Rollo লেবেল প্রিন্টার

আপনি শিপিং লেবেল প্রিন্ট করতে Rollo লেবেল প্রিন্টার ব্যবহার করতে পারেন। Rollo লেবেল প্রিন্টার USB দিয়ে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করা যায় এবং এতে প্রিন্ট করতে কোনো টোনার বা কালির প্রয়োজন হয় না।

আপনার Rollo লেবেল প্রিন্টার ইনস্টল করতে, সেট আপ করতে বা ট্রাবলশুটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্যের প্রয়োজন হলে, Rollo সাপোর্টে যোগাযোগ করুন।

আপনার Rollo লেবেল প্রিন্টার সেট আপ করুন

আপনার Rollo লেবেল প্রিন্টার সেট আপ করতে এই ধাপগুলো অনুসরণ করুন।

ধাপগুলো:

  1. প্রিন্টারের সুইচ যদি On-এ সেট করা থাকে, তবে প্রিন্টারের পেছনে থাকা সুইচটি চেপে এটি বন্ধ করে দিন।
  2. আপনার Rollo লেবেল প্রিন্টারের সাথে পাওয়ার কেবল কানেক্ট করুন।
  3. পাওয়ার কেবলের অপর প্রান্তটি আপনার পাওয়ার অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করুন এবং অ্যাডাপ্টারটিকে পাওয়ার আউটলেটের সাথে কানেক্ট করুন।
  4. USB কেবলটি আপনার প্রিন্টারের সাথে এবং অপর প্রান্তটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  5. লেবেল সাইড ওপরের দিকে রেখে লেবেলগুলো প্রিন্টারে প্রবেশ করান।
  6. ট্যাবগুলো এমনভাবে সামঞ্জস্য করুন যাতে সেগুলো লেবেলগুলোকে সঠিক জায়গায় ধরে রাখে।
  7. পাওয়ার সুইচ On করুন।
  8. বিপ শব্দ না শোনা পর্যন্ত লেবেল প্রিন্টারের উপরের বেগুনি বাটনটি টিপে ধরে রাখুন, এরপর ছেড়ে দিন। আপনার প্রিন্টার স্বয়ংক্রিয়ভাবে লেবেলের ধরন ও সাইজ শনাক্ত করে নেবে।

আপনার Rollo লেবেল প্রিন্টার ইনস্টল করুন

আপনাকে আপনার কম্পিউটারে Rollo লেবেল প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করতে হবে।

Mac

ধাপগুলো:

  1. আপনার কম্পিউটারের জন্য সঠিক ড্রাইভার ডাউনলোড করতে Rollo-এর ওয়েবসাইট ভিজিট করুন।
  2. আপনার কম্পিউটারে ইনস্টলেশন প্যাকেজটি খুঁজে বের করুন এবং তা খুলুন।
  3. ডায়ালগে, .pkg ফাইলে ডাবল-ক্লিক করুন।
  4. ইনস্টলারের নির্দেশাবলী অনুসরণ করুন এবং এরপর Close-এ ক্লিক করুন।
  5. আপনি প্রিন্টার চালু করার পর, আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে এটি শনাক্ত করে নেবে।
Windows

ধাপগুলো:

  1. আপনার কম্পিউটারের জন্য সঠিক ড্রাইভার ডাউনলোড করতে Rollo-এর ওয়েবসাইট ভিজিট করুন।
  2. আপনার কম্পিউটারে ইনস্টলেশন প্যাকেজটি খুঁজে বের করুন এবং তা খুলুন।
  3. ইনস্টলারের নির্দেশাবলী অনুসরণ করুন।
  4. Windows-এ, Control panel > Devices and Printers-এ যান।
  5. Rollo Printer-এ রাইট ক্লিক করুন।
  6. ডায়ালগে, Advanced-এ ক্লিক করুন।
  7. Paper Size ড্রপ-ডাউন মেনু থেকে আপনার লেবেলের সাইজ নির্বাচন করুন।
  8. আপনার সেটিংস সেভ করতে OK-তে ক্লিক করুন।