অর্ডারের ফুলফিলমেন্ট ও শিপিংয়ের পরিভাষা

অর্ডারের ফুলফিলমেন্ট ও শিপিং হচ্ছে বেশিরভাগ ব্যবসার একটি মৌলিক অংশ এবং এর অনেকগুলো ভিন্ন পরিভাষা আছে।

অর্ডারের ফুলফিলমেন্ট ও শিপিংয়ের কিছু পরিভাষা বুঝতে আপনার সুবিধার জন্য, নিচে দেওয়া সংজ্ঞা ও পরিভাষাগুলোর তালিকা পর্যালোচনা করুন।

কাস্টমস ডিক্লারেশন ফর্ম

কাস্টমস ডিক্লারেশন ফর্ম হলো এমন একটি ডকুমেন্ট, যা আন্তর্জাতিকভাবে শিপ করা পণ্যের বিস্তারিত বিবরণ এবং মূল্য প্রকাশ করে। কোনো শিপমেন্ট গন্তব্যের দেশে পৌঁছালে, সেটি সেদেশের আইন ও নিয়মকানুন মেনে চলছে কি না তা নিশ্চিত করতে এবং শুল্ক ও ইমপোর্ট ট্যাক্স পর্যালোচনা করতে কাস্টমস কর্তৃপক্ষ শিপমেন্টটির কাস্টমস ডিক্লারেশন ফর্ম পর্যালোচনা করে।

আপনি যদি কোনো আন্তর্জাতিক গন্তব্যে শিপ করেন এবং শিপিং লেবেল ব্যবহার করেন, তবে আপনার Shopify অ্যাডমিনে লেবেল কেনার সময় আপনাকে একটি কাস্টমস ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে।

কাস্টমস ডিক্লারেশন ফর্মে কী কী বিবরণ থাকে এবং কোনো তথ্য বাদ পড়ার কারণে লেবেল তৈরি করা না গেলে কী করতে হবে, তা জানতে আন্তর্জাতিক শিপমেন্টের জন্য কাস্টমস ডকুমেন্টেশন দেখুন।

ডেলিভারির পদ্ধতি

ডেলিভারির পদ্ধতি বলতে আপনি কীভাবে গ্রাহকদের কাছে অর্ডার ডেলিভারি করেন, তাকে বোঝায়। আপনি শিপিং ক্যারিয়ার এবং স্থানীয় ডেলিভারির বিকল্পগুলো ব্যবহার করতে পারেন।

আরও তথ্যের জন্য, পিকআপ ও স্থানীয় ডেলিভারি সেট আপ করা দেখুন।

ডেলিভারির সময়

ডেলিভারির সময় হলো আপনার স্টোরের ফুলফিলমেন্টের সময় এবং ক্যারিয়ারের ট্রানজিটের সময়-এর একটি সংমিশ্রণ। কোনো গ্রাহক আপনার ব্যবসায় অর্ডার প্লেস করার পর ডেলিভারির সময় শুরু হয় এবং শিপমেন্টটি গ্রাহকের কাছে ডেলিভারি করা হলে শেষ হয়।

আরও তথ্যের জন্য, ডেলিভারির তারিখ সেট আপ করা দেখুন।

ডাইমেনশনাল ওজন

ডাইমেনশনাল ওজন হলো প্যাকেজের প্রকৃত ওজনের তুলনায় প্যাকেজটি যে পরিমাণ জায়গা দখল করে। কোনো প্যাকেজের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে গুণ করে সেটিকে ভলিউমেট্রিক ডিভাইজার নামক প্যাকেজের ভলিউম সম্পর্কিত একটি নির্দিষ্ট মান দিয়ে ভাগ করার মাধ্যমে ডাইমেনশনাল ওজন নির্ধারণ করা হয়। প্রতিটি ক্যারিয়ার একটি নির্দিষ্ট ভলিউমেট্রিক ডিভাইজার ব্যবহার করে। ডাইমেনশনাল ওজন যদি প্যাকেজের প্রকৃত ওজনের চেয়ে বেশি হয়, তবে ডাইমেনশনাল ওজনের রেট চার্জ করা হয়।

অন্যান্য টার্ম: বিলেবল ওজন, কিউবিক ওয়েটিং, ভলিউমেট্রিক ওয়েটিং।

আরও তথ্যের জন্য, ডাইমেনশনাল ওজন দেখুন।

ফুলফিলমেন্ট লোকেশন

ফুলফিলমেন্ট লোকেশন হলো এমন একটি জায়গা বা অ্যাপ, যেখান থেকে আপনি অর্ডার ফুলফিল করেন। কোনো লোকেশন একটি রিটেইল স্টোর, ওয়্যারহাউজ, আপনার বাড়ি, পপ-আপ শপ বা কোনো অ্যাপ হতে পারে।

