Royal Mail-এর মাধ্যমে শিপিং
আপনি যদি ইউনাইটেড কিংডমের কোনো ফুলফিলমেন্ট লোকেশন থেকে শিপিং করেন, তাহলে আপনি Royal Mail থেকে শিপিং লেবেল কিনতে পারেন।
আপনাকে যে শিপিং রেট চার্জ করা হয় তা Royal Mail-এ থাকা Shopify-এর অ্যাকাউন্টের উপর ভিত্তি করে হয়।
এই পৃষ্ঠায়
Royal Mail-এর মাধ্যমে প্যাকেজ শিপিং করার বিবেচ্য বিষয়গুলি
Shopify-সমর্থিত ক্যারিয়ার হিসেবে Royal Mail ব্যবহার করার সময় নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করুন:
- Shopify-সমর্থিত ক্যারিয়ার হিসেবে Royal Mail কেবল ইউনাইটেড কিংডমের অভ্যন্তরে শিপ করে এবং এটি আন্তর্জাতিক গন্তব্যের ক্ষেত্রে সহায়তা করে না।
- নিশ্চিত করুন যে আপনার শিপিং করা পণ্যগুলি Royal Mail-এর নিষিদ্ধ এবং সীমাবদ্ধ আইটেমের প্রয়োজনীয়তা পূরণ করে।
- Royal Mail-এর শিপিং লেবেল কিনতে, আপনার অবশ্যই ইউনাইটেড কিংডম-ভিত্তিক একটি ফুলফিলমেন্ট লোকেশন থাকতে হবে।
- Royal Mail-এর লেবেল কেনার তারিখ থেকে 11 দিন অতিবাহিত হওয়ার পরেই কেবল লেবেলগুলি বাতিল করা যেতে পারে।
- Royal Mail লেবেল কেনার 7 দিনের মধ্যে আপনার প্যাকেজ শিপিং করতে হবে। আপনার শিপিং লেবেলে প্রিন্ট করা 'post-by' বা এর আগে পোস্ট করার তারিখটি দেখুন।
- আপনার স্টোরের শিপিং নীতিতে Royal Mail-এর পরিষেবার শর্তাবলি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Royal Mail-এর মাধ্যমে অভ্যন্তরীণ শিপিং
| শিপিং পরিষেবা | ডেলিভারি টাইমলাইন | বিবরণ |
|---|---|---|
| Tracked 24 | পরবর্তী কার্যদিবস | ইউনাইটেড কিংডমের মধ্যে এক্সপ্রেস শিপিং। |
| সাক্ষর সহ Tracked 24 | পরবর্তী কার্যদিবস | ইউনাইটেড কিংডমের মধ্যে এক্সপ্রেস শিপিং। স্বাক্ষর করার প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত আছে। |
| Tracked 48 | 1-2 কার্যদিবস | ইউনাইটেড কিংডমের মধ্যে স্ট্যান্ডার্ড শিপিং। |
| সাক্ষর সহ Tracked 48 | 1-2 কার্যদিবস | ইউনাইটেড কিংডমের মধ্যে স্ট্যান্ডার্ড শিপিং। স্বাক্ষর করার প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত আছে। |
| Tracked 24 with Local Collect | পরবর্তী কার্যদিবস | যুক্তরাজ্যের মধ্যে একটি Royal Mail পিকআপ পয়েন্টে এক্সপ্রেস শিপিং। |
| Tracked 48 with Local Collect | 1-2 কার্যদিবস | যুক্তরাজ্যের মধ্যে একটি Royal Mail পিকআপ পয়েন্টে স্ট্যান্ডার্ড শিপিং। |
Royal Mail পিকআপ পয়েন্ট
Royal Mail-এর মাধ্যমে কোনো পিকআপ পয়েন্টে ডেলিভারি করতে, আপনাকে প্রথমে পিকআপ পয়েন্টে শিপিং সেট আপ করতে হবে।
কোন লোকেশনগুলো থেকে পিকআপ পয়েন্টে ডেলিভারি করা যাবে তা নির্বাচন করে আপনার রেটগুলো এডিট করার পর, আপনার গ্রাহকেরা ডেলিভারির পদ্ধতি হিসেবে পিকআপ পয়েন্টে শিপ করুন বেছে নিতে পারবেন এবং এরপর তারা যেখানে নিজেদের অর্ডার ডেলিভারি করাতে চান সেই পিকআপ পয়েন্ট নির্বাচন করতে পারবেন।
পিকআপ পয়েন্ট ডেলিভারিতে Royal Mail-এর Local Collect পরিষেবা ব্যবহার করা হয়, যা Tracked 24 এবং Tracked 48 উভয়ের ক্ষেত্রেই উপলভ্য।
আপনার গ্রাহক তার শিপমেন্ট সংগ্রহ না করলে, সেটি আপনার কাছে ফেরত পাঠানোর আগে Royal Mail 18 দিনের জন্য রেখে দেয়।
কোনো শিপমেন্ট কোন ধরনের পিকআপ পয়েন্টে ডেলিভারি করা হবে তা আপনি বেছে নিতে পারবেন না।
Royal Mail-এর পিকআপ পয়েন্টগুলো সম্পর্কে আরও জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন:
| পিকআপ পয়েন্ট | বিবরণ |
|---|---|
| পোস্ট অফিসের শাখা | যুক্তরাজ্য জুড়ে থাকা পোস্ট অফিসের শাখাগুলো। |
| Royal Mail গ্রাহক পরিষেবা পয়েন্ট | Royal Mail ডেলিভারি অফিস, যেখান থেকে গ্রাহকেরা আইটেম সংগ্রহ করতে পারবেন। |
Royal Mail-এর অভ্যন্তরীণ শিপমেন্টের ক্ষেত্রে প্যাকেজের প্রয়োজনীয়তা
অভ্যন্তরীণ শিপমেন্টের জন্য Royal Mail সর্বাধিক যে মানগুলির অনুমতি দেয় তা নিচে দেওয়া হলো:
- সর্বোচ্চ ওজন 20 কেজি (44 পাউন্ড)
- সর্বোচ্চ দৈর্ঘ্য 61 সেমি (24 ইঞ্চি)
- সর্বোচ্চ প্রস্থ 46 সেমি (18 ইঞ্চি)
- সর্বোচ্চ গভীরতা 46 সেমি (18 ইঞ্চি)
