অর্ডার এক্সপোর্ট করা

আপনার সম্পূর্ণ অর্ডারের তথ্যের বিস্তৃত ওভারভিউ দেখতে, আপনি আপনার Shopify অ্যাডমিনের অর্ডার পেজ থেকে আপনার অর্ডারগুলোর একটি কমা-সেপারেটেড ভ্যালু (CSV) স্প্রেডশিট এক্সপোর্ট করতে পারেন।

অর্ডার এক্সপোর্ট করুন

আপনি লেনদেনের ইতিহাসসহ আপনার অর্ডারগুলো এক্সপোর্ট করার বিকল্প বেছে নিতে পারেন। আপনার CSV ফাইলে থাকা লেনদেনের ইতিহাসে শুধুমাত্র ক্যাপচার করা পেমেন্টের ডেটা অন্তর্ভুক্ত থাকে। আপনার এক্সপোর্ট করা লেনদেনের ইতিহাসে অনুমোদনের ডেটা অন্তর্ভুক্ত থাকে না।

আপনি কীভাবে আপনার অর্ডারগুলো এক্সপোর্ট করবেন তার ওপর ভিত্তি করে, CSV ফাইলটি আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয় বা আপনার ডিভাইসে ডাউনলোড হয়:

  • আপনি যদি 50টি পর্যন্ত অর্ডার বা অর্ডারের বর্তমান পেজটি এক্সপোর্ট করতে বেছে নেন, তাহলে CSV ফাইলটি আপনার ডিভাইসে ডাউনলোড হবে।
  • আপনি যদি 51টির বেশি অর্ডার এক্সপোর্ট করতে বা তারিখ অনুযায়ী অর্ডার এক্সপোর্ট করতে বেছে নেন, তাহলে আপনাকে এবং স্টোরের মালিককে ইমেইলের মাধ্যমে CSV ফাইল পাঠানো হবে।

এক্সপোর্ট করা ব্যর্থ হলে, আপনি এই তথ্যটি একটি ইমেইলে পাবেন।

আপনার অর্ডার এক্সপোর্ট করতে কতক্ষণ সময় লাগবে তা নির্ভর করে আপনি কতগুলো অর্ডার এক্সপোর্ট করছেন তার ওপর। উদাহরণস্বরূপ, 1,00,000টির কম আইটেমের একটি এক্সপোর্ট এক ঘণ্টার মধ্যে সম্পন্ন হতে পারে, অন্যদিকে 4,00,000টি আইটেমের একটি এক্সপোর্ট হতে প্রায় 4 ঘণ্টা সময় লাগতে পারে।

ধাপ:

  1. আপনার অর্ডারগুলো সর্ট করুন এবং ফিল্টার করুন।
  2. অর্ডার পেজ থেকে, এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
  3. অর্ডার এক্সপোর্ট করুন উইন্ডোতে:
  4. আপনি যে অর্ডারগুলো এক্সপোর্ট করতে চান তার জন্য বিকল্পটি বেছে নিন। উদাহরণস্বরূপ, আপনি যদি তারিখ অনুযায়ী আপনার অর্ডারগুলো এক্সপোর্ট করতে চান, তাহলে তারিখ অনুযায়ী অর্ডার বেছে নিন এবং আপনি যে অর্ডারগুলো এক্সপোর্ট করতে চান তার শুরুর ও শেষের তারিখ সেট করুন।
  5. যেভাবে এক্সপোর্ট করবেন-এর নিচে একটি ফাইলের ফর্ম্যাট বেছে নিন।
  6. আপনি যদি আপনার অর্ডার সম্পর্কিত সমস্ত তথ্য ডাউনলোড করতে চান, তাহলে অর্ডার এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন। আপনি যদি শুধুমাত্র আপনার লেনদেনের তথ্য ডাউনলোড করতে চান, তাহলে লেনদেনের ইতিহাস এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।

অর্ডার এক্সপোর্ট করার CSV স্ট্রাকচার

আপনি যখন অর্ডার এক্সপোর্ট করবেন তখন যে CSV ফাইল তৈরি হবে তার ফর্ম্যাট নিচের টেবিলে বর্ণনা করা হয়েছে।

