শিপিং লেবেল বোঝা
আপনি আপনার নিজের প্যাকেজ শিপ করতে শিপিং লেবেল ব্যবহার করতে পারেন। শিপিং লেবেল কীভাবে কাজ করে, শিপিং লেবেলের ধরন এবং নির্দিষ্ট কিছু দেশে শিপিংয়ের বিবেচ্য বিষয় সম্পর্কে আরও জানুন।
আপনার আইটেমগুলো প্যাকেজ করা এবং আপনার প্যাকেজে শিপিং লেবেল সংযুক্ত করার পর, আপনি যে শিপিং ক্যারিয়ার ব্যবহার করেন তার ওপর নির্ভর করে আপনি স্থানীয় পোস্ট অফিস বা ড্রপ-অফ লোকেশনে আপনার প্যাকেজ ড্রপ অফ করতে পারেন। আপনি চাইলে অনলাইনে ক্যারিয়ার পিকআপের শিডিউল করতে পারেন, যাতে কোনো শিপিং ক্যারিয়ার আপনার কাছে এসে আপনার প্যাকেজ পিক আপ করে নিয়ে যায়।
এই পেজে
শিপিং লেবেলের ওভারভিউ
শিপিং লেবেলগুলো শিপমেন্টের প্যাকেজিংয়ের সাথে সংযুক্ত থাকে। এগুলো এমন তথ্য প্রদর্শন করে যা শিপিং ক্যারিয়ারগুলো শিপমেন্ট সঠিকভাবে ডেলিভার করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যবহার করে। বেশিরভাগ লেবেলে নিচের তথ্যগুলো থাকে:
| লেবেলের তথ্য | বর্ণনা |
|---|---|
| প্রাপকের নাম, ঠিকানা এবং ফোন নম্বর | ক্যারিয়ারকে কোথায় শিপমেন্ট ডেলিভার করতে হবে তা জানায় এবং প্রয়োজনে প্রাপকের সাথে যোগাযোগ করার উপায় প্রদান করে |
| প্রেরকের ঠিকানা | প্রাপকের ঠিকানায় শিপমেন্টটি ডেলিভারি করা না গেলে এটি কোথায় ফেরত দিতে হবে, তা ক্যারিয়ারকে জানায় |
| একটি বারকোড | শিপমেন্টের অগ্রগতি ট্র্যাক করতে ক্যারিয়ারকে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ক্যারিয়ারের কোনো কেন্দ্রে প্রবেশ করার বা সেখান থেকে বের হওয়ার সময় বারকোডগুলো স্ক্যান করা হয় |
শিপিং লেবেলে নিচের অতিরিক্ত তথ্যও থাকতে পারে:
- শিপমেন্টের অর্ডার নম্বর
- একটি ট্র্যাকিং নম্বর
- অর্ডার শিপ করার তারিখ
- যে ধরনের শিপিং পরিষেবা কেনা হয়েছে
- শিপিং ক্যারিয়ারের তথ্য
শিপিং ক্যারিয়ারের কাছে শিপমেন্ট দেওয়ার আগে, আপনাকে অবশ্যই একটি শিপিং লেবেল কিনতে হবে এবং তা আপনার শিপমেন্টের প্যাকেজিংয়ে যুক্ত করতে হবে।
শিপিং লেবেলের ধরন
বিভিন্ন ধরনের শিপিং লেবেলের মধ্যে প্রধান পার্থক্য হলো ডেলিভারির গতি। উদাহরণস্বরূপ, যে শিপিং লেবেলে 2 দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি থাকে, সেটি 7-10 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া লেবেলের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। বেশিরভাগ শিপিং ক্যারিয়ার তাদের পরিষেবা বিভিন্ন গতিতে অফার করে, যেমন—স্ট্যান্ডার্ড ডেলিভারি (ধীর), এক্সপেডিটেড ডেলিভারি (দ্রুততর) এবং ওভারনাইট ডেলিভারি (সবচেয়ে দ্রুত)। নির্দিষ্ট কিছু ডেলিভারির গতি সব লোকেশনের জন্য উপলভ্য নয়।
