আলাদাভাবে শিপিং লেবেল কেনা
আপনি আপনার Shopify অ্যাডমিনে আলাদাভাবে শিপিং লেবেল কিনতে পারবেন। আপনি যদি বাল্কে শিপিং লেবেল কিনতে চান, তাহলে বাল্কে শিপিং লেবেল কেনা দেখুন।
আপনার ফুলফিলমেন্ট লোকেশনের ওপর ভিত্তি করে, আপনি Shopify-এর ক্যারিয়ার অ্যাকাউন্টগুলোর মাধ্যমে নিচের ক্যারিয়ারগুলো থেকে লেবেল কিনতে পারবেন:
| ফুলফিলমেন্ট লোকেশন | শিপিং ক্যারিয়ার |
|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র |
|
| কানাডা |
|
| অস্ট্রেলিয়া | |
| যুক্তরাজ্য | |
| ফ্রান্স | |
| জার্মানি |
|
| ইতালি | |
| নেদারল্যান্ডস |
|
| পোল্যান্ড |
|
| স্পেন |
ট্যাক্স বাদ দিয়ে শিপিং লেবেলের খরচটি আপনার স্থানীয় মুদ্রায় দেখা যায়, যেমন ফ্রান্সে EUR বা যুক্তরাজ্যে GBP। একটি শিপিং লেবেল কেনার পর, খরচ এবং ট্যাক্স আপনার Shopify অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে বিল করা হয়। বিলিংয়ের জন্য আপনি যে মুদ্রা সেট করেছেন, সেই মুদ্রায় আপনি আপনার বিল পরিশোধ করবেন।
আরও তথ্যের জন্য, বিলিং এবং ট্যাক্স দেখুন।
এই পৃষ্ঠায়
প্রথম শিপিং লেবেল কেনার আগে
আপনার প্রথম শিপিং লেবেল কেনার আগে নিম্নলিখিতগুলি করুন:
- একটি নির্দিষ্ট ক্যারিয়ার ব্যবহারের বিবরণগুলো পর্যালোচনা করুন। প্রতিটি শিপিং ক্যারিয়ারের নিজস্ব নীতিমালা, রিসোর্স এবং প্রয়োজনীয়তা রয়েছে।
- আপনার শিপিং ফি সঠিক রাখতে আপনার স্টোরের ডিফল্ট প্যাকেজের বিবরণ সেট করুন।
- আপনার শিপিং লেবেল এবং শিপিং ডকুমেন্টস প্রিন্ট করতে ডেস্কটপ প্রিন্টার বা Shopify-সমর্থিত লেবেল প্রিন্টার সেট আপ করুন।
শিপিং লেবেল কেনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
শিপিং লেবেল কেনার সময় নিম্নলিখিত বিবেচ্য বিষয়সমূহ পর্যালোচনা করুন:
- DDP (ডেলিভারড ডিউটি পেইড) লেবেলগুলো শুধুমাত্র Managed Markets এবং নির্দিষ্ট ক্যারিয়ারগুলোর জন্য সমর্থিত। যদি আপনি চেকআউটে শুল্ক এবং আমদানি ট্যাক্স সংগ্রহ করেন এবং Managed Markets বা কোনো সমর্থিত ক্যারিয়ার ব্যবহার না করেন, তাহলে আপনাকে অবশ্যই শিপিং লেবেলটি বাহ্যিকভাবে কিনতে হবে বা অর্ডারের রিফান্ড করতে হবে।
- আন্তর্জাতিক শিপমেন্টের জন্য হারমোনাইজড সিস্টেম (HS) কোড প্রয়োজন। এছাড়াও, অর্ডারে থাকা পণ্যগুলোর বিবরণ বিস্তারিত, সুনির্দিষ্ট এবং সহজ ভাষায় হওয়া আবশ্যক।
- আপনি আন্তর্জাতিকভাবে শিপিং করলে, আপনার শিপমেন্টের ঘোষিত মূল্য 2,500 USD-এর বেশি হতে পারবে না।
- আপনি লেবেল কেনার ফ্লো চলাকালীন বা লেবেলগুলো কেনার পর যেকোনো সময় শিপিং লেবেল পৃষ্ঠা থেকে আপনার শিপিং লেবেলগুলো প্রিন্ট করতে পারবেন।
DDP লেবেল
