Fulfillment Network-এর সুপারিশ টুল ব্যবহার করা
Fulfillment Network একটি সুপারিশ টুলের অফার দেয়, যা আপনার ব্যবসা সম্প্রসারিত এবং স্কেল করতে আপনাকে সঠিক 3PL (তৃতীয়-পক্ষের লজিস্টিকস) প্রোভাইডার খুঁজতে সাহায্য করতে পারে। এই টুলটি ব্যবহার করলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়:
- ব্যবসার প্রয়োজন অনুসারে উপযুক্ত 3PL-এর সুপারিশ।
- বিভিন্ন 3PL-এর আনুমানিক মূল্য নির্ধারণের পরিকাঠামো।
- সক্ষমতার ওপর ভিত্তি করে বিভিন্ন 3PL-এর তুলনা।
- নির্বাচিত 3PL-এর পারফরম্যান্স মনিটরিং এবং ট্র্যাকিং।
- Shopify-এর মাধ্যমে যাচাই করা এবং অনুমোদিত 3PL।
3PL সুপারিশ টুলটি আপনার Shopify অ্যাডমিনের Fulfillment Network পেজে উপলভ্য আছে। আপনার ব্যবসার জন্য কোন 3PL-এর সুপারিশ করা হয়েছে তা নির্ধারণ করতে, আপনি এই পেজ থেকে প্যারামিটার সেট করতে পারবেন।
3PL-এর ফি অনুমান করা
আপনি স্টোর বিবরণ কার্ডে আপনার প্রত্যাশিত শিপিং এবং স্টোরেজ প্রয়োজনীয়তা সম্পর্কিত তথ্য লিখতে এবং ফলাফলগুলো ফিল্টার করতে পারবেন। আপনার তথ্য লেখার পর, ফুলফিলমেন্ট এবং মাসিক স্টোরেজের আনুমানিক ফি উপলভ্য 3PL-গুলোতে প্রদর্শিত হয়।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Fulfillment Network-এ যান।
স্টোরের বিবরণ সেকশনে নিম্নলিখিত তথ্য লিখুন:
- পণ্যের নমুনা: আপনার পণ্যের সাইজ ও ওজন। আপনার পণ্যের সাথে সবচেয়ে বেশি মেলে এমন বিকল্পটি নির্বাচন করুন।
- প্রতি মাসে গড় অর্ডার: আপনি প্রতি মাসে যতগুলো অর্ডার পূরণ করতে পারবেন বলে আশা করছেন।
- প্রতি মাসে স্টোর করা গড় ইউনিট: আপনি প্রতি মাসে 3PL-এ যত সংখ্যক পণ্য স্টোর করবেন বলে আশা করছেন।
- প্রতিটি অর্ডারের গড় ইউনিট: প্রতিটি শিপমেন্টে যে সংখ্যক পণ্য অন্তর্ভুক্ত থাকবে বলে আপনি প্রত্যাশা করেন।
ঐচ্ছিক: আপনার ফলাফলগুলি ফিল্টার করতে, 3PL-এর মাধ্যমে শিপ ও স্টোর করা পণ্যের জন্য একটি পণ্যের বিভাগ নির্বাচন করুন।
আপনার স্টোরের বিবরণ দেওয়ার পর, উপলভ্য 3PL-গুলোর আনুমানিক ফিজের পাশাপাশি নিচের তথ্যগুলো দেখানো হয়:
- অর্ডার দেওয়া থেকে ডেলিভারির সময়: অর্ডার দেওয়া এবং ডেলিভারি হওয়ার মধ্যকার গড় সময়কে নির্দেশ করে।
- সময়মতো ফুলফিলমেন্ট: সময়মতো ফুলফিল করা অর্ডারের শতাংশ নির্দেশ করে।
- সময়মতো ডেলিভারি: সময়মতো গন্তব্যে ডেলিভার করা অর্ডারের শতাংশ নির্দেশ করে।
- যেখানে শিপ করা হয়: যেসব দেশ এবং অঞ্চলে ডেলিভারি দেওয়া যায় তা নির্দেশ করে।
- ওয়্যারহাউজের সংখ্যা: পণ্য স্টোর করার জন্য উপলভ্য ওয়্যারহাউজের সংখ্যা নির্দেশ করে।
একটি 3PL-এর সাথে যোগাযোগ করুন
একটি 3PL-এর পরিষেবা সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে, আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Fulfillment Network-এ যান।
আপনি যে 3PL-এর সাথে যোগাযোগ করতে চান তার কার্ডে, যোগাযোগ করুন-এ ক্লিক করুন।
আপনার যোগাযোগের তথ্য এবং প্রশ্ন বা প্রয়োজনীয়তা দিয়ে যোগাযোগের ফর্মটি পূরণ করুন।
ঐচ্ছিক: 3PL-এর শর্তাবলি এবং গোপনীয়তা নীতি পর্যালোচনা করুন।
অনুরোধ পাঠান-এ ক্লিক করুন।
আপনার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করতে 3PL-এর একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। আপনার সাথে যোগাযোগ করতে একটি 3PL-এর কতক্ষণ সময় লাগবে তা ভিন্ন ভিন্ন হতে পারে।
একটি 3PL-এর সাথে আপনার স্টোর কানেক্ট করুন
আপনি যখন একটি 3PL নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত হবেন, তখন তাদের পরিষেবাগুলো ব্যবহার করা শুরু করতে আপনার স্টোর কানেক্ট করতে পারেন।
আপনি Flexport নির্বাচন করলে, Flexport সেটআপ গাইড দেখুন। আপনি ভিন্ন কোনো 3PL নির্বাচন করলে, অ্যাপ ইনস্টল করুন-এ ক্লিক করুন এবং 3PL কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করুন।