অর্ডারের স্ট্যাটাস পেজ
অর্ডারের স্ট্যাটাস পেজ হলো আপনার স্টোরের চেকআউটের শেষ পেজ, যেখানে গ্রাহকরা তাদের অর্ডার ট্র্যাক করতে এবং শিপিং আপডেট দেখতে পারবেন। আপনি শিপমেন্টে ট্র্যাকিং নম্বর যোগ করার পর, আপনার সাথে সরাসরি যোগাযোগ না করেই গ্রাহকরা শিপমেন্টের স্ট্যাটাস চেক করতে এই পেজে ফিরে আসতে পারবেন। সমর্থিত ক্যারিয়ারের মাধ্যমে অর্ডার শিপ করা হলে, গ্রাহকরা তাদের শিপমেন্টের লোকেশনের রিয়েল-টাইম আপডেট দেখতে পারবেন।
চেকআউট ও অ্যাকাউন্ট এডিটর ব্যবহার করে আপনার ব্র্যান্ডের সাথে মিলিয়ে অর্ডারের স্ট্যাটাস পেজ কাস্টমাইজ করতে এবং গ্রাহকদের জন্য অতিরিক্ত তথ্য যোগ করতে পারবেন। এছাড়াও অর্ডারের স্ট্যাটাস পেজ গ্রাহকদের আবার কেনাকাটা শুরু করার সুবিধা দেয় এবং শুধুমাত্র ফোন নম্বর ব্যবহার করে চেকআউট করা গ্রাহকদের ইমেইলের মাধ্যমে শিপিং আপডেট পাওয়ার জন্য অপ্ট-ইন করার বিকল্প প্রদান করে।