অর্ডার পেজ প্রিন্ট করা

আপনি যদি নিজের রেকর্ডের জন্য কোনো অর্ডারের প্রিন্ট করা কপি তৈরি করতে চান, তাহলে আপনি সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে একটি অর্ডার প্রিন্ট করতে পারেন। আপনি যখন কোনো অর্ডার পেজ প্রিন্ট করবেন, তখন প্রিন্ট করা পেজে সেই অর্ডারের টাইমলাইন কমেন্টগুলো অন্তর্ভুক্ত থাকবে। ড্রাফট অর্ডার প্রিন্ট করা যায় না।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার-এ যান।

  2. আপনি যে অর্ডারটি প্রিন্ট করতে চান সেটিতে ক্লিক করুন।

  3. প্রিন্ট করুন > অর্ডার পেজ প্রিন্ট করুন-এ ক্লিক করুন।

  4. আপনার অর্ডার পেজ প্রিন্ট করুন অথবা সেভ করুন।