পোল্যান্ডে DHL eCommerce-এর মাধ্যমে শিপিং

পোল্যান্ডের কোনো ফুলফিলমেন্ট লোকেশন থেকে শিপ করলে, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচিত দেশগুলোর পরিষেবার আওতাভুক্ত ঠিকানায় প্যাকেজ শিপ করতে শিপিং লেবেল কেনা যায়। DHL-এ Shopify-এর অ্যাকাউন্টের ভিত্তিতে শিপিং রেট ধার্য করা হয়।

পোল্যান্ডে DHL eCommerce-এর মাধ্যমে শিপিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি

পোল্যান্ডের কোনো ফুলফিলমেন্ট লোকেশন থেকে DHL eCommerce-এর মাধ্যমে শিপিং করার সময় নিচের বিবেচ্য বিষয়াবলি পর্যালোচনা করুন:

  • আপনার ফুলফিলমেন্ট লোকেশন অবশ্যই পোল্যান্ডে হতে হবে।
  • পোল্যান্ডে DHL eCommerce পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচিত দেশগুলোর পরিষেবার আওতাভুক্ত ঠিকানায় শিপ করে।
  • চেকআউটে ক্যারিয়ারের-গণনাকৃত DHL eCommerce রেট উপলভ্য নয়।
  • আপনাকে কোনো DHL লকারে আপনার প্যাকেজগুলো ড্রপ-অফ করতে হবে। পিকআপ উপলভ্য নয়।
  • DHL-এর আন্তর্জাতিক প্যাকেজিং স্ট্যান্ডার্ড পূরণ করে এমন সফ্ট প্যাকগুলো গ্রহণ করা হয়। খাম গ্রহণ করা হয় না।
  • সব শিপমেন্টে ট্র্যাকিং অন্তর্ভুক্ত থাকে।

পোল্যান্ডে DHL eCommerce-এর জন্য শিপিং পরিষেবা

DHL eCommerce Shopify-এর মাধ্যমে নিচের পরিষেবাগুলো দিয়ে থাকে:

পোল্যান্ডে Shopify-এর মাধ্যমে কেনা লেবেলগুলোর জন্য DHL Parcel Connect পরিষেবা এবং ডেলিভারির কভারেজ।
শিপিং পরিষেবাডেলিভারি কভারেজ
DHL Parcel Connect (EU)অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেনের পরিষেবার আওতাভুক্ত ঠিকানা
DHL Parcel Connectপোল্যান্ডের উপযুক্ত ঠিকানা

অভ্যন্তরীণ DHL Parcel Connect প্যাকেজগুলোতে DHL Parcel Connect (EU) প্যাকেজগুলোর মতো একই ড্রপ-অফ লোকেশন এবং প্যাকেজের প্রয়োজনীয়তা ব্যবহার করা হয়।

লেবেল বিলিং, মেয়াদ এবং বাতিল করা

আপনি নিয়মিত শিপিং লেবেলের বিলিং প্রসেসের মাধ্যমে কোনো DHL eCommerce লেবেল কিনলে আপনার থেকে চার্জ করা হয়।

অব্যবহৃত DHL eCommerce পোল্যান্ড লেবেলের মেয়াদ ক্রয়ের 30 দিন পর শেষ হয়ে যায়। যদি আপনার লেবেলের প্রয়োজন না হয় এবং DHL প্যাকেজটি স্ক্যান করে না থাকে, তবে আপনি এটি ক্রয়ের 30 দিনের মধ্যে বাতিল করতে পারবেন। কোনো লেবেল বাতিল করলে আপনার অ্যাকাউন্টে একটি শিপিং ক্রেডিট যোগ করা হয়।

