অর্ডার রাউটিং সম্পর্কে বোঝা

একটি অর্ডারে ধারাবাহিক কয়েকটি রুল প্রয়োগ করে এবং তারপর ফলাফলের ওপর ভিত্তি করে লোকেশনগুলোকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে অর্ডার রাউটিং কাজ করে। অর্ডারটি পূরণ করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া র‍্যাংকিংয়ের লোকেশন বেছে নেওয়া হয়।

ডিফল্টভাবে, গন্তব্য মার্কেটের মধ্যে সবচেয়ে কাছের লোকেশন থেকে ফুলফিলমেন্ট অপ্টিমাইজ করতে রুল কনফিগার করা থাকে, যেখানে অর্ডারের সব আইটেম স্টকে আছে। ডিফল্ট সেটিংস আপনার ব্যবসার জন্য কাজ করলে অর্ডার রাউটিং সেটিংস পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই।

এই পেজে আপনি বিভিন্ন অর্ডার রাউটিং রুল সম্পর্কে আরও জানতে পারবেন এবং অর্ডার রাউটিং কনফিগারেশনের একটি উদাহরণ পর্যালোচনা করতে পারবেন।

অর্ডার রাউটিং রুল

আপনার অর্ডার রাউটিং কৌশল কাস্টমাইজ করতে বিভিন্ন অর্ডার রাউটিং রুল ব্যবহার করতে পারবেন। ডিফল্ট অর্ডার রাউটিং কৌশলে নিম্নলিখিত রুলগুলো এই ক্রমানুসারে অন্তর্ভুক্ত থাকে:

  1. স্প্লিট ফুলফিলমেন্ট ছোট করুন
  2. গন্তব্য মার্কেটের মধ্যে থাকুন
  3. সবচেয়ে কাছের লোকেশন থেকে শিপ করুন

কোনো কৌশলে র‍্যাংক করা লোকেশন এবং লোকেশন মেটাফিল্ডের রুল একাধিকবার যোগ করা যেতে পারে।

অর্ডার রাউটিং রুল এবং অর্ডার রাউটিং সেটিংস কীভাবে কনফিগার করতে হয় সে সম্পর্কে আরও জানতে নিচের টেবিলটি পর্যালোচনা করুন।

অর্ডার ফুলফিলমেন্টের জন্য ডিফল্ট Shopify রাউটিং রুল।
রুলবিবরণ
স্প্লিট ফুলফিলমেন্ট ছোট করুন

সবচেয়ে কম সংখ্যক প্যাকেজে অর্ডার পূরণ করতে অপ্টিমাইজ করুন। যেসব লোকেশনে সব আইটেম স্টকে নেই সেগুলোর চেয়ে যেসব লোকেশনে সব আইটেম স্টকে আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।

আপনার কোনো লোকেশনেই সব আইটেম স্টকে না থাকলে, যে লোকেশনগুলো থেকে সবচেয়ে কম সংখ্যক প্যাকেজ তৈরি হয় এই রুল সেগুলোকে অগ্রাধিকার দেবে।

অগ্রাধিকার দেওয়ার জন্য অন্য কোনো রুল নির্দিষ্ট করা না থাকলে, এই রুলটি ডিফল্টভাবে সেই লোকেশনকে অগ্রাধিকার দেয় যেখানে নির্দিষ্ট কোনো অর্ডারের জন্য সর্বোচ্চ পরিমাণে ইনভেন্টরি উপলভ্য আছে।

গন্তব্য মার্কেটের মধ্যে থাকুনশিপিংয়ের ঠিকানার একই মার্কেটের ভেতরের লোকেশনগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। আন্তর্জাতিক সেলস টুল সম্পর্কে আরও জানুন।
সবচেয়ে কাছের লোকেশন থেকে শিপ করুন

সরলরেখায় পরিমাপ করে শিপিংয়ের ঠিকানার সবচেয়ে কাছের লোকেশনটিকে অগ্রাধিকার দেওয়া হয়। সরলরেখার দূরত্ব এবং গাড়ি চালিয়ে যাওয়ার দূরত্ব এক নয়, তাই মাঝে মাঝে নির্বাচিত লোকেশন আপনার প্রত্যাশার চেয়ে ভিন্ন হতে পারে।

অন্য রুলগুলো একাধিক লোকেশনকে সমান অগ্রাধিকার দিলে, এই রুলটি সবচেয়ে কাছের লোকেশনটি বেছে নেয়। সেরা ফলাফলের জন্য, এই রুলটি সবার শেষে প্রয়োগ করুন।

