Fulfillment Network অ্যাপের মাধ্যমে Flexport-এর ফুলফিলমেন্টের অনুরোধ পরিচালনা করা

আপনি Flexport-এ ইনভেন্টরি পাঠানোর পর, সেই পণ্যগুলোর অর্ডার Flexport-এর ফুলফিলমেন্ট সেন্টার দ্বারা পূরণ করা হয়। Flexport-এর মাধ্যমে পূরণ করার জন্য কোনো অর্ডার পেলে, Fulfillment Network অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফুলফিলমেন্ট সংক্রান্ত অতিরিক্ত তথ্য দিয়ে অর্ডারটিকে আপডেট করে:

  • অর্ডারের লোকেশন SFN - Flexport হিসেবে সেট করা হয়।
  • অর্ডার পেজের একদম নিচে Flexport ফুলফিলমেন্টের আপডেট কার্ডটি যোগ করা হয়।

Flexport ফুলফিলমেন্টের আপডেট কার্ডে নিম্নলিখিত তথ্য দেখানো হয়:

Flexport ফুলফিলমেন্টের আপডেট কার্ডে দেখানো তথ্য।
লেবেলতথ্য
স্ট্যাটাসকার্ডের উপরের ডানদিকে ফুলফিলমেন্টের স্ট্যাটাস দেখানো হয়। স্ট্যাটাস নিচের মানগুলোর যেকোনো একটি হতে পারে:
  • প্রসেস করা হচ্ছে - এর মানে হলো Flexport ফুলফিলমেন্টটি গ্রহণ করেছে এবং প্রসেস করছে।
  • ট্রানজিটে আছে - এর মানে হলো অর্ডারটি গ্রাহকের কাছে যাওয়ার পথে আছে।
  • ডেলিভার করা হয়েছে - এর মানে হলো অর্ডারটি সফলভাবে গ্রাহকের কাছে ডেলিভার করা হয়েছে।
শিপিংঅর্ডারটি শিপ করার সম্ভাব্য তারিখ দেখায় এবং গ্রাহককে দেওয়া প্রতিশ্রুতির তারিখের তুলনায় সেটি সময়মতো নাকি দেরি হবে তা নির্দেশ করে।
ডেলিভারিঅর্ডারটি ডেলিভার করার সম্ভাব্য তারিখ দেখায় এবং গ্রাহককে দেওয়া প্রতিশ্রুতির তারিখের তুলনায় সেটি সময়মতো নাকি দেরি হবে তা নির্দেশ করে।
ফুলফিলমেন্টের খরচঅর্ডারটি পূরণ করার খরচ দেখায়।

আপনার অর্ডার প্রসেস করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে ফুলফিলমেন্ট বাতিল হয়ে যায় এবং Flexport ফুলফিলমেন্টের আপডেট কার্ডে আরও বিস্তারিত তথ্যসহ একটি সমস্যা বা এরর মেসেজ দেখানো হয়। অর্ডারটি পর্যালোচনা করতে এবং সমস্যা সম্পর্কে আরও জানতে Flexport-এ পরিচালনা করুন-এ ক্লিক করুন।

Flexport ফুলফিলমেন্টের আপডেট কার্ডে এরর মেসেজগুলো।
এরর মেসেজট্রাবলশুটিংয়ের ধাপগুলো
আন্তর্জাতিক ঠিকানাFlexport-এ আন্তর্জাতিক শিপিং চালু না করে কোনো আন্তর্জাতিক ঠিকানার উদ্দেশ্যে অর্ডার তৈরি করা হলে এটি হয়। ঠিকানাটি আপডেট করুন অথবা অর্ডারটি পুনরায় তৈরি করার আগে আন্তর্জাতিক শিপিং চালু করুন।
পণ্যের ডাইমেনশন সঠিক নয়কোনো অর্ডারে পণ্যের ডাইমেনশন বা ওজন সঠিক না থাকলে এমনটা হয়। অর্ডারটি পুনরায় তৈরি করার আগে আপনার দেওয়া ডাইমেনশন ও ওজন যাচাই এবং আপডেট করুন।
সঠিক ঠিকানা নয়গন্তব্যের ঠিকানা সঠিক না হওয়ায় অর্ডার শিপ করা না গেলে এমনটা হয়। ঠিকানাটি সঠিক কিনা যাচাই করুন এবং তারপর অর্ডারের ঠিকানাটি আপডেট বা নিশ্চিত করুন।
ইনভেন্টরির স্টক নেইFlexport-এ স্টকে নেই এমন কোনো অর্ডারের জন্য ফুলফিলমেন্টের অনুরোধ করা হলে এটি ঘটে। অর্ডার আবার তৈরি করার আগে আপনার স্টক পূরণ করুন।
কাস্টমসের তথ্য নেইঅর্ডারের পণ্যগুলোতে কাস্টমস এজেন্সির জন্য প্রয়োজনীয় তথ্যের (যেমন- হারমোনাইজড সিস্টেম (HS) কোড) অভাব থাকলে এটি ঘটে। অর্ডার আবার তৈরি করার আগে আপনার পণ্যের প্রয়োজনীয় তথ্য থাকা নিশ্চিত করুন।
SKU-গুলি কখনও ইনবাউন্ড করা হয়নিঅর্ডারে এমন সব SKU থাকলে এটি ঘটে যা Flexport-এ ইনবাউন্ড করা হয়নি। অর্ডার আবার তৈরি করার আগে Flexport-এ SKU-গুলি ইনবাউন্ড করুন।
অর্ডার বাতিল করা হয়েছেFlexport-এ অর্ডারটি বাতিল করা হলে এটি ঘটে। অর্ডারটি আবার তৈরি করার আগে এটি ফুলফিল করা উচিত কি না তা নিশ্চিত করতে অর্ডারটি পর্যালোচনা করুন।
বাতিলের অনুরোধ করা হয়েছেফুলফিলমেন্ট বাতিলের অনুরোধ করা হলে এটি ঘটে। বাতিল করা যাবে কি না, তা নির্ধারণ করতে Flexport অনুরোধটি পর্যালোচনা করে। বাতিলের অনুরোধটি গ্রহণ করা হলে অর্ডারটি বাতিল করা হয়। অনুরোধটি বাতিলের উইন্ডোর বাইরে থাকলে, অনুরোধটি প্রত্যাখ্যান করা হয় এবং অর্ডারটি ফুলফিল করা হয়।