আপনার শিপিং সেট আপ করার সময়, আপনি যে ট্রানজিটের সময় অফার করতে চান তার উপর ভিত্তি করে আপনার শিপিংয়ের মূল্য সেট করা উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার গ্রাহকদের 2-দিনের শিপিং সরবরাহ করতে চান, তবে আপনার শিপিং খরচ মেটানোর জন্য 7–10 দিনের মধ্যে ডেলিভারি অফার করার চেয়ে গ্রাহকদের কাছ থেকে বেশি চার্জ করতে হতে পারে।
আপনার শিপমেন্ট ক্ষতিগ্রস্ত হলে বা হারিয়ে গেলে লেবেল নির্দিষ্ট পরিমাণ লায়াবিলিটি প্রোটেকশন বা দায়বদ্ধতার সুরক্ষাও অফার করে। আরও ব্যয়বহুল লেবেলে সাধারণত বেশি দায়বদ্ধতার সুরক্ষা থাকে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং Shopify-তে শিপিং লেবেল কেনেন, তাহলে আপনি অতিরিক্ত শিপিং বিমা কিনতে পারবেন।
কিছু লেবেলের ক্ষেত্রে, আপনি আপনার শিপিং লেবেলের জন্য অতিরিক্ত পরিষেবাও কিনতে পারবেন:
- একটি ট্র্যাকিং নম্বর: এটি আপনাকে এমন একটি নম্বর প্রদান করে যা ব্যবহার করে আপনি আপনার প্যাকেজটি ডেলিভারির কোন পর্যায়ে আছে তা ট্র্যাক করতে পারবেন। আপনি আপনার গ্রাহকদেরও এই নম্বরটি দিতে পারেন যাতে তারা তাদের প্যাকেজটি কখন ডেলিভারি করা হবে তা নিশ্চিত হতে পারেন। বেশিরভাগ দ্রুততর শিপিং বিকল্পের সাথে একটি ট্র্যাকিং নম্বর অন্তর্ভুক্ত থাকে, তবে কখনও কখনও আপনি ফি দিয়ে ধীরগতির বিকল্পগুলোর সাথে এটি যোগ করতে পারবেন।
- স্বাক্ষর নিশ্চিতকরণ: শিপমেন্ট ডেলিভারি করার সময় এটি আপনাকে গ্রাহকের কাছ থেকে স্বাক্ষরের অনুরোধ করতে দেয়। এটি সঠিক ব্যক্তির কাছে শিপমেন্ট ডেলিভারি করা নিশ্চিত করতে সাহায্য করে।
- বয়সের প্রমাণ: আপনি যদি অ্যালকোহলের মতো বয়স সীমাবদ্ধতা আছে এমন পণ্য পাঠান, তাহলে আপনি শিপিং কুরিয়ারকে প্রাপকের ID চেক করার অনুরোধ করতে পারেন।
কিছু শিপিং লেবেলের ক্ষেত্রে সব পরিষেবা উপলভ্য নয়। আপনার যদি কোনো নির্দিষ্ট পরিষেবার প্রয়োজন হয়, তবে এমন একটি শিপিং লেবেল কেনা নিশ্চিত করুন যা ওই পরিষেবা অফার করে।
শিপিং লেবেল কেনার বিকল্পগুলি
আপনার অঞ্চল, আপনার Shopify প্ল্যান এবং আপনি যে ক্যারিয়ার বা অ্যাপগুলো ব্যবহার করেন তার উপর ভিত্তি করে শিপিং লেবেল কেনার বেশ কিছু উপায় রয়েছে। আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত উপায়টি বেছে নিতে নিচের বিকল্পগুলো পর্যালোচনা করুন:
- আপনি যদি শিপিং লেবেলের জন্য যোগ্য কোনো অঞ্চলে থাকেন, তাহলে আপনি সরাসরি আপনার Shopify অ্যাডমিনে শিপিং লেবেল কিনতে পারবেন।