ডেলিভারড ডিউটি পেইড (DDP) লেবেল হলো এমন শিপিং লেবেল যার মধ্যে আন্তর্জাতিক শুল্ক এবং আমদানি ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে। আন্তর্জাতিক গ্রাহকদের কাছে আপনার পণ্য শিপ করার জন্য DDP লেবেল ব্যবহার করলে, আপনার গ্রাহকের দেশ বা অঞ্চলে কাস্টমস কর্তৃপক্ষের আরোপ করা যেকোনো অতিরিক্ত চার্জের দায়ভার আপনি গ্রহণ করবেন।
শিপিং লেবেলের সাথে DDP লেবেল কেনা
Shopify-এর ক্যারিয়ার অ্যাকাউন্টগুলোর মাধ্যমে শিপিং লেবেল কেনার সময় DDP (ডেলিভারড ডিউটি পেইড) লেবেলগুলো শুধুমাত্র নির্দিষ্ট ক্যারিয়ারগুলোর জন্য সমর্থিত। আপনি যদি চেকআউটে শুল্ক এবং আমদানি ট্যাক্স সংগ্রহ করেন, তাহলে আপনি নিচের ক্যারিয়ারগুলোর জন্য DDP লেবেল কিনতে পারেন:
- Canada Post (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গন্তব্যগুলোতে)
- DHL Express
- DHL Express Canada
- DHL eCommerce
আপনি যদি Shopify-এর ক্যারিয়ার অ্যাকাউন্টগুলোর সাথে অন্য কোনো ক্যারিয়ার ব্যবহার করেন, তাহলে যেসব অর্ডারের জন্য শুল্ক সংগ্রহ করা হয়েছে সেগুলোর জন্য আপনি কোনো লেবেল কিনতে পারবেন না। আপনাকে লেবেলটি বাহ্যিকভাবে কিনতে হবে বা অর্ডারের রিফান্ড করতে হবে।
DDP লেবেল কেনা সম্পর্কে আরও জানুন।
শিপিং লেবেল কিনুন এবং প্রিন্ট করুন
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার-এ যান।
অপূর্ণ আইটেম আছে এমন একটি অর্ডারে ক্লিক করুন।
অপূর্ণ বিভাগে, শিপিং লেবেল তৈরি করুন-এ ক্লিক করুন।
আইটেম বিভাগে, এই ফুলফিলমেন্টের অন্তর্ভুক্ত করতে চান এমন আইটেমগুলোর সংখ্যা নিশ্চিত করুন।
ঐচ্ছিক: স্বতন্ত্র আইটেমগুলোর ওজন সামঞ্জস্য করতে নিচের কাজটি করুন:
- আইটেম বিভাগে, ওজন এডিট করুন-এ ক্লিক করুন।
- প্রতিটি আইটেমের জন্য ওজন অ্যাডজাস্ট করুন। যদি আপনার আইটেমগুলোর ওজন একই হয়, তবে ওজনটি লিখুন। কোনো অর্ডারের জন্য আইটেম ফিল্ডে ক্লিক করে প্রতিটি শিপমেন্টের আইটেমগুলোর ওজন যাচাই করুন। মোট প্যাকেজের ওজন অ্যাডজাস্ট করতে, সব আইটেমে একই ওজন প্রয়োগ করুন ফিল্ডে ওজন লিখুন এবং তারপর সবগুলোতে প্রয়োগ করুন-এ ক্লিক করুন।
- আপনি যদি পণ্যের বিবরণে ওজনগুলো সেভ করতে চান, তবে পণ্যের বিবরণে ওজন সেভ করুন নির্বাচন করুন।
- সম্পন্ন-এ ক্লিক করুন।
আপনি যদি আন্তর্জাতিকভাবে শিপিং করে থাকেন, তবে আপনাকে একটি কাস্টমস ফর্ম পূরণ করতে হবে:
- আইটেম বিভাগে, কাস্টমসের তথ্য এডিট করুন-এ ক্লিক করুন।
- আপনার পণ্যের তথ্য যেমন ওজন, পরিমাণ, মূল্য এবং বিবরণ যাচাই করুন। আন্তর্জাতিক শিপমেন্টের ঘোষিত সর্বোচ্চ মূল্য $2,500 USD হতে পারে।
- উৎপত্তির দেশ নির্বাচন করুন।
- একটি HS (হারমোনাইজড সিস্টেম) কোড লিখুন।
প্যাকেজ এবং ওজন বিভাগে, একটি বিদ্যমান প্যাকেজ নির্বাচন করুন অথবা একটি নতুন প্যাকেজ তৈরি করুন:
- একটি বিদ্যমান প্যাকেজ ব্যবহার করতে, ড্রপ-ডাউন মেনু থেকে একটি প্যাকেজ নির্বাচন করুন।
