সাবস্ক্রিপশনের অর্ডার পরিচালনা এবং পূরণ করা

আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে পে-পার-ডেলিভারি অর্ডার এবং প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডার পরিচালনা করতে পারবেন।

পে-পার-ডেলিভারি অর্ডার-এ প্রতি অর্ডারের জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন আইটেম থাকে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে, আপনার সাবস্ক্রিপশন অ্যাপ দিয়ে নতুন পে-পার-ডেলিভারি অর্ডার তৈরি করা হয় এবং তা আপনার অর্ডার-এর তালিকায় দেখানো হয়। পে-পার-ডেলিভারি অর্ডারগুলো নন-সাবস্ক্রিপশন অর্ডারের মতোই পরিচালনা ও পূরণ করা হয়।

প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডার-এর ক্ষেত্রে অগ্রিম এককালীন অর্থ প্রদান করা হয়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এর জন্য একাধিক নির্ধারিত ফুলফিলমেন্ট থাকে। ফুলফিলমেন্টের তারিখে না পৌঁছানো পর্যন্ত প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডারগুলো নির্ধারিত স্ট্যাটাস সহ একটি একক অর্ডার হিসেবে দেখা যায়। ফুলফিলমেন্টের তারিখে পৌঁছালে, অর্ডারের স্ট্যাটাসটি আপডেট হয়ে অপূর্ণ-এ পরিবর্তিত হয় এবং তখন আপনি অর্ডারটি পূরণ করতে পারবেন। এরপর পরবর্তী ফুলফিলমেন্টের তারিখে না পৌঁছানো পর্যন্ত অর্ডারের স্ট্যাটাস আবার নির্ধারিত-তে ফিরে আসে এবং চক্রটি আবার শুরু হয়। কোনো অর্ডারে নির্ধারিত স্ট্যাটাস থাকলে আপনি আপনার অর্ডার পৃষ্ঠায় অর্ডারটি ট্র্যাক করতে পারবেন, তবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

অর্ডারে, আপনি প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডারের সমস্ত আইটেম পর্যালোচনা করতে পারবেন, যা সম্পন্ন, অপূর্ণ, এবং নির্ধারিত ফুলফিলমেন্টের কার্ডে সাজানো থাকে। অর্ডারের পরবর্তী নির্ধারিত ফুলফিলমেন্ট নির্ধারিত ফুলফিলমেন্টের কার্ডে তালিকাভুক্ত করা হয়। সমস্ত নির্ধারিত ফুলফিলমেন্ট দেখাতে সমস্ত ফুলফিলমেন্ট দেখুন-এ ক্লিক করুন।

আপনার প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডারগুলো ফিল্টার করা এবং সাজানো

আপনি আপনার অর্ডার পৃষ্ঠাকে নির্ধারিত ফুলফিলমেন্টের স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করে আসন্ন ফুলফিলমেন্টের কাজগুলো দেখাতে পারেন যেগুলোর জন্য অবিলম্বে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই৷

পূরণ করার জন্য প্রস্তুত এমন প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডারগুলো দেখাতে, অপূর্ণ স্ট্যাটাস দিয়ে আপনার অর্ডার পৃষ্ঠাটি ফিল্টার করুন৷ ডিফল্টভাবে, অর্ডার পৃষ্ঠাটি তারিখ অনুযায়ী সাজানো থাকে। এর অর্থ হলো পূরণ করার জন্য প্রস্তুত থাকা প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডারগুলো আপনার অপূর্ণ অর্ডারের তালিকার নিচে চলে যেতে পারে। এই অর্ডারগুলো দেখতে, আপনি সবচেয়ে পুরনো তারিখ অনুযায়ী আপনার অর্ডার পৃষ্ঠা সাজাতে পারেন।

ধাপগুলো:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।

  2. searchfilter আইকনে ক্লিক করুন।

  3. ফিল্টার যোগ করুন +-এ ক্লিক করুন।

  4. ফুলফিলমেন্টের স্ট্যাটাস-এ ক্লিক করুন এবং তারপর অপূর্ণ নির্বাচন করুন।

  5. সাজান মেনু খুলতে ⇅-এ ক্লিক করুন।

  6. তারিখ এবং ↑ সবচেয়ে পুরনো থেকে সবচেয়ে নতুন নির্বাচন করুন।

  7. ঐচ্ছিক: এই অর্ডারের তালিকার ভিউটির নাম দিতে এবং সেভ করতে এভাবে সেভ করুন-এ ক্লিক করুন।

