Poste Italiane-এর মাধ্যমে শিপিং
আপনি যদি ইতালির কোনো ফুলফিলমেন্ট লোকেশন থেকে শিপ করে থাকেন, তাহলে আপনি Poste Italiane থেকে শিপিং লেবেল কিনতে পারবেন। আপনি পিকআপ শিডিউল করতে বা আপনার প্যাকেজ ড্রপ অফ করতে পারেন এবং ইতালির মধ্যে আপনার গ্রাহকের ঠিকানায় বা কোনো পিকআপ পয়েন্টে পণ্য শিপ করতে পারেন। আপনার কাছ থেকে চার্জ করা শিপিং রেটগুলো Poste Italiane-এ থাকা Shopify-এর অ্যাকাউন্টের ওপর ভিত্তি করে।
এই পৃষ্ঠায়
Poste Italiane-এর মাধ্যমে প্যাকেজ শিপ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
Poste Italiane-এর মাধ্যমে শিপিং করার সময় নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- Poste Italiane-এর মাধ্যমে শিপিং শুধুমাত্র ইতালির মধ্যে অভ্যন্তরীণ শিপিংয়ের জন্য লভ্য।
- Poste Italiane শিপিং লেবেলগুলো কিনতে, আপনার ইতালিতে অবস্থিত একটি ফুলফিলমেন্ট লোকেশন থাকতে হবে।
- Poste Italiane দেরিতে পৌঁছানো শিপমেন্টের ক্লেম সাপোর্ট করে না।
- আপনি কোনো Poste Italiane শিপমেন্ট রিরুট করতে পারবেন না।
- Poste Delivery Business Express-এর মাধ্যমে শিপ করা প্যাকেজ আপনি ড্রপ অফ করতে পারবেন না। আপনাকে একটি পিকআপ শিডিউল করতে হবে।
- Poste Delivery Business Standard পরিষেবার মাধ্যমে শিপ করা প্যাকেজগুলির জন্য আপনি পিকআপের শিডিউল করতে পারবেন না। আপনাকে প্যাকেজ ড্রপ অফ করতে হবে।
- Poste Italiane-এ খাম ধরনের প্যাকেজ, যেমন ব্যাগ, সমর্থিত নয়। আপনি সফট প্যাক বা বক্সের প্যাকেজ ব্যবহার করতে পারেন।
Poste Italiane-এ আপনার পণ্য পাঠানো
আপনি কীভাবে Poste Italiane-কে আপনার প্যাকেজ হস্তান্তর করবেন, তা নির্ভর করে আপনি যে শিপিং পরিষেবাটি ব্যবহার করছেন তার উপর।
পিকআপের শিডিউল করুন
আপনাকে 800.160.000 নম্বরে সরাসরি কল করে বা Poste Italiane ওয়েবসাইট-এর মাধ্যমে একটি শিপমেন্ট পিকআপের শিডিউল করতে হবে। পিকআপ শিডিউল করতে, আপনাকে আপনার শিপিং লেবেল থেকে Poste Italiane-এর ট্র্যাকিং নম্বরটি প্রদান করতে হবে।
Poste Delivery Business Express শিপমেন্ট শুধুমাত্র পিকআপের শিডিউল করে পাঠানো যাবে।
আপনার প্যাকেজ ড্রপ অফ করুন
আপনি যদি Poste Delivery Business Standard পরিষেবার মাধ্যমে শিপ করেন, তাহলে আপনাকে আপনার প্যাকেজ ড্রপ অফ করতে হবে। আপনি এই পরিষেবাগুলির জন্য পিকআপের শিডিউল করতে পারবেন না। আপনি যেকোনো Poste Italiane লোকেশনে প্যাকেজ ড্রপ অফ করতে পারেন।
আপনার প্যাকেজ ড্রপ অফ করার আগে এটিতে একটি Poste Italiane শিপিং লেবেল সংযুক্ত থাকতে হবে।
Poste Italiane-এর মাধ্যমে অভ্যন্তরীণ শিপিং