- আপনার প্ল্যান যদি ক্যারিয়ারের হিসাবকৃত শিপিং সমর্থন করে এবং আপনি সমর্থিত ক্যারিয়ারগুলো কানেক্ট করে থাকেন, তবে আপনি সরাসরি Shopify অ্যাডমিনে লেবেল কেনার যোগ্য হতে পারেন। ক্যারিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করা এবং লেবেল কেনা সম্পর্কে আরও জানুন।
- যদি আপনার প্ল্যানের অংশ হিসেবে ক্যারিয়ারের হিসাবকৃত শিপিং থাকে এবং লেবেল কেনার জন্য কোনো তৃতীয়-পক্ষ শিপিং অ্যাপ ব্যবহার করেন, তবে কেনার নির্দেশিকার জন্য আপনার অ্যাপের ডকুমেন্টেশন দেখুন।
- আপনি Shopify-এর বাইরেও সরাসরি কোনো ক্যারিয়ারের কাছ থেকে শিপিং লেবেল কিনতে পারবেন এবং তারপর অর্ডারে যেকোনো ট্র্যাকিং তথ্য যোগ করতে পারবেন যাতে আপনার গ্রাহক আপডেট দেখতে পান। ম্যানুয়ালভাবে ট্র্যাকিং নম্বর যোগ করার ধাপগুলো পর্যালোচনা করুন।
ট্র্যাকিং নম্বর
আপনার অর্ডারের অগ্রগতি ট্র্যাক করার জন্য কিছু লেবেলের সাথে একটি ট্র্যাকিং নম্বর থাকে। আপনি আপনার গ্রাহকদের এই ট্র্যাকিং নম্বরটি দিতে পারেন যাতে তারাও তাদের প্যাকেজ ট্র্যাক করতে পারে। বেশিরভাগ গ্রাহক ট্র্যাকিং নম্বর পেতে পছন্দ করেন কারণ এটি তাদের প্যাকেজ পৌঁছানোর একটি আনুমানিক তারিখ প্রদান করে এবং তারা তাদের অর্ডারটি পাবেন বলে আশ্বস্ত হতে পারেন।
ট্র্যাকিং তথ্য থাকা শিপিং লেবেলগুলোর দাম সাধারণত ট্র্যাকিং তথ্য না থাকা লেবেলগুলোর চেয়ে বেশি হয়। আপনি যদি আপনার গ্রাহকদের ট্র্যাকিং-সহ শিপিং লেবেল অফার করতে চান, তবে আপনার শিপিংয়ের মূল্য সেট করার সময় আপনি বেশি শিপিং খরচের হিসাব করছেন তা নিশ্চিত করুন।
আপনার সরবরাহকারী যদি শিপিং লেবেল কেনেন, তবে তারা কোন ধরনের লেবেল কিনছেন তা নিশ্চিত হয়ে নিন।
আপনার শিপিং লেবেল কেনার প্রয়োজন আছে কি না তা নির্ধারণ করুন
আপনার ব্যবসা কীভাবে সেট আপ করা হয়েছে তার উপর ভিত্তি করে, আপনি বা আপনার সরবরাহকারী শিপিং লেবেল কিনে থাকেন। সাধারণত, যিনি শিপিং ক্যারিয়ারের কাছে শিপমেন্ট হস্তান্তর করেন তিনিই শিপিং লেবেল কেনেন। আপনার সরবরাহকারী যদি শিপমেন্টের জন্য লেবেল কেনেন, তবে সাধারণত তারা আপনার কাছ থেকে সেই খরচটি চার্জ করেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো
কিছু দেশে অনন্য শিপিং নিয়ম রয়েছে যা আপনার শিপমেন্ট গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য পূরণ করা প্রয়োজন। এই নিয়মগুলো পূরণ করতে ব্যর্থ হলে শিপমেন্টে বিলম্ব, ফেরত বা নষ্ট হয়ে যেতে পারে।
নির্দিষ্ট কিছু দেশ এবং অঞ্চলে অতিরিক্ত প্রয়োজনীয় ফিল্ডগুলো সম্পর্কে আরও জানুন।
ব্রাজিলে শিপিং
