Shopify Inbox-এ স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করা রিপ্লাই তৈরি করা
Shopify Magic গ্রাহকদের সাথে কথোপকথনের সময় স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করা রিপ্লাই তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। গ্রাহকের অনুসন্ধানে আরও দ্রুত রেসপন্স করতে সাজেস্ট করা রিপ্লাইগুলি আপনাকে সাহায্য করতে পারে।
স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা সাজেস্ট করা রিপ্লাইগুলি শুধুমাত্র ইংরেজিতে উপলব্ধ।
এই পৃষ্ঠায়
সাজেস্ট করা রিপ্লাই ব্যবহারের জন্য প্রয়োজনীয়তা
স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করা রিপ্লাই তৈরি করতে আপনার স্টোরকে অবশ্যই নিচের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:
- আপনার অনলাইন স্টোর এবং Shopify অ্যাডমিন ইংরেজিতে আছে।
- আপনার স্টোরে Shopify Inbox ইনস্টল করা আছে, যেখানে অন্তত একটি Inbox কথোপকথন আছে।
- আপনার স্টোরে 2,00,000 বা তার কম পণ্য আছে।
সাজেস্ট করা রিপ্লাই ম্যানেজ করুন
আপনার স্টোর প্রয়োজনীয়তাগুলি পূরণ করলে, সাজেস্ট করা রিপ্লাইগুলি ডিফল্টভাবে সক্রিয় হয়ে যায়। আপনি আপনার Shopify Inbox সেটিংস থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া সাজেস্ট করা রিপ্লাইগুলি চালু বা বন্ধ করতে পারবেন।
পদক্ষেপ:
- Shopify Inbox-এ, সেটিংস আইকনে ক্লিক করুন এবং তারপরে মেসেজ পছন্দ-এ ক্লিক করুন।
- স্বয়ংক্রিয়ভাবে একটি রিপ্লাই জেনারেট করুন সেকশনে, চালু বা বন্ধ নির্বাচন করুন।
- সেভ করুন-এ ক্লিক করুন।
সাজেস্ট করা রিপ্লাই জেনারেট করা
Shopify Magic আপনার স্টোরের তথ্যের ওপর ভিত্তি করে সাজেস্ট করা একটি রিপ্লাই জেনারেট করে। যখন কথোপকথনটি নিচের শর্তগুলো পূরণ করে, তখন একটি Inbox কথোপকথন-এর কম্পোজার বারে সাজেস্ট করা রিপ্লাই দেখা যায়:
- কথোপকথনে গ্রাহকের অন্তত একটি মেসেজ আছে।
- আপনি এখনও গ্রাহকের মেসেজের রিপ্লাই দেননি।
- গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার Shopify স্টোরে পর্যাপ্ত তথ্য আছে।
সাজেস্ট করা রিপ্লাই জেনারেট হচ্ছে না
নিচের যেকোনো কারণের জন্য কথোপকথনের সময় সাজেস্ট করা রিপ্লাই জেনারেট নাও হতে পারে:
- আপনার স্টোরের তথ্য প্রসেস করা হচ্ছে এবং এটি এখনও সাজেস্ট করা রিপ্লাইয়ের জন্য পাওয়া যাচ্ছে না।
- গ্রাহক যে বিষয়ে জানতে চাইছেন, সে সম্পর্কে আপনার স্টোরে পর্যাপ্ত তথ্য নেই।
- গ্রাহক যে বিষয়ে জানতে চাইছেন, Shopify Magic-এর কাছে সেই তথ্যের অ্যাক্সেস নেই। যেমন, সাজেস্ট করা রিপ্লাইয়ের জন্য আপনার পরিষেবার শর্তাবলি এবং গোপনীয়তা নীতি প্রসেস করা হয় না।
কীভাবে আপনার সাজেস্ট করা রিপ্লাইগুলোর গুণমান উন্নত করবেন, তা জানুন।
আপনার সাজেস্ট করা রিপ্লাইগুলো উন্নত করা
আপনার গ্রাহকদের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার স্টোরে প্রয়োজনীয় তথ্য থাকলে Shopify Magic আরও নির্ভুল এবং নিয়মিতভাবে সাজেস্ট করা রিপ্লাই জেনারেট করে। আপনার স্টোরের নিচের সেকশনগুলোতে নির্ভুল কনটেন্ট যোগ করে আপনি আপনার সাজেস্ট করা রিপ্লাইগুলোর গুণমান উন্নত করতে পারবেন:
- পণ্য: নিশ্চিত করুন যে আপনার পণ্যের লিস্টিংগুলো নির্ভুল এবং সম্পূর্ণ।
- স্টোরের নীতি: আপনার স্টোরে স্পষ্ট এবং নির্ভুল রিটার্ন এবং শিপিং নীতি যোগ করুন।
- শিপিং: আপনি যে লোকেশনগুলোতে শিপ করেন, সেগুলোর সবকটির জন্য শিপিং এবং ডেলিভারি সেট আপ করুন।
- পেমেন্ট: আপনার গ্রহণ করা সব পেমেন্ট পদ্ধতি সঠিকভাবে কনফিগার করা আছে কি না, তা নিশ্চিত করুন।
- পেজ: গ্রাহকদের আপনার ব্যবসা সম্পর্কে জানার জন্য আরও যেসব তথ্য প্রয়োজন, সেগুলো অন্তর্ভুক্ত করতে আপনার স্টোরের পেজগুলো আপডেট করুন।