DHL eCommerce-এর মাধ্যমে শিপিং
আপনি যদি মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফুলফিলমেন্ট লোকেশন থেকে শিপ করেন, তাহলে আপনি DHL eCommerce থেকে শিপিং লেবেল কিনতে পারবেন এবং আন্তর্জাতিক ঠিকানায় আপনার প্যাকেজগুলো শিপ করতে পারবেন। আপনার Shopify সাবস্ক্রিপশন যেমনই হোক না কেন, সমস্ত Shopify মার্চেন্টদের জন্য DHL eCommerce উপলব্ধ। আপনাকে যে শিপিং রেট চার্জ করা হয়, তা DHL eCommerce-এ Shopify-এর অ্যাকাউন্টের উপর ভিত্তি করে।
আপনি যদি Managed Markets-এর সাথে DHL eCommerce ব্যবহার করেন, তাহলে Managed Markets-এর মাধ্যমে শিপিং পৃষ্ঠাটি দেখুন।
এই পৃষ্ঠায়
DHL eCommerce-এর মাধ্যমে প্যাকেজ শিপ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো
আপনি DHL eCommerce ব্যবহার করে শিপ করার আগে নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- আপনার স্টোরের পণ্যগুলোর মধ্যে DHL eCommerce-এর নিষিদ্ধ, সীমাবদ্ধ এবং বিপজ্জনক সামগ্রীর তালিকার কোনো আইটেম অন্তর্ভুক্ত না থাকলে কেবল তখনই DHL eCommerce উপলব্ধ হবে৷ যদি আপনার স্টোরে এসব পণ্যের কোনোটি থাকে, তাহলে শিপিং বিকল্প হিসেবে DHL eCommerce উপলব্ধ হবে না।
- আপনি যখন DHL eCommerce শিপিং লেবেল প্রিন্ট করেন, তখন সেগুলো ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (USPS) লেবেল হিসেবে প্রিন্ট করা হয়, কারণ আপনাকে একটি USPS ড্রপ-অফ লোকেশনে আপনার শিপমেন্ট ড্রপ অফ করতে হবে। USPS আপনার শিপমেন্ট DHL-এ ট্রান্সফার করে দেয়। বিকল্পভাবে, USPS যদি ইতিমধ্যেই আপনার শিপিং লোকেশন থেকে শিপমেন্ট পিক আপ করে, তাহলে এই প্যাকেজগুলো আপনার অন্যান্য ডেলিভারির সাথে USPS পিক আপ করতে পারে।
- শেষ ট্র্যাকিং ইভেন্টের পর 21 দিনের জন্য DHL eCommerce শিপমেন্টের ট্র্যাকিংয়ের তথ্য উপলব্ধ থাকে। কোনো অ্যাক্টিভিটি ছাড়া এই সময় পার হয়ে যাওয়ার পর, শিপমেন্টের ট্র্যাকিংয়ের তথ্য মুছে ফেলা হয়।
- DHL eCommerce-এর মাধ্যমে শিপ করা আন্তর্জাতিক প্যাকেজগুলো পরিদর্শনের জন্য খোলা হতে পারে। আপনি যদি DHL eCommerce-এর মাধ্যমে শিপ করেন, তবে আপনার পণ্যগুলোর জন্য এমন প্যাকেজিং ব্যবহার করার কথা বিবেচনা করুন যা সহজেই খোলা এবং পুনরায় সিল করা যায়। আপনি যদি উপহারের আইটেম বিক্রি করেন, তবে ট্রানজিট চলাকালীন প্যাকেজগুলো খোলা হতে পারে সে বিষয়ে আপনার গ্রাহকদের জানানোর কথা বিবেচনা করুন।
DHL eCommerce-এর জন্য আন্তর্জাতিক শিপিং পরিষেবা
DHL eCommerce দুটি পরিষেবা অফার করে: ডিরেক্ট এবং স্ট্যান্ডার্ড। বিভিন্ন প্যাকেজের আবশ্যিক শর্ত এবং ভ্যালুর বিধিনিষেধ ছাড়াও, প্যাকেজগুলো কোন কোন দেশে বা অঞ্চলে পাঠানো যায় এবং পরিষেবাটি ডেলিভারড ডিউটি পেইড (DDP) শিপমেন্ট সমর্থন করে কি না, তার ভিত্তিতে এই পরিষেবাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। এই দুই পরিষেবার পার্থক্য সম্পর্কে আরও জানতে নিচের টেবিলটি দেখুন।
| শিপিং পরিষেবা | DDP সমর্থন | এখানে শিপ করা হয় |
