Order Printer-এর টেমপ্লেট কাস্টমাইজ করা
আপনি আপনার Shopify অ্যাডমিনে Order Printer অ্যাপের জন্য 15টি পর্যন্ত টেমপ্লেট তৈরি ও কাস্টমাইজ করতে পারবেন। ডিফল্টরূপে, Order Printer অ্যাপে দু'টি টেমপ্লেট থাকে:
- ইনভয়েস - একটি সাধারণ ইনভয়েস যা আপনি গ্রাহককে পাঠাতে পারবেন
- প্যাকিং স্লিপ - আপনার দোকানের ঠিকানা ও আপনার গ্রাহকের শিপিংয়ের ঠিকানার একটি প্রিন্ট করা কপি
এই পৃষ্ঠায়
Order Printer-এর একটি নতুন টেমপ্লেট তৈরি করুন
Order Printer-এর একটি নতুন টেমপ্লেট তৈরি করার জন্য আপনাকে HTML, CSS এবং Liquid সম্পর্কে জানতে হবে। বিনামূল্যে পাওয়া Shopify থিমগুলোতে সাধারণ কিছু রদবদল করার ক্ষেত্রে Shopify-এর ডিজাইন নীতি-এর আওতাধীন থেকে Shopify-এর থিম সহায়তা টিম সাহায্য করতে পারে। যদি আরও জটিল পরিবর্তনের প্রয়োজন হয় বা আপনি এমন কোনো থিম ব্যবহার করেন যা Shopify-এর তৈরি নয়, তবে একজন Shopify পার্টনার নিয়োগ করার কথা বিবেচনা করুন।
ধাপসমূহ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Order Printer (লিগ্যাসি)-এ যান।
টেমপ্লেট ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেট যোগ করুন-এ ক্লিক করুন।
নাম (Name) ফিল্ডে আপনার নতুন টেমপ্লেটের জন্য একটি নাম লিখুন।
আপনার টেমপ্লেট তৈরি করতে কোড (Code) ফিল্ডে HTML, CSS বা Liquid কোড যোগ করুন।
কাজ শেষ হলে, সেভ করুন-এ ক্লিক করুন।
Order Printer-এর একটি টেমপ্লেট এডিট করুন
আপনার Order Printer টেমপ্লেটগুলো এডিট করার জন্য আপনাকে HTML, CSS এবং Liquid সম্পর্কে জানতে হবে। Shopify থিম সাপোর্ট টিম আপনার জন্য ব্যাপকভাবে টেমপ্লেট এডিট করতে পারবে না, কিন্তু বিনামূল্যে পাওয়া Shopify থিমগুলোতে সাধারণ কিছু রদবদল করার ক্ষেত্রে Shopify-এর ডিজাইন নীতি-এর আওতাধীন থেকে সাহায্য করতে পারে। আরও জটিল কোনো পরিবর্তনের জন্য একজন Shopify পার্টনার নিয়োগ করার কথা বিবেচনা করুন।
ধাপসমূহ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Order Printer (লিগ্যাসি)-এ যান।
টেমপ্লেট ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটির নামে ক্লিক করুন।
কোড (Code) ফিল্ডে HTML, CSS বা Liquid কোড যোগ বা এডিট করার মাধ্যমে টেমপ্লেটে আপনার পরিবর্তনগুলো করুন। টেমপ্লেট কাস্টমাইজেশনের উদাহরণের প্রিভিউ দেখতে টেমপ্লেট কাস্টমাইজেশনের উদাহরণ দেখুন।
কাজ শেষ হলে, সেভ করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেট কাস্টমাইজেশনের উদাহরণ
Order Printer-এর টেমপ্লেটগুলো কাস্টমাইজ করার কিছু সাধারণ উপায় নিচের উদাহরণগুলোতে ব্যাখ্যা করা হয়েছে:
- Order Printer-এর টেমপ্লেটে আপনার লোগো যোগ করুন
- টেবিলের প্রস্থ 100% করুন
- পণ্যের থাম্বনেল দেখান
- অর্ডারের বিবরণ যোগ করুন
উদাহরণ: Order Printer টেমপ্লেটে আপনার লোগো যোগ করুন
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে, কনটেন্ট > ফাইল-এ যান।
ফাইল আপলোড করুন-এ ক্লিক করুন এবং আপনার কম্পিউটারে থাকা ইমেজ ফাইলটি নির্বাচন করুন।
ফাইল পেজে, আপলোড করা ফাইলটি খুঁজুন এবং URL কপি করুন-এ ক্লিক করুন।
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > অ্যাপ-এ ক্লিক করুন।
অ্যাপটি খুলতে Order Printer-এ ক্লিক করুন।
টেমপ্লেট ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটির নামে ক্লিক করুন।
আপনার টেমপ্লেটের যে স্থানে আপনি লোগো দেখাতে চান সেখানে নিচের কোড স্নিপেটটি লিখুন:
।আপনার কপি করা ইমেজ URL দিয়ে
your-image-URLপ্রতিস্থাপন করুন। আপনি লোগোটি কোথায় দেখাতে চান তার উপর নির্ভর করে, ইমেজের আগে বা পরে লাইন ব্রেক যোগ করতে আপনাকে একটি
ট্যাগ যোগ করতে হতে পারে।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
কনটেন্ট মেনুতে,
আইকনে ট্যাপ করুন এবং তারপরে ফাইল-এ ট্যাপ করুন।
ফাইল আপলোড করুন-এ ট্যাপ করুন এবং আপনার কম্পিউটারে থাকা ইমেজ ফাইলটি নির্বাচন করুন।
ফাইল পেজে, আপলোড করা ফাইলটি খুঁজুন এবং URL কপি করুন-এ ট্যাপ করুন।
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > অ্যাপ-এ ট্যাপ করুন।
অ্যাপটি খুলতে Order Printer-এ ট্যাপ করুন।
টেমপ্লেট পরিচালনা করুন-এ ট্যাপ করুন।
আপনি যে টেমপ্লেটটি সম্পাদনা করতে চান সেটির নামে ট্যাপ করুন।
আপনার টেমপ্লেটের যে স্থানে আপনি লোগো দেখাতে চান সেখানে নিচের কোড স্নিপেটটি লিখুন:
।আপনার কপি করা ইমেজ URL দিয়ে
your-image-URLপ্রতিস্থাপন করুন। আপনি লোগোটি কোথায় দেখাতে চান তার উপর নির্ভর করে, ইমেজের আগে বা পরে লাইন ব্রেক যোগ করতে আপনাকে একটি
ট্যাগ যোগ করতে হতে পারে।
এটি HTML-এ এরকম দেখতে হওয়া উচিত:

