আপনার অর্ডারের স্ট্যাটাসগুলো সম্পর্কে জানা
অর্ডারের বিভিন্ন স্ট্যাটাস থাকে, যেমন অর্ডারের স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ফুলফিলমেন্টের স্ট্যাটাস এবং রিটার্ন স্ট্যাটাস। আপনার অর্ডারের অগ্রগতি ট্র্যাক করতে এবং কাজ করা প্রয়োজন এমন অর্ডারগুলো খুঁজে পেতে সাহায্য করার জন্য ভিউ তৈরি করতে এই স্ট্যাটাসগুলো ব্যবহার করা হয়।
অর্ডারের স্ট্যাটাসের বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করে আপনি আপনার অর্ডারগুলো ফিল্টার করতে পারবেন।
অর্ডারের স্ট্যাটাস
অর্ডারগুলো ওপেন অথবা আর্কাইভ করা হতে পারে, তবে এগুলোর অতিরিক্ত স্ট্যাটাসও থাকতে পারে। বাতিল করা হয়েছিল এমন আর্কাইভ করা অর্ডারগুলোতে বাতিল করা হয়েছে এবং আর্কাইভ করা স্ট্যাটাস দেখানো হয়। অর্ডারের এক বা একাধিক নিম্নলিখিত স্ট্যাটাস থাকতে পারে:
| স্ট্যাটাস | বিবরণ |
|---|---|
| ওপেন | অর্ডার দেওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে। অর্ডারের জন্য কাজ করতে হবে, যার মধ্যে পেমেন্ট প্রসেস করা, পূরণ করা বা রিটার্ন প্রসেস করা অন্তর্ভুক্ত থাকতে পারে। |
| আর্কাইভ করা | ম্যানুয়ালি বা অটোমেটিকভাবে অর্ডারটি আর্কাইভ করা হয়েছে। |
| বাতিল করা হয়েছে | অর্ডারটি বাতিল করা হয়েছিল। যদি বাতিল হওয়া কোনো অর্ডারের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া না হয়, তাহলে অর্ডারটির জন্য কাজ বাকি থাকতে পারে। |
পেমেন্ট স্ট্যাটাস
কোনো অর্ডারের পেমেন্ট স্ট্যাটাস হলো তথ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নির্ধারণ করে যে একটি অর্ডারের জন্য আপনাকে কী কী কাজ করতে হবে। অর্ডারের এক বা একাধিক নিম্নলিখিত পেমেন্ট স্ট্যাটাস থাকে:
| স্ট্যাটাস | বিবরণ |
|---|---|
| অপেক্ষমাণ | নিম্নলিখিত যেকোনো একটি কারণে অর্ডারের পেমেন্ট অপেক্ষমাণ স্ট্যাটাস থাকে:
|
| অনুমোদিত | পেমেন্ট প্রদানকারী আপনার গ্রাহকের পেমেন্টের তথ্য যাচাই করেছে। শুধুমাত্র আপনি ম্যানুয়ালি পেমেন্ট ক্যাপচার করলেই অনুমোদিত স্ট্যাটাস দেখানো হয়। অনুমোদনের সময়কাল শেষ হওয়ার আগে এটি পেমেন্ট ক্যাপচার করার সংকেত হিসেবে কাজ করে। অনুমোদিত পেমেন্ট স্ট্যাটাস ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট এবং অন্য কিছু পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্ডার তৈরি হয়ে গেছে, গ্রাহক তাদের চেকআউট সম্পন্ন করতে পারবেন এবং ইনভেন্টরি সংরক্ষিত থাকবে। |
| বাকি | পেমেন্ট অপেক্ষমাণ স্ট্যাটাস থাকা কোনো অর্ডারের পেমেন্টের শর্তাবলিতে সেট করা নির্ধারিত তারিখের মধ্যে এখনও পেমেন্ট ক্যাপচার করা হয়নি। এর মধ্যে আজ পেমেন্ট করার কথা এমন অর্ডারগুলোর পাশাপাশি নির্ধারিত সময় পার হয়ে গেছে এমন অর্ডারগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। |
