Shop Promise-এর শিপিং রেট

Shop Promise-এর মাধ্যমে আপনি ফ্ল্যাট শিপিং রেট বা হিসাবকৃত শিপিং রেট ব্যবহার করতে পারবেন। শিপিং রেটের নাম কীভাবে দিতে হবে, তার নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সব শিপিং রেটই Shop Promise-এর সাথে উপযুক্ত, তবে ক্রেতাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য কিছু সাধারণ নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Shop Promise শিপিং রেট সম্পর্কিত বিবেচ্য বিষয়গুলো

Shop Promise-এর সাথে শিপিং রেট কীভাবে কাজ করে, সেই সম্পর্কে নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • আপনার Shopify অ্যাডমিনে উপলব্ধ পূর্ব-নির্ধারিত নামের যেকোনো ফ্ল্যাট শিপিং রেট আপনি ব্যবহার করতে পারেন অথবা নিজের মতো কাস্টম রেটের নাম সেট করতে পারেন।
  • আপনি যেসব পণ্য হিসাবকৃত শিপিং রেটের মাধ্যমে শিপ করেন, সেগুলো পণ্যের পেজে Shop Promise প্রদর্শনের জন্য উপযুক্ত নয়। হিসাবকৃত শিপিং রেট দিয়ে শিপ করা পণ্যের ক্ষেত্রে Shop Promise শুধু চেকআউট করার সময় প্রদর্শিত হয়।
  • তৃতীয়-পক্ষের অ্যাপগুলোর শিপিং রেটের নাম বা শব্দগুচ্ছে নির্দিষ্ট ট্রানজিটের সময় অন্তর্ভুক্ত থাকা উচিত নয়, যেমন- উদাহরণ হিসেবে বলা যায় 2-day shipping। এর ফলে গ্রাহকদের বিভ্রান্তি এড়ানো যায় এবং আপনার Shop Promise-এর ডেলিভারির আনুমানিক সময়ের সাথে যেকোনো সম্ভাব্য দ্বন্দ্ব এড়ানো সম্ভব হয়।

Shop Promise-এর জন্য কাস্টম শিপিং রেটের নাম সেট করুন

আপনি যদি নিজের Shopify অ্যাডমিনে ফ্ল্যাট শিপিং রেটের জন্য একটি কাস্টম রেটের নাম সেট করেন, তবে প্রতিশ্রুত ডেলিভারির সময় এবং আসল ডেলিভারির সময়ের মধ্যে কোনো সম্ভাব্য অসঙ্গতি এড়ানোর জন্য নামের ক্ষেত্রে সাধারণ শব্দগুচ্ছ ব্যবহার করা উচিত।

উদাহরণস্বরূপ, Standard, Economy, Express বা Fast-এর মতো শব্দ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যা গ্রাহকের দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করে। 1 day, 2-3 days ও একই ধরনের অন্যান্য শব্দ ব্যবহার করলে তা আপনার Shop Promise-এর ডেলিভারির আনুমানিক সময়ের সাথে দ্বন্দ্ব তৈরি করতে পারে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > শিপিং ও ডেলিভারি-এ যান।

  2. শিপিং বিভাগে, প্রাসঙ্গিক শিপিং প্রোফাইলে ক্লিক করুন।

  3. শিপিংয়ের উৎস বিভাগে, প্রাসঙ্গিক শিপিং জোন বিভাগে নিচের যেকোনো একটি কাজ করুন:

    • নতুন ফ্ল্যাট শিপিং রেট যোগ করতে:
      1. রেট যোগ করুন-এ ক্লিক করুন।
      2. রেটের ধরন ড্রপ-ডাউনে, ফ্ল্যাট রেট ব্যবহার করুন নির্বাচন করুন।
      3. শিপিং রেট ড্রপ-ডাউনে, কাস্টম নির্বাচন করুন।
      4. কাস্টম রেটের নাম ফিল্ডে, আপনার শিপিং রেটের নাম লিখুন।
      5. ঐচ্ছিক: আপনার শিপিং রেটের বর্ণনা দিতে কাস্টম ডেলিভারির বিবরণ ফিল্ডে টেক্সট লিখুন।
      6. মূল্য ফিল্ডে, আপনার শিপিং রেটের মূল্য লিখুন।
      7. ঐচ্ছিক: আপনার শিপিং রেটে মূল্য-ভিত্তিক শর্তাবলী বা ওজন-ভিত্তিক শর্তাবলী যোগ করতে, শর্তসাপেক্ষ মূল্য নির্ধারণ যোগ করুন-এ ক্লিক করে প্রাসঙ্গিক ধাপগুলো সম্পন্ন করুন।
      8. হয়েছে-এ ক্লিক করুন।
    • বিদ্যমান ফ্ল্যাট শিপিং রেটের জন্য আপনার কাস্টম নাম বা বিবরণ সম্পাদনা করতে:
      1. Horizontal menu > রেট এডিট করুন-এ ক্লিক করুন।
      2. কাস্টম রেটের নাম বা কাস্টম ডেলিভারির বিবরণ ফিল্ডে আপনার শিপিং রেটের নাম বা বিবরণ সম্পাদনা করুন।
      3. হয়েছে-এ ক্লিক করুন।
  4. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ থেকে শিপিং রেট ব্যবহার করেন, তবে আপনাকে উপরের মতো একই রেটের নামের নির্দেশিকা অনুসরণ করতে হবে। তৃতীয়-পক্ষের অ্যাপের সেটিংসে আপনি নিজের শিপিং রেটগুলোর নাম সমন্বয় করতে পারবেন।

Shop Promise-এর সাথে ডেলিভারির বিবরণ

যখন Shop Promise চালু থাকে এবং কোনো শিপিং রেট একটি সম্ভাব্য ডেলিভারির তারিখ দেখাতে পারে না, তখন এর পরিবর্তে আপনার প্রক্রিয়াকরণের সময়-এর ওপর ভিত্তি করে একটি ডিফল্ট বিবরণ দেখানো হয়, যেমন পরবর্তী কাজের দিনে শিপ করা হবে অথবা 2টি কাজের দিনের মধ্যে শিপ করা হবে। আপনি কোনো প্রক্রিয়াকরণের সময় সেট না করে থাকলে, শিপ করার জন্য প্রস্তুত দেখানো হয়। আপনি ডিফল্ট বিবরণ পরিবর্তন করতে পারবেন না। তৃতীয়-পক্ষের অ্যাপের শিপিং রেটগুলোর ক্ষেত্রে এর পরিবর্তে অ্যাপটির নিজস্ব বিবরণ দেখানো হয়।