একটি অর্ডারের পণ্য এডিট করা
আপনি আপনার অর্ডারে পণ্য এবং কাস্টম আইটেম যোগ করতে, আপনার অর্ডার থেকে পণ্য সরাতে এবং আইটেমের পরিমাণ সামঞ্জস্য করতে অর্ডার এডিট করতে পারেন। কোনো অর্ডার করার পর তাতে থাকা পণ্য এডিট করার মাধ্যমে আপনি ভুল শুধরাতে পারেন, অতিরিক্ত আইটেমের জন্য গ্রাহকের অনুরোধ পূরণ করতে পারেন অথবা পণ্য অদলবদল করতে পারেন।
আপনি যখন কোনো অর্ডার এডিট করেন, তখন এই পরিবর্তনগুলোর উপর ভিত্তি করে অর্ডারের মোট পরিমাণ আপডেট করা হয় এবং গ্রাহককে কোনো রিফান্ড দিতে হবে নাকি আপনাকে কোনো ব্যালেন্স দিতে হবে, অর্ডারে তা দেখানো হয়। আপনার অর্ডারে হওয়া অ্যাডজাস্টমেন্টের উপর ভিত্তি করে, আপনাকে আপনার গ্রাহককে রিফান্ড দিতে হতে পারে অথবা তার থেকে পেমেন্ট সংগ্রহ করতে হতে পারে।
কোনো অর্ডার এডিট করার আগে, অর্ডার এডিট করার বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।
এই পেজে
অর্ডারে আইটেম যোগ করুন
পণ্য ও কাস্টম আইটেম যোগ করতে আপনি আপনার অর্ডার এডিট করতে পারেন। আপনি যদি কোনো অর্ডারে পণ্য যোগ করেন, তাহলে আপনি চেকআউট পেজের লিঙ্কসহ আপনার গ্রাহককে একটি ইনভয়েস ইমেইল করতে পারেন অথবা অর্ডারের জন্য পেমেন্ট গ্রহণ করতে পারেন।
অর্ডারে আগে থেকেই আছে এমন কোনো পণ্যের ভ্যারিয়েন্ট যোগ করতে হলে, নতুন করে পণ্যের ভ্যারিয়েন্ট যোগ করার পরিবর্তে আপনাকে বিদ্যমান ভ্যারিয়েন্টের আইটেমের পরিমাণ বাড়াতে হবে।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ক্লিক করুন।
এডিট করুন-এ ক্লিক করুন।
আপনার অর্ডারে কোনো পণ্য যোগ করতে, নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করুন:
- পণ্য-এ ক্লিক করুন।
- আপনি অর্ডারে যে পণ্যটি যোগ করতে চান তা খুঁজুন এবং তারপর পণ্যটি নির্বাচন করুন।
- হয়েছে-এ ক্লিক করুন।
আপনার অর্ডারে একটি কাস্টম আইটেম তৈরি এবং যোগ করতে, নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করুন:
- কাস্টম আইটেম-এ ক্লিক করুন।
- কাস্টম আইটেম যোগ করুন ডায়ালগে আইটেমের নাম, মূল্য এবং পরিমাণ লিখুন।
- ঐচ্ছিক: কোনো আইটেম করযোগ্য হলে, আইটেমটি করযোগ্য নির্বাচন করুন।
- ঐচ্ছিক: কোনো আইটেম ফিজিক্যাল পণ্য হলে, আইটেমটি একটি ফিজিক্যাল পণ্য নির্বাচন করুন।
- আইটেম যোগ করুন-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
অর্ডার এডিট করা শেষ হওয়ার পর, অর্ডারটি পর্যালোচনা ও আপডেট করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ট্যাপ করুন।
বা
-এ ট্যাপ করুন এবং তারপর এডিট করুন-এ ট্যাপ করুন।
আপনার অর্ডারে কোনো পণ্য যোগ করতে, নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করুন:
- পণ্য যোগ করুন-এ ট্যাপ করুন।
- আপনি অর্ডারে যে পণ্যটি যোগ করতে চান তা খুঁজুন এবং তারপর পণ্যটি নির্বাচন করুন।
- সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
আপনার অর্ডারে একটি কাস্টম আইটেম তৈরি এবং যোগ করতে, নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করুন:
- কাস্টম আইটেম যোগ করুন-এ ট্যাপ করুন।
- কাস্টম আইটেম যোগ করুন স্ক্রিনে, আইটেমের নাম, মূল্য এবং পরিমাণ লিখুন।
- ঐচ্ছিক: কোনো আইটেম করযোগ্য হলে, আইটেমটি করযোগ্য নির্বাচন করুন।
- ঐচ্ছিক: কোনো আইটেম ফিজিক্যাল পণ্য হলে, আইটেমটি একটি ফিজিক্যাল পণ্য নির্বাচন করুন।
- সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
পরিবর্তনগুলো পর্যালোচনা করুন-এ ট্যাপ করুন, আপনার অর্ডারে করা পরিবর্তনগুলো পর্যালোচনা করুন এবং তারপর অর্ডার আপডেট করুন-এ ট্যাপ করুন।
অর্ডার থেকে আইটেম সরান
আপনি আপনার অর্ডার থেকে আইটেমগুলো সরাতে পারেন। আপনি যদি আইটেমগুলো অদলবদল করতে চান, তাহলে আপনাকে অবাঞ্ছিত আইটেমটি সরিয়ে নতুন একটি আইটেম যোগ করতে হবে।
আপনি যখন কোনো অর্ডার থেকে আইটেম সরান, তখন এই পরিবর্তনটি প্রতিফলিত করার জন্য আপনার অর্ডারের মোট পরিমাণ আপডেট করা হয় এবং আপনাকে কোনো রিফান্ড দিতে হবে কি না তা অর্ডারে দেখানো হয়।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ক্লিক করুন।
এডিট করুন-এ ক্লিক করুন।
আপনি যে পণ্যটি সরাতে চান তার উপর হোভার করুন এবং তারপর ×-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: আপনি যে পণ্যটি সরাতে চান তা যদি রিস্টক করতে না চান, তাহলে ইউনিটগুলো রিস্টক করুন ডি-সিলেক্ট করুন। আপনার সরানো পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের আসল লোকেশনে রিস্টক করা হয়।
ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
অর্ডার এডিট করা শেষ হওয়ার পর, অর্ডারটি পর্যালোচনা ও আপডেট করুন।
মোবাইল
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ট্যাপ করুন।
বা
-এ ট্যাপ করুন এবং তারপর এডিট করুন-এ ট্যাপ করুন।
- আপনি যে পণ্যটি সরাতে চান তার জন্য,
-এ ট্যাপ করুন এবং তারপর আইটেম সরান-এ ট্যাপ করুন।
- ঐচ্ছিক: আপনি যে পণ্যটি সরাতে চান তা যদি রিস্টক করতে না চান, তাহলে ইউনিটগুলো রিস্টক করুন ডি-সিলেক্ট করুন। আপনার সরানো পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের আসল লোকেশনে রিস্টক করা হয়।
- ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
- পরিবর্তনগুলো পর্যালোচনা করুন-এ ট্যাপ করুন, আপনার অর্ডারে করা পরিবর্তনগুলো পর্যালোচনা করুন এবং তারপর অর্ডার আপডেট করুন-এ ট্যাপ করুন।
অর্ডারে আইটেমের পরিমাণ বাড়ান
আপনি কোনো অর্ডারে আইটেমের পরিমাণ বাড়াতে পারেন। আপনার অর্ডার এডিট করার পরে, আপনি চেকআউট পেজের লিঙ্কসহ আপনার গ্রাহককে একটি ইনভয়েস ইমেইল করতে পারেন অথবা অর্ডারের জন্য পেমেন্ট গ্রহণ করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ক্লিক করুন।
এডিট করুন-এ ক্লিক করুন।
আপনি যে আইটেমটির পরিমাণ বাড়াতে চান তার পরিমাণ কলামে, আইটেমের নতুন পরিমাণ লিখুন।
ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
অর্ডার এডিট করা শেষ হওয়ার পর, অর্ডারটি পর্যালোচনা ও আপডেট করুন।
মোবাইল
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ট্যাপ করুন।
বা
-এ ট্যাপ করুন এবং তারপর এডিট করুন-এ ট্যাপ করুন।
- + বা - চাপার মাধ্যমে পরিমাণটি সামঞ্জস্য করুন।
- ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
- পরিবর্তনগুলো পর্যালোচনা করুন-এ ট্যাপ করুন, আপনার অর্ডারে করা পরিবর্তনগুলো পর্যালোচনা করুন এবং তারপর অর্ডার আপডেট করুন-এ ট্যাপ করুন।
অর্ডারে আইটেমের পরিমাণ কমান
আপনি কোনো অর্ডারে আইটেমের পরিমাণ কমাতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অর্ডার-এ যান।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ক্লিক করুন।
এডিট করুন-এ ক্লিক করুন।