| মেয়াদ শেষ হচ্ছে | মেয়াদ শেষ হচ্ছে কোনো পেমেন্ট স্ট্যাটাস নয়, তবে অনুমোদিত পেমেন্ট স্ট্যাটাস থাকা অর্ডারগুলোর পেমেন্ট ক্যাপচার করার সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে মেয়াদ শেষ হচ্ছে ব্যাজটি দেখানো হয়। |
| মেয়াদ শেষ | অনুমোদিত পেমেন্ট স্ট্যাটাস থাকা কোনো অর্ডারে পেমেন্ট প্রদানকারীর সেট করা তারিখের আগে পেমেন্ট ক্যাপচার করা হয়নি। ক্রেডিট কার্ড ও ক্যাশ পেমেন্টের বিকল্প হিসেবে কাজ করে এমন কিছু পেমেন্ট প্রদানকারী, পেমেন্ট প্রসেস করতে না পারলে মেয়াদ শেষ স্ট্যাটাস ব্যবহার করে। পেমেন্টটি এখনও ক্যাপচার করা যাবে কি না তা জানতে আপনার পেমেন্ট প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। |
| পেইড | অটোমেটিক বা ম্যানুয়ালি পেমেন্ট ক্যাপচার করা হয়েছিল, অথবা অর্ডারটি পেইড হিসেবে মার্ক করা হয়েছিল। |
| রিফান্ড করা হয়েছে | কোনো অর্ডারের জন্য গ্রাহক যে পরিমাণ অর্থ পেমেন্ট করেছিলেন, তার পুরোটা গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। |
| আংশিক রিফান্ড করা হয়েছে | কোনো অর্ডারের জন্য গ্রাহক যে পরিমাণ অর্থ পেমেন্ট করেছিলেন, তার চেয়ে কম অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে। |
| আংশিক পেইড | আপনি ম্যানুয়ালি অর্ডারের পেমেন্ট ক্যাপচার করেছেন এবং পেমেন্টের পরিমাণ হিসেবে অর্ডারের সম্পূর্ণ মূল্যের চেয়ে কম নির্দিষ্ট করেছেন। |
| অকার্যকর | অনুমোদিত পেমেন্টটি বাতিল করা হয়েছে। এতে পেমেন্ট ক্যাপচার করার আগেই গ্রাহকের পেমেন্ট পদ্ধতিতে আটকে রাখা অর্থ ছেড়ে দেওয়া হয়। পেমেন্ট বাতিল হওয়া আর অর্ডার বাতিল হওয়া আলাদা বিষয়। পেমেন্টের স্ট্যাটাস বাতিল হলেও অর্ডার খোলা থাকতে পারে। |
| আনপেইড | আনপেইড পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে অনুমোদিত, অপেক্ষমাণ, মেয়াদ শেষ এবং আংশিক পেইড পেমেন্ট স্ট্যাটাসে থাকা অর্ডারগুলো অন্তর্ভুক্ত থাকে। |
ফুলফিলমেন্টের স্ট্যাটাস
একটি অর্ডারে নিম্নলিখিত যেকোনো একটি ফুলফিলমেন্টের স্ট্যাটাস থাকতে পারে।
| স্ট্যাটাস | বিবরণ |
|---|---|
| অপূর্ণ | যখন কোনো অর্ডার দেওয়া হয়, তখন তার ফুলফিলমেন্টের স্ট্যাটাস অপূর্ণ থাকে। আপনি যদি চেকআউট সেটিংসে সব অর্ডার অটোমেটিকভাবে পূরণ করার অপশন বেছে নেন, তাহলে সব অর্ডার অটোমেটিকভাবে সম্পন্ন হিসেবে মার্ক করা হয়। |
| প্রসেস করা হচ্ছে | আপনি যখন অর্ডারকে “চলমান” হিসেবে চিহ্নিত করেন। অর্ডার পূরণের প্রস্তুতি বোঝাতে এই স্ট্যাটাস ব্যবহার করতে পারেন, যেমন অর্ডারের পণ্য বাছাই ও প্যাক করার সময়। |
