Shopify Order Printer টেমপ্লেট তৈরি ও কাস্টমাইজ করা
আপনি নানাভাবে আপনার টেমপ্লেট কাস্টমাইজ করতে এবং নিজের টেমপ্লেট তৈরি করতে পারবেন। Shopify Order Printer অ্যাপ HTML, CSS এবং Liquid ভেরিয়েবল দিয়ে তৈরি করা টেমপ্লেট সাপোর্ট করে। আপনার টেমপ্লেট কাস্টমাইজ করার আগে, সাপোর্ট করা সমস্ত টেমপ্লেট কাস্টমাইজেশনের ক্ষেত্রে Shopify Order Printer-এর জন্য Liquid ভেরিয়েবল এবং ফিল্টারের রেফারেন্সের সাথে পরিচিত হয়ে নিন।
কীভাবে আপনি Shopify Order Printer টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন তা জানতে নিচের উদাহরণগুলো পর্যালোচনা করুন।
এই পেজে যা যা আছে
টেমপ্লেটে আপনার লোগো যোগ করুন
আপনি আপনার টেমপ্লেটে লোগো যোগ করতে পারবেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, কনটেন্ট > ফাইল-এ যান।
ফাইল আপলোড করুন-এ ক্লিক করুন এবং এরপর আপনি যে ইমেজ ফাইলটি আপলোড করতে চান সেটি নির্বাচন করুন।
আপনার লোগোর ছবির URL কপি করতে লিংক আইকনে ক্লিক করুন।
সেটিংস > অ্যাপ-এ ক্লিক করুন।
Order Printer-এ ক্লিক করুন।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটির নামে ক্লিক করুন।
কোড এডিটরে, নিচের কোড ব্লক পেস্ট করুন:
<div style="text-align: center;">
<img style="width: 4em;" src="YOUR_IMAGE_URL_HERE">
</div>- কোডের
YOUR_IMAGE_URL_HERE-কে আপনার ছবির URL দিয়ে প্রতিস্থাপন করুন। - ঐচ্ছিক: আপনার লোগো অ্যালাইন করতে
text-alignভ্যালু পরিবর্তন করেleft,right, অথবাcenterকরুন। - ঐচ্ছিক: আপনার লোগোর প্রস্থ অ্যাডজাস্ট করতে
widthভ্যালু পরিবর্তন করে আরও বড় বা ছোট করুন, যেমন-8emবা2em। - ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
- সেভ করুন-এ ক্লিক করুন।
উদাহরণ:
টেমপ্লেটে লোগো যোগ করার পর আপনার HTML কীভাবে প্রদর্শিত হবে তা দেখতে নিচের উদাহরণটি পর্যালোচনা করুন:

টেমপ্লেটে ছবি যোগ করুন
আপনি আপনার টেমপ্লেটে ছবি যোগ করতে পারেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, কনটেন্ট > ফাইল-এ যান।
ফাইল আপলোড করুন-এ ক্লিক করুন এবং এরপর আপনি যে ইমেজ ফাইলটি আপলোড করতে চান সেটি নির্বাচন করুন।
আপনার ছবির URL কপি করতে লিংক আইকনে ক্লিক করুন।
সেটিংস > অ্যাপ-এ ক্লিক করুন।
Order Printer-এ ক্লিক করুন।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটির নামে ক্লিক করুন।
কোড এডিটরে
<img src=”Image Source” />কোড ব্লকটি পেস্ট করুন।কোডে
Image Source-কে আপনার ছবির URL দিয়ে প্রতিস্থাপন করুন।সেভ করুন-এ ক্লিক করুন।
টেবিলের প্রস্থ 100% করুন
আপনি আপনার টেবিলে বর্ডার যোগ করতে পারেন এবং এটিকে 100% প্রস্থে প্রসারিত করতে পারেন। আপনাকে আপনার টেবিলে table-tabular ক্লাস যোগ করতে হবে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Order Printer-এ যান।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
কোড এডিটরে আপনি যে টেবিলটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং এরপর আপনার টেবিলে
table-tabularক্লাসটি যোগ করুন।ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
উদাহরণ:
<table class="table-tabular">
...