আরও তথ্যের জন্য, লোকেশন দেখুন।

ফুলফিলমেন্ট পরিষেবা

ফুলফিলমেন্ট পরিষেবা হলো তৃতীয়-পক্ষের কোনো ওয়্যারহাউজ বা ফুলফিলমেন্ট সেন্টার, যা আপনার জন্য আপনার অর্ডারগুলো প্রস্তুত ও শিপ করে।

আরও তথ্যের জন্য, কাস্টম ফুলফিলমেন্ট পরিষেবা দেখুন।

ফুলফিলমেন্টের সময়

কোনো গ্রাহকের অর্ডার প্লেস করা এবং শিপিং ক্যারিয়ারের কাছে শিপমেন্ট হস্তান্তর করার মধ্যবর্তী সময়কালকে ফুলফিলমেন্টের সময় বলা হয়।

আরও তথ্যের জন্য, ফুলফিলমেন্টের সময় বোঝা দেখুন।

ঘের (Girth)

ঘের (Girth) হলো এমন এক ধরণের পরিমাপ, যা অনেক শিপিং ক্যারিয়ার কোনো প্যাকেজের সর্বোচ্চ সাইজ নির্ধারণ করতে ব্যবহার করে। ঘের হলো দৈর্ঘ্য বাদে বাকি থাকা সবচেয়ে পুরু অংশের চারপাশের পরিমাপ।

  • আয়তাকার প্যাকেজগুলোর ক্ষেত্রে, ঘের হলো উচ্চতার দ্বিগুণ এবং প্রস্থের দ্বিগুণের যোগফল: 2 x প্রস্থ + 2 x উচ্চতা।
  • সিলিন্ডার আকৃতির প্যাকেজগুলোর ক্ষেত্রে, ঘের হলো সিলিন্ডারের পরিধি।

হারমোনাইজড সিস্টেম কোড

হারমোনাইজড সিস্টেম কোড হলো ছয়-সংখ্যার একটি কোড, যা আমদানি বা রফতানি করা প্রতিটি আইটেমকে শ্রেণিবদ্ধ করে। কাস্টমস ডিক্লারেশন ফর্মটি পূরণ করার সময় আপনাকে অবশ্যই HS কোড প্রদান করতে হবে।

অন্যান্য টার্ম: HS কোড।

আরও তথ্যের জন্য, HTS কোড: আন্তর্জাতিক কমার্স ও আমদানি দেখুন।

প্যাকিং স্লিপ

প্যাকিং স্লিপ হলো এমন একটি ডকুমেন্ট, যার মধ্যে শিপিং এবং বিলিং ঠিকানা এবং পণ্যের বিভিন্ন তথ্য (যেমন- SKU নম্বর, ওজন বা পরিমাণ) অন্তর্ভুক্ত থাকে।

আরও তথ্যের জন্য, প্যাকিং স্লিপ প্রিন্ট ও এডিট করা দেখুন।

রিটার্ন লেবেল

রিটার্ন লেবেল হলো এমন একটি লেবেল, যা আপনি আপনার কাছে শিপমেন্টটি ফেরত পাঠানোর জন্য আপনার গ্রাহককে পাঠাতে পারেন। গ্রাহক আর নিতে চান না, এমন ইনভেন্টরি পুনরুদ্ধার করতে রিটার্ন লেবেল আপনাকে সাহায্য করতে পারে।

আরও তথ্যের জন্য, রিটার্ন লেবেল কেনা দেখুন।

শিপিং ক্যারিয়ার

শিপিং ক্যারিয়ার হলো UPS, FedEx, DPD, USPS, Canada Post বা Chronopost-এর মতো পরিষেবা, যারা গ্রাহকদের কাছে আপনার প্যাকেজগুলো ডেলিভারি করে। ক্যারিয়ারের উপর নির্ভর করে, আপনি কোনো পিকআপের সময় নির্ধারণ করতে পারেন অথবা ক্যারিয়ারের ড্রপ-অফ লোকেশনে আপনার প্যাকেজটি ড্রপ অফ করতে পারেন।

আরও তথ্যের জন্য, শিপিং ক্যারিয়ার দেখুন।

শিপিং বিমা

শিপিং বিমা হলো এমন একটি পরিষেবা, যা ড্যামেজ হওয়া, হারিয়ে যাওয়া বা চুরি হওয়া শিপমেন্টগুলোর আর্থিক সুরক্ষা প্রদান করে। শিপিং লেবেল কেনার সময় আপনি আপনার শিপমেন্টগুলোর বিমা করতে পারবেন।