সাবস্ক্রিপশনের অর্ডার এডিট করা

সাবস্ক্রিপশন আইটেম আছে এমন কোনো অর্ডার আপনি এডিট করতে পারবেন। অর্ডার এডিট করলে সাবস্ক্রিপশন চুক্তিটি পরিবর্তিত হয় না। ভবিষ্যতের সমস্ত ফুলফিলমেন্টের জন্য সাবস্ক্রিপশন চুক্তি আপডেট করতে আপনার সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।

প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডার এডিট করা

নির্ধারিত ফুলফিলমেন্টের আইটেম আছে এমন কোনো অর্ডার আপনি এডিট করতে পারবেন। কোনো অর্ডারের প্রিপেইড সাবস্ক্রিপশনের পণ্যগুলো এডিট করার সময় আপনি নিচের কাজগুলো করতে পারবেন:

কোনো অর্ডারে একটি প্রিপেইড সেলিং প্ল্যান থাকলে, আপনি অর্ডারটির অনুলিপি তৈরি করতে বা লাইন আইটেমের পরিমাণ এডিট করতে পারবেন না।

পে-পার-ডেলিভারি সাবস্ক্রিপশনের অর্ডার এডিট করা

পে-পার-ডেলিভারি সাবস্ক্রিপশন আইটেম আছে এমন কোনো অর্ডার আপনি এডিট করতে পারবেন। কোনো অর্ডারের পে-পার-ডেলিভারি সাবস্ক্রিপশনের পণ্যগুলো এডিট করার সময় আপনি নিচের কাজগুলো করতে পারবেন:

কোনো অর্ডার এডিট করার সময় আপনি নতুন কোনো সাবস্ক্রিপশনের পণ্য যোগ করতে পারবেন না। আপনি কোনো সাবস্ক্রিপশন অর্ডারের অনুলিপিও তৈরি করতে পারবেন না।

প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডার বাতিল এবং রিফান্ড করা

এখনও পূরণ করা হয়নি এমন কোনো প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডার আপনি বাতিল করতে পারবেন। কোনো নির্ধারিত আইটেম যদি ইতিমধ্যে সম্পন্ন হয়ে থাকে, তবে আপনি অর্ডারটি বাতিল করতে পারবেন না, কিন্তু আপনি সম্পন্ন এবং নির্ধারিত আইটেমের জন্য সম্পূর্ণ ও আংশিক রিফান্ড করতে পারবেন।

যদি আপনার কোনো গ্রাহক একটি অর্ডার বাতিল করেন, তবে আপনাকে ম্যানুয়ালি অর্ডারটি রিফান্ড করতে হতে পারে। এমনটি ঘটলে অর্ডারে একটি মেসেজ দেখা যায়।

আপনি অর্ডার পৃষ্ঠা থেকে কোনো অর্ডার রিফান্ড করলে আপনার সাবস্ক্রিপশন অ্যাপ থেকেও অর্ডারটি বাতিল করার প্রয়োজন হতে পারে।

ইনভেন্টরি পরিচালনা করা

আপনার সক্রিয় সাবস্ক্রিপশন চুক্তিতে থাকা পণ্যের ক্ষেত্রে যদি ইনভেন্টরি ট্র্যাক করা হয় এবং পণ্যগুলো ওভারসেল-এ সেট করা না থাকে, তবে সাবস্ক্রিপশন অর্ডারের সমস্যা এড়াতে আসন্ন ডেলিভারির সময় আপনার পণ্যগুলো স্টকে আছে কিনা তা আপনাকে নিশ্চিত করতে হবে। ইনভেন্টরি ট্র্যাকিং সম্পর্কে আরও জানুন।