- নতুন প্যাকেজ তৈরি করতে, এই ধাপগুলো অনুসরণ করুন:
- প্যাকেজ বিভাগে, প্যাকেজ যোগ করুন-এ ক্লিক করুন।
- প্যাকেজ যোগ করুন ডায়ালগে, আপনার নতুন প্যাকেজ সম্পর্কিত তথ্য লিখুন।
- প্যাকেজ যোগ করুন-এ ক্লিক করুন।
মোট ওজন (প্যাকেজসহ) ফিল্ডে, আপনার শিপমেন্টের মোট ওজন অ্যাডজাস্ট করে তা নিশ্চিত করুন।
শিপিং পরিষেবা বিভাগে, একটি শিপিংয়ের পদ্ধতি নির্বাচন করুন। ডিফল্টরূপে, প্রদর্শিত পরিষেবাগুলো হলো সেগুলো যা আপনি পছন্দের ক্যারিয়ার এবং শিপিং পরিষেবা হিসেবে সেট করেছেন। যোগ্য সব শিপিং পরিষেবা দেখতে, সব-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: ডেলিভারির সময় স্বাক্ষর বা বয়সের প্রমাণের মতো অতিরিক্ত কোনো পরিষেবা নির্বাচন করুন। ক্যারিয়ার অনুযায়ী অতিরিক্ত পরিষেবাগুলো ভিন্ন হতে পারে। আরও জানতে, নির্দিষ্ট ক্যারিয়ারের পৃষ্ঠা দেখুন।
আপনি যদি ইউনাইটেড স্টেটসের কোনো লোকেশন থেকে শিপিং করেন, তাহলে শিপিং বিমা বিভাগে আপনি আপনার শিপমেন্টে শিপিং বিমা যোগ করতে পারবেন। কভারেজের পরিমাণ হিসেবে অর্ডারের আইটেমগুলোর মূল্য এবং যেকোনো শিপিং খরচের সম্পূর্ণ বা আংশিক অন্তর্ভুক্ত থাকতে পারে।
শিপিংয়ের তারিখ ফিল্ডে, শিপিংয়ের একটি তারিখ নির্বাচন করুন। আপনি যদি সেই তারিখে স্বয়ংক্রিয়ভাবে আপনার গ্রাহকদের কাছে শিপমেন্টের বিবরণ পাঠাতে চান, তবে গ্রাহকদের কাছে শিপিংয়ের তথ্য পাঠান নির্বাচন করুন।
সারাংশ বিভাগে আপনার শিপিংয়ের বিবরণ পর্যালোচনা করুন এবং তারপর শিপিং লেবেল কিনুন-এ ক্লিক করুন। আপনাকে আপনার কার্ড প্রদানকারীর কাছে নিজের পরিচয় যাচাই করতে বলা হতে পারে।
যেকোনো কাস্টমস ফর্ম বা প্যাকিং স্লিপের সাথে আপনার শিপিং লেবেলগুলো প্রিন্ট করবেন কি না তা বেছে নিন এবং এরপর আপনার শিপিং লেবেল ও শিপিংয়ের ডকুমেন্টস প্রিন্ট করুন।
মোবাইল
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- আপনি যে অর্ডারটি পূরণ করতে চান তাতে ট্যাপ করুন।
- অপূর্ণ বিভাগে, শিপিং লেবেল তৈরি করুন-এ ট্যাপ করুন।
- আইটেম বিভাগে, এই ফুলফিলমেন্টের অন্তর্ভুক্ত করতে চান এমন আইটেমগুলোর সংখ্যা নিশ্চিত করুন।
- আপনি যদি আন্তর্জাতিকভাবে শিপিং করে থাকেন, তবে আপনাকে একটি কাস্টমস ফর্ম প্রতিটি পণ্যের জন্য পূরণ করতে হবে:
- কাস্টমসের তথ্য বিভাগে,
আইকনে ট্যাপ করুন এবং তারপর আপনার পণ্য নির্বাচন করুন।
- আপনার পণ্যের তথ্য যেমন ওজন, পরিমাণ, মূল্য এবং বিবরণ যাচাই করুন। আন্তর্জাতিক শিপমেন্টের ঘোষিত সর্বোচ্চ মূল্য $2,500 USD হতে পারে।
- উৎপত্তির দেশ নির্বাচন করুন।
- HS (হারমোনাইজড সিস্টেম) কোড বিভাগে, সেট করুন-এ ট্যাপ করুন এবং এরপর আপনার HS (হারমোনাইজড সিস্টেম) কোড লিখুন।
- কাস্টমস ফর্ম সম্পূর্ণ করতে ✓ আইকনে ট্যাপ করুন।
