সেলফ-সার্ভ রিটার্ন

আপনি গ্রাহকদের আপনার সাথে যোগাযোগ না করেই সরাসরি তাদের অর্ডারের স্ট্যাটাস পেজ থেকে রিটার্ন অনুরোধ জমা দেওয়ার সুবিধা দিতে পারেন। সেলফ-সার্ভ রিটার্নের কারণে রিটার্নের অনুরোধ প্রসেস করার ক্ষেত্রে আপনার সময় কম লাগে এবং গ্রাহকরাও নিজেদের সুবিধা অনুযায়ী সহজেই রিটার্ন শুরু করতে পারেন।

কোনো গ্রাহক রিটার্নের অনুরোধ জমা দিলে, আপনি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানতে পারবেন এবং আপনার Shopify অ্যাডমিনে সেটি পর্যালোচনা করতে পারবেন। আপনি আপনার রিটার্ন নীতির ভিত্তিতে অনুরোধটি অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারেন। কোনো রিটার্ন অনুমোদন করার সময়, আপনি এক্সচেঞ্জ আইটেম যোগ করতে, শিপিংয়ের নির্দেশাবলী প্রদান করতে এবং গ্রাহককে রিটার্ন লেবেল পাঠাতে পারেন।

সেলফ-সার্ভ রিটার্ন ফিচারটি আপনার রিটার্ন নিয়মগুলোর সাথে কাজ করে, যার মাধ্যমে কোন আইটেমগুলো রিটার্ন করার যোগ্য, একটি আইটেম পাওয়ার পর কত দিনের মধ্যে গ্রাহকদের রিটার্নের অনুরোধ করতে হবে এবং রিটার্ন শিপিং সম্পূর্ণ ফ্রি নাকি গ্রাহক নিজে তা পরিশোধ করবেন ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করা যায়। রিটার্নের কারণ এবং পণ্যের অবস্থার মতো তথ্য সংগ্রহ করতে আপনি রিটার্ন অনুরোধের ফর্মটি কাস্টমাইজ করতে পারেন।

এই বিভাগে