ছুটির দিন বাদে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত Poste Italiane শিপমেন্ট ডেলিভারি করে।
| শিপিং পরিষেবা | বিবরণ | আপনার প্যাকেজ পাঠানো | সর্বোচ্চ ওজন | সর্বোচ্চ ডাইমেনশন |
|---|---|---|---|---|
| Poste Delivery Business Standard Shop to Home Delivery | 1-2 কার্যদিবসের মধ্যে আপনার গ্রাহকের ঠিকানায় প্যাকেজ ডেলিভারি করে। | আপনার প্যাকেজ ড্রপ অফ করুন | 15 কেজি (33 পাউন্ড) | দীর্ঘতম পাশ 56 সেমি (22.05 ইঞ্চি), দ্বিতীয় দীর্ঘতম পাশ 37 সেমি (14.57 ইঞ্চি), ক্ষুদ্রতম পাশ 36 সেমি (14.17 ইঞ্চি)। দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতার দ্বিগুণ এবং তার সঙ্গে প্রস্থের দ্বিগুণের সমষ্টি 220 সেমি (86.61 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না। |
| Poste Delivery Business Express Home to Home Delivery | 1-2 কার্যদিবসের মধ্যে আপনার গ্রাহকের ঠিকানায় প্যাকেজ ডেলিভারি করে। | পিকআপের শিডিউল করুন | 70 কেজি (154 পাউন্ড) | কোনো দুটি ডাইমেনশন যথাক্রমে 280 সেমি (110.23 ইঞ্চি) এবং 170 সেমি (66.92 ইঞ্চি) অতিক্রম করতে পারবে না। প্যাকেজের ডাইমেনশনের যোগফল 450 সেমি (177.16 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না। |
| Poste Delivery Business Standard Shop to Delivery Points | 1-2 কার্যদিবসের মধ্যে কোনো ডেলিভারি পয়েন্টে প্যাকেজ ডেলিভারি করে। | আপনার প্যাকেজ ড্রপ অফ করুন | 15 কেজি (33 পাউন্ড) | দীর্ঘতম পাশ 56 সেমি (22.05 ইঞ্চি), দ্বিতীয় দীর্ঘতম পাশ 37 সেমি (14.57 ইঞ্চি), ক্ষুদ্রতম পাশ 36 সেমি (14.17 ইঞ্চি)। দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতার দ্বিগুণ এবং তার সঙ্গে প্রস্থের দ্বিগুণের সমষ্টি 220 সেমি (86.61 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না। |
| Poste Delivery Business Standard Shop to Post Office | সর্বোচ্চ 4 কার্যদিবসের মধ্যে পোস্ট অফিস পিকআপ পয়েন্টে প্যাকেজ ডেলিভারি করে। | আপনার প্যাকেজ ড্রপ অফ করুন | 15 কেজি (33 পাউন্ড) | দীর্ঘতম পাশ 56 সেমি (22.05 ইঞ্চি), দ্বিতীয় দীর্ঘতম পাশ 37 সেমি (14.57 ইঞ্চি), ক্ষুদ্রতম পাশ 36 সেমি (14.17 ইঞ্চি)। দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতার দ্বিগুণ এবং তার সঙ্গে প্রস্থের দ্বিগুণের সমষ্টি 220 সেমি (86.61 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না। |
