ড্রাফট অর্ডারের পেমেন্ট পাওয়া

যখন কোনো গ্রাহক ড্রাফট অর্ডারের পেমেন্ট করতে প্রস্তুত হন, তখন আপনি একটি ইনভয়েস বা চেকআউট লিংক পাঠাতে পারেন যাতে আপনার গ্রাহক তার পেমেন্টের তথ্য দিয়ে অনলাইন চেকআউট থেকে অর্ডারের পেমেন্ট করতে পারেন।

অন্যথায়, আপনার কাছে যদি গ্রাহকের বিলিংয়ের তথ্য থাকে, তবে আপনি ম্যানুয়ালি ক্রেডিট কার্ডের মাধ্যমে ড্রাফট অর্ডারের পেমেন্ট গ্রহণ করতে পারেন। আপনি পেমেন্ট পেয়ে গেলে একটি অর্ডার পেইড হিসেবে মার্ক করতেও পারেন। ড্রাফট অর্ডারের জন্য পেমেন্ট গ্রহণ করা হলে সেটি অর্ডার পৃষ্ঠায় একটি অর্ডারে পরিণত হয়।

ড্রাফট অর্ডারের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়

ড্রাফট অর্ডারের জন্য পেমেন্ট গ্রহণ করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • আপনি শুধু Shopify Payments-এর মাধ্যমেই ক্রেডিট কার্ড দিয়ে ম্যানুয়াল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
  • যেসব ড্রাফট অর্ডারে কোনো সাবস্ক্রিপশন পণ্য থাকে, সেগুলোকে পেইড হিসেবে চিহ্নিত করা ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা শীঘ্রই আসছে। এর আগ পর্যন্ত ড্রাফট অর্ডার সম্পন্ন করতে, আপনার গ্রাহকের কাছে ইনভয়েস পাঠান বা চেকআউট লিংক শেয়ার করুন।
  • ড্রাফট অর্ডারের জন্য ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করতে আপনাকে অবশ্যই Shopify Payments-এর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আপনি যদি Shopify Payments ছাড়া সরাসরি অন্য কোনো পেমেন্ট প্রদানকারীর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করেন, তাহলে এভাবে গ্রাহকের তথ্য পরিচালনা করা PCI কমপ্লায়েন্সের শর্তাবলিকে প্রভাবিত করে কি না, সে বিষয়ে আপনার প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
  • ড্রাফট অর্ডারের বিবরণ যদি বর্তমানে Shopify অ্যাডমিনে যা উপলভ্য আছে তার চেয়ে পুরানো হয়, উদাহরণস্বরূপ পণ্যের দাম বা শিপিং রেট পরিবর্তন হয়ে থাকলে, পেমেন্ট সংগ্রহ করার আগে আপনাকে অবশ্যই সমস্যাগুলোর সমাধান করে পরিবর্তনগুলো প্রয়োগ করতে হবে।
  • আপনি চেকআউটে পেমেন্ট পদ্ধতির যেসব কাস্টমাইজেশন চালু করেছেন তা ডিফল্টভাবে ড্রাফট অর্ডারের চেকআউটেও প্রযোজ্য হয়। তৈরি করা ড্রাফট অর্ডারে পেমেন্ট পদ্ধতির কাস্টমাইজেশনগুলো আপনার Shopify অ্যাডমিনে দেখানো হবে না, তবে এই কাস্টমাইজেশনগুলো চেকআউটে ঠিকই প্রযোজ্য হবে।
  • পারফরম্যান্স অপ্টিমাইজ করতে, 1 এপ্রিল 2025 তারিখে বা এরপরে তৈরি করা ড্রাফট অর্ডারগুলো 1 বছর নিষ্ক্রিয় থাকার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। ড্রাফট অর্ডারে যেকোনো ধরনের সম্পাদনা করা হলে টাইমার আবার রিসেট হয়ে যায়।

ড্রাফট অর্ডারের লেনদেনের ফি

নিচের ক্ষেত্রগুলোতে ড্রাফট অর্ডারের জন্য তৃতীয়-পক্ষের লেনদেনের ফি কাটা হবে না:

