স্পষ্ট ছবির প্রমাণ প্রয়োজন। আপনি যদি পর্যাপ্ত প্রমাণ না দিয়ে থাকেন, তবে আপনি শিপমেন্টটি পুনরায় তৈরি করে উপযুক্ত ডকুমেন্টেশন সহ বিতর্কটি আবার জমা দিতে পারবেন। ছবিগুলি অবশ্যই প্রকৃত প্যাকেজের হতে হবে, যেমন- আসল প্যাকেজ অথবা পুনরায় তৈরি করা শিপমেন্ট। এআই দিয়ে তৈরি ছবি এবং অন্যান্য সিমুলেটেড ছবি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
ক্রয়ের কয়েক সপ্তাহ পর আমি কোনো লেবেল ব্যবহার করলে কী হবে?
ক্রয়ের অনেক দিন পর লেবেলগুলি ব্যবহার করলে বিলিংয়ের সমস্যা দেখা দিতে পারে। ক্যারিয়ারগুলি আপনাকে সরাসরি ইনভয়েস পাঠাতে পারে এবং UPS লেবেলগুলির ক্ষেত্রে, অপরিশোধিত ইনভয়েসের ফলে বিলম্বিত চার্জ যুক্ত হতে পারে অথবা আপনার লেবেল ক্রয়ের ক্ষমতা স্থগিত হতে পারে। বকেয়া ডাকমাশুলের জন্য USPS প্রাপকের কাছ থেকে চার্জ নিতে পারে। আন্তর্জাতিক শিপমেন্টের ক্ষেত্রে, যদি Electronic Advanced Data (EAD) আর উপলভ্য না থাকে (সাধারণত শিপিংয়ের তারিখের 45 দিন পর আর্কাইভ করা হয়), তাহলে কাস্টমস প্যাকেজগুলি প্রত্যাখ্যান করতে পারে। আপনি কেবল ক্রয়ের 30 দিনের মধ্যে লেবেলগুলি বাতিল করতে পারবেন।
Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে
আপনার সমস্যার দ্রুত সমাধান পেতে Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করার আগে নিম্নলিখিত তথ্যগুলি সংগ্রহ করে রাখুন:
- বিলিংয়ের সমস্যার কারণে প্রভাবিত হওয়া অর্ডার নম্বর(গুলি)।
- অপ্রত্যাশিত চার্জ দেখানো আপনার বিলের স্ক্রিনশট।
- আপনার বিলে যে তারিখে চার্জটি দেখা গিয়েছিল।
- দামের সমন্বয়ের ডিসপুটের জন্য:
- দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেখা যাচ্ছে এমন মেজারিং টেপ সহ প্যাকেজের ছবি। ছবিগুলি অবশ্যই প্রকৃত প্যাকেজের হতে হবে, সেটি আসল হোক বা পুনরায় তৈরি করা কোনো প্যাকেজ। এআই দিয়ে তৈরি ছবি এবং অন্যান্য সিমুলেটেড ছবি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
- পরিমাপ স্কেলে রাখা প্যাকেজের ছবি (ওজন সংক্রান্ত ডিসপুটের জন্য)।
- শিপমেন্টের ট্র্যাকিং নম্বর।
- ক্যারিয়ারের সমন্বয়ের কারণ (অর্ডারের টাইমলাইনে দেখা যায়)।
- ট্যাক্স সম্পর্কিত প্রশ্নের জন্য:
- আপনার স্টোরের ব্যবসার ঠিকানা।
- প্রশ্নবিদ্ধ শিপমেন্টটির গন্তব্যের ঠিকানা।
- আপনার মতে প্রযোজ্য হতে পারে এমন যেকোনো ট্যাক্স অব্যাহতির শংসাপত্র।
- ট্রাবলশুটিং বিভাগ থেকে আপনি ইতোমধ্যে যে সমস্ত পদক্ষেপ ব্যবহার করে দেখেছেন।