| Poste Delivery Business Standard Shop to Lockers | সর্বোচ্চ 4 কার্যদিবসের মধ্যে Poste Italiane লকার পিকআপ পয়েন্টে প্যাকেজ ডেলিভারি করে। | আপনার প্যাকেজ ড্রপ অফ করুন | 15 কেজি (33 পাউন্ড) | দীর্ঘতম পাশ 56 সেমি (22.05 ইঞ্চি), দ্বিতীয় দীর্ঘতম পাশ 37 সেমি (14.57 ইঞ্চি), ক্ষুদ্রতম পাশ 36 সেমি (14.17 ইঞ্চি)। দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতার দ্বিগুণ এবং তার সঙ্গে প্রস্থের দ্বিগুণের সমষ্টি 220 সেমি (86.61 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না। |
Poste Italiane-এর পিকআপ পয়েন্ট
Poste Italiane-এর মাধ্যমে কোনো পিকআপ পয়েন্টে ডেলিভারি করতে, আপনাকে প্রথমে পিকআপ পয়েন্টে শিপিং সেটআপ করতে হবে।
কোন লোকেশনগুলি থেকে পিকআপ পয়েন্টে ডেলিভারি করা যাবে তা নির্বাচন করার এবং রেট সম্পাদনা করার পর, আপনার গ্রাহকরা ডেলিভারির পদ্ধতি হিসেবে পিকআপ পয়েন্টে শিপ করুন বেছে নিতে পারবেন এবং এরপর তারা যে পিকআপ পয়েন্টে অর্ডারটি ডেলিভারি করতে চান তা নির্বাচন করতে পারবেন।
পোস্ট অফিস, ডেলিভারি পয়েন্ট এবং লকার থেকে প্যাকেজ পিকআপ করা যাবে। পিকআপ পয়েন্টে শিপমেন্ট ডেলিভারি হওয়ার পর, শিপমেন্টটি পিকআপের জন্য প্রস্তুত আছে এই মর্মে আপনার গ্রাহক একটি SMS বা ইমেইল বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আপনার গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে পিকআপ পয়েন্ট থেকে তার শিপমেন্ট সংগ্রহ না করলে, Poste Italiane স্বয়ংক্রিয়ভাবে প্রেরকের কাছে শিপমেন্টটি ফেরত পাঠায়।
Poste Italiane-এর পিকআপ পয়েন্ট সম্পর্কে আরও জানতে নিচের সারণিটি দেখুন:
| পিকআপ পয়েন্ট | বিবরণ |
|---|---|
| পোস্ট অফিস | ইতালির মধ্যে স্থানীয় পোস্ট অফিস। 10 দিনের মধ্যে প্যাকেজ পিকআপ করতে হবে। |
| ডেলিভারি পয়েন্ট | ইতালির মধ্যে পার্টনার লোকেশন, যেমন শপ, বার এবং নিউজস্ট্যান্ড। 10 দিনের মধ্যে প্যাকেজ পিকআপ করতে হবে। |
| লকার | ইতালির মধ্যে সেলফ-সার্ভিস Poste Italiane লকার। 10 দিনের মধ্যে প্যাকেজ পিকআপ করতে হবে। |
Poste Italiane শিপমেন্টের জন্য প্যাকেজ সংক্রান্ত প্রয়োজনীয়তা
Poste Delivery Business Express শিপমেন্টের জন্য প্যাকেজের সাইজ সংক্রান্ত নিচের প্রয়োজনীয়তাগুলি দেখুন:
- সর্বনিম্ন উচ্চতা 1 সেমি (0.39 ইঞ্চি) বা তার বেশি
- সর্বোচ্চ ওজন 70 কেজি (154 পাউন্ড)
- প্যাকেজের ডাইমেনশনের সর্বোচ্চ যোগফল 450 সেমি (177.16 ইঞ্চি)
- কোনো দুটি ডাইমেনশন যথাক্রমে 280 সেমি (110.23 ইঞ্চি) এবং 170 সেমি (66.92 ইঞ্চি) অতিক্রম করতে পারবে না।
Poste Delivery Business Standard শিপমেন্টের জন্য প্যাকেজের সাইজ সংক্রান্ত নিচের প্রয়োজনীয়তাগুলি দেখুন:
- সর্বনিম্ন উচ্চতা 1 সেমি (0.39 ইঞ্চি) বা তার বেশি