  • আপনি যখন Shopify Payments-এর মাধ্যমে পেমেন্ট প্রসেস করবেন। Shopify অ্যাডমিনে ম্যানুয়ালি ক্রেডিট কার্ডের মাধ্যমে হওয়া কেনাকাটার ক্ষেত্রে আপনাকে শুধু ক্রেডিট কার্ড প্রসেসিং ফি দিতে হবে।
  • আপনি যখন অর্ডারটিকে পেইড হিসেবে মার্ক করে একটি ম্যানুয়াল পেমেন্ট পদ্ধতি (যেমন ক্যাশ অন ডেলিভারি বা ব্যাংক ডিপোজিট) নির্বাচন করবেন।

আপনি যখন পেমেন্ট গ্রহণ করতে একটি সমর্থিত তৃতীয়-পক্ষীয় সরাসরি ক্রেডিট কার্ড পেমেন্ট প্রদানকারী ব্যবহার করবেন, তখন ক্রেডিট কার্ডের কেনাকাটা প্রসেস করার ক্ষেত্রে অনলাইন অর্ডারের সমপরিমাণ তৃতীয়-পক্ষীয় লেনদেনের ফি দিতে হবে।

ড্রাফট অর্ডারে পেমেন্টকে পেইড হিসেবে মার্ক করা

আপনি যদি ইতিমধ্যে বর্তমান অর্ডারের পেমেন্ট পেয়ে থাকেন, অথবা অন্য প্ল্যাটফর্ম থেকে আগের কোনো অর্ডার আপনার Shopify অ্যাডমিনে ইম্পোর্ট করেন, তাহলে আপনি অর্ডারটিকে পেইড হিসেবে মার্ক করতে পারবেন। প্রাপ্ত পেমেন্টের পরিমাণ আপনার পেমেন্ট প্রদানকারী পুনরায় কাটবে না এবং গ্রাহক একটি অর্ডার নিশ্চিতকরণ ইমেইল পাবেন।

আপনি যদি আন্তর্জাতিক সেলস টুল ব্যবহার করেন, তাহলে প্রাপ্ত পরিমাণ-এর মানটি হলো আপনার স্টোরের মুদ্রায় রূপান্তরিত গ্রাহকের স্থানীয় মুদ্রার মান। রূপান্তরটি লাইভ কারেন্সি রেটের ওপর ভিত্তি করে হয়। রিপোর্টিংয়ের উদ্দেশ্যে, আপনার প্রাপ্ত পেমেন্টের পরিমাণ প্রদর্শিত পরিমাণের চেয়ে আলাদা হলে তা আপডেট করুন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার > ড্রাফট-এ যান।

  2. যে বিদ্যমান ড্রাফট অর্ডারটি আপনি পেইড হিসেবে মার্ক করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. পেমেন্ট সেকশনে, পেমেন্ট সংগ্রহ করুন-এ ক্লিক করুন এবং তারপর পেইড হিসেবে মার্ক করুন-এ ক্লিক করুন।

  4. ঐচ্ছিক: প্রাপ্ত পরিমাণ-এর মান আপনার প্রাপ্ত পরিমাণের চেয়ে আলাদা হলে, মানটি আপডেট করুন।

  5. অর্ডার তৈরি করুন-এ ক্লিক করুন।

  6. ঐচ্ছিক: অর্ডারের ক্ষেত্রে কোনো চেকআউটের যাচাইকরণের নিয়ম মানা না হলে, পূরণ করতে হবে এমন নিয়মগুলো তালিকাভুক্ত করে একটি সতর্কবার্তা দেখানো হয়। নিচের যেকোনো একটি অ্যাকশন নিন:

    • পেমেন্ট বাতিল করতে এবং ড্রাফট অর্ডারটি সংশোধন করতে ফিরে যেতে বাতিল করুন-এ ক্লিক করুন।
    • নিয়মটি উপেক্ষা করে অর্ডারটিকে পেইড হিসেবে মার্ক করতে, উপেক্ষা করে অর্ডার তৈরি করুন-এ ক্লিক করুন।

আপনার অর্ডার তৈরি হওয়ার পরে, আপনি অর্ডার পৃষ্ঠা থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন।

ড্রাফট অর্ডারের জন্য ম্যানুয়ালি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা

আপনার কাছে গ্রাহকের বিলিংয়ের তথ্য থাকলে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্ডারের পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এই পেমেন্ট পদ্ধতিটি শুধু Shopify Payments-এর ক্ষেত্রে উপলভ্য আছে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার > ড্রাফট-এ যান।

  2. আপনি যে বিদ্যমান ড্রাফট অর্ডারের জন্য ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. পেমেন্ট সেকশনে, পেমেন্ট সংগ্রহ করুন-এ ক্লিক করুন এবং তারপর ক্রেডিট কার্ড-এ ক্লিক করুন।

  4. গ্রাহকের বিলিং এবং ক্রেডিট কার্ডের তথ্য লিখুন।

  5. আপনার পেমেন্ট সেটিংস নিশ্চিত করতে এবং আপনার ড্রাফট অর্ডার থেকে একটি অর্ডার তৈরি করতে চার্জ-এ ক্লিক করুন। বাটনে অর্ডারের মোট পরিমাণ দেখা যায়।

  6. ঐচ্ছিক: অর্ডারের ক্ষেত্রে কোনো চেকআউটের যাচাইকরণের নিয়ম মানা না হলে, পূরণ করতে হবে এমন নিয়মগুলো তালিকাভুক্ত করে একটি সতর্কবার্তা দেখানো হয়। নিচের যেকোনো একটি অ্যাকশন নিন:

    • পেমেন্ট বাতিল করতে এবং ড্রাফট অর্ডারটি সংশোধন করতে ফিরে যেতে বাতিল করুন-এ ক্লিক করুন।
    • নিয়মটি উপেক্ষা করে অর্ডারটিকে পেইড হিসেবে মার্ক করতে, উপেক্ষা করে অর্ডার তৈরি করুন-এ ক্লিক করুন।

পুরোনো ড্রাফট অর্ডারের সমস্যা সমাধান করা

আপনি যখন কোনো ড্রাফট অর্ডার তৈরি করেন, তখন সেটিতে যোগ করা এলিমেন্ট (যেমন পণ্য এবং শিপিং রেট) ড্রাফট অর্ডারে যোগ করার সময়কার কনফিগারেশনের ভিত্তিতে দেখা যায়। আপনি যখন ড্রাফট অর্ডারটি সম্পূর্ণ করার চেষ্টা করেন, ততক্ষণে যদি এর কোনো এলিমেন্টে পরিবর্তন হয়ে থাকে, উদাহরণস্বরূপ, কোনো পণ্য মুছে ফেলা হলে বা শিপিং রেট পরিবর্তিত হলে, আপনাকে সেই পরিবর্তনগুলোর বিষয়ে জানানো হয়। আপনি ড্রাফট অর্ডারে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন বা আপডেটগুলো গ্রহণ করে স্বয়ংক্রিয়ভাবে অর্ডারটি সম্পূর্ণ করতে পারেন।

আপনাকে নিচের ধরনের পরিবর্তনগুলোর বিষয়ে জানানো হবে:

  • একটি পণ্য বা ভ্যারিয়েন্ট মুছে ফেলা হয়েছে।
  • কোনো পণ্য বা ভ্যারিয়েন্টের মূল্য পরিবর্তন করা হয়েছে। এটি প্রাইস লকের আওতাভুক্ত পণ্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  • কোনো শিপিং রেট আর লভ্য নেই।
  • একটি শিপিং রেটের মূল্য পরিবর্তন করা হয়েছে।

আপনি যখন এই ড্রাফট অর্ডারে নতুন আপডেট নোটিফিকেশন পাবেন, তখন নিচের যে কোনো ব্যবস্থা নিতে পারবেন:

  • ড্রাফট অর্ডার পর্যালোচনা করুন: অর্ডারে প্রয়োগ করা সব আপডেটসহ (সেভ করা নয়) ড্রাফট অর্ডার এডিটরে ফিরে যান। আপনি পণ্যে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারেন, অথবা কাস্টম ডিসকাউন্ট বা শিপিং রেট প্রয়োগ করতে পারেন।
  • অর্ডার তৈরি করুন: অর্ডারে স্বয়ংক্রিয়ভাবে আপডেটগুলো প্রয়োগ করে অর্ডার সম্পূর্ণ করা চালিয়ে যান।