|---|---|---|
| DHL eCommerce Parcel Direct |
DDP সমর্থন করে। একটি DDP শিপিং লেবেল নির্দেশ করে যে বিক্রেতা শুল্ক, আমদানি ট্যাক্স এবং ব্রোকারেজ ফি-এর পেমেন্ট অন্তর্ভুক্ত করেছেন। DDP সম্পর্কে আরও জানুন। কোনো DDP শিপমেন্ট পাঠাতে, আপনাকে চেকআউট করার সময় আমদানি ট্যাক্স এবং শুল্ক সংগ্রহ করতে হবে এবং DDP শিপিং লেবেল কিনতে হবে। | অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, হংকং, ইসরায়েল, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য সহ 37টি বৃহত্তম ই-কমার্স মার্কেটে শিপ করে। |
| DHL eCommerce Parcel Standard | DDP সমর্থন করে না। DHL eCommerce Parcel Standard-এর শিপমেন্টগুলো অবশ্যই DAP (ডেলিভারড অ্যাট প্লেস) হিসেবে পাঠাতে হবে, যা নির্দেশ করে যে শুল্ক, আমদানি ট্যাক্স এবং ব্রোকারেজ ফি দেওয়া হয়নি এবং ডেলিভারির সময় সেগুলো গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা হবে। DAP সম্পর্কে আরও জানুন। | বিশ্বব্যাপী 220টির বেশি দেশ ও অঞ্চলে শিপ করা হয়। |
DHL eCommerce-এর জন্য প্যাকেজের আবশ্যিক শর্ত
DHL eCommerce শিপমেন্টের সর্বোচ্চ পরিমাপ এবং ওজনের উপর বিধিনিষেধ আরোপ করে। আপনার অর্ডারগুলো যাতে এই বিধিনিষেধগুলো ছাড়িয়ে না যায়, তা নিশ্চিত করতে নিচের টেবিলটি পর্যালোচনা করুন।
| পরিমাপ | DHL eCommerce Parcel Direct | DHL eCommerce Parcel Standard |
|---|---|---|
| দৈর্ঘ্য | 42 ইঞ্চি (কানাডায় শিপিং করার সময় 79 ইঞ্চি) | 47 ইঞ্চি |
| প্রস্থ | DHL eCommerce Parcel Direct-এর সাইজ (দৈর্ঘ্য + পরিধি) ব্যবহার করে গণনা করা হয়। মোট সাইজের সীমা হলো 79 ইঞ্চি (কানাডায় শিপিংয়ের ক্ষেত্রে 118 ইঞ্চি) | 24 ইঞ্চি |
| উচ্চতা | 24 ইঞ্চি | |
| ওজন | 44 পাউন্ড (কানাডায় শিপিংয়ের ক্ষেত্রে 66 পাউন্ড) | 44 পাউন্ড (কানাডায় শিপিংয়ের ক্ষেত্রে 66 পাউন্ড) |
DHL eCommerce-এর নিষিদ্ধ আইটেম
আপনি কোথায় শিপিং করছেন তার ওপর নির্ভর করে কিছু আইটেম এবং পণ্য নিষিদ্ধ থাকে। DHL eCommerce-এর নিষিদ্ধ, সীমাবদ্ধ এবং বিপজ্জনক সামগ্রীর পৃষ্ঠা দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার গন্তব্য দেশের শিপিং নিয়মকানুন সম্পর্কে অবগত আছেন।
DHL eCommerce দ্বারা নির্ধারিত কোনো নিষিদ্ধ আইটেম আপনার স্টোর বিক্রি করলে, আপনি DHL eCommerce ব্যবহার করে শিপিং করতে পারবেন না।
বিনামূল্যে পাওয়া DHL শিপিং সাপ্লাই
ShopifyMPSupplies@dhl.com-এ DHL-কে ইমেইল করার মাধ্যমে আপনি বিনামূল্যে শিপিং সাপ্লাইয়ের অর্ডার করতে পারবেন। এই লিংকটি আপনার পছন্দের ইমেইল ক্লায়েন্টে একটি টেমপ্লেট ইমেইল খুলবে:
DHL eCommerce-এর ক্ষেত্রে মূল্যের সীমাবদ্ধতা
DHL eCommerce Parcel Direct এবং DHL eCommerce Parcel Standard শিপমেন্টের ক্ষেত্রে সর্বাধিক অর্ডারের মূল্য $1,000 USD। নির্দিষ্ট কিছু দেশ ও অঞ্চল এই সীমার ব্যতিক্রম।
| গন্তব্য | DHL eCommerce Parcel Direct | DHL eCommerce Parcel Standard |