আপনি যে আইটেমটির পরিমাণ কমাতে চান তার পরিমাণ কলামে, আইটেমের নতুন পরিমাণ লিখুন।
ঐচ্ছিক: আপনি যে পণ্যটি সরাতে চান তা যদি রিস্টক করতে না চান, তাহলে ইউনিটগুলো রিস্টক করুন ডি-সিলেক্ট করুন। আপনার সরানো পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের আসল লোকেশনে রিস্টক করা হয়।
ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
অর্ডার এডিট করা শেষ হওয়ার পর, অর্ডারটি পর্যালোচনা ও আপডেট করুন।
মোবাইল
- Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন ।
- আপনি যে অর্ডারটি এডিট করতে চান, তাতে ট্যাপ করুন।
বা
-এ ট্যাপ করুন এবং তারপর এডিট করুন-এ ট্যাপ করুন।
- + বা - চাপার মাধ্যমে পরিমাণটি সামঞ্জস্য করুন।
- ঐচ্ছিক: আপনি যে পণ্যটি সরাতে চান তা যদি রিস্টক করতে না চান, তাহলে ইউনিটগুলো রিস্টক করুন ডি-সিলেক্ট করুন। আপনার সরানো পণ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের আসল লোকেশনে রিস্টক করা হয়।
- ঐচ্ছিক: এডিট করার কারণ বিভাগে, অর্ডার এডিট করা নিয়ে একটি নোট লিখুন। এই নোটটি আপনার গ্রাহককে দেখানো হবে না।
- পরিবর্তনগুলো পর্যালোচনা করুন-এ ট্যাপ করুন, আপনার অর্ডারে করা পরিবর্তনগুলো পর্যালোচনা করুন এবং তারপর অর্ডার আপডেট করুন-এ ট্যাপ করুন।
এডিট করা অর্ডার পর্যালোচনা এবং আপডেট করা
কোনো অর্ডার এডিট করার পর, আপনাকে আপডেট করা অর্ডারের মোট পরিমাণটি পর্যালোচনা করে দেখতে হবে এবং এটি নির্ভুল কি না তা যাচাই করতে হবে। আপনার করা এডিটগুলোর উপর নির্ভর করে, চেকআউট করার সময় আপনার গ্রাহক যা পে করেছিল তার চেয়ে অর্ডারের মোট খরচ বাড়তে বা কমতে পারে।
অর্ডার এডিট করার সময় ফান্ডের প্রবাহ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে আরও জানতে, নিচের টেবিলটি পর্যালোচনা করুন।
| পরিস্থিতি | উদাহরণ | পদক্ষেপ |
|---|---|---|
| অর্ডারের মোট পরিমাণ কমে যায় এবং আপনার কাছে গ্রাহকের টাকা পাওনা থাকে। অর্ডারের সারাংশে দেখানো হয় যে আপনার কাছে একটি রিফান্ডের পরিমাণ পাওনা আছে। | আপনি কোনো অর্ডার থেকে একটি আইটেম সরিয়ে দেন বা কোনো আইটেমের পরিমাণ কমিয়ে দেন। | আপনাকে আপনার গ্রাহককে রিফান্ড করতে হবে। আপনি যখন কোনো অর্ডার এডিট করেন এবং আপনার গ্রাহককে একটি বিজ্ঞপ্তি পাঠান তখন রিফান্ড সম্পূর্ণ হয় না। অর্ডার আপডেট করার পরে আপনাকে অবশ্যই গ্রাহককে রিফান্ড করতে হবে। |
| অর্ডারের মোট পরিমাণ বেড়ে যায় এবং গ্রাহকের কাছে আপনার টাকা পাওনা থাকে। অর্ডারের সারাংশে দেখানো হয় যে একটি পরিমাণ সংগ্রহ করতে হবে। | আপনি একটি নতুন পণ্য যোগ করেন, আইটেমের পরিমাণ বাড়ান বা একটি কাস্টম শিপিং ফি যোগ করেন। | চেকআউট পেজের একটি লিঙ্কসহ আপনার গ্রাহককে ইনভয়েস পাঠিয়ে আপনাকে পেমেন্ট সংগ্রহ করতে হবে, বা আপনি অর্ডারের জন্য পেমেন্ট গ্রহণ করতে পারেন। |
| অর্ডারের মোট পরিমাণ পরিবর্তিত হয় না। | আপনি 0 মূল্যের একটি কাস্টম আইটেম যোগ করেন। | কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। আপনি আপনার গ্রাহককে এই এডিট সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাঠাতে চান কি না তা বেছে নিতে পারেন। |
আপনি কোনো অর্ডার এডিট করার পরে, টেমপ্লেট এডিট করে আপনার গ্রাহককে পাঠানো অর্ডার এডিটের ইনভয়েস বা বিজ্ঞপ্তি কাস্টমাইজ করতে পারেন।