আপনার অর্ডারের CSV ফাইলে থাকা একাধিক লাইন আইটেম যুক্ত অর্ডারগুলোর অতিরিক্ত লাইন আইটেম আলাদা লাইনে দেখানো হয়। একই অর্ডারে একাধিক আইটেম কেনা হয়েছে তা বোঝাতে অনেকগুলো ফিল্ড ফাঁকা রাখা হয়।

অর্ডার এক্সপোর্ট করার csv ফাইলের প্রতিটি হেডারের বিবরণ
হেডারসংজ্ঞা
Nameআপনার স্টোর অ্যাডমিনে দেখানো অর্ডার নম্বরটি।
Phoneগ্রাহকের ফোন নম্বর।
Emailগ্রাহকের ইমেইল ঠিকানা।
Financial Statusঅর্ডারের পেমেন্ট পরিশোধ করা হয়েছে, অনুমোদিত হয়েছে নাকি রিফান্ড করা হয়েছে, ইত্যাদি।
Paid atঅর্ডারের জন্য যে তারিখে পেমেন্ট ক্যাপচার করা হয়েছে।
Fulfillment Statusঅর্ডারটি সম্পন্ন হয়েছে নাকি এখনো অপেক্ষমাণ রয়েছে।
Fulfilled atঅর্ডারের জন্য যে তারিখে ফুলফিলমেন্ট সম্পন্ন করা হয়েছিল।
Accepts Marketingগ্রাহক আপনার স্টোর থেকে মার্কেটিংয়ের প্রচারণামূলক বিষয়াদি গ্রহণ করতে সম্মত হয়েছেন কি না।
Currencyঅর্ডার করার সময় আপনার স্টোরের মূল মুদ্রা।
Subtotalশিপিং এবং ট্যাক্সের আগে অর্ডারের উপমোট।
Shippingঅর্ডারের মোট শিপিং খরচ।
Taxesঅর্ডারে চার্জ করা ট্যাক্সের পরিমাণ।
Totalঅর্ডারের মোট খরচ।
Discount Codeঅর্ডারে প্রয়োগ করা ডিসকাউন্ট কোড। শুধুমাত্র ডিসকাউন্ট এবং ড্রাফট অর্ডারে ম্যানুয়ালি প্রয়োগ করা ডিসকাউন্টগুলো এই কলামে দেখানো হবে। এতে স্বয়ংক্রিয় ছাড় অন্তর্ভুক্ত নেই।
Discount Amountঅর্ডারে প্রয়োগ করা ডিসকাউন্টের পরিমাণ।
Shipping Methodঅর্ডারটি শিপ করতে যে শিপিংয়ের পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
Created atকখন গ্রাহক অর্ডারটি সম্পন্ন করেছেন।
Lineitem quantityলাইন আইটেমের (আপনার পণ্যের মেনু থেকে পণ্য/ভ্যারিয়েন্ট) পরিমাণ।
Lineitem nameলাইন আইটেমের নাম।
Lineitem priceলাইন আইটেমের মূল্য।
Lineitem compare-at priceলাইন আইটেমের তুলনামূলক মূল্য।
Lineitem SKUলাইন আইটেমের SKU।
Lineitem requires shippingঅর্ডারের লাইন আইটেমটি শিপিংয়ের প্রয়োজন আছে কি না।
Lineitem taxableলাইন আইটেমটিতে ট্যাক্স দেওয়া প্রযোজ্য ছিল কি না।
Lineitem fulfillment statusলাইন আইটেমটি সম্পন্ন হয়েছিল কি না।
Billing Nameগ্রাহকের বিলিং ঠিকানা দেওয়া থাকলে, সেখানকার প্রথম এবং শেষ নাম। অন্যথায়, গ্রাহকের অ্যাকাউন্টের প্রথম এবং শেষ নাম।
Billing Streetবিলিং ঠিকানার জন্য দেওয়া রাস্তার নাম।
Billing Address1বিলিং ঠিকানার সম্পূর্ণ প্রথম লাইন -- উদাহরণস্বরূপ, 151 O'Connor Street।
Billing Address2বিলিং ঠিকানার সম্পূর্ণ দ্বিতীয় লাইন -- উদাহরণস্বরূপ, Ground floor। এই কলামটি প্রায়শই ফাঁকা থাকে।
Billing Companyগ্রাহকের কোম্পানির নাম। এই কলামটি প্রায়শই ফাঁকা থাকে।
Billing Cityগ্রাহকের বিলিং ঠিকানার শহর।
Billing Zipগ্রাহকের বিলিং ঠিকানার ZIP বা পোস্টাল কোড।
Billing Provinceগ্রাহকের বিলিং স্টেট বা প্রদেশের কোড।
Billing Province Nameগ্রাহকের বিলিং স্টেট বা প্রদেশের নাম।
Billing Countryগ্রাহকের বিলিংয়ের দেশ।
Billing Phoneগ্রাহকের বিলিং ফোন নম্বর।
Shipping Nameগ্রাহকের প্রথম এবং শেষ নাম।
Shipping Streetশিপিংয়ের ঠিকানার জন্য দেওয়া রাস্তার নাম।
Shipping Address1শিপিংয়ের ঠিকানার সম্পূর্ণ প্রথম লাইন -- উদাহরণস্বরূপ, 151 O'Connor Street।
Shipping Address2শিপিংয়ের ঠিকানার সম্পূর্ণ দ্বিতীয় লাইন -- উদাহরণস্বরূপ, Ground floor। এই কলামটি প্রায়শই খালি থাকে।