</table>পণ্যের থাম্বনেল প্রদর্শন করুন
আপনি আপনার অর্ডারের টেমপ্লেটে পণ্যের থাম্বনেল যোগ করতে পারবেন। আপনাকে আপনার টেমপ্লেটে একটি কাস্টম কোড ব্লক প্রবেশ করাতে হবে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Order Printer-এ যান।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
আপনার টেমপ্লেটে
{{ line_item.product.featured_image | product_img_url: 'thumb' | img_tag }}কোড ব্লকটি যোগ করুন।ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
অর্ডারের বিবরণ যোগ করুন
আপনার টেমপ্লেটে আপনি অর্ডারের বিবরণ যোগ করতে পারবেন, যেমন- কেনা আইটেমগুলোর নাম, পরিমাণ এবং দাম।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Order Printer-এ যান।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
অর্ডারের বিবরণ যোগ করতে কোড এডিটরে Liquid ভেরিয়েবল ব্যবহার করুন এবং ফর্ম্যাটিং যোগ করতে HTML ব্যবহার করুন। উদাহরণস্বরূপ,
{{ line_item.price | money }}ব্যবহার করলে আইটেমটির দাম প্রদর্শিত হয়।ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
উদাহরণ:
নাইলা তার প্যাকিং স্লিপের টেমপ্লেটটি এডিট করে সেখানে শিপ করা আইটেমগুলোর একটি তালিকা অন্তর্ভুক্ত করতে চান। তিনি Shopify Order Printer অ্যাপে তার প্যাকিং স্লিপ টেমপ্লেটের একদম নিচে এই কোডটি যোগ করেন। ফলস্বরূপ, নাইলার প্যাকিং স্লিপগুলোতে এখন একটি টেবিল অন্তর্ভুক্ত রয়েছে যা কেনা আইটেমগুলোর তালিকা প্রদর্শন করে।
<br>
<br>
<table class="table-tabular" style="margin: 0 0 1.5em 0;">
<thead>
<tr>
<th scope="col">Quantity</th>
<th scope="col">Item</th>
{% if tax_lines.size > 0 %}
<th scope="col">Taxes</th>
{% endif %}
<th scope="col">Price</th>
</tr>
</thead>
<tbody>
{% for line_item in line_items %}
<tr>
<td scope="row">{{ line_item.quantity }} x</td>
<td><b>{{ line_item.title }}</b></td>
{% if line_item.tax_lines %}
<td>
{% for tax_line in line_item.tax_lines %}
{{ tax_line.price | money }} {{ tax_line.title }}<br/>
{% endfor %}
</td>
{% endif %}
<td>{{ line_item.price | money }}</td>
</tr>
{% endfor %}
</tbody>
</table>টেমপ্লেটে বারকোড যোগ করুন
আপনি আপনার টেমপ্লেটে একটি বারকোড যোগ করতে পারেন
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Order Printer-এ যান।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
আপনার টেমপ্লেটে
<s-barcode value="a" />কোড ব্লকটি যোগ করুন।`` ভ্যালুকে আপনার বারকোডের টেক্সট ভ্যালু দিয়ে প্রতিস্থাপন করুন।
ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেটে একটি QR কোড যোগ করুন
আপনি আপনার টেমপ্লেটে একটি QR কোড যোগ করতে পারবেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > Order Printer-এ যান।
টেমপ্লেট-এ ক্লিক করুন।
আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
আপনার টেমপ্লেটে
<s-barcode type="qrcode" value="" />কোড ব্লকটি যোগ করুন।`` ভ্যালুকে আপনার QR কোডের টেক্সট ভ্যালু দিয়ে প্রতিস্থাপন করুন।
ঐচ্ছিক: আপনার টেমপ্লেটের প্রিভিউ দেখতে প্রিভিউ-তে ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
টেমপ্লেটে Google ফন্ট ব্যবহার করা
আপনার টেমপ্লেটে Google ফন্ট ব্যবহার করতে আপনার টেমপ্লেটে নিচের কোডটি পেস্ট করুন এবং এরপর FontName ভেরিয়েবলকে আপনার Google ফন্টের নাম দিয়ে প্রতিস্থাপন করুন:
<link rel="stylesheet" href="https://fonts.googleapis.com/css?family=FontName">
<style>
body {
font-family: FontName, serif;
}
</style>ফন্টের সাইজ বাড়ানো
আপনার টেমপ্লেটে ফন্টের সাইজ বাড়ানোর জন্য, আপনার টেমপ্লেটে নিচের কোডটি পেস্ট করুন এবং এরপর 14 সংখ্যাটিকে অ্যাডজাস্ট করে বড় বা ছোট কোনো ভ্যালু বসান:
<style>
:root {
--font-size: 14px;
}
</style>টেমপ্লেটে আপনার হেডিংয়ের ফন্ট সাইজ বাড়াতে, নিচের কোডটি পেস্ট করুন এবং এরপর হেডিংয়ের পাশের মানগুলো অ্যাডজাস্ট করুন:
<style>
:root {
--h1-font-size: 18px;
--h2-font-size: 16px;
--h3-font-size: 14px;
}
</style>আপনি যদি লিগ্যাসি Order printer অ্যাপ থেকে আপনার টেমপ্লেটগুলো ইমপোর্ট করে থাকেন, তাহলে আপনি নিচের কোড ব্লক ব্যবহার করে ফন্ট সাইজ বাড়াতে পারবেন:
<style>
:root {
--legacy-font-size: 14px;
--legacy-print-font-size: 18px;
}
</style>