- সর্বোচ্চ ওজন 15 কেজি (33 পাউন্ড)
- সর্বোচ্চ দৈর্ঘ্য 56 সেমি (22.05 ইঞ্চি), সর্বোচ্চ উচ্চতা 37 সেমি (14.57 ইঞ্চি) এবং সর্বোচ্চ প্রস্থ 36 সেমি (14.17 ইঞ্চি)
- দৈর্ঘ্য, তার সঙ্গে উচ্চতার দ্বিগুণ এবং তার সঙ্গে প্রস্থের দ্বিগুণের সমষ্টি 220 সেমি (86.61 ইঞ্চি)-এর বেশি হতে পারবে না
- কোনো প্যাকেজ 5 কেজি (11 পাউন্ড) বা 50 × 28 × 32 সেমি (19.69 × 11.02 × 12.6 ইঞ্চি) অতিক্রম করলে, প্রকৃত ওজনের পরিবর্তে প্যাকেজটির আয়তন অনুযায়ী ওজন হিসাব করে চার্জ করা হয়।
প্যাকেজের ডাইমেনশন হিসেবে অবশ্যই শূন্যের চেয়ে বড় পূর্ণসংখ্যা লিখতে হবে। দশমিক মানগুলিকে রাউন্ড আপ করা হয়।
Poste Italiane শিপমেন্টের জন্য শিপিং ক্লেইম জমা দেওয়া
আপনি যদি Shopify-এর মাধ্যমে Poste Italiane ব্যবহার করেন এবং আপনার Poste Italiane শিপমেন্টটি হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি Shopify সহায়তায় একটি শিপিং ক্লেইম জমা দিতে পারেন।
Poste Italiane শিপমেন্টের জন্য অন্তর্ভুক্ত ইন্স্যুরেন্স কভারেজ
Poste Italiane প্রতি কিলোগ্রামে 1 ইউরো (€1 EUR) কভারেজ প্রদান করে। কোনো ক্লেইম অনুমোদিত হলে, কনটেন্টের মূল্যের পাশাপাশি শিপিং লেবেলের খরচও প্রদান করা হয়।
হারিয়ে যাওয়া Poste Italiane শিপমেন্টের জন্য শিপিং ক্লেইম জমা দিন
আপনার Poste Italiane শিপমেন্ট হারিয়ে গেলে, শিপমেন্টটি পিকআপ/ড্রপ অফ করার তারিখ থেকে 17 দিনের মধ্যে আপনি ক্লেইম জমা দিতে পারবেন।
Poste Italiane-এ শিপিং ক্লেইম শুরু করতে, Shopify অ্যাডমিনে একটি শিপিং ক্লেইম জমা দিন।
আপনার ক্লেইমে নিচের তথ্য অন্তর্ভুক্ত করুন:
- খরচের ইনভয়েস যা কনটেন্টের মূল্য নির্দেশ করে
- প্যাকেজ এবং হারিয়ে যাওয়া আইটেমগুলির বিবরণ
- পূরণ করা একটি অভিযোগপত্র
ট্র্যাকিংয়ে যদি দেখা যায় যে শিপমেন্ট ডেলিভার করা হয়েছে কিন্তু আপনার গ্রাহক এটি পাননি, তাহলে আপনাকে পুলিশের একটি ফর্মাল রিপোর্টও (denuncia) অন্তর্ভুক্ত করতে হবে। এটি ছাড়া এই ধরনের ক্লেইম বাতিল করা হয়।
ক্ষতিগ্রস্ত Poste Italiane শিপমেন্টের জন্য একটি শিপিং ক্লেইম জমা দিন
আপনার Poste Italiane শিপমেন্ট ক্ষতিগ্রস্ত হলে, ডেলিভারির তারিখ থেকে 5 দিনের মধ্যে আপনি একটি ক্লেইম জমা দিতে পারেন।
Poste Italiane-এ শিপিং ক্লেইম শুরু করতে, Shopify অ্যাডমিনে একটি শিপিং ক্লেইম জমা দিন।
আপনার ক্লেইমে নিচের তথ্য অন্তর্ভুক্ত করুন:
- প্যাকেজে থাকা Poste Italiane লেবেল সহ প্যাকেজের বাইরের অংশের ছবি
- প্যাকেজের ভেতরের অংশের ছবি
- ক্ষতিগ্রস্ত আইটেমের ছবি
- পূরণ করা একটি অভিযোগপত্র