Shipping Companyগ্রাহকের কোম্পানির নাম। এই কলামটি প্রায়শই ফাঁকা থাকে।
Shipping Cityগ্রাহকের শিপিংয়ের ঠিকানার শহর।
Shipping Zipগ্রাহকের শিপিংয়ের ঠিকানার ZIP বা পোস্টাল কোড।
Shipping Provinceগ্রাহকের শিপিং স্টেট বা প্রদেশের কোড।
Shipping Province Nameগ্রাহকের শিপিং স্টেট বা প্রদেশের নাম।
Shipping Countryগ্রাহকের শিপিংয়ের দেশ।
Shipping Phoneগ্রাহকের শিপিং ফোন নম্বর।
Notesঅর্ডারে অন্তর্ভুক্ত নোট।
Note Attributesযেকোনো অর্ডার নোট অ্যাট্রিবিউটের মান।
Canceled atঅর্ডারটি বাতিল করার তারিখ ও সময়।
Payment Methodকীভাবে অর্ডারের পেমেন্ট করা হয়েছিল। একটি অর্ডারে একাধিক পেমেন্ট পদ্ধতি থাকতে পারে। একাধিক এন্ট্রির ক্ষেত্রে মাঝখানে একটি স্পেস, একটি + এবং আরেকটি স্পেস দিয়ে আলাদা করা থাকে।
Payment Reference (অপ্রচলিত)লেনদেনের জন্য অনন্য টোকেন। এই নম্বরটি আপনার স্টোরের অ্যাডমিনে দেখানো হয় না। এই কলামটি এখন অপ্রচলিত। Payment References এর বদলে ব্যবহার করা উচিত।
Payment Referencesএতে পেমেন্ট প্রদানকারীকে পাঠানো Shopify-এর পেমেন্ট ID-গুলি থাকে। Shopify এবং আপনার পেমেন্ট প্রদানকারীর মধ্যে অর্ডারের তথ্য মেলাতে এই ID ব্যবহার করুন। এই কলামে কোনো অর্ডারের সাথে লিঙ্ক করা সমস্ত পেমেন্ট ID অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে ব্যর্থ হওয়া পেমেন্ট, রিফান্ড এবং ক্যাপচার রয়েছে। একাধিক এন্ট্রির ক্ষেত্রে মাঝখানে একটি স্পেস, একটি + এবং আরেকটি স্পেস দিয়ে আলাদা করা থাকে।
Refunded Amountঅর্ডারে প্রয়োগ করা যেকোনো রিফান্ডের পরিমাণ।
Vendorলাইন আইটেমের পণ্যের ভেন্ডর।
Outstanding Balanceসম্পূর্ণ পেমেন্ট করা না হলে, অর্ডারের বকেয়া পরিমাণ। আপনার স্টোরে POS সেলস চ্যানেল ইনস্টল করা থাকলে তবেই শুধু এই কলামটি দেখানো হবে।
Employeeঅর্ডারটি বিক্রি করা কর্মীর নাম।
Locationঅর্ডারটি বিক্রি করা POS-এর লোকেশন।
Device IDঅর্ডারটি বিক্রি করার জন্য ব্যবহৃত POS-এর ডিভাইস ID।
Idঅর্ডার ID।
Tagsঅর্ডারের সাথে যুক্ত ট্যাগগুলি।
Risk Levelঅর্ডারের ঝুঁকির মাত্রা।
Sourceঅর্ডারের সোর্স -- উদাহরণস্বরূপ, ওয়েব, ড্রাফট অর্ডার, POS।
Lineitem discountলাইন আইটেমে প্রয়োগ করা ডিসকাউন্ট। এর মধ্যে অর্ডারের পণ্যের ডিসকাউন্ট অন্তর্ভুক্ত নেই।
Tax # Nameএকটি লাইন ট্যাক্সের নাম। পাঁচটি পর্যন্ত লাইন ট্যাক্স ব্যবহার করা যায়।
Tax # Valueলাইন ট্যাক্সের ওপর চার্জ করা ট্যাক্সের আর্থিক পরিমাণ।
Phoneগ্রাহকের ফোন নম্বর।
Payment IDচেকআউটে গ্রাহকের পেমেন্ট করার সময় পেমেন্ট প্রদানকারীকে পাঠানো Shopify-এর একটি অনন্য ID। Shopify এবং আপনার পেমেন্ট প্রদানকারীর মধ্যে অর্ডারের তথ্য মেলাতে এই ID ব্যবহার করুন। একটি অর্ডারে একাধিক পেমেন্ট ID থাকতে পারে। এতে শুধু সফল বা অপেক্ষমাণ পেমেন্ট অন্তর্ভুক্ত থাকে। এটি ক্যাপচার ও রিফান্ড অন্তর্ভুক্ত করে না। একাধিক এন্ট্রির ক্ষেত্রে মাঝখানে একটি স্পেস, একটি + এবং আরেকটি স্পেস দিয়ে আলাদা করা থাকে।
Payment termsঅর্ডারের পেমেন্টের শর্তাবলি। উদাহরণস্বরূপ, প্রাপ্তির সময় প্রদেয়।
Next payment due atপরবর্তী পেমেন্ট দেওয়ার তারিখ।
Checkout feesআপনার স্টোরের মুদ্রায়, চেকআউটে গ্রাহক যে অতিরিক্ত ফি প্রদান করেছেন তার মোট পরিমাণ। রিফান্ড বিয়োগ করা হয় না। এইসব ফি ছাড়া অর্ডারের ক্ষেত্রে কলামটি ফাঁকা থাকে।