আপনি যদি বিনামূল্যের Shopify Subscriptions অ্যাপটি ব্যবহার করেন, তাহলে আপনি ইনভেন্টরিতে সমস্যা থাকা সাবস্ক্রিপশন চুক্তিগুলি পর্যালোচনা ও পরিচালনা করতে পারেন এবং অপর্যাপ্ত ইনভেন্টরি থাকা সাবস্ক্রিপশন চুক্তিগুলির জন্য বিলিংয়ের প্রচেষ্টা পরিচালনা করতে পারেন।

ইনভেন্টরি রিজার্ভ করা

ফুলফিলমেন্টের তারিখে পৌঁছালে প্রতিটি প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডার সাইকেলের ইনভেন্টরি রিজার্ভ করা হয়। অর্ডার তৈরি করার সময় সম্পূর্ণ সাবস্ক্রিপশন অর্ডারের ইনভেন্টরি রিজার্ভ করা হয় না। ফুলফিলমেন্টের তারিখের আগে কোনো নির্ধারিত ফুলফিলমেন্টের জন্য ইনভেন্টরি রিজার্ভ করতে, আপনি কোনো নির্ধারিত অর্ডার আগে থেকেই পূরণ করতে পারেন।

সাবস্ক্রিপশন অর্ডার পূরণ করা

সাবস্ক্রিপশন অর্ডারের ফুলফিলমেন্ট কোনো পণ্যের ফুলফিলমেন্ট লোকেশন বা শিপিং প্রোফাইল-এর উপর ভিত্তি করে একটি একক অর্ডারের মধ্যে বিভক্ত করা যেতে পারে।

প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডার পূরণ করা

কোনো নির্ধারিত অর্ডার এর ফুলফিলমেন্টের তারিখে পৌঁছালে, অর্ডারের স্ট্যাটাস অপূর্ণ-তে আপডেট হয়ে যায় এবং আপনি অর্ডারটি পূরণ করতে পারবেন।

আগে প্রিপেইড সাবস্ক্রিপশন অর্ডার পূরণ করা

আপনি নির্ধারিত ফুলফিলমেন্টগুলি রিশিডিউল করতে পারবেন না, তবে আপনি কোনো অর্ডার আগে পূরণ করা বেছে নিতে পারেন।

ধাপগুলো:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।

  2. আপনি আগে পূরণ করতে চান এমন অর্ডারটি নির্বাচন করুন।

  3. নির্ধারিত বিভাগে, আগে পূরণ করুন-এ ক্লিক করুন।

  4. অর্ডার ফুলফিলমেন্টের তথ্য পর্যালোচনা করুন এবং এরপরে অপূর্ণ হিসেবে মার্ক করুন-এ ক্লিক করুন। অর্ডারের স্ট্যাটাস অপূর্ণ-তে আপডেট করা হয় এবং আপনি আইটেমগুলি পূরণ করতে পারবেন।

উচ্চ-ঝুঁকির সাবস্ক্রিপশন অর্ডার পরিচালনা করা

যদি প্রাথমিক সাবস্ক্রিপশন অর্ডারটিকে উচ্চ-ঝুঁকির হিসেবে ফ্ল্যাগ করা হয়, তাহলে আপনাকে অর্ডারটি পূরণ বা বাতিল করতে হবে। আসল অর্ডারটিকে উচ্চ-ঝুঁকির হিসেবে ফ্ল্যাগ করা হলে এবং সেটি অপূর্ণ থেকে গেলে, পরবর্তী সাবস্ক্রিপশন পুনর্নবীকরণগুলি ব্যর্থ হবে।

আপনি যখন উচ্চ-ঝুঁকির কোনো অর্ডার পূরণ করেন, তখন আপনি বোঝান যে আপনি সাবস্ক্রিপশনের ঝুঁকি গ্রহণ করছেন এবং ভবিষ্যতের পুনর্নবীকরণগুলিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আপনি যদি উচ্চ-ঝুঁকির অর্ডার পূরণ না করা বেছে নেন, তাহলে আপনি অর্ডারটি বাতিল করতে এবং রিফান্ড করতে পারেন।

উচ্চ-ঝুঁকির অর্ডার পরিচালনা করা সম্পর্কে আরও জানতে, প্রতারণা প্রতিরোধ দেখুন।