দুটি লোকেশনের ঠিকানা একই হলে, পুরোনো লোকেশনটিকে অগ্রাধিকার দেওয়া হয়।

র‍্যাংক করা লোকেশন ব্যবহার করুন

আপনার ব্যবসার জন্য সংজ্ঞায়িত গ্রুপ-ভিত্তিক র‍্যাংকিং ব্যবহার করে লোকেশনগুলোকে অগ্রাধিকার দেয়।

উদাহরণস্বরূপ, আপনি স্টোরফ্রন্ট লোকেশনের চেয়ে ওয়্যারহাউজকে অগ্রাধিকার দিতে চাইলে আপনার সব ওয়্যারহাউজের জন্য একটি লোকেশন গ্রুপ এবং সব স্টোরফ্রন্টের জন্য আরেকটি লোকেশন গ্রুপ তৈরি করুন। দ্বিতীয় গ্রুপের লোকেশনগুলোর চেয়ে প্রথম গ্রুপের লোকেশনগুলো বেশি অগ্রাধিকার পাবে।

একই লোকেশন গ্রুপের লোকেশনগুলো একই র‍্যাংক শেয়ার করে। উদাহরণস্বরূপ, একেবারে ওপরের লোকেশন গ্রুপের সব লোকেশনের র‍্যাংকিং 1 থাকে, অন্যদিকে দ্বিতীয় লোকেশন গ্রুপের সব লোকেশনের র‍্যাংকিং 2 থাকে।

লোকেশন মেটাফিল্ড ব্যবহার করুন

আপনার বিভিন্ন লোকেশন মেটাফিল্ডের ভ্যালুর ওপর ভিত্তি করে লোকেশনগুলোকে অগ্রাধিকার দেয়। আপনি বুলিয়ান (boolean) বা সিঙ্গেল নিউমেরিক (single numeric) ধরনের লোকেশন মেটাফিল্ড ব্যবহার করতে পারবেন।

উদাহরণস্বরূপ, আপনি has_capacity নামের কোনো বুলিয়ান লোকেশন মেটাফিল্ড সংজ্ঞায়িত করলে, অর্ডার পূরণ করার সক্ষমতা থাকা লোকেশনগুলোকে অগ্রাধিকার দিতে পারবেন।

অর্ডার রাউটিংয়ের উদাহরণ

রুলগুলো ওপর থেকে নিচের দিকে কাজ করে এবং আগের রুলের ফলাফলের ওপর প্রতিটি রুল প্রয়োগ করা হয়। কোন লোকেশনগুলো অর্ডার পূরণ করবে তা চূড়ান্ত ফলাফলের মাধ্যমে নির্ধারিত হয়। অর্ডার রাউটিং রুল কীভাবে প্রয়োগ করা হয় তার একটি উদাহরণ নিচে দেওয়া হলো:

প্রথমে, একজন গ্রাহক নিউ জার্সির শিপিংয়ের ঠিকানা দিয়ে একটি অর্ডার প্লেস করেন। অর্ডারটি পূরণ করার মতো স্টোরটির 4টি লোকেশন আছে: নিউ ইয়র্ক, ভ্যাঙ্কুভার, মিয়ামি এবং টেক্সাস।

সেই অনুযায়ী প্রয়োগ করার জন্য অর্ডার রাউটিং রুলগুলো কনফিগার করা আছে:

  1. স্প্লিট ফুলফিলমেন্ট ছোট করুন রুলটি প্রয়োগ করা হয়। নিউ ইয়র্ক, ভ্যাঙ্কুভার এবং মিয়ামিতে সব আইটেম স্টকে আছে, তাই সেগুলো পরবর্তী রুলে যায়। টেক্সাসের ক্ষেত্রে তা হয় না।
  2. গন্তব্য মার্কেটের মধ্যে থাকুন রুলটি প্রয়োগ করা হয়। অর্ডারটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় শিপ করা হচ্ছে, তাই নিউ ইয়র্ক এবং মিয়ামি পরবর্তী রুলে যায়। ভ্যাঙ্কুভারের ক্ষেত্রে তা হয় না।
  3. সবচেয়ে কাছের লোকেশন থেকে শিপ করুন রুলটি প্রয়োগ করা হয়। মিয়ামির চেয়ে নিউ ইয়র্ক নিউ জার্সির বেশি কাছে, তাই নিউ ইয়র্ক অগ্রাধিকার পায় এবং মিয়ামি পায় না।
  4. অর্ডারটি নিউ ইয়র্ক লোকেশনে অ্যাসাইন করা হয়।