- কাস্টমসের তথ্য বিভাগে,
- এই প্যাকেজ এবং ওজন বিভাগে, একটি বিদ্যমান প্যাকেজ নির্বাচন করুন অথবা একটি নতুন প্যাকেজ তৈরি করুন:
- একটি বিদ্যমান প্যাকেজ ব্যবহার করতে, ড্রপ-ডাউন মেনু থেকে একটি প্যাকেজ নির্বাচন করুন।
- নতুন প্যাকেজ তৈরি করতে, এই ধাপগুলো অনুসরণ করুন:
- প্যাকেজ বিভাগে,
আইকনে ট্যাপ করুন।
- প্যাকেজ যোগ করুন ডায়ালগে, আপনার নতুন প্যাকেজ সম্পর্কিত তথ্য লিখুন।
- প্যাকেজ যোগ করুন-এ ট্যাপ করুন।
- প্যাকেজ বিভাগে,
- মোট ওজন (প্যাকেজসহ) ফিল্ডে, আপনার শিপমেন্টের মোট ওজন লিখুন।
- শিপিং পরিষেবা বিভাগে, শিপিংয়ের একটি তারিখ নির্বাচন করুন। আপনি যদি সেই তারিখে স্বয়ংক্রিয়ভাবে আপনার গ্রাহকদের কাছে শিপমেন্টের বিবরণ পাঠাতে চান, তবে গ্রাহককে এখন বিস্তারিত ইমেইল করুন চালু করুন।
- শিপিং পরিষেবা বিভাগে, একটি শিপিংয়ের পদ্ধতি নির্বাচন করুন। ডিফল্টরূপে, প্রদর্শিত পরিষেবাগুলো হলো সেগুলো যা আপনি পছন্দের ক্যারিয়ার এবং শিপিং পরিষেবা হিসেবে সেট করেছেন। যোগ্য সব শিপিং পরিষেবা দেখতে, সব দেখান-এ ট্যাপ করুন।
- ঐচ্ছিক: ডেলিভারির সময় স্বাক্ষর বা বয়সের প্রমাণের মতো অতিরিক্ত কোনো পরিষেবা নির্বাচন করুন। ক্যারিয়ার অনুযায়ী অতিরিক্ত পরিষেবাগুলো ভিন্ন হতে পারে। আরও জানতে, নির্দিষ্ট ক্যারিয়ারের পৃষ্ঠা দেখুন।
- আপনি যদি ইউনাইটেড স্টেটসের কোনো লোকেশন থেকে শিপিং করেন, তাহলে শিপিং বিমা বিভাগে আপনি আপনার শিপমেন্টে শিপিং বিমা যোগ করতে পারবেন। কভারেজের পরিমাণ হিসেবে অর্ডারের আইটেমগুলোর মূল্য এবং যেকোনো শিপিং খরচের সম্পূর্ণ বা আংশিক অন্তর্ভুক্ত থাকতে পারে।
- আপনার ক্রয়ের সারাংশ পর্যালোচনা করুন এবং তারপর শিপিং লেবেল কিনুন-এ ট্যাপ করুন। আপনাকে আপনার কার্ড প্রদানকারীর কাছে নিজের পরিচয় যাচাই করতে বলা হতে পারে।
- যেকোনো কাস্টমস ফর্ম বা প্যাকিং স্লিপের সাথে আপনার শিপিং লেবেলগুলো প্রিন্ট করবেন কি না তা বেছে নিন এবং এরপর আপনার শিপিং লেবেল ও শিপিংয়ের ডকুমেন্টস প্রিন্ট করুন।
প্রস্তাবিত শিপিং পরিষেবাগুলো
আপনি যখন শিপিং লেবেল কেনেন, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি প্রস্তাবিত শিপিং পরিষেবা নির্বাচিত হতে পারে। এই প্রস্তাবিত পরিষেবাটি মূলত আপনি অতীতে একই ধরনের অর্ডারের ক্ষেত্রে যেসব পরিষেবা ব্যবহার করেছেন তার উপর ভিত্তি করে তৈরি। আরও শিপিং লেবেল কেনার পর আরও অর্ডারের জন্য একটি প্রস্তাবিত পরিষেবা উপলভ্য হবে।
প্রাসঙ্গিক ট্রাবলশুটিং
শিপিং লেবেল তৈরি করুন বিকল্পটি অর্ডারের অপূর্ণ বিভাগ থেকে উপলভ্য। যদি কোনো অর্ডার আগে থেকেই সম্পূর্ণরূপে পূরণ করা থাকে এবং আপনাকে একটি রিপ্লেসমেন্ট শিপমেন্ট পাঠাতে হয়, তবে লেবেল বাতিল করা না গেলে রিপ্লেসমেন্ট লেবেল কেনা দেখুন।