আরও তথ্যের জন্য, শিপিং বিমা দেখুন।

শিপিং লেবেল

শিপিং লেবেল হলো এমন একটি লেবেল, যা আপনি আপনার শিপমেন্টের প্যাকেজের সাথে যুক্ত করেন। শিপমেন্টটি সঠিকভাবে ডেলিভারি করা হয়েছে কি না তা নিশ্চিত করতে শিপিং ক্যারিয়ারগুলো শিপিং লেবেলে থাকা তথ্য ব্যবহার করে। শিপিং লেবেলে সাধারণত প্রাপকের ঠিকানা, উৎসের ঠিকানা এবং একটি বারকোড থাকে।

আপনি শিপিং ক্যারিয়ার, তৃতীয়-পক্ষের অ্যাপ থেকে অথবা শিপিং লেবেল ব্যবহার করে আপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি শিপিং লেবেলগুলো কিনতে পারেন।

আরও তথ্যের জন্য, শিপিং লেবেল বোঝা দেখুন।

শিপিং ম্যানিফেস্ট

শিপিং ম্যানিফেস্ট হলো এমন একটি ডকুমেন্ট যা আপনার সমস্ত USPS শিপমেন্টকে একত্রে একটি সিঙ্গেল বারকোডের সাথে লিঙ্ক করে।

আরও তথ্যের জন্য, USPS শিপিং ম্যানিফেস্ট দেখুন।

শিপিং প্রোফাইল

শিপিং প্রোফাইল হলো শিপিং রেট এবং জোনের একটি সেট যা আপনি নির্দিষ্ট পণ্য ও লোকেশনের জন্য কনফিগার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি ভঙ্গুর পণ্যের জন্য একটি শিপিং প্রোফাইল তৈরি করে শিপিংয়ের জন্য 15 USD চার্জ করতে পারেন এবং অন্য সব পণ্যের জন্য আলাদা একটি শিপিং প্রোফাইল রেখে শিপিংয়ের জন্য 5 USD চার্জ করতে পারেন।

আরও তথ্যের জন্য, শিপিং প্রোফাইল দেখুন।

শিপিং রেট

চেকআউটের সময় আপনি গ্রাহকদের কাছ থেকে শিপিংয়ের জন্য যে চার্জ নেন, সেটিই হলো শিপিং রেট। উদাহরণস্বরূপ, চেকআউটের সময় আপনি 10 USD মূল্যে স্ট্যান্ডার্ড শিপিং এবং 30 USD মূল্যে এক্সপ্রেস শিপিংয়ের অফার দিতে পারেন। আপনি পণ্যের ওজন বা অর্ডারের দামের ওপর ভিত্তি করে শিপিং রেট সেট আপ করতে পারবেন। আপনি ফ্ল্যাট শিপিং রেট বা ক্যারিয়ারের হিসাব করা রেট ব্যবহার করতে পারেন।

আরও তথ্যের জন্য, শিপিং রেট দেখুন।

শিপিং কৌশল

শিপিং কৌশল বলতে বোঝায়, শিপিংয়ের জন্য আপনি কীভাবে গ্রাহকদের চার্জ করবেন। উদাহরণস্বরূপ, আপনি ফ্রি শিপিংয়ের অফার দিয়ে পণ্যের দামের সাথে শিপিং ফি যোগ করতে পারেন বা ফ্ল্যাট শিপিং রেট অফার করতে পারেন।

আরও তথ্যের জন্য, আপনার শিপিং কৌশলের পরিকল্পনা করুন দেখুন।

শিপিং জোন

শিপিং জোন হলো দেশ বা অঞ্চলের এমন একটি গ্রুপ, যেখানে এক সেট শিপিং রেট অফার করা হয়। উদাহরণস্বরূপ, আপনি ইউরোপের জন্য একটি শিপিং জোন তৈরি করতে পারেন এবং ইউরোপে পাঠানো সমস্ত অর্ডারের জন্য উপলব্ধ DHL Express রেট ও একটি ফ্ল্যাট রেট অফার করতে পারেন। এরপর আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি আলাদা শিপিং জোন রাখতে পারেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত অর্ডারের জন্য ফ্রি শিপিং ও USPS রেট অফার করতে পারেন।