| স্থগিত | আপনি বা কোনো অ্যাপ যখন অর্ডারকে “স্থগিত” হিসেবে চিহ্নিত করেন। চেকআউটে গ্রাহকদের আপসেল অফার দেখানো হলে অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস সাময়িকভাবে স্থগিত করা হয়। ফুলফিলমেন্ট স্থগিত থাকলে অর্ডারের জন্য ইনভেন্টরি সংরক্ষণ করতে পারেন। তবে ফুলফিলমেন্ট হোল্ড উঠে গিয়ে অর্ডারের ফুলফিলমেন্টের স্ট্যাটাস অপূর্ণ না হওয়া পর্যন্ত অর্ডার পূরণ করতে পারবেন না। ফুলফিলমেন্টের আগে Shopify Payments সেটআপ বা পেমেন্ট প্রসেসিং সম্পূর্ণ করার প্রয়োজন হলেও অর্ডার স্থগিত রাখা হতে পারে। |
| শিডিউল করা আছে | ফুলফিলমেন্টের তারিখ না আসা পর্যন্ত প্রিপেইড সাবস্ক্রিপশনের অর্ডারগুলোর স্ট্যাটাস শিডিউল করা আছে হিসেবে থাকে। ফুলফিলমেন্টের তারিখ এসে গেলে, অর্ডারের স্ট্যাটাস আপডেট হয়ে অপূর্ণ হয় এবং এরপর আপনি অর্ডারটি পূরণ করতে পারবেন। |
| আংশিক সম্পন্ন | যখন আপনি অর্ডারের কিছু আইটেম পূরণ করেন। |
| সম্পন্ন | যখন আপনি একটি অর্ডারের সব আইটেম পূরণ ও শিপ করেন। |
| ফুলফিলমেন্ট প্রয়োজন নেই | একটি অর্ডারে পূরণ করার মতো কোনো আইটেম নেই। একটি অর্ডার বাতিল করা হলে, পূরণ করার আগে সমস্ত আইটেম পুরোপুরি রিফান্ড করা হলে বা বাকি সব আইটেম সরাতে কোনো অর্ডার এডিট করা হলে, এই স্ট্যাটাস প্রযোজ্য হয়। অর্ডার পেজে, ব্যাজটি প্রয়োজন নেই হিসেবে দেখানো হয় এবং অর্ডারের বিবরণ পেজে স্ট্যাটাস ফুলফিলমেন্টের প্রয়োজন নেই হিসেবে দেখানো হয়। অপূর্ণ ভিউ থেকে এই স্ট্যাটাস থাকা অর্ডার বাদ দেওয়া হয়। |
রিটার্ন স্ট্যাটাস
অর্ডারে একাধিক রিটার্ন থাকতে পারে। আপনার করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটার্নের কাজ এই স্ট্যাটাস নির্ধারণ করে। রিটার্ন ছাড়া অর্ডারগুলোর কোনো রিটার্ন স্ট্যাটাস থাকে না। কমপক্ষে একটি রিটার্ন থাকা অর্ডারের নিচে দেওয়া স্ট্যাটাসগুলোর যেকোনো একটি থাকে:
| স্ট্যাটাস | বিবরণ |
|---|---|
| রিটার্নের অনুরোধ করা হয়েছে | অর্ডারের আইটেমের জন্য রিটার্নের অনুরোধ করা হয়েছে। আপনি রিটার্নের অনুরোধ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন। |
| রিটার্ন প্রক্রিয়াধীন | রিটার্নের অনুরোধটি অনুমোদিত হয়েছে বা Shopify অ্যাডমিনে রিটার্ন তৈরি করা হয়েছে। রিটার্ন করা আইটেম রিস্টকিং করা বা রিফান্ড প্রদান করাসহ, আপনি রিটার্ন পরিচালনা করতে পারবেন। |
| রিটার্ন করা হয়েছে | রিটার্ন সম্পন্ন হয়েছে। বকেয়া কোনো কাজ বাকি নেই। |
| পরিদর্শন সম্পন্ন হয়েছে | রিটার্নে থাকা আইটেমগুলো পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ফলাফল পর্যালোচনার পর আপনি রিটার্নটি রিফান্ড করতে পারবেন। |