আপনার পণ্যগুলোকে DHL-এ নিয়ে যাওয়া

আপনাকে পোল্যান্ডের কোনো DHL লকারে আপনার DHL eCommerce প্যাকেজগুলো ড্রপ-অফ করতে হবে। ড্রপ-অফ লোকেশন খুঁজে পেতে, DHL লোকেশন ফাইন্ডার ব্যবহার করুন। পোল্যান্ডে DHL eCommerce-এর জন্য পিকআপ উপলভ্য নয়।

প্যাকেজের প্রয়োজনীয়তা

পোল্যান্ডে DHL eCommerce-এর নূন্যতম ও সর্বোচ্চ প্যাকেজের প্রয়োজনীয়তা রয়েছে। লেবেল কেনার আগে নিচের সাইজ ও ওজনের প্রয়োজনীয়তাগুলো পর্যালোচনা করুন:

  • প্যাকেজের নূন্যতম সাইজ 15 × 11 × 1 cm (5.9 × 4.3 × 0.4 in) হতে হবে।
  • সর্বোচ্চ ডাইমেনশন 64 cm দৈর্ঘ্য × 41 cm উচ্চতা × 38 cm প্রস্থ (25.2 × 16.1 × 15 in) হতে হবে।
  • সর্বোচ্চ ওজন 25 kg (55.1 lb)।

হস্তান্তর করার পর শিপমেন্ট পরিচালনা করা

ট্রানজিটে থাকার সময় আপনি কোনো DHL eCommerce পোল্যান্ড শিপমেন্টের রুট পরিবর্তন করতে পারবেন না। যদি কোনো শিপমেন্ট ডেলিভারি করা না যায় বা হস্তান্তরের পর আপনার সাহায্যের প্রয়োজন হয়, তবে Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

DHL eCommerce পোল্যান্ড শিপমেন্টের জন্য শিপিংয়ের দাবি জমা দেওয়া

হারিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত বা দেরিতে আসা DHL eCommerce পোল্যান্ড শিপমেন্টের জন্য আপনি দাবি জমা দিতে পারবেন। সমস্যাটি শনাক্ত করার সাথে সাথেই দাবি জমা দিন কারণ ক্যারিয়ারের ফাইলিংয়ের সময়সীমা ছোট হতে পারে।

উপযুক্ত কোনো দাবি শুরু করতে, আপনার Shopify অ্যাডমিনে শিপিংয়ের দাবি জমা দিন। দাবিটি আপনার হয়ে DHL-এ দাখিল করা হয়। মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি সরাসরি DHL-এ দাবি দাখিল করতে পারবেন না।

হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত শিপমেন্টের জন্য দাবি জমা দেওয়া

হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত শিপমেন্টের দাবিতে নিচের তথ্যগুলো অন্তর্ভুক্ত করুন:

  • অভিযোগের একটি চিঠি।
  • পণ্যগুলোর মূল্য প্রদর্শন করে এমন একটি গ্রাহক ইনভয়েস।
  • পণ্যগুলোর মূল্যের প্রমাণ।
  • পণ্য, বাইরের প্যাকেজিং এবং ভেতরের প্যাকেজিংয়ের ছবি। হারিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়া, উভয় দাবির ক্ষেত্রেই এই ছবিগুলোর প্রয়োজন হয়।

দেরিতে আসা শিপমেন্টের জন্য দাবি জমা দেওয়া

দেরিতে আসা দাবির ক্ষেত্রে শুধু শিপিং পরিষেবার খরচ ফেরত দেওয়া হয়, পণ্যগুলোর মূল্য নয়। আপনার দাবিতে অভিযোগের একটি চিঠি অন্তর্ভুক্ত করুন।

DHL eCommerce পোল্যান্ড শিপমেন্টের সহায়তার জন্য অনুরোধ করা

কোনো DHL eCommerce পোল্যান্ড লেবেল, শিপমেন্ট, দাবি বা বিলিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে সাহায্যের প্রয়োজন হলে Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। শিপিংয়ের দাবি নিয়ে সরাসরি DHL-এর সাথে যোগাযোগ করবেন না।