ব্রাজিলের গ্রাহকদের কাছে বিক্রি করা মার্চেন্টদের ক্ষেত্রে চেকআউট প্রক্রিয়ার পেমেন্ট পেজে অতিরিক্ত তথ্য লেবেলযুক্ত একটি ফিল্ড থাকে। এই ফিল্ডটি শুধুমাত্র অনলাইন স্টোরের চেকআউট প্রক্রিয়ার পেমেন্ট পেজে দেখানো হয়। এটি Shopify POS বা মোবাইল অ্যাপে দেখানো হয় না।
ব্রাজিলের বাইরে ও ভেতর থেকে শিপমেন্ট পাওয়া গ্রাহকরা এই ফিল্ডে তাদের Cadastro de Pessoas Físicas (CPF) বা Cadastro Nacional da Pessoa Jurídica (CNPJ) নম্বর লিখবেন। কোনো গ্রাহক অর্ডার দেওয়ার পর, আপনি তাদের অর্ডারের বিবরণের পেজে তাদের CPF/CNPJ নম্বরটি দেখতে পাবেন।
আপনি যদি ব্রাজিলে থাকেন, তবে গ্রাহকের জন্য সরকারি ইনভয়েস ইস্যু করার সময় আপনাকে অবশ্যই CPF/CNPJ নম্বর ব্যবহার করতে হবে। আপনি ব্রাজিলের বাইরে থাকলে শিপিং লেবেলে গ্রাহকের CPF/CNPJ নম্বর যুক্ত করতে হবে। শিপিং লেবেলে CPF/CNPJ নম্বর না থাকলে প্যাকেজগুলো নষ্ট বা ফেরত দেওয়া হতে পারে। Shopify-তে কেনা শিপিং লেবেলগুলোতে CPF/CNPJ নম্বর যুক্ত থাকে না, এটি প্রিন্ট করার পর লেবেলের ওপর লিখে দিতে হবে। আপনি যদি কোনো তৃতীয়-পক্ষ শিপিং ক্যারিয়ারের মাধ্যমে শিপিং লেবেল কেনেন, তবে কীভাবে CPF/CNPJ নম্বর যুক্ত করবেন তা জানতে আপনার ক্যারিয়ারের সাথে যোগাযোগ করুন।
যদি কোনো সরবরাহকারী আপনার পক্ষ থেকে লেবেল কেনেন, তাহলে তারা যেন শিপিং লেবেলে CPF/CNPJ নম্বর যুক্ত করেন তা নিশ্চিত করুন।
চীনে শিপিং
চীনে গ্রাহকদের কাছে বিক্রি করা মার্চেন্টদের ক্ষেত্রে চেকআউট প্রক্রিয়ার পেমেন্ট পেজে অতিরিক্ত তথ্য লেবেলযুক্ত একটি ফিল্ড থাকে। এই ফিল্ডটি শুধুমাত্র অনলাইন স্টোরের চেকআউট প্রক্রিয়ার পেমেন্ট পেজে দেখানো হয়। এটি Shopify POS বা মোবাইল অ্যাপে দেখানো হয় না। আপনার গ্রাহক যদি রেসিডেন্ট ID নম্বর ছাড়াই কোনো বিদেশী নাগরিক হন, তবে তিনি এই ফিল্ডে তার পাসপোর্ট নম্বর লিখতে পারবেন।
চীনের বাইরে থেকে শিপমেন্ট পাওয়া গ্রাহকরা এই ফিল্ডে তাদের People's Republic of China Resident Identity Card (রেসিডেন্ট ID) লিখবেন। কোনো গ্রাহক অর্ডার দেওয়ার পর, আপনি তাদের অর্ডারের বিবরণের পেজে তাদের রেসিডেন্ট ID নম্বরটি দেখতে পাবেন।
আপনি যদি চীনের বাইরে থাকেন, তবে শিপিং লেবেলে গ্রাহকের রেসিডেন্ট ID যোগ করতে হবে। শিপিং লেবেলে রেসিডেন্ট ID ছাড়া প্যাকেজগুলো নষ্ট বা ফেরত দেওয়া হতে পারে। Shopify-এ কেনা শিপিং লেবেলগুলোতে রেসিডেন্ট ID নম্বর যোগ করা থাকে না এবং প্রিন্ট করার পরে সেগুলোর আসল লেবেলে লিখে দিতে হবে। আপনি যদি কোনও তৃতীয়-পক্ষ শিপিং ক্যারিয়ারের মাধ্যমে শিপিং লেবেল কিনে থাকেন, তবে রেসিডেন্ট ID নম্বর কীভাবে যোগ করবেন তা জানতে আপনার ক্যারিয়ারের সাথে যোগাযোগ করুন।