Royal Mail-এর নিয়ম অনুযায়ী তাদের প্যাকেজিং নির্দেশিকা অনুসরণ করে আইটেম প্যাকেজ করতে হবে। কোনো ক্ষতিগ্রস্ত শিপমেন্টের জন্য আপনাকে ক্লেইম জমা দিতে হলে এবং আপনার প্যাকেজ এই নির্দেশিকাগুলি পূরণ না করলে, আপনার ক্লেইমটি বাতিল করা হতে পারে।
Royal Mail-এর শিপমেন্টের জন্য শিপিং ক্লেইম জমা দেওয়া
আপনি যদি Shopify-এর সাথে Royal Mail ব্যবহার করেন এবং আপনার শিপমেন্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি Shopify সহায়তা-এ একটি শিপিং ক্লেইম জমা দিতে পারেন।
Royal Mail শিপমেন্টের জন্য অন্তর্ভুক্ত ইন্স্যুরেন্স কভারেজ
Royal Mail হারিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত প্যাকেজের জন্য £75 GBP পর্যন্ত কভারেজ অফার করে।
হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত Royal Mail শিপমেন্টের জন্য একটি শিপিং ক্লেইম জমা দিন
হারিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত Royal Mail শিপমেন্টের জন্য আপনি ক্লেইম জমা দিতে পারবেন। হারিয়ে যাওয়ার ক্লেইম নির্দিষ্ট ডেলিভারির তারিখের পর থেকে 7 কার্যদিবসের আগে জমা দেওয়া যাবে না এবং পোস্ট করার 37 ক্যালেন্ডার দিনের মধ্যে জমা দিতে হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার ক্লেইম পোস্ট করার 80 ক্যালেন্ডার দিনের মধ্যে জমা দিতে হবে।
Royal Mail-এ একটি শিপিং ক্লেইম খুলতে, Shopify অ্যাডমিন-এ একটি শিপিং ক্লেইম জমা দিন।
আপনার ক্লেইমে নিম্নলিখিত তথ্যগুলি অন্তর্ভুক্ত করুন:
- শিপমেন্টের আইটেমগুলির মান
- আইটেমগুলির প্রোডাক্ট ক্যাটাগরি, যেমন “পোশাক এবং আনুষাঙ্গিক - জুতো”
- প্রতিটি পণ্যের বিবরণ, যেমন “বাদামি রঙের, 5 সাইজের বুট”
- ক্লেইমের বিবরণ, যেমন কোনো আইটেম হারিয়ে গেছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে
- ক্লেইম করা আইটেমগুলির জন্য আপনার পণ্যের খরচ দেখানো একটি ইনভয়েস। এই ইনভয়েসে এমন মূল্য দেখানো উচিত যা আপনি আপনার সরবরাহকারীকে প্রদান করেছেন বা আপনার পণ্য প্রস্তুত করতে খরচ হয়েছে, গ্রাহক আপনাকে যে মূল্য প্রদান করেছেন তা নয়।
ক্ষতিগ্রস্ত শিপমেন্টের জন্য, আপনাকে নিম্নলিখিত তথ্যগুলিও অন্তর্ভুক্ত করতে হবে:
- ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেখায় এমন অন্তত দুটি ছবি:
- ক্ষতিগ্রস্ত পণ্যের একটি ছবি
- শিপিং প্যাকেজের অবস্থার একটি ছবি
হারিয়ে যাওয়া শিপমেন্টের জন্য, গ্রাহকের স্বাক্ষরিত একটি ডিনায়েল অব রিসিট (DOR) এবং আপনি যে তারিখে DOR-টি পেয়েছেন তাও অন্তর্ভুক্ত করুন। ক্লেইম প্রক্রিয়ায় সহায়তা করতে, আপনি গ্রাহকের যেকোনো মন্তব্যও অন্তর্ভুক্ত করতে পারেন।
আপনি আপনার গ্রাহককে ইমেইলে পাঠানোর জন্য নিম্নলিখিত DOR টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন যাতে তারা এটিতে স্বাক্ষর করতে পারেন:
Date of dispatch: ______________________
Royal Mail tracking number: ______________________
Order/Reference Number: ______________________
Receiver’s first name: ______________________
Receiver’s last name: ______________________
Receiver’s delivery address: ______________________
Receiver’s email: ______________________
Receiver’s phone number: ______________________
I / We hereby declare that the above-mentioned parcel has not come into my / our possession and has not come into the possession of a person known to me / us.
I understand that if I knowingly make a false statement, I could be committing a criminal offense.
I also undertake to inform Royal Mail Group Ltd at business.claims@royalmail.com immediately if any lost items are subsequently found.
By submitting this form, you confirm that the details provided in this form are complete and accurate to the best of your knowledge. The date this document is submitted will be taken as the date you made the declaration of non-receipt.
Date of signing: ______________________
Signature: ______________________