অর্ডার এক্সপোর্টে তুলনামূলক মূল্য বোঝা

কিছু ক্ষেত্রে, আপনি তুলনামূলক মূল্য সেট করে রাখলেও নির্দিষ্ট অর্ডারের জন্য Lineitem compare-at price কলামটি খালি থাকতে পারে। এটিই প্রত্যাশিত আচরণ এবং নিচে দেওয়া কারণগুলির জন্য এরকম হতে পারে:

  • অর্ডার করার সময় কোনো তুলনামূলক মূল্য না থাকা: অর্ডার প্লেস করার সময় পণ্যটিতে কোনো তুলনামূলক মূল্য কনফিগার করা ছিল না। অর্ডারের ডেটায় ক্রয়ের সময়কার পণ্যের তথ্য দেখানো হয়।
  • আইনগত বিধিনিষেধ: কিছু নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট ধরণের অর্ডারের ক্ষেত্রে কীভাবে তুলনামূলক মূল্য দেখানো হবে, সেটির ওপর আইনগত বিধিনিষেধ আছে।
  • মার্কেটের জন্য নির্ধারিত মূল্য: আপনি যদি নির্দিষ্ট মার্কেটের জন্য নির্ধারিত মূল্য ব্যবহার করেন, তবে নির্ধারিত মূল্যটি তুলনামূলক মূল্যকে ওভাররাইড করে দেয় এবং অর্ডারের মধ্যে তুলনামূলক মূল্য রেকর্ড করা হবে না।
  • তৃতীয়-পক্ষের অ্যাপের অর্ডার: যদি তৃতীয়-পক্ষের কোনো চেকআউট অ্যাপ ব্যবহার করে কোনো অর্ডার তৈরি করা হয়ে থাকে, তাহলে অর্ডারে কোন ডেটা অন্তর্ভুক্ত করা হবে সেটি অ্যাপটি নিয়ন্ত্রণ করে। হতে পারে যে, অ্যাপটির মাধ্যমে তুলনামূলক মূল্যের তথ্য দেওয়া হয়নি।