যদি কোনও সরবরাহকারী আপনার হয়ে লেবেল কিনে থাকেন, তবে নিশ্চিত করুন যে তারা শিপিং লেবেলে রেসিডেন্ট ID নম্বর যোগ করেন।
ইতালিতে শিপিং
ইতালির যেসকল মার্চেন্ট ইতালির গ্রাহকদের কাছে বিক্রি করেন, তাদের জন্য চেকআউট প্রক্রিয়ায় পেমেন্ট পেজে অতিরিক্ত তথ্য লেবেলযুক্ত দুটি ফিল্ড রয়েছে। এই ফিল্ডগুলো শুধুমাত্র অনলাইন স্টোরে চেকআউট প্রক্রিয়ায় পেমেন্ট পেজে দেখা যায়। এগুলো Shopify POS বা মোবাইল অ্যাপে দেখা যায় না।
ইতালির গ্রাহকরা এই ফিল্ডগুলোতে তাদের Codice Fiscale (CF) এবং Posta Elettronica Certificata (PEC) লিখবেন। গ্রাহক অর্ডার করার পরে, আপনি তাদের অর্ডারের বিবরণের পেজে তাদের CF নম্বর এবং PEC খুঁজে পেতে পারেন।
অতিরিক্ত তথ্য ফিল্ডগুলো বাধ্যতামূলক নয়, কারণ প্রতিটি লেনদেনে ইনভয়েস লাগে না। আপনি যদি ইতালিতে থাকেন এবং আপনার গ্রাহক এই ফিল্ডগুলোতে তথ্য দেন, তবে ট্যাক্স সংক্রান্ত নিয়মকানুন ও নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই আপনার গ্রাহককে একটি ইনভয়েস প্রদান করতে হবে। চেকআউটে ফিল্ডগুলো পূরণ করা হলে, অর্ডারের বিবরণের পেজে একটি ব্যানার দেখা যায়।
দক্ষিণ কোরিয়ায় শিপিং
যেসকল মার্চেন্ট দক্ষিণ কোরিয়ার গ্রাহকদের কাছে বিক্রি করেন এবং দক্ষিণ কোরিয়ার বাইরে থেকে পণ্য শিপ করেন, তাদের জন্য চেকআউট প্রক্রিয়ায় পেমেন্ট পেজে অতিরিক্ত তথ্য লেবেলযুক্ত একটি ফিল্ড রয়েছে। এই ফিল্ডটি শুধুমাত্র অনলাইন স্টোরে চেকআউট প্রক্রিয়ায় পেমেন্ট পেজে দেখা যায়। এটি Shopify POS বা মোবাইল অ্যাপে দেখা যায় না।
দক্ষিণ কোরিয়ার বাইরে থেকে শিপমেন্ট গ্রহণকারী গ্রাহকরা এই ফিল্ডে তাদের Personal Customs Clearance Code (PCCC) দেবেন। গ্রাহক অর্ডার করার পরে, আপনি তাদের অর্ডারের বিবরণের পেজে তাদের PCCC নম্বর খুঁজে পেতে পারেন। আপনার গ্রাহক যদি PCCC নম্বরবিহীন একজন বিদেশি নাগরিক হন, তবে তিনি এই ফিল্ডে তার পাসপোর্ট নম্বর দিতে পারেন।
আপনি যদি দক্ষিণ কোরিয়ার বাইরে থাকেন, তবে শিপিং লেবেলে গ্রাহকের PCCC নম্বর যোগ করতে হবে। শিপিং লেবেলে PCCC নম্বর ছাড়া প্যাকেজগুলো নষ্ট বা ফেরত দেওয়া হতে পারে। Shopify-এর মাধ্যমে কেনা শিপিং লেবেলগুলোতে PCCC নম্বর যোগ করা থাকে না এবং প্রিন্ট করার পরে সেগুলোর আসল লেবেলে লিখে দিতে হবে। আপনি যদি কোনও তৃতীয়-পক্ষ শিপিং ক্যারিয়ারের মাধ্যমে শিপিং লেবেল কিনে থাকেন, তবে PCCC নম্বর কীভাবে যোগ করবেন তা জানতে আপনার ক্যারিয়ারের সাথে যোগাযোগ করুন।
যদি কোনও সরবরাহকারী আপনার হয়ে লেবেল কিনে থাকেন, তবে নিশ্চিত করুন যে তারা শিপিং লেবেলে PCCC নম্বর যোগ করেন।