আরও তথ্যের জন্য, শিপিং জোন সেট আপ করা দেখুন।

শিপিং পরিষেবা

শিপিং পরিষেবা হলো একটি শিপিংয়ের পদ্ধতি যা শিপিং ক্যারিয়ার অফার করে থাকে। উদাহরণস্বরূপ, USPS যে শিপিং পরিষেবাগুলো অফার করে, তার মধ্যে একটি হলো USPS Priority Mail International। এই পরিষেবায় একটি ট্র্যাকিং নম্বর এবং শিপিং বিমা অন্তর্ভুক্ত থাকে। শিপিং ক্যারিয়ারগুলো সাধারণত উৎস ও গন্তব্যের ঠিকানা এবং শিপমেন্টের ওজন ও সাইজের ওপর নির্ভর করে বিভিন্ন ডেলিভারির সময় এবং বিভিন্ন দামের একাধিক শিপিং পরিষেবা অফার করে থাকে।

Shopify Fulfillment Network (SFN)

Shopify Fulfillment Network (SFN) হলো একটি ফুলফিলমেন্ট পরিষেবা অ্যাপ, যা আপনার ইনভেন্টরি স্টোর করে রাখা এবং অর্ডার পূরণ করে এমন কোনো পরিষেবার সাথে ইন্টিগ্রেট করতে ব্যবহার করতে পারেন। এই ফুলফিলমেন্ট পরিষেবা অফার করতে, Shopify Flexport-এর সাথে পার্টনারশিপ করেছে। আরও জানতে, Shopify Fulfillment Network দেখুন।

Shopify-এ শিপিং লেবেল

Shopify-এ থাকা শিপিং লেবেলের মাধ্যমে আপনি অর্ডার পূরণ করতে সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে ক্যারিয়ারের লেবেল কিনতে এবং প্রিন্ট করতে পারবেন, যা সমর্থিত ক্যারিয়ারগুলো থেকে ডিসকাউন্ট রেটে পাওয়া যায়।

আরও তথ্যের জন্য, শিপিং লেবেল দেখুন।

স্টোরের ডিফল্ট প্যাকেজ

স্টোরের ডিফল্ট প্যাকেজ হলো আপনার শিপিং এবং ডেলিভারি সেটিংসে সেট আপ করা এমন একটি প্যাকেজ, যা চেকআউটের সময় শিপিং রেট হিসাব করতে ব্যবহৃত হয়।

চেকআউটের সময় যখন শিপিং খরচ হিসাব করা হয়, তখন আপনি যদি ওজন-ভিত্তিক বা ক্যারিয়ারের হিসাব করা রেট ব্যবহার করেন, তাহলে স্টোরের ডিফল্ট প্যাকেজের ডাইমেনশন এবং ওজনকে শিপিংয়ের দামের সাথে হিসাব করা হয়। সর্বাধিক ব্যবহৃত প্যাকেজটিকে আপনার স্টোরের ডিফল্ট প্যাকেজ হিসেবে সেট আপ করুন, যাতে চেকআউটের সময় গ্রাহকদের দেখানো শিপিংয়ের দামটি সঠিক থাকে।

আরও তথ্যের জন্য, আপনার স্টোরের ডিফল্ট প্যাকেজ পরিচালনা করা দেখুন।

ট্র্যাকিং নম্বর

ট্র্যাকিং নম্বর হলো প্যাকেজ বা শিপমেন্টে অ্যাসাইন করা একটি ইউনিক ID নম্বর বা কোড। আপনি এবং আপনার গ্রাহকেরা শিপিং চলাকালীন প্যাকেজটি ট্র্যাক করতে এই নম্বরটি ব্যবহার করতে পারেন। কিছু ট্র্যাকিং নম্বর আনুমানিক ডেলিভারির তারিখ নির্দেশ করে। বেশিরভাগ শিপিং পরিষেবার সাথে ট্র্যাকিং নম্বর দেওয়া হয়, কিন্তু সস্তা পরিষেবাগুলোতে এটি নাও থাকতে পারে।

অন্যান্য টার্ম: ট্র্যাকিং কোড

ট্রানজিটের সময়

শিপিং ক্যারিয়ার আপনার কাছ থেকে শিপমেন্ট সংগ্রহ করা থেকে শুরু করে আপনার গ্রাহকের ঠিকানায় পৌঁছানো পর্যন্ত সময়কালকে ট্রানজিটের সময় বলে।

ট্রানজিটের সময় বলতে আপনার শিপিং এবং ডেলিভারি সেটিংসের এমন একটি ফিচারকেও বোঝাতে পারে, যা আপনি আপনার ফ্ল্যাট শিপিং রেটের জন্য সেট আপ করতে পারবেন।

আরও তথ্যের জন্য, ট্রানজিটের সময় সেট আপ করা দেখুন।

শিপিং লেবেল বাতিল করা

বাতিল করা বলতে আপনার শিপিং লেবেল ক্যানসেল করা বা অবৈধ করাকে বোঝায়।

আরও তথ্যের জন্য, শিপিং লেবেল পরিবর্তন এবং বাতিল করা দেখুন।