অর্ডার এক্সপোর্টের CSV-তে প্রতিটি অর্ডার তৈরি হওয়ার সময়কার অতীত ডেটা দেখানো হয়, বর্তমান পণ্যের তথ্য নয়। এর মানে হলো আপনি পরে কোনো পণ্যের তুলনামূলক মূল্য আপডেট করলেও, অর্ডার এক্সপোর্টে অর্ডার প্লেস করার সময়কার তুলনামূলক মূল্যই দেখানো হয়।

লেনদেনের ইতিহাসের CSV স্ট্রাকচার

আপনি নিজের অর্ডারের লেনদেনের ইতিহাস এক্সপোর্ট করার সময় যে CSV ফাইলটি তৈরি করা হবে, নিচের সারণীতে সেটির ফর্ম্যাটের ব্যাপারে বর্ণনা করা হয়েছে।

লেনদেনের ইতিহাস এক্সপোর্ট করা CSV ফাইলে থাকা প্রতিটি হেডারের বর্ণনা
হেডারসংজ্ঞা
Orderকোনো লেনদেনের অর্ডার ID। এই নম্বরটি আপনার পেমেন্ট প্রদানকারী ব্যবহার করতে পারে এবং এটি অর্ডারের পৃষ্ঠায় URL-এর শেষে দেখানো নম্বর।
Nameলেনদেনের সাথে যুক্ত অর্ডার নম্বর। এটি আপনার অর্ডার পৃষ্ঠায় দেখানো অর্ডার নম্বর।
Payment Methodকীভাবে অর্ডারের পেমেন্ট করা হয়েছিল।
Kindলেনদেনের ধরন। এটি সেল, রিফান্ড, নাকি কোনো অথরাইজেশন ছিল।
Gatewayযে পেমেন্ট প্রদানকারী লেনদেনটি প্রসেস করেছে।
Created Atলেনদেনের তারিখ (Y-M-D ফর্ম্যাটে দেখানো হয়), সময় এবং UTC/GMT থেকে টাইম জোনের পার্থক্য।
Statusলেনদেনটি সফল নাকি ব্যর্থ হয়েছে তা জানায়।
Amountলেনদেনের পরিমাণ কত ছিল।
Currencyযে মুদ্রায় লেনদেনটি প্রসেস করা হয়েছিল।
Card Typeব্যবহার করা ক্রেডিট কার্ডের ব্র্যান্ড, যদি প্রযোজ্য হয়।

নিজের অর্ডারের CSV ফাইল এডিট করতে একটি টেক্সট এডিটর ব্যবহার করুন

আপনার কাছে কোনো স্প্রেডশিট প্রোগ্রাম না থাকলে, আপনি একটি টেক্সট এডিটর ব্যবহার করে CSV ফাইল এডিট করতে পারেন।

বেশিরভাগ কম্পিউটারেই টেক্সট এডিটর থাকে, যেগুলোতে CSV ফাইল খোলা যায়। আপনার CSV ফাইল এডিট এবং ডিবাগ করার জন্য আপনি Visual Studio Code বা Sublime Text-এর মতো কোনো প্রোগ্রামও ব্যবহার করতে পারেন।

আপনি যখন কোনো টেক্সট এডিটরে নিজের CSV ফাইলটি ফর্ম্যাট করবেন, তখন নিচের বিষয়গুলি খেয়াল রাখবেন:

  • কলামের হেডারগুলো অবশ্যই কমা দিয়ে আলাদা করতে হবে (উদাহরণস্বরূপ, First Name,Last Name,Email,Company,Address1)।
  • ট্যাগের তালিকাটি অবশ্যই কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে (উদাহরণস্বরূপ, "tag1,tag2,tag3")।
  • ট্যাগগুলো কেস সেনসিটিভ নয়।
  • বিভিন্ন রেকর্ড অবশ্যই লাইন ব্রেক দিয়ে আলাদা করতে হবে।