উদাহরণ: টেবিলের প্রশস্ততা 100% করুন
আপনার টেবিলে বর্ডার দিতে এবং প্রশস্ততা 100% পর্যন্ত বাড়াতে, টেবিলে একটি table-tabular ক্লাস যোগ করুন:

উদাহরণ: পণ্যের থাম্বনেল প্রদর্শন করুন
পণ্যের থাম্বনেল অন্তর্ভুক্ত করতে, আপনার টেমপ্লেটে এই কোডটি সন্নিবেশ করুন:
{{ line_item.product.featured_image | product_img_url: 'thumb' | img_tag }}অর্ডারের বিবরণ যোগ করুন
আপনি আপনার টেমপ্লেটে অর্ডারের বিবরণ যোগ করতে পারেন, যেমন কেনা আইটেমের নাম, পরিমাণ এবং খরচ। আপনার টেমপ্লেটে অর্ডারের বিবরণ যোগ করতে:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Order Printer (লিগ্যাসি)-এ যান।
টেমপ্লেট ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটির নামে ক্লিক করুন।
অর্ডারের বিবরণ যোগ করতে Liquid ভেরিয়েবল এবং ফর্ম্যাটিং যোগ করতে HTML ব্যবহার করুন। উদাহরণস্বরূপ,
{{ line_item.price | money }}আইটেমটির মূল্য প্রিন্ট করে।কাজ শেষ হলে, সেভ করুন-এ ক্লিক করুন।
উদাহরণস্বরূপ, পাঠানো হচ্ছে এমন আইটেমগুলোর একটি তালিকা অন্তর্ভুক্ত করতে নাইলা তার প্যাকিং স্লিপ টেমপ্লেটটি সম্পাদনা করতে চান। তিনি Order Printer অ্যাপে তার Packing slip টেমপ্লেটের নিচে নিম্নলিখিত কোডটি যোগ করেছেন:

Quantity

Item

{% if tax_lines.size > 0 %}

Taxes

{% endif %}

Price

{% for line_item in line_items %}

{{ line_item.quantity }} x

{{ line_item.title }}

{% if line_item.tax_lines %}

{% for tax_line in line_item.tax_lines %}
{{ tax_line.price | money }} {{ tax_line.title }}

{% endfor %}

{% endif %}

{{ line_item.price | money }}

{% endfor %}

এর ফলে, নাইলার প্যাকিং স্লিপগুলোতে এখন এমন একটি টেবিল অন্তর্ভুক্ত রয়েছে যা কেনা আইটেমগুলোর তালিকা দেয়।