|---|---|---|
| অস্ট্রেলিয়া | 1,000 AUD | 2,000 AUD |
| কানাডা | $3,300 CAD | $2,500 CAD |
| চীন | প্রযোজ্য নয় | 1,000 CNY |
| জার্মানি | €1,000 EUR | €1,000 EUR |
| নিউজিল্যান্ড | 1,000 NZD | 1,000 NZD |
| যুক্তরাজ্য | £2,500 GBP | £900 GBP |
নির্দিষ্ট পণ্যের ক্যাটাগরি, যেমন গয়না বা ঘড়ির ক্ষেত্রে, প্রতি একক আইটেমের মূল্য $5,000 USD-এর বেশি হওয়া যাবে না। যেমন, আপনি যদি গয়না বিক্রি করেন, তাহলে আপনি সর্বাধিক অর্ডারের মূল্য পর্যন্ত শিপিং লেবেল কিনতে পারবেন, তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে একক গয়নার আইটেমের মূল্য যেন $5,000 USD-এর বেশি না হয়।
আপনার পণ্যগুলো DHL eCommerce-এ পাঠানো
আপনি যদি DHL eCommerce ব্যবহার করেন, তাহলে আপনাকে একটি USPS ড্রপ-অফ লোকেশনে শিপমেন্টটি দিয়ে আসতে হবে অথবা USPS-এর মাধ্যমে শিপমেন্টটি পিকআপ করাতে হবে। বারবার পিকআপ সহ USPS পিকআপ পরিষেবা সম্পর্কে আরও জানুন। USPS আপনার শিপমেন্টটি DHL-এ ট্রান্সফার করে দেয়।
শুধুমাত্র DHL eCommerce পরিষেবাই USPS ড্রপ-অফ লোকেশনে প্যাকেজ ড্রপ-অফ করা সমর্থন করে। আপনি যদি USPS লোকেশনে প্যাকেজ ডেলিভারি করেন, তাহলে খেয়াল রাখবেন যেন আপনার DHL eCommerce প্যাকেজগুলো DHL Express, UPS অথবা FedEx প্যাকেজগুলোর সাথে মিলে না যায়।
DHL eCommerce-এর জন্য শিপিং কভারেজ
শিপমেন্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, Shopify অ্যাডমিনে একটি শিপিং ক্লেইম জমা দিন।
DHL eCommerce-এর ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর কোনো একটিতে প্রথমবার প্যাকেজটি স্ক্যান করার তারিখের 90 দিনের মধ্যে DHL eCommerce ক্লেইম জমা দিতে হবে। প্যাকেজটি যদি ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছায়, তাহলে শিপিং পরিষেবা যা-ই হোক না কেন, আপনি সাথে সাথেই ক্লেইম জমা দিতে পারবেন। ক্যারিয়ারের মাধ্যমে প্যাকেজ গৃহীত হওয়ার পর থেকে 45 দিন পেরিয়ে গেলে, কেবল তখনই DHL eCommerce প্যাকেজগুলো হারানোর ক্লেইমের জন্য বিবেচিত হয়। প্যাকেজটি যদি ইতালিতে পাঠানো হয়ে থাকে, তাহলে এই সময়কাল 60 দিন। DHL eCommerce-এর হারানো প্যাকেজের ক্লেইম সংক্রান্ত নির্দেশাবলী সম্পর্কে আরও জানুন।
আপনি যখন DHL eCommerce-এর মাধ্যমে শিপিং লেবেল কেনেন, তখন এর মধ্যে ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত থাকে। যেসব শিপিং পরিষেবায় ইন্স্যুরেন্স কভারেজ থাকে, সেগুলো পণ্য ও শিপিং লেবেলের খরচ মিলিয়ে সর্বাধিক $100 USD পর্যন্ত কভার করে।
আপনার ক্লেইমে নিচের তথ্যগুলো অন্তর্ভুক্ত করুন:
- প্রাপকের ফোন নম্বর
- প্যাকেজ হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আপনার গ্রাহকের পাঠানো মেসেজ দেখানো একটি স্ক্রিনশট
ক্ষতিগ্রস্ত প্যাকেজের ক্ষেত্রে, আপনাকে নিচের তথ্যগুলোও অন্তর্ভুক্ত করতে হবে:
- ক্ষতির বিবরণ
- ক্ষতিগ্রস্ত প্যাকেজ এবং পণ্যের ছবি